Wednesday, April 8
Shadow

Author: Ajker Kagoj

Ajker Kagoj is one of the most prestigious and historic News portal in Bangladesh
হরর গল্পে অপ্রতিদ্বন্দ্বী হুমায়ূন আহমেদ

হরর গল্পে অপ্রতিদ্বন্দ্বী হুমায়ূন আহমেদ

কলাম, ফিচার, সাহিত্য
নন্দিত লেখক শাখাওয়াত হোসেনের ফেসবুক পোস্ট থেকে হুমায়ূন আহমেদ ছোটগল্পে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। আরেকটু স্পেসিফিক করি: হুমায়ূন আহমেদ হরর ছোটগল্পে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। তার সময়কালীন ভালো হরর রাইটার খুঁজে পাওয়া মুশকিল; যদি পাওয়াও যায়, তবে হুমায়ূনের হররের ধারে কাছে কারোর আসার ক্ষমতা খুব একটা কারোর ছিল বলে মনে হয় না। হুমায়ূনের হররের সঙ্গে বাংলা সাহিত্যের ক্লাসিক হররের তুলনা দিতে পারি আমি নির্দ্বিধায়। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের মডার্ণ হররের কর্ণধার। তার বেশ ভালো সংখ্যক হরর ছোটগল্প আছে। আমি আমার ব্যক্তিগত পছন্দের হরর হিসেবে নিই, বীণার অসুখ, দ্বিতীয়জন কিংবা সে। দেবী ও নিশীথিনী বাদ দিয়েও মিসির আলির ‘আমি ও আমরা’ আলাদাভাবে নজরকাড়ে তার ভয়াবহ হরর এলিমেন্টগুলোর কারণে। উপরোক্ত ছয়টা হরর গল্পে আমরা হরর হিসেবে কী পাচ্ছি? এই প্রশ্নটার উত্তরের সাথেই জড়িত, কেন হুমায়ূন আহমেদ হরর গল্প...
পৃথিবীতে ফিরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন চীনের শেনচৌ-২০ নভোচারীরা

পৃথিবীতে ফিরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন চীনের শেনচৌ-২০ নভোচারীরা

বিদেশের খবর
নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেনচৌ–২১ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল থেকে বের হয়ে শেনচৌ-২০ মিশনের কমান্ডার ছেন তোং জানালেন, গত কয়েক দিনে দলটি পার্টি, দেশ ও জনগণের নিবিড় নজরদারি ও যত্ন পেয়েছে। প্রকল্পের সহকর্মীরাও সবসময় তাদের পাশে ছিলেন। এতে তারা আরও গভীরভাবে বুঝতে পেরেছেন—মানববাহী মহাকাশ অভিযানে জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হয়। শুক্রবার বেইজিং সময় ১৬:৪০ মিনিটে শেনচৌ–২১ এর রিটার্ন ক্যাপসুলটি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার তোংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে। এরপর একে একে ক্যাপসুল থেকে বের করে আনা হয় তিন নভোচারীকে। কমান্ডার ছেন আরও জানালেন, ‘আজ আমরা সুস্থভাবে দেশে ফিরেছি। মহান মাতৃভূমির প্রতি আমরা কৃতজ্ঞ। যারা আমাদের প্রত্যাবর্তন সুরক্ষিত করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা। আমরা ফিরে এসেছি! আমার মহান দেশকে নিয়ে আমি গর্ব করি।’ আরেক নভোচারী ছেন চোংরুই জানান, নিজের...
মান্দায় কিডনি রোগে আক্রান্ত কলেজ শিক্ষকের মৃত্যু

মান্দায় কিডনি রোগে আক্রান্ত কলেজ শিক্ষকের মৃত্যু

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দা উপজেলায় কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম (৫৪) মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাহাঙ্গীর আলম মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সাবেক জনপ্রতিনিধি মরহুম ফয়জুর রহমান মাস্টার ওরফে ফয়েজ চেয়ারম্যানের চতুর্থ পুত্র। তিনি আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন। মৃত্যুকালে জাহাঙ্গীর আলম স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও শ...
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি

কৃষি, ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) । শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন। ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে। পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয় করবে গাকৃবি। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে। অনলাইন আবেদনের গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো-...
চীনের লিয়াওনিং প্রদেশে অতিকায় সোনার মজুত আবিষ্কার

চীনের লিয়াওনিং প্রদেশে অতিকায় সোনার মজুত আবিষ্কার

বিদেশের খবর
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে অতিকায় (সুপার-লার্জ) এক সোনার মজুত পাওয়া গেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। তাতোংকৌ নামের এই খনিতে রয়েছে প্রায় ২৫৮ কোটি ৬০ লাখ টন আকরিক। এর মধ্য থেকে প্রায় ১,৪৪৪ দশমিক ৪৯ টন স্বর্ণ আহরণ করা সম্ভব। প্রতিটন আকরিকে রয়েছে গড়ে দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ। মন্ত্রণালয় জানিয়েছে, এই আবিষ্কার চীনের কৌশলগত স্বর্ণ মজুতকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে এখানে বিশ্বমানের স্বর্ণ উৎপাদন কেন্দ্র গড়ে উঠতে পারে। সূত্র: সিএমজি...
স্বর্ণের দাম এখন কত?

স্বর্ণের দাম এখন কত?

