Wednesday, November 11
Shadow

Month: May 2025

খুলনায় ছাত্রদল নেতা শফিককে অব্যাহতি

খুলনায় ছাত্রদল নেতা শফিককে অব্যাহতি

খুলনা, বাংলাদেশ
খুলনা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় খুলনার রূপসা উপজেলা পূর্ব ছাত্র দলের যুগ্ম আহবায়ক স,ম শফিকুর রহমান কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের সাবেক যুগ্ন আহবায়ক ও আলাইপুর বাজারের ইজারাদার মোল্লা খাইরুল ইসলাম খোকনকে ১৬/৫/২৫ ইং তারিখ বাজারে মারপিট করার কারণে শফিকুর রহমান কে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অন্যদিকে রূপসা থানায় জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এ বিষয়ে রূপসা উপজেলার সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কেউ ছাড় পাবে না। জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন, সেখান...
সাবেক এমপি মঞ্জুসহ ২৮ বিএনপি নেতাকর্মী খালাস

সাবেক এমপি মঞ্জুসহ ২৮ বিএনপি নেতাকর্মী খালাস

খুলনা, বাংলাদেশ
খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ নেতাকর্মী খালাস পেয়েছেন। সোমবার (১৯ মে) খুলনা মহানগর হাকিমের বিচারিক আদালত-১ এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।খালাসপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা জাফরুল্লাহ খান সাচ্চু, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, নগর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু।বিএনপি নেতাদের আইনজীবী গোলাম মাওলা বলেন, ২০২১ সালের ২২ নভেম্বর খুলনায় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে সদর থানার ওসি হাসান আল মামুনের নেতৃত্বে বিএনপি নেতাদের ওপর হামলা চালায় পুলিশ। ওই দিন নজরুল ইসলাম মঞ্জু, তারিকুল ইসলামসহ সিনিয়র নেতাদের ওপরও লাঠিচার্জ কর...
টানা ১২ ঘণ্টারও বেশি উড়তে সক্ষম চীনের নতুন ড্রোন

টানা ১২ ঘণ্টারও বেশি উড়তে সক্ষম চীনের নতুন ড্রোন

বিদেশের খবর
নিজস্ব প্রযুক্তিতে তৈরি চীনের অত্যাধুনিক মাল্টিফাংশনাল মানববিহীন আকাশযান (ইউএভি) ‘জেট্যাঙ্ক ০৪’ চলতি বছরের জুনের শেষ দিকে প্রথম উড্ডয়ন মিশন পরিচালনা করবে।২০২৪ সালে ১৫তম চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীতে প্রথমবার জনসম্মুখে আনার পর থেকেই জেট্যাঙ্ক ইউএভি আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।এই অত্যাধুনিক ইউএভিটির দৈর্ঘ্য ১৬.৩৫ মিটার এবং এর ডানার বিস্তার ২৫ মিটার। জেট্যাঙ্কের সর্বোচ্চ টেকঅফ ওজন ১৬ টন, যেখানে এটি সর্বোচ্চ ৬ টন পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। পাওয়ার সিস্টেম হিসেবে টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করার কারণে এই ড্রোনটি সর্বোচ্চ ১৫ হাজার মিটার উচ্চতায় উড়তে এবং ঘন্টায় ৭০০ কিলোমিটারের সর্বোচ্চ গতিতে পৌঁছাতে সক্ষম।জেট্যাঙ্ক ইউএভির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অসাধারণ সহনশীলতা। এটি একনাগাড়ে ৭ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং একটানা ১২ ঘণ্টারও বেশি সম...
শি চিনপিং চিন্তাধারা বিষয়ক নতুন প্রবন্ধ সংকলন প্রকাশ

