ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে প্রতিবেদন দেওয়া সেই মার্কিন জেনারেল বরখাস্ত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুসসহ তিন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শুক্রবার তাদের বরখাস্ত করেন। এর মধ্যে রয়েছেন নৌ রিজার্ভের প্রধান ভাইস অ্যাডমিরাল ন্যান্সি ল্যাকোর এবং নেভাল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্ডস।
লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুসকে বরখাস্তের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন হামলার পর ডিআইএ-এর প্রাথমিক মূল্যায়নের কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।
ডিআইএ-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, মার্কিন হামলায় ইরানি স্থাপনাগুলোর সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রতিবেদন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প দাবি করে আসছিলেন, ওই হা...








