পড়ে পাওয়া ব্যাগে লক্ষ টাকার ফোন ও স্বর্নালংকার মালিককে পৌঁছে দিলেন বাকৃবি শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি:
বেনাপোল থেকে ময়মনসিংহগামী একটি বাসের সিটের নিচে পাওয়া ব্যাগে ছিল স্বর্ণালংকার, নগদ টাকা, গাড়ির চাবি ও আইফোন। হারানো ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করে তা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. হাবিবুর রহমান রনি।
সোমবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাগটি মালিকের হাতে তুলে দেন শিক্ষার্থী রনি। ব্যাগের মালিক মো. আনোয়ার হোসেন, ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ এলাকার বাসিন্দা ও ‘শাপলা হ্যাচারী’র স্বত্বাধিকারী। তিনি ৫ বছর আমেরিকার প্রবাসী ছিলেন। শিক্ষার্থী রনি ছিলেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি।
শিক্ষার্থী ও সাংবাদিক রনি জানান, শনিবার (২৩ আগস্ট) তিনি বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে শামীম এন্টার...







