অনলাইন জুয়ায় আসক্ত যুবসমাজ : এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার
..... স্বপন বিশ্বাসআজকের তরুণ প্রজন্ম প্রযুক্তির সবচেয়ে সহজলভ্য সময়ের মধ্য দিয়ে বেড়ে উঠছে। স্মার্টফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও গেমিং—সবই হাতের মুঠোয়। এই প্রযুক্তি নিঃসন্দেহে তাদের সম্ভাবনা উন্মোচনের শক্তিশালী হাতিয়ার। কিন্তু সেই একই প্রযুক্তি আজ তাদের জন্য হয়ে উঠছে এক ভয়ঙ্কর ফাঁদ—অনলাইন জুয়া। সামান্য কৌতূহল বা বিনোদনের নাম করে শুরু হলেও অল্প সময়েই এ নেশা গ্রাস করছে তরুণদের স্বপ্ন, ভবিষ্যৎ ও পরিবার।অনলাইন জুয়া মূলত সহজ অর্থ উপার্জনের প্রলোভন দেখায়। এক ক্লিকেই খেলা, লটারি বা বেটিংয়ে অংশ নেওয়া যায়। প্রথমদিকে কেউ কেউ সামান্য লাভ পেলেও খুব দ্রুতই তারা অন্ধকারের গহ্বরে তলিয়ে যায়। কারণ এই খেলার নিয়মটাই এমন, যেখানে জেতার চেয়ে হারার সম্ভাবনা বহুগুণ বেশি। একসময় খেলোয়াড় বুঝতে পারে, সে শুধু অর্থ হারাচ্ছে না, বরং নিজের সময়, মনোযোগ আর ভবিষ্যতকেও ধ্বংস করে ফেলছে।এ আসক্তির সবচে...








