Wednesday, March 18
Shadow

Sample Page

আ. লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আ. লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের মিছিলের বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে তিনি বলেন, দুজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। ভবিষ্যতে যাতে মিছিল না করতে পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের ‍মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গ...
বাংলাদেশ-ভারত বাণিজ্যে টানাপোড়েন: কার ক্ষতি, কার লাভ?

বাংলাদেশ-ভারত বাণিজ্যে টানাপোড়েন: কার ক্ষতি, কার লাভ?

অর্থনীতি ও বাণিজ্য
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্মেলনের মাঝেই, গত ৮ এপ্রিল হঠাৎ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ঘোষণা দেয় ভারত। এর ফলে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ হারায় বাংলাদেশ। এরপর, ১৬ এপ্রিল থেকে বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি বন্ধ করে দেয়। এতদিন বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী হয়ে এই সুতা আমদানি হতো। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—এই টানাপোড়েনে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর কে লাভবান? খাতসংশ্লিষ্টরা ভারতের একতরফা সিদ্ধান্তকে অস্বাভাবিক বলেই মনে করছেন। বাংলাদেশের সমস্যা হবে না? বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের বড় কোনো ক্ষতি হবে না। যদিও এতে পরিবহন ব্যয় প্রায় ২ হাজার কোটি টাকা বেড়েছে, তবুও সরকারের বিভিন্ন পদক্ষেপে এ ব্যয় কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। ব্যবসায়ীদের সঙ...
বেইজিংয়ে হয়ে গেল বিশ্বের প্রথম রোবট হাফ-ম্যারাথন

বেইজিংয়ে হয়ে গেল বিশ্বের প্রথম রোবট হাফ-ম্যারাথন

বিদেশের খবর
বেইজিংয়ে শনিবার অনুষ্ঠিত হলো বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবটের হাফ-ম্যারাথন। প্রতিযোগিতায় ২১ কিলোমিটারের কিছুটা বেশি পথ অতিক্রম করে চ্যাম্পিয়ন হয়েছে থিয়ানকং আল্ট্রা  নামের একটি রোবট, যাকে তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। এ পথ দৌড়াতে রোবটটি সময় নিয়েছে ২ ঘণ্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ড। রেসে অংশ নেয় চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি হিউম্যানয়েড রোবট। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে বেইজিংয়ের নোএটিক্স রোবোটিক্সের রোবটদল। ফর্মুলা ওয়ান পদ্ধতিতে পরিচালিত এই প্রতিযোগিতায় রোবটগুলোর জন্য রাখা হয় ব্যাটারি বদলানোর স্টেশন। রুটে ছিল ঢালু পথ, রেলিং ও অন্যান্য চ্যালেঞ্জ। এতে রোবটগুলোর ভারসাম্য ও চলনক্ষমতা পরীক্ষাও হয়ে গেল। কেউ দৌড়েছে বড় পায়ে, কেউ ছোট ধাপে; কেউ ব্যাটারি শেষ হয়ে থেমেছে, কেউ পড়ে গেছে মাঝপথে। সবমিলিয়ে প্রতিযোগিতাটি ছিল বাস্তব পরিবেশে রো...

শিশুর দেহে সবচেয়ে ছোট কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন চীনে

বিদেশের খবর
চীনের চিকিৎসকরা সফলভাবে একটি ৭ বছর বয়সী শিশুর দেহে বিশ্বের সবচেয়ে ছোট এবং হালকা কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছেন, যা ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তিতে চলে। এই যন্ত্রের ফলে শিশুটির দেহে আসল হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য আরও সময় পাওয়া গেছে। ছোট্ট হৃদয়যন্ত্রটির ওজন মাত্র ৪৫ গ্রাম এবং ব্যাস ২.৯ সেন্টিমিটার—যা একটি প্লাস্টিকের পানির বোতলের ঢাকনার মতোই ছোট। এটি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি সবচেয়ে ছোট ম্যাগলেভ পাম্পের চেয়েও প্রায় অর্ধেক ওজনের। চীনের হুবেই প্রদেশের উহানে হুয়াচং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অন্তর্ভুক্ত তোংচি মেডিকেল কলেজের ইউনিয়ন হাসপাতাল মঙ্গলবার জানায়, গত ৩০ মার্চ অস্ত্রোপচারের পর শিশুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং পরবর্তী চিকিৎসার জন্য অপেক্ষা করছে। চীনের শানতোং প্রদেশের এই শিশু গত মে মাসে একটি জটিল হৃদরোগ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে আক্রান্ত ...
দেশের ইতিহাসে সেরা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে

দেশের ইতিহাসে সেরা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে

জাতীয়
বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-কে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং গণতান্ত্রিক অভিযাত্রায় এক মাইলফলক।’ বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফ্রেল’র একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আনফ্রেল প্রতিনিধিদলে ছিলেন, নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, প্রচারাভিযান ও অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা থারিন্ডু অ্যাবেইরাথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। আনফ্রে...
দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মো মাসুদুর রহমান,  দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর জেল মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধরণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) শহরের চেহেলগাজী স্কুল এন্ড কলেজ মাঠে  অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম। জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোঃ এনামুল হক'র সঞ্চালনায় সাধারণ বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী শ্রম দপ্তরের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম...
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন

বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন

অর্থনীতি ও বাণিজ্য, বিদেশের খবর
যুক্তরাষ্ট্র যখন বিশ্ববাণিজ্যের নেতৃত্বস্থানীয় অবস্থান থেকে সরে গিয়ে ট্যারিফ যুদ্ধের পথে হাঁটছে, তখন চীন আরও জোর দিয়ে বিশ্বায়ন ও মুক্ত বাণিজ্যের পক্ষে এগিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অর্থনীতিগুলোর সঙ্গে অংশীদারিত্ব দৃঢ় করছে বেইজিং। এমনটাই বলছেন চীনা অর্থনীতিবিদরা। চায়না একাডেমি অব ম্যাক্রোইকোনমিক রিসার্চের গবেষক চাং ইয়ানশেং চায়না ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যুক্তরাষ্ট্র মনে করছে তারা বর্তমান বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত, তাই তারা ট্যারিফ যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধ ভবিষ্যতে মুদ্রা, আর্থিক এবং প্রযুক্তি যুদ্ধেও রূপ নিতে পারে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্ব বাণিজ্যব্যবস্থাকে ভাঙার চেষ্টা করছে। শক্তির মাধ্যমে ও ‘জঙ্গলের আইন’ প্রয়োগ করে অন্য দেশগুলোর কাছ থেকে নিজেদের ঘাটতি পূরণ করতে চাচ্ছে তারা। চাং বলেন, যুক্তরাষ্ট্র ভুলে যাচ্ছে যে, তাদের ডলার আধিপত্...
ঠাসা সূচিতে বিরক্ত বার্সা কোচ হ্যান্সি ফ্লিক

ঠাসা সূচিতে বিরক্ত বার্সা কোচ হ্যান্সি ফ্লিক

খেলা
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক লা-লিগার ঠাসা সূচিতে হতাশ এবং বিরক্ত। এর আগে তিন দিনের মধ্যে দুটি ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি। আগামী ১৫ দিনের মধ্যে বার্সেলোনাকে ৫টি ম্যাচ খেলতে হবে।যার মধ্যে কোপা ডেলরে'র ফাইনালে রিয়াল মাদ্রিদের সাথে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের মতো দলের সাথে খেলতে হবে। শেষ দশদিনের বার্সেলোনাকে খেলতে হবে ৪টি ম্যাচ। তারমানে তারা একটি ম্যাচের পর ৭২ ঘন্টা বিশ্রামের সময়ও পাবে না। আন্তর্জাতিক অথবা ক্লাব ফুটবলে কমপক্ষে ৭২ ঘন্টা বিরতি দেওয়া হয় একটি ম্যাচ থেকে আরেকটি ম্যাচ খেলার আগে। কিন্তু লা-লিগা কোনো নিয়ম মানছে না বলে মনে করছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।ফ্লিক বললেন অন্য দেশে লিগ কর্তৃপক্ষ তাদের দল গুলোর যত্ন নেয়। বিশেষ করে যে দলগুলো চ্যাম্পিয়নস লিগ খেলে সেই দলগুলোকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়। কিন্তু লা-লিগা কর্তৃপক্...
লন্ডনে ‘এক টুকরো ফেনী’: আলো ছড়াল প্রবাসীদের মিলনমেলা!

লন্ডনে ‘এক টুকরো ফেনী’: আলো ছড়াল প্রবাসীদের মিলনমেলা!

প্রবাস, ফেনী, বাংলাদেশ, সংবাদ
লন্ডনে ফেনী সমিতি ইউকে’র ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত লন্ডনের মায়েদা ব্যাঙ্কুয়েট হলে ১৭ এপ্রিল অনুষ্ঠিত হলো ফেনী সমিতি ইউকে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান। ফেনীবাসীদের প্রাণের সংগঠনটির এই আয়োজন ছিল উষ্ণতা ও ঐক্যের এক অনন্য প্রকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ওয়ালি উল্ল্যাহ বাচ্চু। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ব্যারিস্টার নিজাম উদ্দীন ভূঁইয়া রাসেল ও কায়কোবাদ ভূঁইয়া (ACCA, MCSI)। অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত ফেনীবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র মইন কোয়াদরি, টাওয়ার হ্যামলেট কাউন্সিলর কবির আহমেদ, রেডব্রিজ কাউন্সিলর ফয়েজ আহমেদ, দ্য স...
ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ, মাছের খাবার হিসেবে জনপ্রিয়

ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ, মাছের খাবার হিসেবে জনপ্রিয়

বাংলাদেশ
বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় এবছর ভুট্টার ফলন ভালো হয়েছে। ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ এবং বেশি দাম পাওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। সোনালি দানা খ্যাত ভুট্টার পুষ্টিগুণ বেশি হওয়ায় এর চাহিদা বেড়েই চলেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মাছের প্রধান খাদ্য হিসেবেও ভুট্টা জনপ্রিয় হয়ে উঠেছে। এলাকার শত শত মৎস্য খামারি তাদের নিজস্ব প্রয়োজনে ভুট্টা চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ভুট্টা বাজারে বিক্রি করছেন। এ উপজেলায় এ বছর ১৪৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে, যা গতবারের তুলনায় ১৫ হেক্টর বেশি। উপজেলার শিয়ালকাঠি, ছোটবগা ও মাদারতলা এলাকায় ব্যাপকহারে ভুট্টার আবাদ হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, বছরে দুইবার ভুট্টা চাষ করা যায়। ভুট্টা বপনের সময় রবি মৌসুমে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এবং খরিপ-মৌসুমে ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত। রবি মৌসুমে ১২৫...