Wednesday, March 25
Shadow

Sample Page

জাতিগত নির্মূলের পথে ট্রাম্প-নেতানিয়াহু: গাজার মানুষদের অন্যত্র পাঠানোর আলোচনা

জাতিগত নির্মূলের পথে ট্রাম্প-নেতানিয়াহু: গাজার মানুষদের অন্যত্র পাঠানোর আলোচনা

বিদেশের খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজে মিলিত হন। সেখানে তারা গাজা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। হোয়াইট হাউসের ব্লু রুমে আয়োজিত নৈশভোজে নেতানিয়াহু বলেন, গাজার বাসিন্দাদের এমন একটি বিকল্প থাকা উচিত, যেখানে তারা চাইলে গাজায় থাকতে পারবেন, আবার চাইলে অন্য কোনো দেশে চলে যেতে পারবেন। তাঁর ভাষায়, গাজা যেন একটি কারাগার না হয়, বরং হয়ে ওঠে একটি মুক্ত এলাকা। নেতানিয়াহু আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে ইসরাইল এমন কিছু দেশ খুঁজছে, যারা ফিলিস্তিনিদের ‘ভবিষ্যৎ উন্নয়ন’-এ আগ্রহ দেখাতে পারে। এই উদ্যোগের প্রতি ট্রাম্পও আশাবাদ প্রকাশ করে বলেন, ‘চারপাশের দেশগুলো থেকে আমরা দারুণ সহযোগিতা পাচ্ছি। তাই ...

ভারী বর্ষণে পাইকগাছা পৌরসদর ও নিম্নাঞ্চল প্লাবিত; ফসল ও মৎস্যঘেরে ক্ষতি:  বেড়েছে জনদুর্ভোগ

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছাঃ ভারী বর্ষণে উপকূলবর্তী পাইকগাছার পৌরসভা সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ক্ষেত, মৎস্য ঘের, পুকুর, জলাশয় ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়েছে জনদুর্ভোগ। উপজেলার পাইকগাছা সরকারি কলেজ, উপজেলা পরিষদ চত্বর, কৃষি অফিস ও আদালত চত্ত্বর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। কয়েক দিনের মধ্যে দুই বার একটানা ভারী বর্ষণের পর গতকাল মুষলধারায় বৃষ্টিতে পাইকগাছার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে বড় বড় গাছ পড়ে গেছে। বছর বর্ষকালের শুরু আষাঢ় মাসের প্রথম দিন থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। এতে আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মৎস্য লীজ ঘের, নার্সারী, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাইকগাছার রাড়ুলী, গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলী উঁচু এলাকা হলেও বাকী ৬টি ইউ...
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ৬ দফা দাবী বাস্তবায়নে দিনাজপুরে অবস্থান কর্মসূচি পালিত

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ৬ দফা দাবী বাস্তবায়নে দিনাজপুরে অবস্থান কর্মসূচি পালিত

পিরোজপুর, বরিশাল, বাংলাদেশ
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের  কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দ্বারা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ০৮ জুলাই দিবাজপুর সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে সকাল ০৮টা থেকে ১১টা পর্যন্ত ০৩ (তিন) ঘণ্টা অবস্থান কর্মসূচিতে প্রস্তাবিত ০৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা এক অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিথুন মজুমদার সেক্রেটারি হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দিনাজপুর সদর উপজেলা, স্বপন কুমার রায় সেক্রেটারি হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা, আবু খায়ের মো:নাসিদ সভাপতি হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা। বক্তব্যে স্বাস্থ্য সহকারী...
চীনের হাত ধরে ইউরোপে ঘটছে সবুজ বিপ্লব

