Wednesday, November 11
Shadow

Month: May 2025

খুলনায় দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

খুলনায় দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

খুলনা, বাংলাদেশ, শিক্ষা, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা জিলা স্কুল মাঠে বুধবার (১৪ মে) থেকে শুরু হয়েছে ‍দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। এ বছর বিজ্ঞান সপ্তাহের প্রতিপাদ্য ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’।মেলায় খুলনা জেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রকল্প উপস্থাপন করবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে। আজ বেলা ১১টায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মেলার উদ্বোধন করবেন।খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ জানান, মেলায় বিজ্ঞান ভিত্তিক প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া বিজ্ঞান মেলাতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৪ ডি মুভি প্রদর্শনী, টেলিস্কোপ প্রদর্শনী...
নাশকতা মামলায় দুই ইউপি সদস্যসহ ছাত্রলীগের কর্মী আটক

নাশকতা মামলায় দুই ইউপি সদস্যসহ ছাত্রলীগের কর্মী আটক

অপরাধ, খুলনা, বাংলাদেশ, রাজনীতি, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় দুই ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকালে উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল(৪০), ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি (৪৫) কে কাঠিপাড়া বাজার ও ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তবা রাফিদ প্রিন্স (১৯) কে মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১১ টায় লক্ষীখোলা বাজার থেকে আটক করে।ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয় তাদেরকে আটক করে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বুধবার (১৪ মে) সকালে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।###...
বৃহৎ আকারের ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক স্থাপন করলো চীন

বৃহৎ আকারের ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক স্থাপন করলো চীন

বিদেশের খবর
উত্তর- পশ্চিম চীনের কানসু প্রদেশের ঐতিহাসিক মাইচিশান গ্রোটোসে একটি অত্যাধুনিক ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। চীনের চারটি প্রধান কেভ কমপ্লেক্সের মধ্যে অন্যতম এই স্থানে স্থাপিত এই বৃহৎ আকারের সিস্টেমটির লক্ষ্য হলো ১ হাজার ৬০০ বছর পুরোনো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটির ভূমিকম্পের পূর্বসতর্কতা সক্ষমতা বৃদ্ধিকরা। কানসু ভূমিকম্প সংস্থার প্রকৌশলী চৌওয়েইতোং জানান, এই পর্যবেক্ষণ নেটওয়ার্কটি ছোট ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত ২০০ টিরও বেশি সিসমিক স্টেশন এবং পাহাড়ের উপরে স্থাপিত ছয়টি স্টেশনকে সমন্বিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী,  এই সিস্টেমটি নিয়মিত ডেটা প্রেরণ এবং ত্রিমাত্রিক মডেলিংয়ের মাধ্যমে ভূমিকম্পের কার্যকলাপ এবং কম্পনের রিয়েল-টাইম ট্র্যাকিং করতে সক্ষম। দৈনন্দিন রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে প্রকৌশলীরা হাঁটার পথ এবং খাড়া পাহাড় জুড়ে কম্পনের ধ...
চাঁদের গভীরে লুকানো রহস্য উন্মোচন

চাঁদের গভীরে লুকানো রহস্য উন্মোচন

বিদেশের খবর
চীনের ছাং’এ- ৫ চন্দ্র অভিযানে সংগৃহীত ছোট সবুজ কাঁচের পুঁতি গবেষণায় বিজ্ঞানীরা চাঁদের অভ্যন্তরের গঠন সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। চীনা ও অস্ট্রেলিয়ান গবেষকদের যৌথ গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাধারণ ভাবে চাঁদের ভূপৃষ্ঠের আঘাতে তৈরি কাঁচের তুলনায় এই পুঁতিগুলোতে অস্বাভাবিক ভাবে উচ্চমাত্রার ম্যাগনেসিয়ামের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যা ইঙ্গিত দিচ্ছে এগুলোর উৎপত্তি চাঁদের গভীরে।  কার্টিনের স্কুল অফ আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সের বিজ্ঞানী আলেক জান্ডার নেমচিন বলেন, এই উচ্চ-ম্যাগনেসিয়াম যুক্ত কাঁচের পুঁতিগুলো সম্ভবত চাঁদের গভীর আবরণের পাথর খন্ডের সাথে সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। এটি অত্যন্ত চমকপ্রদ,  কারণ এর আগে আমরা সরাসরি চাঁদের আবরণের কোনো নমুনা দেখিনি। এই ক্ষুদ্র কাঁচের পুঁতিগুলো ...
চীনে ভারী ও পুনর্ব্যবহার যোগ্য তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন

চীনে ভারী ও পুনর্ব্যবহার যোগ্য তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন

বিদেশের খবর
চীন ১৪০ টনের তরল অক্সিজেন-মিথেন চালিত রকেট ইঞ্জিনের পূর্ণাঙ্গ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। ভবিষ্যতের পুনর্ব্যবহারযোগ্য রকেটের শক্তি সরবরাহ করবে। মঙ্গলবার এ তথ্য জানায় ইঞ্জিনটি নির্মাতা প্রতিষ্ঠান চায়না অ্যারো স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের আওতাধীন অ্যাকাডেমি অব অ্যারোস্পেস প্রপালশন টেকনোলজি। চীনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শক্তির ওপেন-সার্কেল তরল অক্সিজেন-মিথেন রকেট ইঞ্জিন। এটি মহাকাশ-ভিত্তিক পরিবহন, ভারী রকেট ও পুনর্ব্যবহার যোগ্য উৎক্ষেপণ যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি জানায়, মাত্র সাত মাসে এই ইঞ্জিনের উন্নয়ন সম্পন্ন হয়েছে, যা একটি বড় সাফল্য। প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে ২০০ টনের পুনর্ব্যবহারযোগ্য ইঞ্জিন তৈরিতে মনোযোগ দেবে তারা। সূত্র: সিএমজি বাংলা...
চীনে ভেষজ চায়ে রোগীর উপকার, গ্রামেরও উন্নয়ন