শি চিনপিং চিন্তাধারা বিষয়ক নতুন প্রবন্ধ সংকলন প্রকাশ

বিদেশের খবর
সমাজতান্ত্রিক চীনের নতুন যুগে সি চিনপিং-এর চিন্তাধারা নিয়ে অধ্যয়নের ওপর ভিত্তি করে প্রবন্ধের একটি নতুন সংকলন প্রকাশ করেছে সেন্ট্রাল পার্টি লিটারেচার প্রেস।কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য ইনস্টিটিউট এই সংকলনটি প্রণয়ন করেছে, যাতে নভেম্বর ২০২৩ সালের পর প্রকাশিত মোট ২৯টি প্রবন্ধ পাঁচ খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রবন্ধগুলো মূলত সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিং-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও মতবাদ নিয়ে গবেষণা ও তার তাত্ত্বিক ব্যাখ্যার ওপর আলোকপাত করে, যা নতুন যুগের জন্য পার্টির উদ্ভাবনী চিন্তাধারাকে সমর্থন করে।এই প্রবন্ধগুলো মূলত সিপিসি কেন্দ্রীয় কমিটির মুখপত্র পিপলস ডেইলি এবং থিয়োরিটিক্যাল জার্নাল ‘ছিউশি’তে (Qiushi) প্রকাশিত হয়েছিল।এর আগে একই বিষয়ে পাঁচ খণ্ডের দুটি সংকলন যথাক্রমে ২০২০ এবং ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল। সূত্র: সিএম...

পুতুলবাজির খেলা 

কবিতা, ফিচার, সাহিত্য
আসাদুজ্জামান খান মুকুল  রক্তিম রবি স্তিমিত যখন আবিরের আভা মেখে, দেখি ক্রমে ক্রম আঁধার রজনী ধরণী দিয়েছে ঢেকে। প্রভাতের রবি দিয়েছিল উঁকি  যবে জীবনের পর, কলরোল কল কোলাহলে মাতি বাঁধতে সুখের ঘর। শূন্যের ঘড়া পূর্ণ্যের তরে সর্বদা রত থাকি, ভাবিনি তো কভু সোনালী আলোক তমসায় দিবে ঢাকি। জীবনযুদ্ধে করেছি লড়াই  উন্নত রেখে শির, আজিকে আমার ত্রাসে কাঁপে বুক ছাড়তে হবে যে নীড়! আলোর ভুবনে বিমোহিত হয়ে  খেলেছি রঙের খেলা, পুতুলবাজির খেলায় কেবল  ফুরায় দিবস বেলা।...
প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা কেনায় দুর্নীতি; লোকসান প্রায় ১৪ কোটি ৪৭ লাখ টাকা

প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা কেনায় দুর্নীতি; লোকসান প্রায় ১৪ কোটি ৪৭ লাখ টাকা

জাতীয়
প্রাণিসম্পদ অধিদপ্তর গরু-মহিষ ও ভেড়া-ছাগলের খুরারোগের টিকা কেনার জন্য দরপত্র আহ্বান করেছিল। তবে টিকা কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং অতিরিক্ত মূল্য পরিশোধের অভিযোগ উঠেছে। এতে সরকারের প্রায় ১৪ কোটি ৪৭ লাখ টাকার লোকসান হবে বলে জানা গেছে। দরপত্র অনুযায়ী প্রথমে ওএমসি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৮২ কোটি ৫০ লাখ টাকায় টিকা সরবরাহের প্রস্তাব দিলেও, কাজটি পায়নি। পরে দুই মাসের ব্যবধানে একই পরিমাণ টিকা ৯৬ কোটি ৯৭ লাখ টাকায় সরবরাহের প্রস্তাব করলে, সেই কাজটি পায় ওএমসি। অথচ, সর্বনিম্ন দরদাতা ছিল জেনটেক নামের আরেকটি প্রতিষ্ঠান। ওএমসি লিমিটেডের কাজ পাওয়ার পেছনে প্রভাবশালী একজন ব্যক্তির প্রভাব থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) আবু সুফিয়ান জানান, সেই ব্যক্তি তাঁর দপ্তরে এসেছিলেন, তবে খুরারোগের টিকার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি ক...
৭ টি নিয়ম মানলেই ঝুকি কমবে স্ট্রোকের