চীনের হাত ধরে ইউরোপে ঘটছে সবুজ বিপ্লব

অর্থনীতি ও বাণিজ্য, ফিচার, বিদেশের খবর, লাইফস্টাইল
আমদানিনির্ভর জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য শক্তির দিকে এগোচ্ছে ইউরোপ। ইউরোপের এই রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীনের নতুন জ্বালানি খাত। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক দামে সৌর প্যানেল সরবরাহ করে ইউরোপের গ্রিন এনার্জি স্বপ্নের গতি বাড়াচ্ছে চীন। চীনের সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি নীতি গবেষণা ইনস্টিটিউটের প্রধান লিন বোছিয়াং বলেন, ‘ইউরোপের নিজস্ব নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সীমিত। ফলে চীনের মতো দক্ষ উৎপাদনশীল দেশের সহায়তা ছাড়া তাদের লক্ষ্যে পৌঁছানো কঠিন।’ ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির হার ৪২.৫ শতাংশে উন্নীত করতে চায়। এখন যা ৩২ শতাংশ। ২০২৫ সালের ইনটারসোলার ইউরোপ এক্সপোতে ৫০টি দেশের ২,৭০০ কোম্পানির সঙ্গে অংশ নিয়েছিল চীনের ৮৫০টি প্রতিষ্ঠান। তারা সৌর প্যানেল, শক্তি সংরক্ষণ, ইভি চার্জিং ও ইন্টিগ্রেটেড এনার্জি সলিউশন প্র...
চীনা পরিবহনখাতে চমক দেখাল এআই, ব্লকচেইন, উড়ন্ত গাড়ি

চীনা পরিবহনখাতে চমক দেখাল এআই, ব্লকচেইন, উড়ন্ত গাড়ি

ফিচার, বিদেশের খবর, লাইফস্টাইল
বেইজিংয়ে শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক পরিবহন প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী। তিনদিনব্যাপী এই আয়োজনে পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও ব্লকচেইন প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়েছে। পরিবেশবান্ধব এসব প্রযুক্তি যেমন খরচ কমায়, তেমনি কার্বন নির্গমনও হ্রাস করে। এ ছাড়া বিপর্যয় সতর্কবার্তা ব্যবস্থা, বেইতৌ স্যাটেলাইট-ভিত্তিক মহাসড়ক নজরদারি, এবং ড্রোন-সহ ছোট বিমানের জন্য নতুন থ্রিডি ন্যাভিগেশন প্রযুক্তিও নজর কেড়েছে প্রদর্শনীতে। আন্তর্জাতিক শিপিং শিল্পের ৪৫ ভাগই এখন বড় কার্গো শিপের নিয়ন্ত্রণে। এ ধরনের জাহাজের ক্ষেত্রে দুই ধরনের কার্গোর মধ্যে যাতে কোনো দূষণ না ছড়ায়, তাই মালামাল লোড করার আগে বেশ ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর সুউচ্চ বাল্কহেডগুলোকে পরিষ্কার করাটা বেশ শ্রম ও সময়সাধ্য কাজ। প্রদর্শনীতে দেখানো হয়েছে এমন এক কেবিন ওয়াশিং রোবট যা পাঁচজন ক্রুর চারদিনের কা...
পাইকগাছায় মৎস্য লীজ ঘেরের বাঁধ কেটে লুটপাট ও ভাংচুরের অভিযোগ 

পাইকগাছায় মৎস্য লীজ ঘেরের বাঁধ কেটে লুটপাট ও ভাংচুরের অভিযোগ 

খুলনা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ভরা মৌসুমে মৎস্য লীজ ঘেরের বাঁধ কেটে ও বাসাবাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ঘেরের মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কামারাবাদ মৌজার মাইটখালী মৎস্য লীজ ঘেরের এ ঘটনায় ভুক্তভোগী ঘের মালিক পক্ষ থানায় অভিযোগ করেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নালিশী জমির উপর আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছে। কপিলমুনি'র নাবা গ্রামের মৃতঃ অতুল মন্ডলের ছেলে জমির মালিক নির্মল চন্দ্র মন্ডল জানান,আমি বিগত ৮৩-৮৪ সালে নিলাম গ্রহিতাদের কাছ থেকে কোবলামূলে ২৫ বিঘা জমি ক্রয় করি। যার তপশীল হলো কামারাবাদ মৌজার এস এ ৮১ খতিযানভুক্ত  ৯৪/১১০ ও ১৮/১১৩ দাগভুক্ত এ ২৫ বিঘা জমি। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এ জমি ভোগ দখলে থাকাকালে আমার সরকার পক্ষ  উচ্ছেদ চেষ্টা করলে আমি সরকারের বিরুদ্ধে খুলনার সাবজজ তৃতীয় আদালতে  দ...
উল্টো করে লাগানো জবির পতাকায় নজর নেই প্রশাসনেরর