চীনে ভেষজ চায়ে রোগীর উপকার, গ্রামেরও উন্নয়ন

বিদেশের খবর
কুয়াংসি ‍চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউচৌ শহরে আছে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ক্লিনিক ফুওয়াং। সেখানে সম্প্রতি খোলা হয়েছে চায়ের দোকান। সে যে যেন তেন টি-স্টল হবে না, বোঝাই যাচ্ছে। তরুণ লি রংচিয়ে ওই চায়ের স্টলে তৈরি করছেন নানা ভেষজ চা। তার ভেষজের তালিকায় আছে হুয়াংচি গাছের শিকড়, গোজি বেরিও শুকনো জিনসেং।এসব দিয়ে তিনি তৈরি করছেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ভালো ঘুম আনার চা। লি জানালেন, ‘চায়ের প্রতিটি ফর্মুলা চিকিৎসকদের দেওয়া, এবং এগুলো ধীরে ধীরে ফুটিয়ে তৈরি করতে হয়—ঘণ্টা খানেক সময় লাগে।’ এসব ভেষজ চা এখন শুধু স্বাস্থ্য উপকারেই সীমাবদ্ধ নেই; বরং চীনের গ্রামীণ অর্থনীতির স্বাস্থ্যটাও বেশ শক্তপোক্ত করছে। যেসব গ্রামে এসব ভেষজ উপাদান তৈরি হচ্ছে, সেখানে বাড়ছে কর্মসংস্থান, বাড়ছে আয় এবং পরিবেশ বান্ধব কৃষির নতুন ধারা। চিকিৎসক থাং হুইথিয়ান প্রায় ৪০ বছর ধরে ঐতিহ্যব...
খুলনায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছে কেএমপি

খুলনায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছে কেএমপি

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনায় মাদক নির্মূলে বিভিন্ন মহল এক সপ্তাহ ধরে সরব হয়েছে। বিএনপি এই প্রথম মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সভা-সমাবেশও করেছে কয়েক দফা। তাদের পরামর্শ পুলিশ তৎপর হলেই মাদক নির্মূল হবে। নগরীর আটটি পয়েন্টকে কেন্দ্র করে এ অপদ্রব্য নির্মূলে কোমর বেঁধে নেমেছে কেএমপি। নগরীর আট থানায় জোরেসোরে উদ্ধার শুরু হয়েছে।জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটি এবং কেএমপির পৃথক সভায় নগরীর মাদকের হাট বলে খ্যাত আটটি পয়েন্ট চিহ্নিত হয়েছে। পয়েন্টগুলো হচ্ছে- খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পার্শ্বের সড়ক, নিরালাস্থ সরকারি এমএমি সিটি কলেজের ছাত্রাবাস, নিরালা, সরকারি মুহাম্মদ মুহসিন কলেজের পার্শ্ববর্তি প্রভাতির মাঠ, জোড়াগেট, টুটপাড়া, রূপসা ও লবণচরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সভায় বলা হয়েছে, মার্চ মাসে খুলনা জেলায় ৪ কেজি, ২২৭ পিস ইয়াবা, এপ্রিল মাসে ১৩ কেজি গাঁজা, ৮০২ পিস ...
সান্তাহারে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত 

সান্তাহারে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত 

বগুড়া, বাংলাদেশ, রাজশাহী, সংবাদ
সজীব হাসান, আদমদীঘি বগুড়া : কৃষি উন্নয়ন,পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ফারিস্তা কমিউনিটি সেন্টারে রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ সমাবেশ সফল করার জন্য এ আয়োজন করা হয়। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জে...
দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর, সংবাদ
মাসুদুর রহমান,  দিনাজপুর : দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িত বাস ও ট্রাক চালকদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের সর্বস্তরের সচেতন ছাত্র ও যুবসমাজ। বুধবার (১৪ মে ২০২৫) সকাল ১১টা দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা সড়কে শঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষিত ও দক্ষ চালক নিয়োগসহ একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার আহবান জানান। বক্তারা আরো বলেন, দিনাজপুর-দশমাইল সড়কের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...
খুলনা বটিয়াঘাটা যুবলীগের সদস্য গ্রেপ্তার 

খুলনা বটিয়াঘাটা যুবলীগের সদস্য গ্রেপ্তার 

অপরাধ, খুলনা, বাংলাদেশ, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা বটিয়াঘাটা উপজেলা যুবলীগের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা নগরীর রয়েল মোড় থেকে উপজেলা যুবলীগের সদস্য মো: সোলায়মান মোড়লকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।  বুধবার (১৪ মা) দুপুর ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা ছোট বয়রা এলাকার মো: কালাম মোড়লের ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সোলায়মান মোড়ল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ক্যাডারদের সহযোগীতায় আন্দোলন ব্যাহত করার জন্য বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে। তাছাড়া, গত বছরের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় দায়ের হওয়া ১৯ নং মামলার সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।...