৭ টি নিয়ম মানলেই ঝুকি কমবে স্ট্রোকের

ফিচার, লাইফস্টাইল
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, তবে কম বয়সীদের ক্ষেত্রেও ঝুঁকি কম নয়। সাম্প্রতিক সময়ে ৫৫ বছরের কম বয়সীদের মধ্যেও স্ট্রোকের ঘটনা বৃদ্ধি পেয়েছে। স্ট্রোক মূলত মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে ঘটে। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এখানে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী স্ট্রোক প্রতিরোধে ৭টি কার্যকর উপায় তুলে ধরা হলো। ১. ধূমপান ছেড়ে দিন ধূমপান স্ট্রোকের অন্যতম বড় ঝুঁকি। ধূমপান রক্তনালির ভেতরের অংশকে ক্ষতিগ্রস্ত করে, রক্তচাপ ও হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় এবং রক্তকে ঘন করে তোলে। ফলে সহজেই রক্ত জমাট বাঁধে এবং তা মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ করে দেয়। তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে হলে ধূমপান ছাড়তে হবে। ২. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তপ্রবাহ বাধাগ্রস্ত করতে পারে, যা স্ট্রোকের প্রধান কারণ। নিয়মিত রক্...
জামায়াতের ইউনিট প্রতিনিধি সমাবেশে অধ্যাপক মাহফুজুর

জামায়াতের ইউনিট প্রতিনিধি সমাবেশে অধ্যাপক মাহফুজুর

ইসলাম, খুলনা, জামায়াতে ইসলামি, ফিচার, বাংলাদেশ, রাজনীতি
দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে এম এন আলী শিপলু, খুলনা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান  বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামী জ্ঞান চর্চার এক নিপুণ পরিকল্পনার নাম। যারা জামায়াত করেন তাদের জ্ঞানার্জনের প্রধান উৎস হচ্ছে পবিত্র কুরআনুল কারিম। তাই কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য জামায়াত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত জামায়াতে ইসলামী সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এক মহতী মিশন নিয়ে দীর্ঘ পরিসরে ময়দানে সক্রিয় রয়েছে। আমরা গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে জাতিকে একটি ক্ষুধা, দারিদ্র, অপশাসন-দুঃশাসন ও বৈষম্যহীন জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। মূলত আমরা রাষ্ট্রের সর্বস্...
টাঙ্গুয়ার হাওরের  নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ

টাঙ্গুয়ার হাওরের  নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ

বাংলাদেশ, সংবাদ, সিলেট, সুনামগঞ্জ
রাহাদ হাসান মুন্না, তাহিরপুর সুনামগঞ্জ : ভাটির জনপদ খ্যাত  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর টাঙ্গুয়ার হাওরের পাহাড়ি ঢলে নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ করছে। টানা কয়েতদিন ধরেই বাঁধ উপচে পড়ে পানি প্রবেশ করছে বলে জানান স্থানীয়রা। তবে এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত ফসলরক্ষা বাঁধ না। স্থানীয়রা এই বাঁধ যাতায়াতের জন্য তৈরি করেছেন স্থানীয়রা। কৃষি বিভাগ সুত্রে জনাযায় , সংরক্ষিত হাওর টাঙ্গুয়ায় এক হাজার ২৩৫ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। স্থানীয় পরিবেশ কর্মী ও কৃষক আহমদ কবীর বলেন,টাঙ্গুয়ার হাওরের এই বাঁধ আমরা স্থানীয়রা মেরামত করি। প্রতি বছর এই সময়ে পাহাড়ি ঢলে উপচে পানি প্রবেশ করে। এবারও সকাল থেকে পানি প্রবেশ করছে। পানির তোড়ে বাঁধটি ভেঙে গেছে তবে এতে হাওরের ফসল নষ্ট হওয়ার সুযোগ নেই। যেসব এলাকার জমি কর্তন হ...
ধর্মপাশায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ধর্মপাশায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

বাংলাদেশ, সংবাদ, সিলেট, সুনামগঞ্জ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ইউপি সদস্য শাখাওয়াত হোসেনের সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। ধর্মপাশায় বয়স্কভাতা ও ভিজিডির কার্ড নিয়ে ঘুষ বাণিজ্য অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সেলবরষ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন। লিখিত বক্তব্য তিনি বলেন, আমার বিরুদ্ধে বিগত ১৫ মে ২০২৫ ইং তারিখে প্রথম বাংলা অনলাইন, পত্রিকা সহ বিভিন্ন গলমাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ৬টি বয়স্ক ভাতা দিয়েছি, কারও কাছ থেকে একটাকাও নেয়নি। বিজিডি বিগত ৬ মাস যাবত কোন কার্যক্রম নেই অতএব মিথ্যা বানোয়াট মানহানিকর সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা জানাই। সাখাওয়াত আরও বলেন, বিগত দিনে গ্রামে অনেক চোরির বিচার করেছি স...