পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের ওপর ইসরাইলিদের হামলা: ছয় ইসরায়েলি আটক
পশ্চিম তীরে মোতায়েন ইসরায়েলি সেনাদের ওপর হামলার ঘটনায় ছয়জন ইসরায়েলিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম তীরের মধ্যাঞ্চলীয় কাফর মালিক গ্রামে। কয়েকদিন আগে, বুধবার, ওই গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার রাতে ইসরায়েলি নাগরিকদের একটি জমায়েত ছত্রভঙ্গ করার সময় সেনাদের ওপর চড়াও হয় তারা। বিবৃতিতে বলা হয়, “ডজনখানেক ইসরায়েলি বেসামরিক নাগরিক সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ে এবং শারীরিক ও মৌখিকভাবে আক্রমণ চালায়। হামলার শিকারদের মধ্যে এক ব্যাটালিয়ন কমান্ডারও ছিলেন। ওই হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর গাড়িও ভাঙচুর করে এবং তাদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ছয়জনকে আটক করা হয় এবং তাদের...





