চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করল আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার
ঢাকা, অক্টোবর ১৮: চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রস্তাবিত—‘চারটি বৈশ্বিক উদ্যোগে পদক্ষেপ নিতে হাতে হাত মিলিয়ে কাজ করা এবং অভিন্ন উন্নয়নকে এগিয়ে নেওয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয় এই সেমিনার।
শনিবার সকালে রাজধানীর বারিধারায় আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, সহযোগিতায় ছিল আপন মিডিয়া ক্লাব, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল চীনা দূতাবাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সভাপ...








