বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও বিএসপিএর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর
মে ২২, ঢাকা: চীন ও বাংলাদেশের ক্রীড়া সহযোগিতা আরও বাড়াতে সমঝোতা স্বারক সাক্ষর করল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। বৃহস্পতিবার রাজধানীতে অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যার যার সংগঠনের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর প্রেসিডেন্ট রেজওয়ান উজ জামান এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের অলিভিয়া ছু।
অনুষ্ঠানে বিএসপিএর সকল অতিথিকে স্বাগত জানিয়ে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, এ সমঝোতা স্মারক সাক্ষর চীন ও বাংলাদেশের ক্রীড়া সহযোগিতার একটি নতুন পদক্ষেপ।আমরা আশা করি এ পদক্ষেপের মাধ্যমে আমরা আরও নতুন অনুষ্ঠান এবং নানা বিষয়ে সহযোগিতা করবো।
তিনি আরও বলেন, চীন সরকার দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়নের ওপর অ...









