Wednesday, November 11
Shadow

Month: May 2025

গরমে পোশাক ধোয়ার ঝামেলা কমাতে সহজ কৌশল

গরমে পোশাক ধোয়ার ঝামেলা কমাতে সহজ কৌশল

ফিচার, লাইফস্টাইল
দিন দিন বাড়ছে তাপমাত্রা। তার ওপর বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। বৃষ্টি না হওয়ায় প্যাচপ্যাচে গরমের সঙ্গে ঘাম যেন কমবেশি সবার নিত্যসঙ্গী। এই সময়ে এক পোশাক না ধুয়ে দ্বিতীয় দিন পরা যেন অসম্ভব। কাজের ব্যস্ততায় অনেক সময়ই পোশাক ধোয়া সম্ভব হয় না। তবে সহজ কয়েকটি কৌশলে না ধোয়া জামা এই তীব্র গরমেও দ্বিতীয়বার পরতে পারেন। কিভাবে, চলুন তা জেনে নেওয়া যাক। প্রচণ্ড গরমে সাধারণত কোনো পোশাকের বগলের আশপাশ, ঘাড়ের কাছে বেশি অপরিষ্কার হয়। সে ক্ষেত্রে পুরো জামা না ধুয়ে বিশেষ বিশেষ কয়েকটি অংশ ধুয়ে ফেলতে পারেন। তাতে জামাকাপড় খারাপও হয় কম। আবার দ্বিতীয়বার পরতেও কোনো সমস্যা হয় না। যে পোশাক পরে বাইরে থেকে এলেন, বাড়ি ফিরে সেটি ফেলে রাখবেন না। পোশাকটি খুলে বাতাসে শুকাতে দিন। পোশাক থেকে ঘাম শুকিয়ে গেলে দেখবেন তা আবার কিছুটা হলেও পরার যোগ্য হয়ে গেছে। গ্রীষ্মকালে অনেকের পোশাক থেকে ...
আ’ লীগকে নিষিদ্ধ দাবিতে এক্সপ্রেসওয়েতে মধ্যে রাত থেকে ভোর সড়ক অবরোধ

আ’ লীগকে নিষিদ্ধ দাবিতে এক্সপ্রেসওয়েতে মধ্যে রাত থেকে ভোর সড়ক অবরোধ

Uncategorized
নিজস্ব ফরিদপুর: বাংলাদেশ আওয়ামী লীগকে পুরোপুরি এদেশের মাটিতে রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্যরা শুক্রবার মধ্যে রাত থেকে ভোর ৫টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। ভাঙ্গা- মাওয়া মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের ওপরে একার্যক্রম শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশে রাতভর অবস্থা করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল ও থানার অফিসার ইনচার্জসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় পাঁচ ঘন্টা চলাকালীন কর্মসূচিতে দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার খ্যাত ২১ জেলার বিভিন্ন রুটের যানবাহনে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানান, বাংলাদেশের রাজ...
মহানগর মহিলা দলের সকল থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

মহানগর মহিলা দলের সকল থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
খুলনা: জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা মহানগর শাখার সকল থানা এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ৪টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে নবগঠিত মহানগর মহিলা দলের আহবায়ক কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।মহানগর মহিলাদলের আহবায়ক সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী ও যুগ্ম-আহবায়ক এ্যাড. হালিমা আক্তার খানম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।জরুরি সভার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থতা-দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। একই সাথে তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন নেতৃবৃন্দ।মহানগর মহিলা দলকে সুসংগঠিত করতে দায়িত্ব অপর্ণ করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর সভাপতি ...
নিহত যুবদল কর্মী সালমানের দাফন সম্পন্ন

নিহত যুবদল কর্মী সালমানের দাফন সম্পন্ন

খুলনা, নড়াইল, বাংলাদেশ
আসামিদের গ্রেপ্তারের দাবিতে লোহাগড়ায় বিক্ষোভ সমাবেশখুলনা: নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল কর্মী সালমান খন্দকারের দাফন শুক্রবার (৯ মে) দিনগত রাতে নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা দায়ের করা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি। এদিকে এ হত্যার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে লোহাগড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ মে) বিকালে নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে লোহাগড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো : মনিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, নোয়াগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শফিক তারিক, পৌর যুবদলের সিনিয়র...
সুন্দরবনে ফেলে যাওয়া ৭৮ জনের পরিচয় এখনো সনাক্ত হয়নি

সুন্দরবনে ফেলে যাওয়া ৭৮ জনের পরিচয় এখনো সনাক্ত হয়নি

খুলনা, বাংলাদেশ
খুলনাঃ বন বিভাগের পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া টহলফাঁড়ি এলাকায় শুক্রবার (৯ মে) আশ্রয় নেয়া ৭৮ নারী -পুরুষের এখনও পর্যন্ত পরিচয় মেলেনি। তবে আশ্রিত এসব মানুষের অধিকাংশ বাংলাদেশের বরিশাল, নড়াইল ও খুলনা এলাকার বলে প্রাথমিক তথ্য মিলেছে।খবর পেয়ে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমানসহ কোস্টগার্ড মংলা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছেন বলে জানা গেছে। এদিকে তথ্য মিলেছে মোট তিন দফায় এসব বাংলাদেশীকে বিএসএফ ও কোস্টগার্ড বাংলাদেশ সীমান্তের সাগরের চরে ফেলে যায়। পরবর্তীতে তারা পায়ে হেঁটে নিরাপদ আশ্রয় খোঁজে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে গিয়ে পৌছে। মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ওসি মোবারক হোসেন জানান, তার ফাঁড়িতে তিন দফায় মোট ৭৮ জন মানুষ আশ্রয় নেয়। শুরুতে ৩২ জন এলেও পরবর্তীতে আরও দুই দফায় ৪৬জন মানুষ পায়ে হেঁটে তার ফাঁড়িতে এসে পৌছে। তিনি আ...
গোয়েন্দা তথ্যের পরই যুদ্ধবিরতি চুক্তি: মোদিকে ফোন করেছিলেন ভ্যান্স

