আত্মবিশ্বাসে ধাক্কা, পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি সিরিজ হারার পর আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন কুমার দাসের নেতৃত্বে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারের তিক্ততা এখনও পিছু ছাড়েনি। সেই ধাক্কা সামলে এবার টাইগারদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—পাকিস্তান সফর।
আগামী বুধবার, ২৮ মে রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।এই ম্যাচ দিয়েই নতুন করে ঘুরে দাঁড়াতে চায় ফিল সিমন্সের শিষ্যরা। তবে ইনজুরি, ফর্ম এবং দলের ভারসাম্য নিয়ে নানা প্রশ্ন থাকায় ম্যাচের আগে সম্ভাব্য একাদশ ঘিরে তৈরি হয়েছে ভক্ত-সমর্থকদের বাড়তি আগ্রহ।
আরব আমিরাত সিরিজে ওপেনিংয়ে আলো ছড়িয়েছেন দুই তরুণ ব্যাটার—তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। পাকিস্তানের বিপক্ষেও তাদের দিয়ে ইনিংস শুরু করানো হবে বলেই ধারণা করা হচ্ছে।তিন নম্বরে ...









