Wednesday, March 18
Shadow

Sample Page

দেশে ছিনতাই-অপহরণ বেড়েছে, কমেছে ধর্ষণ-চুরি

দেশে ছিনতাই-অপহরণ বেড়েছে, কমেছে ধর্ষণ-চুরি

অপরাধ, এক্সক্লুসিভ
সাম্প্রতিক সময়ে দেশে সামগ্রিক অপরাধের হার ৬.১৬ শতাংশ বেড়েছে। বিশেষ করে ছিনতাই, ডাকাতি, দস্যুতা ও অপহরণের মতো সহিংস অপরাধের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তবে চুরি, সিঁধেল চুরি ও ধর্ষণের মতো অপরাধ কিছুটা কমেছে। সাত মাসে অপরাধের চিত্র ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৪৯৬টি অপরাধ সংগঠিত হয়েছে। আগের বছর একই সময়ে এ সংখ্যা ছিল ১২ হাজার ৭১৪টি। সবচেয়ে বেশি বেড়েছে ডাকাতি, দস্যুতা ও অপহরণ। ডাকাতি বেড়েছে ১৩৪%: এই সময়ে ৪২৬টি ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে আগের বছর ছিল ১৮২টি। দস্যুতা বেড়েছে ৪১%: গত সাত মাসে ১,০৩৮টি দস্যুতার ঘটনা ঘটেছে, আগের বছর ছিল ৭৩৫টি। অপহরণ বেড়েছে ৮৬%: এবছর সাত মাসে ৫৪৮টি অপহরণের ঘটনা ঘটে, আগের বছর ছিল ২৯৪টি। দ্রুত বিচার আইনে মামলার চিত্র ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলার সংখ্যা আগের তুলনায় কমেছে। ২০...
চীনের নতুন জ্বালানির গাড়ি প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি

চীনের নতুন জ্বালানির গাড়ি প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি

বিদেশের খবর
চীন এআই যুক্ত নিউ-এনার্জি যান (এনইভি) খাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে সম্পূর্ণ সলিড স্টেট লিথিয়াম ব্যাটারি এবং দেশীয় বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহারে পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। বর্তমানে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় পুরোপুরি সলিড স্টেট লিথিয়াম ব্যাটারিতে নিরাপত্তা বেশি। এর শক্তি ঘনত্বও বেশি, আছে দীর্ঘ আয়ু এবং দ্রুত চার্জিং সুবিধা। একে ভবিষ্যতের এনইভি’র চূড়ান্ত সমাধান হিসেবে ধরা হচ্ছে। চায়না ইভি১০০-এর তথ্য অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে এই ব্যাটারি এনইভি-তে সংযুক্ত করা হবে এবং ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। এ ছাড়া, বুদ্ধিমান ড্রাইভিং প্রযুক্তির বিকাশের ফলে স্যাটেলাইট নেভিগেশনের গুরুত্বও বাড়ছে। থিয়েনচিনের ভেহিকেল বিডিএস ল্যাবে গবেষকরা এআই ব্যবহার করে স্যাটেলাইট সংকেত বিঘ্নের উৎস শনাক্ত করছেন এবং একটি জাতীয় ডেটা...
চার্জিংয়ে তাক লাগানো প্রযুক্তি নিয়ে চীনের বিওয়াইডি

চার্জিংয়ে তাক লাগানো প্রযুক্তি নিয়ে চীনের বিওয়াইডি

এক্সক্লুসিভ, বিদেশের খবর
নতুন বৈদ্যুতিক যান বা ইভি প্রযুক্তির এক অভাবনীয় সাফল্যের খবর নিয়ে আবারও বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রে চীন। দেশের শীর্ষস্থানীয় ইভি নির্মাতা বিওয়াইডি সম্প্রতি এমন এক ব্যাটারি ও চার্জিং সিস্টেম উন্মোচন করেছে, যা বৈদ্যুতিক যান ব্যবহারকারীদের রিচার্জ চিন্তাকে উড়িয়ে দিতে পারে এক লহমায়। আর তাই একে বলা হচ্ছে বিওয়াইডি’র ‘ডিপসিক মুহূর্ত’। ৫ মিনিটে ৪০০ কিলোমিটার! বিওয়াইডির দাবি অনুযায়ী, নতুন চার্জিং সিস্টেম মাত্র পাঁচ মিনিটে ৪০০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম— যা এ পর্যন্ত উৎপাদিত যেকোনো ইভির জন্য সর্বোচ্চ। বিওয়াইডির চেয়ারম্যান ওয়াং ছুয়ানফু আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘ইভির রিচার্জজনিত উদ্বেগ মুহূর্তেই কমিয়ে দেবে এটি। পাঁচ থেকে আট মিনিটের অপেক্ষাতেই কাজ হয়ে যাবে।’ বিশ্বব্যাপী প্রযুক্তি মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে এই ঘোষণা। প্রভাবশালী টেক ওয়েবসাইট অ্যাক্সিওস একে বলছে ‘আরেকটি ডিপসিক ...
পাকিস্তানের জাতীয় দিবসে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর অভিনন্দন