গোয়েন্দা তথ্যের পরই যুদ্ধবিরতি চুক্তি: মোদিকে ফোন করেছিলেন ভ্যান্স

বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। টানা ৪৮ ঘণ্টা আলোচনার পর দুই দেশের প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনার ফলশ্রুতিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানান। প্রতিবেশী দুই দেশের সংঘাতের মধ্যে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক বলে ইঙ্গিত দেয়। সেই তথ্যের ভিত্তিতেই ভ্যান্স প্রেসিডেন্ট...
ঝিনাইদহে যৌথ বাহিনির অভিযানে ২ চাঁদাবাজ  গ্রেফতার

ঝিনাইদহে যৌথ বাহিনির অভিযানে ২ চাঁদাবাজ  গ্রেফতার

খুলনা, বাংলাদেশ
খুলনাঃ ঝিনাইদহে যৌথ বাহিনির অভিযানে চাঁদাবাজির অভিযোগে দুইজন চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা শহরের ভুটিয়ারগাতী গ্রামের চাঁন মুন্সির ছেলে সোহান এবং একই গ্রামের মস্তফার ছেলে রাজা। চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধের অভিযোগ উঠেছে শুক্রবার রাতে চাঁদা না দেওয়ায়  সদ্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহাগ নামের একজনকে  ধারালো অস্ত্র, রড হকিস্টিক দিয়ে ৬ থেকে ৭ জনের একটি গ্রুপ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।  গুরুতর আহত অবস্থায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যর মাথায় ৮ থেকে ১০ টি সেলায় লাগে এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেড়া যখম হয়েছে। পরবর্তীতে সুবিচারের আসায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহাগ যৌথ বাহিনীর দারস্থ হলে রাতেই যৌথ বাহিনী অভিযান পরিচালিত করে তাদের গ্রেফতার করে। রাতেই ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে।...
নিউজিল্যান্ড ‘এ’ দলের জয়: বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফিরে এল কিউইরা

নিউজিল্যান্ড ‘এ’ দলের জয়: বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফিরে এল কিউইরা

খেলা
প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় কিউই যুবা দল। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের চতুর্থ ওভারের মধ্যেই দুই ওপেনার ফিরে যান প্যাভিলিয়নে। নাঈম শেখ মাত্র ৪ রান করে ফেরেন, আর এনামুল হক বিজয় আউট হন ২ রান করে। এরপর মিডল অর্ডার ব্যাটাররাও ধারাবাহিক ব্যর্থতায় ভুগেছেন। সাইফ হাসান (৩১), আফিফ হোসেন (১), নুরুল হাসান সোহান (১২) ও মোসাদ্দেক হোসেন সৈকত (৪) রান করে আউট বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের ইনিংস। এক পর্যায়ে ৫ উইকেটে ৯০ রান তুলে বিপাকে পড়ে টাইগাররা। তবে একপ্রান্ত আগলে রেখে ইনিংস মেরামতের চেষ্টা চালান ইয়াসির আলী রাব্বি। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৬৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে কিছুটা ভরসা এনে দেন তিনি। শেষ দি...
আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশত্যাগ: কলকাতা ও দিল্লি হয়ে উঠেছে বড় আস্তানা

আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশত্যাগ: কলকাতা ও দিল্লি হয়ে উঠেছে বড় আস্তানা

জাতীয়
ভারতের কলকাতা ও দিল্লি এখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা, মন্ত্রী ও দলবাজ কর্মকর্তাদের বড় আস্তানা হয়ে উঠেছে। ভারতের বাইরে দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পালিয়ে গেছেন অনেকে। শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও বড় নেতাদের বেশিরভাগই গত বছরের ৫ আগস্টের পর পালিয়ে গেছেন। শেখ পরিবারের কয়েকজন পালিয়েছেন ৫ আগস্টের আগে। সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার কথা বলে থাইল্যান্ড গেলেও তার গন্তব্যস্থল হবে ভারতের দিল্লি। জানা গেছে, সেখানে তিনি পুরো সময় অবস্থান করবেন। পতিত শেখ হাসিনাও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। বড় নেতাদের মধ্যে এখন শুধু সাবেক স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীই রয়ে গেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন ৫ আগস্ট তিনি জাতীয় সংসদ ভবনের বাংকারে লুকিয়ে ছিলেন। সেখান থেকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে ঢাকা সেনানিবাসে নিয়...
গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়াল

বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি জানায়, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৮১০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আরও ১২৪ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৪৭৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। স্বা...