Saturday, March 21
Shadow

Sample Page

নিষেধাজ্ঞা মোকাবিলায় চীনের জন্য সংশোধিত চিপ আনছে এনভিডিয়া

নিষেধাজ্ঞা মোকাবিলায় চীনের জন্য সংশোধিত চিপ আনছে এনভিডিয়া

বিদেশের খবর
মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া চীনের বাজারে তাদের এইচ২০ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের আরেকটি সংস্করণ আগামী দুই মাসের মধ্যে বাজারে আনতে যাচ্ছে। তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে। দুটি সূত্র জানায়, চীনের প্রধান ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের ইতোমধ্যে এনভিডিয়া জানিয়েছে, কোম্পানিটি আগামী জুলাইয়ে সংশোধিত এইচ২০ চিপটি উন্মোচন করবে। ওয়াশিংটনের পক্ষ থেকে উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টর রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর চীনা বাজারে অবস্থান ধরে রাখতে এনভিডিয়ার এ পদক্ষেপকে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এইচ২০ ছিল চীনে বিক্রির জন্য অনুমোদিত এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী এআই চিপ। কিন্তু গত মাসে মার্কিন কর্মকর্তারা জানিয়ে দেন, এই চিপ রপ্তানির জন্য লাইসেন্স প্রয়োজন হবে, ফলে কার্যত এটি চীনে বিক্রি বন্ধ হয়ে যায়। সূত্র জানা...
বলিউডে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা!

বলিউডে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা!

বিনোদন
বলিউড সিনেমায় ভারতীয় সেনাবাহিনী সুপার হিরো। একা একজন জাওয়ানাই পরাস্ত করেন শত শত শত্রু সেনা। আর সিনেমা শেষে উড়ে যায় ভারতের তে-রঙা পতাকা। সেই সঙ্গে গগন বিদারী উল্লাসে প্রকম্পিত হয় প্রেক্ষাগৃহ। তবে এ ধরনের সিনেমাগুলো কাকতালীয়ভাবে মুক্তি পায় নির্বাচনের ঠিক আগে। উদ্দেশ্য, ভারতীয়দের উগ্র জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে বিজেপির ভোট ব্যাংক বাড়ানো। উড়ি, শেরশাহ, গুঞ্জন, এলওসি কারগিল, দ্য ঘাজি অ্যাটাকসহ এ ধরনের প্রতিটি সিনেমাই নির্বাচনের আগে আগুনের উত্তাপ ছড়িয়েছে। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। বলিউডে ২০ সেকেন্ডে শক্র শেষ হয়, আর বাস্তবে সেনা আসে ২০ মিনিট পরে। যার নিকটতম উদাহরণ পহেলগাঁওয়ে হামলা। ২০১৯ সালের সেই ঘটনা ভুলে যায়নি ভারত। ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেছিলেন সিনেমার মত হলে হয়ত তিনি শত্রু শত শত ঘাঁটি ধ্বংস করে ফিরতেন। কিন্তু বাস্তব...
ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

বিনোদন
আজকের কাগজ বিনোদন: এ মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে যে সমস্যা চলছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রত্যেক ভারতবাসী। যদিও এ পরিস্থিতিতে ভারত সরকার এবং সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সবাই। বিশেষ করে বিনোদন জগতের তারকারা নানাভাবে দেশকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন। তবে এবার সেই প্রসঙ্গে অন্যরকম কথা শুনতে পাওয়া গেল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মুখে। সেনাবাহিনীর গর্বে গর্বিত হয়েছেন অভিনেত্রীও। তবে এই যুদ্ধ আবহে আরও একটি বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় সত্রুঘ্নকন্যাকে। গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাতে সামাজিক মাধ্যমের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী লিখেছেন, আমি সশস্ত্র বাহিনীর জন্য প্রার্থনা করছি। ভারতের জন্য প্রার্থনা করছি। এ মুহূর্তে প্রতিটি উদ্বিগ্ন ভারতীয়র জন্য প্রার্থনা করছি... নিরীহ মানুষের জন্য প্রার্থনা করছি, যারা এই যুদ্ধ আবহে প্রাণ হারিয়েছেন, যুদ্ধের এই সময়ে শান্তির জন্য প্...
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১ দশমিক ২, প্রচন্ড তাপদাহে বিপাকে খেটে খাওয়া মানুষ

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১ দশমিক ২, প্রচন্ড তাপদাহে বিপাকে খেটে খাওয়া মানুষ

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোদের তাপ আর ভ্যাপসা গরমে কৃষক, দিনমজুর, দোকানদার, ঠেলা-ভ্যান-রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অস্থির হয়ে পড়ছেন। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ মে) বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের অর্দ্রতা ছিল ২৪ শতাংশ। যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন।তাপপ্রবাহের কারণে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি বেশি পানি ও ফলমূল খেতে ব...
ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : ফরিদপুরে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৯ মে) দিনগত রাত সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের কোয়াইটসম্যান মারুফ হোসেন বলেন, রাত নয়টার দিকে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাত ১১টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনা পৌঁছানোর কথা ছিল। ভাঙ্গা রেলওয়ে জংশনের যাত্রা বিরতি শেষ করে রাত ৯টা ২০ মিনিটের পর জংশন থেকে বের হয়। পরে সাড়ে নয়টার দিকে জংশনের অদূরে সিগন্যালের ভুলে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে কারও কোনও ক্ষতি হয়নি।...
কেসিসি নির্বাচনের ফল বাতিল চান নির্বাচনে অংশ নেয়া প্রার্থী মুশফিক

