Wednesday, November 11
Shadow

Month: May 2025

মহারশি নদীর বেড়িবাঁধ সংস্কারে ধীরগতি, আকাশে মেঘ দেখলেই আতংকিত বাঁধের পাড়ের মানুষ  

মহারশি নদীর বেড়িবাঁধ সংস্কারে ধীরগতি, আকাশে মেঘ দেখলেই আতংকিত বাঁধের পাড়ের মানুষ  

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কারে  ধীরগতির ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের।  জানা যায়, গত বছর  অবিরাম বর্ষন ও উজান থেকে নেমে  আসা পাহাড়ি ঢলের পানির এসে মহারশি নদীর বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ বিধ্বস্ত হয়। এসব বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা দিয়ে ঢলের পানি প্রবেশ করে কয়েক শত বাড়ি ঘর রাস্তা-ঘাট ও ফসলের  ব্যাপক ক্ষতি হয়। এতে গৃহহীন হয়ে পড়ে ১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে  সিংহভাগ গৃহহীন পরিবার তাদের   বিধ্বস্ত বাড়ী ঘর সংস্কার কর্তে স্বক্ষম হলেও অনেক আজও সংস্কার করতে পারেনি। অপরদিকে গত বছর মহারশি নদীর বিধ্বস্ত বেড়িবাঁধ গুলোও সংস্কারে ধীরগতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।  জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড,  ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পূর্ব পাশে  ২১৬০ মিটার  ও  পশ্চিম ১৩৪০ মিটার কাজ হাতে নেয়। ৪...
রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার….

রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার….

অপরাধ, চট্টগ্রাম, বাংলাদেশ, রাজনীতি
ইসমাইল ইমন, চট্টগ্রাম : রাঙামাটিতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়ের এর ২৪ ঘন্টার মধ্যেই তাকে কাপ্তাইয়ের বড়ুইছড়ি এলাকা থেকে গতকাল (বৃহস্পতিবার) আটক করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম. কামাল উদ্দিনের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বুধবার বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ কালীন্দিপুর বাজারফান্ডের নিচ তলায় রিপোর্টার্স ইউনিটির জেলা অফিসের কক্ষে ঢুকে এ হামলা চালানো হয়। আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংস্কারাধীন ভবনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উপর থেকে ইট পড়ে সাংবাদিক কামাল অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনার ...
খুলনায় ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলার সমাপনী

খুলনায় ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলার সমাপনী

খুলনা, ফিচার, বাংলাদেশ, শিক্ষা
এম এন আলী শিপলু, খুলনা : সমগ্র দেশের সাথে পাল্লা দিয়ে প্রচন্ড তাপদাহে খুলনার অবস্থান উল্লেখযােগ্য। নিতান্ত প্রয়ােজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাইছে না। পরিবেশের এমন বিভৎসতাকে গুরুত্ব না দিয়ে তাপদাহকে জয় করে নিজেদের চিন্তা-ভাবনাকে বাস্তবে তুলে ধরতে খুলনার জিলা স্কুল ময়দানে বসেছিল ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে দু’দিনের বিজ্ঞান মেলা।বৃহস্পতিবার (১৫ মে) খুলনা জিলা স্কুলের অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ২দিনব্যাপী বিজ্ঞান মেলার শেষ দিন। আর এই শেষ দিনে ক্ষুদে বিজ্ঞানীদের আনন্দ-আগ্রহের কেন্দ্র বিন্দু ছিল পুরস্কার বিতরণকে ঘিরে।মাত্র দু’দিনের এই মেলায় উদ্ভাবনের বহি:প্রকাশের প্রদর্শনী। কিন্তু এর পেছনে রয়েছে কিছু ভিন্নগত কাল্পনিক চিন্তার সমষ্টিগত অদৃশ্য শক্তির কঠোর পরিশ্রমের বেশ কয়েক দিন।খুলনা জিলা স্কুলের মাঠে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলের এ...
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়েছে ১৪৩, আহত হাজারো

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়েছে ১৪৩, আহত হাজারো

বিদেশের খবর
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর ভোরবেলার হামলায় বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আলজাজিরার কাছে চিকিৎসা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।গতকাল ১৫ মে ছিল নাকবা বা মহাবিপর্যয় দিবস। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের ওপর সংঘটিত জাতিগত নির্মূল অভিযানের স্মরণে এই দিনটি পালন করা হয়। নাকবার ৭৭তম বার্ষিকীতেই ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-তাওবাহ মেডিক্যাল ক্লিনিকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লিনিকের ওপরের তলায় বোমা বিস্ফোরণে রোগীদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এই হামলায় নিহত ১৩ জনের মধ্যে শিশুও ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলাগুলোসহ গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হাজারে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯১৯ ...
তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে’র নিন্দা 

তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে’র নিন্দা 

চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
জড়িতদের বিচারের আওতায় আনার দাবি  মুস্তাফা নঈম, চট্টগ্রাম ব্যুরো : রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের অনাকাংক্ষিত ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এক বিবৃতিতে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সরকারের একজন উপদেষ্টার ওপর হামলাকে চট্টগ্রাম প্রেসক্লাব রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছে। বিবৃতিতে চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কোন অপরাধ নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে দাবি আদায়ের নামে প্রকাশ্যে মা...
আমতলীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরগুনা, বরিশাল, বাংলাদেশ, সংবাদ
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন এর সাথে আমতলীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সকল সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, জিয়া উদ্দিন সিদ্দিকী, এম. সাঈদ খোকন, সুমন রশিদ, সজিব আহম্মেদ প্রমুখ।   আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন আমতলীতে দায়িত্ব পালনকালিন সকল সাংবাদিকদের ...
দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর, সংবাদ
মাসুদুর রহমান, দিনাজপুর : নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে ও ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীরা রাস্তার অবরোধ বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে নার্সিং শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।অবরোধের ফলে দু'পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে জেনারেল হাসপাতালের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর নার্সিং কলেজসহ দিনাজপুরে অধ্যানরত বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেনারেল হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে। শিক্ষার্থীরা রাস্তায় বসে বসে "আশ্বাস না প্রজ্ঞাপন" "দাবি মোদের একটাই-ডিপ্লোমাকে ডিগ্রি কর" "সিনিয়র স্টাফ চুপ ...
চীনে প্রবীণদের জন্য আছে স্মার্টফোনের ক্লাস

চীনে প্রবীণদের জন্য আছে স্মার্টফোনের ক্লাস

বিদেশের খবর
চীনজুড়ে প্রবীণদের ডিজিটাল যুগে সম্পৃক্ত করতে শুরু হয়েছে অভিনব উদ্যোগ। বিল পরিশোধ থেকে শুরু করে হাসপাতালের নিবন্ধন, বাজার করা বা ট্যাক্সি ডাকা—সবই এখন মোবাইলের এক ছোঁয়ায় সম্ভব। এমন বাস্তবতায় প্রবীণদের পিছিয়ে না রেখে সামনের সারিতে নিতে দেশজুড়ে চলছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। চীনের মতো দেশের প্রবীণ জনগোষ্ঠী যাতে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, তা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে হাতে নেওয়া হয়েছে ‘ডিজিটাল সাক্ষরতা ক্লাস’। বেইজিংয়ের বিভিন্ন এলাকায় এসব প্রশিক্ষণে শেখানো হচ্ছে কীভাবে মোবাইল চার্জ দিতে হয়, অ্যাপ ব্যবহার করে বাজার করতে হয়, অনলাইনে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়। কুয়াংহুয়ালি কমিউনিটি এল্ডারলি কেয়ারের পরিচালক চিয়া লিলি জানালেন, ‘আমরা এক প্রবীণকে মোবাইল চার্জ দেওয়া, চালানো, অনলাইন ব্যবহার ও শপিং শিখিয়েছিলাম। এখন তিনি নিজেই সব করতে পার...
বেইজিংয়ের পাহাড়ে গাছ লাগাচ্ছে ড্রোন

বেইজিংয়ের পাহাড়ে গাছ লাগাচ্ছে ড্রোন

বিদেশের খবর
মাথা তুলে দাঁড়িয়ে আছে খাড়া পাহাড়। আর পাহাড়ের গায়ে গাছ লাগাচ্ছে... না কোনো বীর বনবাসী নয়, গাছ লাগানোর কাজে নেমেছে চীনের ড্রোন। বেইজিংয়ের উত্তরের ইয়ানশান পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ মিটার উঁচুতে। এর ঢালে সোমবার আকাশপথে উড়ে গিয়েছিল এক দল ড্রোন—সঙ্গে ছিল ছোট ছোট গাছের চারা। এটিই ছিল বেইজিংয়ে ড্রোন-সহায়তায় পরিচালিত প্রথম বনসৃজন প্রকল্প। অভিনব প্রকল্পটি চালু হয়েছে বাতালিং ফরেস্ট ফার্মের শিসিয়া এলাকায়, যা কিনা চীনের ‘থ্রি-নর্থ শেল্টারবেল্ট ফরেস্ট প্রোগ্রাম’–এর আওতায় পড়ছে। লক্ষ্য একটাই—বনসৃজনের প্রচলিত পদ্ধতিকে আরও দক্ষ করা। সেইসঙ্গে পরিবেশের ক্ষতি যতটা কমানো যায় সেটাও নিশ্চিত করা। ইউমুকৌ গ্রামের দলীয় প্রধান এবং ঘাসভূমি ও বনবিষয়ক বিশেষজ্ঞ ইয়াও ইয়ংকাং বলেন, ‘প্রতিটি ড্রোন একবারে ১০টিরও বেশি চারা বহন করতে পারে। পাহাড়ের খাড়া পাশের দুর্গম জায়গায় খুব নিখুঁতভাব...
লাকসামে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১,আহত-৭

লাকসামে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১,আহত-৭

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (১৫ মে)  একটি যাত্রীবাহী বাস উল্টে একজন যাত্রী নিহত ও ৭ জন আহত হয়েছে। ওইদিন ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই যাত্রীর নাম মো. আবদুস ছালাম (৬৫)। তিনি নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নে দেওভান্ডার গ্রামের বাসিন্দা। বলে জানা গেছে।নিহতের এক স্বজন একই গ্রামের পল্লী চিকিৎসক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,  মো. আবদুস ছালাম সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৩-০১০৭) বেপরোয়া গতি চলছিলো। বাসটি লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া নামক স্থানে এসে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং  পাশে একটি নিচু জমিতে পড়ে ...