Sunday, March 29
Shadow

Sample Page

চীনের তৈরি সি ৯০৯ জেটের প্রথম আন্তর্জাতিক রুট চালু

চীনের তৈরি সি ৯০৯ জেটের প্রথম আন্তর্জাতিক রুট চালু

বিদেশের খবর
এয়ার চায়না মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব ভাবে নির্মিত সি ৯০৯ জেট লাইনার ব্যবহার করে প্রথম আন্তর্জাতিক বিমান রুট চালু করেছে, যা উত্তর চীনকে মঙ্গোলিয়ার সঙ্গে সংযুক্ত করেছে। সিএ ৭৫৭ ওসিএ ৭৫৮ ফ্লাইট নম্বরে পরিচালিত এই রুটটি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী হোহট এবং মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের মধ্যে প্রতি সপ্তাহে সাতটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করবে। মঙ্গলবার সকাল ৮টার দিকে হোহট থেকে উলানবাটরের উদ্দেশে যাত্রা করা ফ্লাইট সিএ ৭৫৭ এর মাধ্যমে এই নতুন রুটের সূচনা হয়। ২০২০ সালে প্রথম সি৯০৯ বিমান গ্রহণের পর, এয়ার চায়না তাদের এই জেটের বহর বাড়িয়ে ৩৫টি করেছে। এই বিমানগুলো সম্মিলিত ভাবে ১লাখ ১০হাজার ঘণ্টারও বেশি নিরাপদ ফ্লাইট পরিচালনা করেছে।এয়ার চায়না জানিয়েছে, তারা নিরাপদ ফ্লাইটপ রিচালনার পাশাপাশি রুট নেটওয়ার্কের উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা...
সাবেক উপদেষ্টা ও দুই মন্ত্রীকে গ্রেফতার দেখিয়ে জুলাই-আগস্ট আন্দোলনের মামলা

সাবেক উপদেষ্টা ও দুই মন্ত্রীকে গ্রেফতার দেখিয়ে জুলাই-আগস্ট আন্দোলনের মামলা

অপরাধ, জাতীয়, রাজনীতি, সংবাদ
জুলাই-আগস্টের রাজনৈতিক আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক উপদেষ্টা ও মন্ত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে আদালত। মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এ ছাড়া কাফরুল থানায় করা একটি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিদের আদালতে হাজির করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান। মামলার অভিযোগপত্র অনুযায়ী, সরকার পতনের দ...
বাহরাইনের বিপক্ষে ইতিহাস গড়ে এবার লক্ষ্য মিয়ানমার

বাহরাইনের বিপক্ষে ইতিহাস গড়ে এবার লক্ষ্য মিয়ানমার

খেলা, সংবাদ
মেয়েদের এশিয়ান কাপ বাছাই পর্বে এবারই প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০১৪ ও ২০২২ সালের দুই আসরে মোট পাঁচটি ম্যাচ খেলে একটিতেও জয় না পাওয়া বাংলাদেশ এবার সেই জয়-শূন্য অতীতকে পেছনে ফেলেছে। প্রথম ম্যাচেই বড় চমক দেখায় আফঈদা খন্দকারের দল। ফিফা র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশের মেয়েরা। আর সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক মিয়ানমারের। ম্যাচটি শুরু হবে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়, ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে। মিয়ানমার মেয়েদের বিপক্ষে অতীত খুব একটা সুখকর নয় বাংলাদেশের জন্য। ২০১৮ সালের নভেম্বরে অলিম্পিক বাছাই পর্বে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়েও দুই দলের ব্যবধান চোখে পড়ার মতো—বাংলাদেশের অবস্থান ১২৮, আর মিয়ানমার আছে ৫৫ নম্বরে। ব্যবধান ৭৩ ধাপ! তবে র‍্যাংকিংয়ে...
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বলছে ইসরায়েল রাজি, হামাসকে চুক্তি মেনে নেয়ার আহ্বান

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বলছে ইসরায়েল রাজি, হামাসকে চুক্তি মেনে নেয়ার আহ্বান

বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তে ইসরায়েল সম্মত হয়েছে। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে প্রস্তাবটি গ্রহণ করার আহ্বান জানান। এদিকে, গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২৮ জন প্রাণ হারিয়েছেন মার্কিন ও ইসরায়েল সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (GHF)-এর খাদ্য বিতরণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকার সময় গুলিবিদ্ধ হয়ে। উত্তর গাজার সবচেয়ে বড় হাসপাতাল ‘আল-শিফা’ মেডিকেল সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালটিতে জ্বালানির সংকট চরম আকার ধারণ করেছে। ইসরায়েলি অবরোধের কারণে বিদ্যুৎ উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেছে। এতে শত শত রোগী মৃত্যুর মুখে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন ...
ডিআইইউতে শুরু হলো ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’

ডিআইইউতে শুরু হলো ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’

খেলা
ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের সংগঠন ইমার্জিং ইকোনমিস্ট ফোরাম এর আয়োজনে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩ বুধবার (২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। এবারের আসরে অর্থনীতি বিভাগের ১১টি ব্যাচের ১১টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা। টুর্নামেন্টের প্রথম দিনেই জমজমাট লড়াইয়ে মুখোমুখি হয় অর্থনীতি বিভাগের ছয়টি দল। তাদের চমৎকার পারফরম্যান্সে টুর্নামেন্টের সূচনা দিনেই জমে ওঠে ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩ এর রোমাঞ্চকর পর্দা। এদিকে, উৎসবমুখর পরিবেশে ...
একটি ভ্যানের আকুতি : একমাত্র সম্বল হারিয়ে আতিয়ারের মানবেতর জীবনযাপন 

একটি ভ্যানের আকুতি : একমাত্র সম্বল হারিয়ে আতিয়ারের মানবেতর জীবনযাপন 

ফিচার, মনের বাঁকে
পাইকগাছা প্রতিনিধি : যেটাকে অবলম্বন করে বেঁচে থাকা। পরিবারের মুখে দু'বেলা অন্ন যোগায়। একচিলতে হাসি মেলে। সেই  একমাত্র অবলম্বন ইঞ্জিন চালিত ভ্যান হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন অসহায় হতদরিদ্র ভ্যান চালক আতিয়ার (৪২)। সে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের দিরাজ সরদারের ছেলে। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সংসারে ভ্যান চালিয়ে যা আয় হতো কোনরকম জীবিকা নির্বাহ করতো। বছরে ঈদের সময় ১০ কেজি চাল ব্যতীত পায় না কোন সরকারি অনুদান। তারপরও দু’বেলা খেয়ে না খেয়ে দিন কাটলেও সুখেই ছিল আতিয়ারের পরিবার। সম্প্রতি আয়ের একমাত্র সম্বল ভ্যানটি হারিয়ে বর্তমানে সে স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সরজমিনে দেখা গেছে, দো-চালা টালির ছাউনী মাটির দেয়ালের উপর দণ্ডায়মান আতিয়ারের ঘর। দেয়ালের মাটি কোথাও কোথাও ধ্বসে খসে পড়ছে ‌। ঘড়ের ভিতরের অবস্থা এতটাই করুণ বৃষ্টি এলেই পরিবা...
আমাদের পড়াশোনা

আমাদের পড়াশোনা

ছড়া, ফিচার, সাহিত্য
সৌরভ বড়ুয়া আমাদের পড়াশোনাচলে বাঁকে বাঁকে।পরীক্ষার সময় তাইচাপ বেশি থাকে ।পাড় হয়ে যায় দিন-পার হয় রাত ।পরীক্ষার সময় তাইমাথায় দেই হাত।সারা বছর দিলাম ফাঁকিএখন পুরো সিলেবাস বাকি।পড়বো পড়া রাতারাতিরেজাল্ট হবে ফাটাফাটি ।এই আশায় আমরা থাকিকিন্তু শেষে ঘোড়ার ডিম পেয়ে থাকি
দেশীয় শিল্প রক্ষায় বিদেশি স্টেইনলেস স্টিলের ওপর বর্ধিত শুল্ক কার্যকর করলো চীন