কেসিসি নির্বাচনের ফল বাতিল চান নির্বাচনে অংশ নেয়া প্রার্থী মুশফিক

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার আলোচিত নাম এস এম শফিকুর রহমান মুশফিক। খুলনার নগরীর আলোচিত শেখ আবুল কাশেম হত্যা মামলার আসামি ছিলেন। ছিলেন নগরীর আমতলা এলাকার টুটুল হত্যা মামলার ফাসির দন্ডাদেশপ্রাপ্ত আসামি। তিনি নিজেকে কখনও বিএনপি আবার কখনও জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দেন। একাধিকবার অংশ নিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে। কিন্তু আশানুরুপ ভোট না পেয়ে জামানতও হারিয়েছেন তিনি।সর্বশেষ ২০২৩ সালের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন তিনি। ওই নির্বাচনে কারচুপি এবং উচ্চ আদালতের আদেশ সম্পর্কে তিনি খুলনা প্রেসক্লাবে শনিবার সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি জানান, এ শহরের আলো-বাতাসে বেড়ে উঠা তার। ব্যক্তি জীবন কখনও সহজ ছিল না। একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।তিনি আরও জানান, ছাত্র জীবন থেকে রাজনীতির সূচনা হয়েছে তার। তারুণ্যের চাওয়া পাওয়া নিয়ে কাজ করেছেন তি...
খুলনায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়: মোংলা বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চান নেপালের রাষ্ট্রদূত

খুলনায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়: মোংলা বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চান নেপালের রাষ্ট্রদূত

খুলনা, বাংলাদেশ, বিদেশের খবর
এম এন আলী শিপলু, খুলনা : বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেছেন, মোংলা বন্দরের সঙ্গে নেপালের সরাসরি রেল যোগাযোগ নেই। সে কারণে মোংলা বন্দর ব্যবহার করতে হলে নেপালের ব্যবসায়ীদের ব্যয় বেশি হয়। সে কারণে তারা আগ্রহী হয় না। তিনি বলেন, মোংলা বন্দর ও আন্তঃদেশীয় রেলপথের মাধ্যমে নেপালের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপন করা গেলে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর গড়ে উঠবে। এতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চললের অর্থনীতি আরও গতিশীল হবে।শুক্রবার (৯ মে) দিনগত রাতে খুলনার একটি অভিজাত হোটেলে ‘নেটওয়ার্কিং ইভেন্ট অন নেপাল-বাংলাদেশ কো-অপারেশন : ডায়নামিকস অব ট্রেড ট্যুরিজম অ্যান্ড কানেক্টিভিটি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। ঢাকাস্থ নেপাল দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।নেপালের রাষ্ট্রদূত বলেন, নেপাল ও বাংলাদেশ উভয় দেশেই রয়েছে চমৎকার প্রাকৃতিক ও সাংস্কৃতিক...
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে নগরীর লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগা এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত যুবক কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাসিন্দা ফজলু হাওলাদারের ছেলে। সে ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে আমিরুল ইসলামের বাড়ির ভাড়া বাড়ির রান্নাঘরে থাকা নারকেল গাছের শুকনো পাতায় আগুন লাগে। আমিরুল ইসলাম তা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময়ে ভেজা শরীর নিয়ে সে বৈদ্যুতিক কাটআউট স্পর্শ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান আমিরুলের মৃত্যু বিষয়টি নি...
খুলনার দাকোপে নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

খুলনার দাকোপে নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নে মধ্য দাকোপ মদিয়াচক সিটি বুনিয়া সার্বজনীন শশ্মন ঘাট এলাকা দিয়ে বয়ে যাওয়া চড়া নদী থেকে শনিবার (১০ মে) বেলা ১১ টার দিকে ওই এলাকার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ ধারণা করছে, এই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছরের মতো। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি চলছিল।দাকোপ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের (ইউপি) সদস্য শেখর মন্ডল বলেন, তার ওয়ার্ডে মাদিয়া সিটিবুনিয়া সার্বজনীন শশ্মান ঘাট সংলগ্ন চড়া নদীতে দাকোপ ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বাসিন্দা অনন্ত মন্ডলের পুত্র গোবিন্দ মন্ডল (৪০) এর মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে একটি জিন্সের প্যান্ট পরা আছে এবং খালি গায়ে লাল রংঙের গামছা দিয়ে সামনে দুই হাত বাঁধা। তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন...
শ্যামনগরের চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচ জনকে জরিমানা

শ্যামনগরের চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচ জনকে জরিমানা

অপরাধ, খুলনা, বাংলাদেশ
এম এন আলী শিপলু, খুলনা : সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নুরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী।এ সময় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়। পরে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।পরে জব্দকৃত অপদ্রব্য পুশ করা ৫১২ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা ...