শিবলিঙ্গ মূর্তি চুরির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বলিহার রাজবাড়ি সংলগ্ন শ্রী শ্রী বুড়াকালীমাতা মন্দিরের শিবলিঙ্গ মূর্তি চুরির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ১০ নং বলিহার ইউনিয়নের বলিহার বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় শ্রী রতন মালাকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রিপন চংদার,ইউপি সদস্য সুমন চন্দ্র মন্ডল,তৃষ্ণা রানী সরকার,মুক্তি মালাকার,চন্দনা মালাকার,বিশ্বজিৎ সরকার এবং চন্দন প্রামানিক প্রমূখ।এসময় বক্তারা বলেন, গত ২১ জুন বলিহার রাজবাড়ি সংলগ্ন শ্রী শ্রী বুড়াকালীমাতা মন্দিরের দুইটি শিবলিঙ্গ মূর্তির মধ্যে একটি শিবলিঙ্গ মূর্তি চুরি হয়ে যায়। এঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে শ্রী রতন মালাকার নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ার...








