Saturday, March 21
Shadow

Sample Page

শ্রীবরদীতে ফুটবল, জার্সি ও আর্থিক সহায়তা প্রদান 

শ্রীবরদীতে ফুটবল, জার্সি ও আর্থিক সহায়তা প্রদান 

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে। ২৫ জুলাই শুক্রবার বিকেলে পৌরসভার তারাকান্দি মোড়ে  ফুটবল প্রেমীদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন। জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য সানোয়ার হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বাদল, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সেলিম মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক তাজুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ মালেক, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ। জার্সি ও ...
যশোরে মাদক মামলায় ৭খুনের আসামি কিলার কামালসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

যশোরে মাদক মামলায় ৭খুনের আসামি কিলার কামালসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোরের আলোচিত উপজেলা শার্শা। সীমান্তের এই উপজেলাজুড়ে অপরাধীদের অভয়ারণ্য। হত্যা-খুন-মাদক-সোনা-অস্ত্র পাচারসহ সকল প্রকার অপরাধের পিটস্থান এই শার্শা উপজেলা। শার্শা উপজেলার শার্শা ও বেনাপোল থানা এলাকা হত্যা-খুন-মাদক-সোনা-অস্ত্র পাচার সিণ্ডিকেট এবং কিলাররা বেপরোয়া। বৃহস্পতিবার শার্শা থানার একটি মাদক পাচারের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত।  আদালত সূত্রে জানা যায়, ফেনসিডিলের মামলায় শার্শার তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।  সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শার্শার শ্যামলাগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে কামাল হোসে...
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে: মজিবুর রহমান মঞ্জু

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে: মজিবুর রহমান মঞ্জু

চট্টগ্রাম, বাংলাদেশ, রাজনীতি
ইসমাইল ইমন, চট্টগ্রাম : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর রাজনীতির মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই দ্বন্দ্বে একদিকে আছে বিএনপি, আরেক দিকে জামায়াতে ইসলামী। তাদের এই দ্বন্দ্বের কারণে ফ্যাসীবাদী গোষ্ঠী পুনরায় ফিরে আসার পথ সুগম হবে। এ বিষয়ে ফ্যাসীবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠন গুলোকে ঐক্য বদ্ধ থাকার আহ্বান জানান তিনি।  সাম্প্রতিক সময়ে আমরা দেখছি কিছু কিছু নেতা তাঁদের বক্তব্যে স্লোগানে রাজনৈতিক শালীনতা বা শিষ্টাচারেরও সীমা অতিক্রম করছে। বিশ্লেষকেরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচন ও ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে এই কাদা-ছোড়াছুঁড়ি বাড়ছে। নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে একটি নির্বাচনী জোট বা সমঝোতার প্র...
শেরপুরের নালিতাবাড়ী সিমান্তে নারী-শিশুসহ ২১ জনকে পুশইন

শেরপুরের নালিতাবাড়ী সিমান্তে নারী-শিশুসহ ২১ জনকে পুশইন

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৫ জন বয়স্ক পুরুষ ও ৫ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে।  বৃহস্পতিবার ২৪ জুলাই দিবাগত রাতে নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ মেইন পিলার দিয়ে তাদেরকে পুশ ইন করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ মেইন পিলার দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে পুশইন করে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখে।  বিজিবি আরও জ...

দেশসেরার স্বীকৃতি গ্রহণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

চট্টগ্রাম, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫ ক্যাটাগরিতে দেশের সিটি কর্পোরেশনগুলোর পরিচালন ব্যবস্থা (সিটি গর্ভন্যান্স)’র উপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২ সিটি কর্পোরশনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম হওয়ার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।  বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে "সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০ বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং-এর লক্ষ্যে সরকারি পর্যায়ে গঠিত "কৌশলপত্র স্টিয়ারিং কমিটি"-এর ৬ষ্ঠ সভা এবং সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি (C4C-2) প্রকল্পের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটি (জেসিসি)-এর ২য় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী মেয়রের হাতে এ ক্রেস্ট ও সার্...
ফিলিস্তিন: আমাদের ঈমানের আয়না

ফিলিস্তিন: আমাদের ঈমানের আয়না

কলাম
___মোহাম্মদ উল্লাহ মাহমুদীমাদরাসা মাসিহুল উলুম, ঢাকা। যখন আগুন ঝরে আকাশ থেকে, ভূমি কেঁপে উঠে শিশুদের কান্নায়, তখন একটাই প্রশ্ন সামনে আসে— আমাদের হৃদয় কি সত্যিই কাঁপে না? ফিলিস্তিন, গাজা কিংবা লেবাননের রক্তাক্ত মাটি কেবল যুদ্ধের চিহ্ন নয়, বরং মুসলিম উম্মাহর নিস্তব্ধ আত্মপ্রবঞ্চনারও প্রতিচ্ছবি। দিনের পর দিন ইসরায়েল যে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের উপর, তা নিছক একটি ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব নয়; এটি একটি সুস্পষ্ট মানবিক, ধর্মীয় ও নৈতিক বিপর্যয়। পবিত্র মসজিদুল আকসা লাঞ্ছিত, বৃদ্ধদের প্রকাশ্যে হত্যা, কোলের শিশুদের আগুনে ঝলসে দেওয়া— এসব কি কেবল সংবাদপত্রের শিরোনাম, নাকি ঈমানবান হৃদয়গুলোকে জাগিয়ে তোলার জন্য এক কঠিন পরীক্ষা? আজকের তথাকথিত সভ্য বিশ্ব যেখানে একচোখা নীতির আশ্রয় নিয়ে জালিমের পক্ষেই দাঁড়াচ্ছে, সেখানে মতপার্থক্য থাকা সত্ত্বেও ইরান রাষ্ট্র ধারাবাহিকভাব...
জাদুর পুকুর

