Monday, November 9
Shadow

Month: February 2025

ঈশ্বরদী ইপিজেডে পরচুলা তৈরিতে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

ঈশ্বরদী ইপিজেডে পরচুলা তৈরিতে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

সংবাদ
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটেড ৩৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে ঈশ্বরদী ইপিজেডে একটি পরচুলা তৈরির কারখানা স্থাপন করবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে চীনা প্রতিষ্ঠানটির মধ্যে চুক্তি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (প্রকৌশল এবং বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসেন এবং মেসার্স বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটেড’র চেয়ারম্যান কাও থোয়ানসু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চীনা এ কোম্পানিটি বার্ষিক ৬৯ লাখ ৮০ হাজার পিস পরচুলা ও চুল সংশ্...
নিজেরা কাদা–ছোড়াছুড়ি করলে দেশ ও জাতি বিপন্ন হবে: সেনাপ্রধান

নিজেরা কাদা–ছোড়াছুড়ি করলে দেশ ও জাতি বিপন্ন হবে: সেনাপ্রধান

জাতীয়
নিজেরা কাদা–ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই দেশ আমাদের সবার উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা সবাই সুখে-শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।’ ২০০৯ সালে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবের আয়োজনে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এ অনুষ্ঠান হয়। দেশ–জাতি যেন একসঙ্গে থাকতে পারে, সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তাচেতনার বিরোধ থাকতে পারে। কিন্তু দিন শেষে ...
সবুজ বিপ্লবের পথে এক সাহসী উদ্যোগ

সবুজ বিপ্লবের পথে এক সাহসী উদ্যোগ

জাতীয়
আবুল বাশার মিরাজ রাজধানীর ব্যস্ত নগরজীবনে প্রকৃতির ছোঁয়া নিয়ে এসেছে "ওরেন্ডা অ্যান্ড বিন্স"। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবস্থিত প্রধান সড়কের পাশে দ্বিতীয় তলার ছাদে গাছপালায় ঘেরা, সূর্যের আলোয় উজ্জ্বল এই ক্যাফে শুধুমাত্র একটি খাবারের জায়গা নয়, বরং এটি এক নতুন ধারার প্রতিচিত্র। রেস্টুরেন্টটির ছাদে অত্যাধুনিক ছোলার সিস্টেম বসিয়ে নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ব্যবসায়িক মডেলের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশে যেখানে অধিকাংশ রেস্তোরাঁ গ্যাস ও বিদ্যুৎনির্ভর, সেখানে তিনি বেছে নিয়েছেন সৌরশক্তিকে। তার ক্যাফের রান্নাঘর, আলোকসজ্জা, এমনকি কফি মেশিন পর্যন্ত চলে পুরোপুরি সৌরবিদ্যুতের ওপর। এতে যেমন বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, তেমনি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব উদ্যোগের নজির গড়া সম্ভব হচ্ছে। শুধু শক্তি ব্যবহারে নয়,...
শহীদ দিবসে রংপুরে জনরাষ্ট্র মঞ্চের উদ্যোগে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শহীদ দিবসে রংপুরে জনরাষ্ট্র মঞ্চের উদ্যোগে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

বাংলাদেশ, রংপুর, রংপুর জেলা
ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে আজ ২০ ফেব্রুয়ারি ’২৫খ্রিঃ সকাল ৯:৩০টায় স্থানীয় শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরাম স্কুলে প্লে থেকে ১০ম পরীক্ষার্থীসহ মোট ১৪ টি শ্রেণীর প্রায় ৫০০শত শিক্ষার্থী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে তাদের অঙ্কন, লিখিত কুইজ ও রচনামূলক পরীক্ষার মূল্যায়ন করা হয়। মূল্যায়ন শেষে বিকাল ৪টায় স্কুল মাঠে স্কুলের প্রধান অধ্যক্ষ জনাব আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ জনরাষ্ট্র মঞ্চের রংপুর জেলার সদস্য সাদেক হোসেন। উপস্থিত ছিলেন, খাদেমুল ইসলাম, স্কুলের শিক্ষক মণ্ডলী।  জনাব সাদেক হোসেন বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আমাদের ছাত্র-যুবসমাজকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তাঁদের এই আত্মত্যাগ কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। তাঁদের আত্মত্যাগ ছিলো এই বাঙালি জাতি ও রাষ্ট্রের প্রয়োজনে। ত...
এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

এশিয়ার গভীরতম খাড়া কূপের খনন সম্পন্ন চীনে

বিদেশের খবর
এশিয়ার গভীরতম খাড়া কূপ ‘শেনদিতাকে ১’-এর খনন সম্পন্ন করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে ১০,৯১০ মিটার গভীর এ কূপ খননের ঘোষণা দেয় সংস্থাটি। তাকলামাকান মরুভূমির তারিম বেসিনের চরম পরিবেশ ও জটিল ভূগাঠনিক গঠনের চ্যালেঞ্জ উতরে গিয়ে বিশ্বের দ্বিতীয় গভীরতম খাড়া কূপ খননের মাধ্যমে গভীর তেল-গ্যাস অনুসন্ধান প্রযুক্তিতে আরও একধাপ এগিয়ে গেল চীন। প্রকল্পটি বিশ্বের গভীরতম লাইনার সিমেন্টিং, ওয়্যারলাইন ইমেজিং লগিং এবং দ্রুততম ১০ হাজার মিটার খননের রেকর্ড গড়েছে। সংস্থা জানায়, ২০২৩ সালের ৩০ মে শুরু হওয়া এই প্রকল্প সম্পন্ন হতে ৫৮০ দিনেরও বেশি সময় লেগেছে। এর মধ্যে শেষ ৯১০ মিটার খননে লেগেছে ৩০০ দিন। কূপের সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে ১২টি ভূতাত্ত্বিক স্তর ভেদ করে ৫০ কোটি বছরের পুরনো শিলা স্তরে পৌঁছানো সম্ভব হয়েছে। গবেষকরা জান...
অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

অপরাধ, বিনোদন
অভিনয়শিল্পী সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। এর আগে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়। রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করে ডিবি।...
রাষ্ট্র্র পুনর্গঠন থেকে পিছিয়ে পড়লে দেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে : তারেক রহমান

রাষ্ট্র্র পুনর্গঠন থেকে পিছিয়ে পড়লে দেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে : তারেক রহমান

জাতীয়, প্রবাস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা মাত্রাতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব। রাষ্ট্র্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগাদা দিয়ে তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। একমাত্র বিএনপিই পারবে জনগণের প্রত্যাশা অনুসারে দেশ গড়তে। সে জন্য আপনাদের (দলের নেতাকর্মীদের) জনগণের কাছে সেভাবেই নিজেকে উপস্থাপন করতে হবে। দেশের জনগণ এখন তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা কিভাবে কী করব, কিভাবে দেশকে সাজাব, সেটা মানুষ আমাদের কাছে জানতে চায়। তারেক রহম...