Tuesday, March 17
Shadow

Sample Page

ক্ষুদ্র ব্যবসায় চীনের ৮২৮ বিলিয়ন ডলার সহায়তা

ক্ষুদ্র ব্যবসায় চীনের ৮২৮ বিলিয়ন ডলার সহায়তা

বিদেশের খবর
বেসরকারি খাতে আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে চীনের বাণিজ্যিক ব্যাংকগুলো। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সিয়াল ব্যাংক অফ চায়না (আইসিবিসি) ছোট ব্যবসা এবং পরিবেশবান্ধব প্রকল্পসহ বেসরকারি অর্থনীতিকে সহায়তা করতে ১০টি নতুন নীতি চালু করেছে। আগামী তিন বছরে, ব্যাংকটি বেসরকারি খাতে প্রায় ৮২৮.৯৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য বেসরকারি ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং টেকসই প্রকল্পগুলোকে উৎসাহিত করা। ব্যাংক অফ চায়না (বিওসি) এ বছর বেসরকারি ব্যবসার জন্য ঋণ বিতরণের পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা করেছে। ব্যাংকটি জানিয়েছে, অন্যান্য ঋণের তুলনায় বেসরকারি খাতের জন্য ঋণের পরিমাণ কমপক্ষে ৫ শতাংশ বেশি বাড়ানো হবে। এদিকে, এগ্রিকালচারাল ব্যাংক অফ চায়না (এবিসি) বেসরকারি উদ্যোগের জন্য স্থিতিশীল ঋণ সরবরাহ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছ...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে চীন-রাশিয়া-ইরান বৈঠক

ইরানের পরমাণু ইস্যু নিয়ে চীন-রাশিয়া-ইরান বৈঠক

বিদেশের খবর
চীন, রাশিয়া ও ইরান বেইজিংয়ে ইরানি পরমাণু ইস্যু নিয়ে বৈঠক করেছে। শুক্রবারের বৈঠকে সভাপতিত্ব করেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা চাওশু। এতে অংশ নেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সেইভিচ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং যৌথ সমন্বিত কর্মপরিকল্পনার অংশীদার হিসেবে চীন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানি পরমাণু ইস্যুর সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। ২০১৫ সালে ইরান কয়েকটি প্রধান দেশের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করেছিল, যার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিতে নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করা হয়। ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে ইরানও তার কিছু পরমাণু প্রতিশ্রুতি থেকে সরে আসে। ২০২১ সালের এপ্রিলে অস্ট্রিয়ার ভিয়েনায় যৌথ সমন্...
‘তাইওয়ান স্বাধীনতা’ চেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি চীনের মূল ভূখণ্ডের

‘তাইওয়ান স্বাধীনতা’ চেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি চীনের মূল ভূখণ্ডের

বিদেশের খবর
যদি 'তাইওয়ান স্বাধীনতা'পন্থী গোষ্ঠীগুলো উসকানি দেয়, চাপ প্রয়োগ করে বা সীমা অতিক্রম করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার চীনের মূল ভূখণ্ডের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ছেন বিনহুয়া এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ এবং 'এক দেশ, দুই ব্যবস্থা' চীনের মূল নীতি। এটি তাইওয়ান প্রণালীর উভয় পাশে থাকা চীনা জনগণের জন্য সবচেয়ে ভালো পথ। পুনঃএকত্রীকরণের সম্ভাবনা ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তবে তিনি সতর্ক করেন, বর্তমান পরিস্থিতি জটিল ও গুরুতর। ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) বিদেশি শক্তির সঙ্গে মিলে স্বাধীনতার চেষ্টা করছে। ছেন বলেন, ‘আমরা আমাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং চীনের পুনঃএকত্রীকরণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’...
থেমে নেই চীনের নতুন তথ্য অবকাঠামোর উন্নয়ন

থেমে নেই চীনের নতুন তথ্য অবকাঠামোর উন্নয়ন

বিদেশের খবর
চীনের নতুন তথ্য অবকাঠামো উন্নয়ন আগের চেয়েও দ্রুত এগোচ্ছে। সম্প্রতি দেশটিতে একটি সুপারকম্পিউটিং কেন্দ্র চালু হয়েছে এবং বুদ্ধিমান কম্পিউটিং নেটওয়ার্কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। নতুন তথ্য অবকাঠামোর মধ্যে রয়েছে ৫জি ও ফাইবার ব্রডব্যান্ড নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইনের মতো প্রযুক্তিগত সুবিধা। ছিংহাই প্রদেশে দুই বিলিয়ন ইউয়ান বিনিয়োগে একটি পরিবেশবান্ধব কম্পিউটিং কেন্দ্র চালু হয়েছে। এতে ১০ হাজারেরও বেশি জিপিইউ কম্পিউটিং অ্যাক্সেলারেটর চিপ রয়েছে। এদিকে, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হামিতে কম্পিউটিং শক্তি, ভিডিও ও সম্প্রচার সংযোগকারী বুদ্ধিমান কম্পিউটিং নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, চীনের কম্পিউটিং কেন্দ্রগুলোতে ব্যবহৃত স্ট্যান্ডার্ড র‌্যকের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে এবং মোট কম্পিউটিং ক্ষমতা ২৮০ ...
রোবটকে আরও ‘মানবিক’ করতে চান চীনা গবেষকরা

রোবটকে আরও ‘মানবিক’ করতে চান চীনা গবেষকরা

বিদেশের খবর
চীনা প্রকৌশলীরা নতুন প্রজন্মের মানবসদৃশ রোবটগুলোকে আরও ‘মানবিক’ করতে কাজ করছেন। শুধু শারীরিক গতিবিধি নয়, মানুষের সঙ্গে আবেগপূর্ণ যোগাযোগ গড়ে তুলতে সক্ষম রোবট তৈরিই তাদের লক্ষ্য। সম্প্রতি দক্ষিণ চীনের প্রযুক্তি নগরী শেনচেনে ‘পিএম০১' নামের একটি রোবট পথচারীদের দৃষ্টি কেড়েছে। স্টার্টআপ প্রতিষ্ঠান ইঞ্জিন এআই-এর তৈরি করা ১৩৮ সেন্টিমিটার উচ্চতা ও ৪০ কেজি ওজনের এই রোবট চার ঘণ্টা টানা হাঁটতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী চাও থংইয়াং বলেন, ‘আমরা চাই রোবটটি ভবিষ্যতে মানুষের আনন্দ-বেদনা বুঝতে পারবে। তিন বছরের মধ্যেই আমরা এ লক্ষ্যে পৌঁছাবো।’ ইঞ্জিন এআই-এর গবেষকরা মনে করছেন, রোবটকে আরও মানবসদৃশ করতে হলে এর হাঁটার ধরনে নজর দিতে হবে। বিশেষজ্ঞ তাই সিছিন বলেন, ‘আমাদের রোবট হাঁটতে গিয়ে হাঁটু ভাঁজ করে না, কারণ মানুষ এভাবে হাঁটে না। সঠিক ভঙ্গিতে হাঁটলে শক্তিরও সাশ্রয় হয়।’ গত মাসে ফ্রন্ট...

ফ্রম পলিউশন টু সলিউশন : প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের এক প্রচারণা

সংবাদ
৩০ সেপ্টেম্বর (সোমবার) কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে টিম "পলিউশন টু সলিউশন" OMLAS - ওয়ান মিলিয়ন লিডারস এশিয়ার অধীনে 'পলিউশন টু সলিউশন' প্রকল্পের জন্য একটি প্রচারণা শুরু করেছে, যার মূল উদ্দেশ্য প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর। এতে শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে। প্রোগ্রামের শুরুতে শিক্ষার্থীদের সাথে একটি সচেতনতামূলক সেশন পরিচালিত হয়। এরপর যারা আর্ট ও লেখার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষ পর্যায়ে শিক্ষার্থীদের গাছ, বিভিন্ন স্টেশনারি আইটেম প্লাস্টিকের বোতলের পরিবর্তে বিতরণ করা হয়। প্লাস্টিক দূষণ পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করছে। এটি লিচেটের মাধ্যমে মাটি ও পানি দূষিত করে, যা উদ্ভিদ ও প্রাণীদের ক্ষতির কারণ হতে পারে। প্লাস্টিক দূষণের ক্রমবর্ধমান সমস্যাটি কমাতে, বাংলাদেশের একটি দল OMLAS ফেলোশিপ প্...
‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় মিল রেখে এগোচ্ছে চীন’

‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় মিল রেখে এগোচ্ছে চীন’

বিদেশের খবর
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজির সঙ্গে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের মিল রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের চীনের আবাসিক সমন্বয়কারী সিদ্ধার্থ চ্যাটার্জি। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, দুটি উদ্যোগের দর্শন ও লক্ষ্য প্রায় একই। তিনি জানান, চীনের ২০২৫ সালের ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য দেশটির অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। চীন ২০৩৫ সালের মধ্যে ৮০ কোটি জনগণকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত করতে চায়। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, ফিনটেক ও বায়োটেকের ভবিষ্যত নির্ধারণ হবে চীনের মাধ্যমেই। সিদ্ধার্থ আরও বলেন, প্রযুক্তি হোক বা সবুজ উন্নয়ন, জলবায়ু হোক বা দারিদ্র্য দূরীকরণ; সব ক্ষেত্রেই চীন অত্যন্ত ভালো করেছে। তবে এসবের মাঝে চীন সবচেয়ে ভ...
টাকার জোরে বেঁচে গেলেন আনভীর! মুনিয়া হত্যার বিচার কি আদৌ হবে?

টাকার জোরে বেঁচে গেলেন আনভীর! মুনিয়া হত্যার বিচার কি আদৌ হবে?

অপরাধ, এক্সক্লুসিভ
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনকে অভিযুক্ত করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছিল। তবে, আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ না পাওয়ায় সবাইকে অব্যাহতি দিয়েছেন। ​prothomalo.com+4thedailycampus.com+4bangla.bdnews24.com+4ajkerpatrika.com+1banglatribune.com+1 মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, প্রভাবশালী মহলের চাপে তদন্ত সঠিকভাবে হয়নি এবং ন্যায়বিচার ব্যাহত হয়েছে। ​ajkerpatrika.com+3thedailycampus.com+3bangla.bdnews24.com+3 এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ সমন্বয়কারীদের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা আনভীরের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলে সমালোচনা হয়েছে। এতে...
চীনে গেলেন রোগীদের প্রথম দল, খুলল চিকিৎসার নতুন দুয়ার

চীনে গেলেন রোগীদের প্রথম দল, খুলল চিকিৎসার নতুন দুয়ার

জাতীয়
উন্নত চিকিৎসাসেবা নিতে চীনা দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশি রোগীদের প্রথম দল সোমবার চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। এদিন দুপুর ২.৩০ ফ্লাইটে ১৪ রোগী, ৫ জন বাংলাদেশি চিকিৎসক, ৫ ট্রাভেল এজেন্ট ও ১ সাংবাদিকসহ ৩১ সদেস্যের দল কুনমিং উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। দলটিকে বিদায় জানাতে এসময় বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দীন, কালাচারাল কাউন্সেলর লি শাওফেংসহ সংশ্লিষ্টরা। কুনমিংয়ের পাবলিক হাসপাতাল, ইউননান কার্ডিওভাসকুলার হাসপাতাল, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং ইউননান ক্যান্সার হাসপাতালসহ চারটি হাসপাতালে উন্নত প্রযুক্তি, মান, মেডিকেলসেবাসহ, বাংলা ও ইংরেজি দোভাষীসুবিধার সার্বক্ষণিক ব্যবস্থা থাকবে বাংলাদেশিদের জন্য বলে জানান ইয়াও ওয়েন। ইয়াও ওয়েন বলেন, চাইনিজ এয়ারলাইন্স রোগীদের সুবিধ...
অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারকে টপকে ৬ নম্বরে ন্য চা-২

অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারকে টপকে ৬ নম্বরে ন্য চা-২

বিনোদন
চীনের অ্যানিমেটেড ব্লকবাস্টার ন্য চা-২ বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ২০৬ কোটি ডলার আয় করেছে। অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, ছবিটি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-কে পেছনে ফেলে বিশ্বের সর্বকালের সেরা আয়ের তালিকায় এখন ষষ্ঠ স্থানে আছে। চলতি মার্চে ন্য চা-২ মুক্তি পেয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এটি। সর্বকালের সর্বাধিক আয় করা অ্যানিমেটেড সিনেমাটি আগামী ৪ এপ্রিল জাপানে মুক্তি পাবে জাপানি সাবটাইটেলসহ। এর আগে, ১৪ মার্চ থেকে চীনা ভাষার ডাব ও চীনা-ইংরেজি সাবটাইটেলসহ প্রিভিউ স্ক্রিনিং শুরু হয়েছে সিনেমাটির।...