অর্থনীতি ও বাণিজ্য, জাতীয়
দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে.... ৫ হাজার ২৪৮ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের  দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক...
মধ্য এশিয়ার আগামীর কেন্দ্রবিন্দু সিনচিয়াং

মধ্য এশিয়ার আগামীর কেন্দ্রবিন্দু সিনচিয়াং

বিদেশের খবর
সম্প্রতি এশিয়া প্যাসিফিক ডিফেন্স রিপোর্টার পত্রিকার সম্পাদক কিম বার্গম্যান সরকারি আমন্ত্রণে ঘুরে এসেছেন চীন। সফর করেছেন সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল। ঘুরে ফিরে দেখেছেন কাশগর, উরুমছি ও ইলি। নিজের পত্রিকায় লিখেছেন এক নতুন সিনচিয়াংয়ের জয়যাত্রার গল্প। তার প্রতিবেদনটির চুম্বকাংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য। চীনের দূর পশ্চিমে সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল। সুপ্রাচীনকাল থেকেই শত শত গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে পরিপূর্ণ এটি।  একসঙ্গে এগুলোই ছিল ‘সিল্ক রোড’ ওরফে রেশমপথ। এ নাম আজও পরিচিত বিশ্বে। যদিও একসময়কার ধুলোমাখা সরু পথের সমাহারে এখন জায়গা করে নিয়েছে আধুনিক মহাসড়ক ও পণ্যবাহী রেললাইন। সিনচিয়াং বিশাল। প্রায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের সমান। এখানকার আড়াই কোটি মানুষের মধ্যে অর্ধেকই প্রাচীন তুর্কি ভাষাভাষী উইগুর জনগোষ্ঠী। বাকি ১ কোটি ২০ লাখের মতো আছে যারা নতুন বসত...
চট্টগ্রামের গুমাই বিলে এখন হাজার হাজার টিয়া পাখি

চট্টগ্রামের গুমাই বিলে এখন হাজার হাজার টিয়া পাখি

ফিচার, ভ্রমণ
শস্যভান্ডার হিসেবে খ্যাত চট্টগ্রামের গুমাই বিলে এখন হাজার হাজার টিয়া পাখির যেন মেলা বসেছে। আকাশে উড়ছে ঝাঁক ঝাঁক টিয়ে। টিয়ে পাখিগুলো যে জমিতে বসছে, নিমিষেই ওই জমির ধান শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে চিন্তিত কৃষকরা।কৃষকেরা জানান প্রবিবেশী দেশ ভারত থেকে প্রতি বছর ধান কাটার মৌসুমে হাজার হাজার টিয়া পাখি গুমাই বিলে আসে।...
ভোটে দারুণ এগিয়ে মিথিলা, কোন অবস্থানে আছেন এখন?

ভোটে দারুণ এগিয়ে মিথিলা, কোন অবস্থানে আছেন এখন?

বিনোদন
১২১টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। নানা ধরণের কার্যক্রম ও প্রতিযোগিতার মধ্য দিয়ে জমজমাটভাবে চলছে এই আয়োজন। এরই মধ্যে শুরু হয়েছে দর্শকদের ভোটে বিভিন্ন বিভাগে মূল্যায়ন। ‘পিপলস চয়েস’ বিভাগে বাংলাদেশি প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে উঠে এসেছিলেন তৃতীয় স্থানে। তখন তাঁর সামনে ছিলেন কেবল ফিলিপাইন ও চিলির প্রতিযোগী। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও এক ধাপ এগিয়ে গিয়ে ভোরে উঠে আসেন দ্বিতীয় অবস্থানে। ভোট গ্রহণ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। শুধু ‘পিপলস চয়েস’ নয়, আরও কয়েকটি বিভাগেও এগিয়ে আছেন মিথিলা— বেস্ট ন্যাশনাল কস্টিউম: প্রথম মিস কনজেনিয়ালিটি: দ্বিতীয় বেস্ট ইভিনিং গাউন: দ্বিতীয় বেস্ট স্কিন: তৃতীয় বর্তমানে ফুকেটের অনুষ্ঠান শেষ করে মিথিলা অবস্থান করছেন ...
হঠাৎ ভাইরাল, নীল শাড়িতে মোহময়ী সেই অভিনেত্রী বললেন…

হঠাৎ ভাইরাল, নীল শাড়িতে মোহময়ী সেই অভিনেত্রী বললেন…

বিনোদন
নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ, কপালে ছোট্ট টিপ—এই সাজে গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন মারাঠি অভিনেত্রী গিরিজা ওক (Girija Oak)। নেটিজেনদের কেউ তাঁকে ভারতের নতুন ‘ক্রাশ’ বলছেন, কেউ আবার তুলনা টানছেন হলিউড তারকা সিডনি সুইনি কিংবা মনিকা বেলুচ্চির সঙ্গে। দুই দশকেরও বেশি সময়ের অভিনয়জীবন গিরিজার Girija Oak। অভিনয় করেছেন আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’, ‘জওয়ান’, ‘ইন্সপেক্টর জেনডে’–এর মতো ছবিতে। তবু এতটা আলোচনায় তিনি আগে কখনো আসেননি। মারাঠি দর্শকদের কাছে পরিচিত মুখ হলেও, রাজ্যসীমার বাইরে তাঁর জনপ্রিয়তা ছিল সীমিত। এবার সেই গণ্ডি পেরিয়ে পুরো ভারত তাঁকে চিনে ফেলেছে। প্রশ্ন উঠছে—হঠাৎ গিরিজাকে নিয়ে এমন উন্মাদনা কেন? এক্স (সাবেক টুইটার), ফেসবুক, ইনস্টাগ্রাম—সব প্ল্যাটফর্মে তাঁকে নিয়ে চলছে তুমুল আলোচনা। আসলে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য লালানটপ-এ একটি সাক্ষাৎকার দিয়েছিল...