পাকিস্তানের জাতীয় দিবসে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর অভিনন্দন

বিদেশের খবর
রোববার পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অভিনন্দনবাণী পাঠিয়েছেন। বাণীতে সি চিন পিং উল্লেখ করেন, দীর্ঘকাল ধরে পাকিস্তান সরকার ও জনগণ দৃঢ়ভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষা করে, বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, দেশ নির্মাণে নতুন অগ্রগতি অর্জন করেছে, সক্রিয়ভাবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি জোরদার করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন হলেও, চীন সবসময় চীন-পাক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করবে। সি চিন পিং আরো বলেন, গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জারদারি সুষ্ঠুভাবে চীন সফর করেছেন। দু’পক্ষ চীন-পাক সম্পর্ক উন্নয়নে নতুন মতৈক্য পৌঁছেছে। জনাব সি চীন-পাক সম্পর্কোন্নয়নে অনেক গুরুত্ব দিয়ে ...
প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

জাতীয়
ঢাকা, মার্চ ২২, ২০২৫: গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনি বাস্তবায়নযোগ‍্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার গণমাধ্যম সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। “সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনি বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইবো সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো দ্রুত আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক,” বলেন প্রধান উপদেষ্টা। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের এই কাজকে অমূল্য হিসেবে অভিহিত করে এই প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের...
কাদাপানিতেও নিখুঁত কাজ করবে চীনের বুদ্ধিমান ক্যাসন রোবট

কাদাপানিতেও নিখুঁত কাজ করবে চীনের বুদ্ধিমান ক্যাসন রোবট

বিদেশের খবর
পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ছাংথাই ইয়াংজি নদীর উপর একটি সেতু তৈরি হচ্ছে। এই সেতুর প্রধান কাঠামো তৈরির জন্য চীন একটি বিশেষ রোবট বানিয়েছে। এই রোবটটি কাদা পানিতেও পরিষ্কার দেখতে পারে এবং প্রয়োজন মতো ড্রিল করতে পারে। এর ফলে, সেতুর পানির নিচের ভিত্তি তৈরির কাজ অনেক দ্রুত শেষ করা সম্ভব হয়েছে। এই উন্নত প্রযুক্তির সাহায্যে সেতুর পানির নিচের ভিত্তি নির্মাণের সময় অনেক কমে গেছে। এর ফলে, সেতুটি বিশ্বের সবচেয়ে বড় স্প্যান কেবল-স্থির সেতু হওয়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রচলিত ড্রিলিং পদ্ধতি দিয়ে সেতুটির ভিত তৈরি করা সম্ভব ছিল না। কারণ, এই সেতুর প্রধান টাওয়ারগুলো নদীর পানির নিচে বসানো হচ্ছে, যা অন্য সেতুর চেয়ে আলাদা। নদীর নিচে ভিত্তি স্থাপনের জন্য বিশাল নলাকার কাঠামো ব্যবহার করা হয়েছে, যার প্রতিটির ওজন ২৩ হাজার টন। এই ওজন আইফেল টাওয়ারের চেয়েও তিনগুণ বেশি এবং এর আয়তন ১৩টি বাস্কে...
ইয়ুননানে সি চিন পিং-এর ভাষণে উত্সাহ পেয়েছেন স্থানীয়রা