দেশীয় শিল্প রক্ষায় বিদেশি স্টেইনলেস স্টিলের ওপর বর্ধিত শুল্ক কার্যকর করলো চীন

অর্থনীতি ও বাণিজ্য, বিদেশের খবর
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কোরিয়া প্রজাতন্ত্র এবং ইন্দোনেশিয়া থেকে আমদানি করা স্টেইনলেস স্টিল বিলেট এবং হট-রোল্ড স্টেইনলেস স্টিল প্লেট ও কয়েলের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে চীন। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। নতুন এ সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর হবে। দেশীয় শিল্পগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২৪ সালের জুলাই মাস থেকে এই পণ্যগুলোর ওপর বিদ্যমান অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।...
বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনে ১০ শতাংশ কর ছাড়ের নতুন প্রণোদনা

বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনে ১০ শতাংশ কর ছাড়ের নতুন প্রণোদনা

অর্থনীতি ও বাণিজ্য, বিদেশের খবর
চীনের অর্থ, রাজস্ব ও বাণিজ্য কর্তৃপক্ষ সোমবার একটি নতুন কর প্রণোদনার ঘোষণা দিয়েছে, যার আওতায় বিদেশি বিনিয়োগকারীরা চীনা কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ পুনঃবিনিয়োগ করলে ১০ শতাংশ কর ছাড় পাবেন।এই কর ছাড় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং অব্যবহৃত কর ছাড় পরবর্তী বছরগুলোতে বহন করা যাবে। বিদ্যমান করচুক্তির আওতায় কম কর হারে সুবিধাও প্রযোজ্য হবে। তবে বিনিয়োগপ্রাপ্ত কোম্পানির খাতকে বিদেশি বিনিয়োগের জন্য উৎসাহিত শিল্প তালিকায় থাকতে হবে।এই নীতির আওতায় বিনিয়োগকারীরা লভ্যাংশ দিয়ে স্থানীয় কোম্পানিতে মূলধন বৃদ্ধি, নতুন কোম্পানি স্থাপন বা অন্য প্রতিষ্ঠান থেকে শেয়ার অধিগ্রহণে বিনিয়োগ করতে পারবেন। সূত্র: সিএমজি বাংলা...
পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচন: সহজভাবে বোঝা

পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচন: সহজভাবে বোঝা

রাজনীতি
বাংলাদেশের সামনের নির্বাচন ব্যবস্থায় শোনা যচ্ছে পিআর ব্যবস্থার নাম। এতে ভোটের আনুপাতিক হারে নির্ধারিত হবে দলের জনপ্রিয়তা ও কে ক্ষমতায় যাবেন সেটা। সাধারণ সংসদীয় গণতন্ত্রের চেয়ে ভিন্ন এ কাঠামো নিয় এরইমধ্যে চলছে জল্পনাকল্পনা। কেউ বলছেন গণতন্ত্রের যে কিছু লুপহোল বা ‘ছিদ্র’ রয়েছে, এই পিআর সিস্টেমে সেটা থাকবে না। জামায়াত ও ইসলামি আন্দোলনও এই পদ্ধতির পক্ষে কথা বলছে। এখন জেনে নেওয়া যাক কী এই পিআর পদ্ধতি। পিআর কী?পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এমন এক নির্বাচনব্যবস্থা, যেখানে রাজনৈতিক দলগুলো জাতীয়ভাবে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন পায়। পিআর পদ্ধতির মূল বৈশিষ্ট্য: ভোটের সঙ্গে আসনের সরাসরি সম্পর্ক→ যে দল যত শতাংশ ভোট পায়, সে অনুযায়ী সংসদে তত শতাংশ আসন পায়। একাধিক সদস্য বিশিষ্ট আসন→ একেকটি নির্বাচনী এলাকা থেকে একাধিক প্রতিনিধি নির্বাচিত হয়। দলীয় তালিকা ব্যবহার→ অধিকাংশ পিআ...