সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব
চট্টগ্রাম ব্যুরো
নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থানের আবাসিক বাসা- বাড়ি সামনের চলাচলের রাস্তায় ময়লা- আবর্জনা স্তূপ সরানোর বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বাংলা'র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে রাস্তায় উপর ময়লার স্তূপের কারণে পরিবেশ দুষিত হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এলাকাবাসীর। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ডাস্টব...