জাদুর পুকুর

গল্প, ফিচার, সাহিত্য
ওমর ফারুক আশরাফি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কুলিকুন্টা গ্রামটি শান্ত-নিবিড় প্রকৃতির এক অপূর্ব কোণে অবস্থিত। এই গ্রামেরই এক প্রান্তে আছে প্রাচীন এক আমবাগান, আর সেই বাগানের পেছনে ছায়া ঢাকা একটি পুকুর। পুকুরটি ঘিরে ছড়িয়ে আছে বহু রহস্যময় গল্প ও লোককথা। সে পুকুরের পাশে দাঁড়ালে আজও যেন বাতাসে ভেসে আসে এক অতীতের গন্ধ, এক অদ্ভুত শিহরণ। পুকুরটির পাশেই রয়েছে ভূঁইয়া বাড়ি—একসময়ে যার নাম উচ্চারণেই গ্রামে ছড়িয়ে পড়তো সম্মান আর গৌরব। বড়, প্রাচীন, দোতলা সেই বাড়িটি ছিল ধন-সম্পদ, আতিথেয়তা ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। নানুর মুখে শুনেছি, সেই বাড়িতে যখনই কোনো বিয়ের আয়োজন হতো, পুকুর থেকে স্বর্ণের থালা-বাটি ভেসে উঠতো। কেউ জানতো না ওগুলো কোথা থেকে আসে, কারা রেখে যায়, তবে সবাই জানতো—এটা ছিল এক আধ্যাত্মিক আশীর্বাদ। ভূঁইয়া বাড়ির বড় ছেলে ছিলেন আভু ভূঁইয়া। সৌম্য চেহারা, দৃঢ়চেতা মন ও দরদভরা হ...

ভবিষ্যতের ছায়া

কবিতা, ফিচার, সাহিত্য
– ইকবাল খান ভবিষ্যতের ডাকে বুক ধড়ে আশার আলো, তবু মাথায় ঝুলে থাকে দুঃস্বপ্নের ছায়া। ভয়ের ভিতরে এক অচেনা ইচ্ছা, চোখ রাখলেই সামনে ধোঁয়াটে পথ। নির্ভরতার শূন্যতায় কাঁপে চারদিক, অন্তরে বাজে নিরুদ্দেশের সুর। কারো হাত নেই—শুধু প্রশ্ন, শব্দহীন এক অপেক্ষা ভরে রাখে আকাশ। হৃদয় খোঁজে এক মুক্তির বাগান, যেখানে আলো ঝরে ক্লান্ত জীবনে। তবু বিশ্বাসে বাঁচি, নতুন ভোরের আশায়— ভবিষ্যতের ছায়া টেনে আনে সাহস। কবি পরিচিতি: ইকবাল খান, ইংরেজি বিষয়ের প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা...
সবজিসহ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি

সবজিসহ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি

অর্থনীতি ও বাণিজ্য
রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। এর সঙ্গে বেড়ে চলেছে নিত্যপণ্যের দামও। আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, চাল, ডাল, মুরগি ও ডিম। শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখতে পাওয়া যায়। খিলক্ষেতের কাঁচাবাজারে প্রতি কেজি ঢেঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, করলা ৯০ টাকা, পটল ৬০-৭০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৫০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, চিচিংগা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। শাক-সবজির দাম কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী। ডিমের হালি ৪০-৪৫ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ১৭০-১৮০ টাকা। চালের দামও কিছুটা বাড়তি। পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া, রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকা দরে। ক্রেতা মাহমুদ ফিরোজ আক্ষেপ করে বলেন, জুলাই বিপ্লবে আমাদের সরকার পরিবর্ত...
শূন্য থেকে হাজার কোটি : সম্পদের পাহাড় আওয়ামী লীগ নেত্রী হেনরির

শূন্য থেকে হাজার কোটি : সম্পদের পাহাড় আওয়ামী লীগ নেত্রী হেনরির

অপরাধ, এক্সক্লুসিভ
টাকা, গাড়ি, বাড়ি আর সম্পদের পাহাড় যেন জান্নাত আরা হেনরির। মাত্র ১৪ বছরে এই সম্পদ অর্জন করেছেন আওয়ামী লীগ নেত্রী হেনরি। সহকারী শিক্ষক থেকে সংসদ সদস্য। বলা যায়, শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক। মধ্যবিত্তের একটি সাধারণ ঘর আজ রাজপ্রাসাদের মতো গল্প বলে। জান্নাত আরা হেনরি দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য ছিলেন ৬ মাস ২৫ দিন। তারপর জনরোষ থেকে বাঁচতে পলাতক। আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি। ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ছিলেন সিরাজগঞ্জ সদরের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সেখান থেকে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক নেত্রী এবং সংসদ সদস্য বনে যান। হেনরির অর্থ-সম্পদের পাহাড় গড়ার ইতিহাস রূপকথার মতোই বিস্ময়কর। বর্তমানে হেনরির ব্যবহারযোগ্য গাড়ি ১৬টি। ঢাকা, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট, জমিসহ বিঘায় ...