শাংহাইয়ের নগর পরিকল্পনার মানচিত্র দেখে মুগ্ধ বাংলাদেশের তরুণ প্রতিনিধিদল
জুন ১৭, সিএমজি বাংলা: সরকারি নীতিমালা বাস্তবায়ন ও দূরদর্শী সংস্কার চিন্তার হাত ধরে চাইলেই যে ‘চোখের পলকে’ একটি সাধারণ ভূখণ্ডকে চকচকে বাণিজ্যিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা যায়, সেটারই জলজ্যান্ত উদাহরণ চীনের শাংহাই। গগনচুম্বি অট্টালিকা, সুনিপুণ নগর ব্যবস্থাপনায় আদর্শ এই মডেল নগরীর শুরুর দিকের পরিকল্পনাটা কেমন ছিল? কী করে একটার পর একটা মাস্টারপ্ল্যানের বাস্তবায়নে জেলেপল্লী হয়ে গেল বিশ্ব-বাণিজ্যের ব্যস্ততম কেন্দ্র—চীন সফরে এসে এবার সেসবই ‘হাতে-কলমে’ দেখেছেন বাংলাদেশ থেকে আসা একঝাঁক তরুণ তুর্কি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণাকর্মী, শীর্ষ ছাত্র সংগঠনের নেতা ও সংবাদকর্মীদের সমন্বয়ে ২২ জনের একটি দল গত ১৫ জুন (রোববার) চীনের শাংহাই আরবান প্ল্যানিং এক্সিবিশন সেন্টার পরিদর্শন করেন। এর আগে তারা ১১ জুন কুয়াংচৌ শহরে পৌঁছান। সফরটি আয়োজন করে শাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ ও সেন্ট...