ইয়ুননানে সি চিন পিং-এর ভাষণে উত্সাহ পেয়েছেন স্থানীয়রা

বিদেশের খবর
মার্চ ২২: সম্প্রতি চীনের ইয়ুননান প্রদেশ পরিদর্শনের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন যে, ইয়ুননানকে পশ্চিমাঞ্চলের উন্নয়ন এবং ইয়াংজি নদী অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের জন্য সিপিসি’র কেন্দ্রীয় কমিটির কৌশলগত ব্যবস্থা আন্তরিকভাবে বাস্তবায়ন করতে হবে, নতুন উন্নয়নের ধারণা সম্পূর্ণ ও সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতি অর্জনের সাধারণ কাজের সুর মেনে চলতে হবে এবং উচ্চমানের উন্নয়নের জন্য চেষ্টা চালাতে হবে। বিপুল সংখ্যক কর্মী ও জনসাধারণ ব্যক্ত করেছেন যে, তাদের উচিত সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নির্দেশাবলী মনে রাখা, তাদের মনকে মুক্ত করা, সংস্কার ও উদ্ভাবন করা, কঠোর পরিশ্রম করা, কাজে নেমে পড়া এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ প্রক্রিয়ায় ইয়ুননানের উন্নয়নের জন্য একটি নতুন পরিস্থিতি তৈরি করা। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং লিজিয়াং আধুনিক ফুল বাগান প্রতিদিন প্রায় ১.১ লাখ ফুল...
বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা নেবে চীন

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা নেবে চীন

অর্থনীতি ও বাণিজ্য
মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন। সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করার বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই চীন সরকারকে অনুরোধ করেছিলেন। এখন চীন সরকার এই তিন ধরনের ফল আমদানি করতে খুবই আগ্রহী। এর মধ্যে দিয়ে চীনে আমাদের রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেস সচিব বলেন, আমরা দেশটিতে কাঁঠাল বৃহৎ পরিসরে রপ্তানি করতে পারব। আর চীনারা বাংলাদেশের আম পছন্দ করছেন। এর ফলে দেশটিতে বৃহৎ আকারে আম রপ্তানিরও সুযোগ তৈরি হয়েছে।...
পঞ্চগড়ে পেঁয়াজ বীজের বাণিজ্যিক আবাদে ৫ কোটি টাকার সম্ভাবনা

পঞ্চগড়ে পেঁয়াজ বীজের বাণিজ্যিক আবাদে ৫ কোটি টাকার সম্ভাবনা

পঞ্চগড়, বাংলাদেশ, রংপুর
উত্তরের জেলা পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে বেড়েছে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের চাষ। বিগত কয়েক বছর ধরে ভালো ফলন হওয়ায় এবার অধিক মুনাফার আশায় বাণিজ্যিকভাবে এই আবাদে ঝুঁকেছেন জেলার কৃষকরা। প্রতি বিঘা জমিতে প্রায় ১ লাখ টাকা খরচ করে ৩-৪ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তারা। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৫ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রি সম্ভব। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি মাঠ সাদা পেঁয়াজ ফুলে ছেয়ে আছে। কৃষক ও শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন। এ বছর মৌমাছির আনাগোনা কম থাকায়, ফলনের জন্য কৃষকরা হাত দিয়েই পরাগায়নের কাজ করছেন। জানা গেছে, গত বছর জেলায় ১২ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হলেও এবার তা বেড়ে ২১ হেক্টরে পৌঁছেছে। নতুন উদ্যোক্তা ও কৃষকদের আগ্রহে এটি সম্ভব হয়েছে। তবে মৌমাছি কম থাকায় পরাগায়নে কিছুটা শ্রম বেশি লাগছ...
এনইভি যুগে পরিশোধিত জ্বালানি রপ্তানি শিথিলের আহ্বান চীনে

এনইভি যুগে পরিশোধিত জ্বালানি রপ্তানি শিথিলের আহ্বান চীনে

বিদেশের খবর
চীনে নতুন শক্তিচালিত যানবাহন বা এনইভি’র দ্রুত বিস্তার দেশের জ্বালানি বাজারে বড় পরিবর্তন এনেছে। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞ ও কোম্পানি নির্বাহীরা পরিশোধিত পেট্রোলিয়াম ও রাসায়নিক পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন। সিনোপেকের চেয়ারম্যান মা ইয়োংশেং বলেন, এনআইভি এবং প্রচলিত জ্বালানিচালিত যানবাহন এখন প্রতিযোগিতামূলক সহাবস্থানে রয়েছে। তাই ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে পরিশোধিত তেল ও ট্যাক্স-ফ্রি রাসায়নিক পণ্যের রপ্তানি ধাপে ধাপে শিথিল করা উচিত। এতে চীনের শোধন ক্ষমতার নমনীয়তা বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। ২০২৪ সালে চীনে এনইভি-এর বাজার ৪১ শতাংশে পৌঁছেছে, যা ২০২৫ সালে ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে করে দেশটিতে পেট্রোল ও ডিজেলের চাহিদা হ্রাস পাচ্ছে। অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই চাহিদা ১২-২০ শতাংশ কমবে...