উল্টো করে লাগানো জবির পতাকায় নজর নেই প্রশাসনেরর

ক্যাম্পাস
জাতীয় পতাকার পাশে উল্টোভাবে টাঙানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পতাকা। এমন ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সঙ্গে অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। ভিসি ভবনের সামনে পতাকার এই ভুল টাঙানো দিনের শুরু থেকেই নজরে এলেও প্রশাসনের অবহেলায় তা দীর্ঘ সময় ধরে সংশোধন হয়নি, যা নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে ক্যাম্পাসে। ৭ জুলাই (সোমবার) জবির ভিসি ভবনের সামনে উল্টোভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পতাকা লাগিয়ে রাখার বিষয়টি অবহেলার সাথে নজর এড়িয়ে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। জাতীয় পতাকার পাশেই বিশ্ববিদ্যালয়ের পতাকার প্রতি এরূপ অবহেলায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। পতাকার মতো অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরকম গাফিলতিতে সাধারণ শিক্ষার্থীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন প্রশাসনের এরূপ কর্মকান্ড দ্বায়িত্বে অবহেলার একটি উদাহরণ মা...

শ্রীবরদীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা ও কর্মী সমাবেশ

বাংলাদেশ, বিএনপি, ময়মনসিংহ, রাজনীতি, শেরপুর
‎রিয়াদ আহাম্মেদ, শেরপুর : ‎শেরপুরের শ্রীবরদীতে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎৭ জুলাই সোমবার বেলা ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন ধানের খলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ‎শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম দুলাল এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এ সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন তাতীহাটি, গোশাইপুর ও গড়জরিপা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীবরদী পৌরস...
লরেন্স ফেস্টিভ্যালে চট্টগ্রাম সিটি মেয়র ড. শাহাদাত হোসেন ও এমপি সালমা জাহিদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ

লরেন্স ফেস্টিভ্যালে চট্টগ্রাম সিটি মেয়র ড. শাহাদাত হোসেন ও এমপি সালমা জাহিদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ

চট্টগ্রাম, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : টরন্টোর বিখ্যাত ‘টেস্ট অব লরেন্স’ উৎসবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন ও স্কারবরো সেন্টারের সংসদ সদস্য (এমপি) সালমা জাহিদ সোমবার এক সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে মিলিত হন। উৎসবের প্রাণকেন্দ্রে এমপি সালমা জাহিদের বুথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের বন্ধুত্ব ও অভিবাসী কমিউনিটির অগ্রগতির নানা দিক নিয়ে আলোচনা হয়। সালমা জাহিদ ২০১৫ সাল থেকে কানাডার হাউস অব কমন্সে স্কারবরো সেন্টার আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। কানাডায় অভিবাসনের পর তিনি সরকারি ও সামাজিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারী ও অভিবাসী অধিকার, শিক্ষা এবং কমিউনিটি উন্নয়নে তার অবদান বিশেষভাবে প্রশংসিত। বাংলাদেশ-কানাডা সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস-চেয়ারম্যান হিসেবে সালমা জাহিদ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারে সক্রিয় ভূমিকা রাখছেন। এই ...
মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা বাছুর ও উপকরণ বিতরণ

মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা বাছুর ও উপকরণ বিতরণ

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ৫১টি পরিবারের মাঝে বকনা বাছুর ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। তিনি বলেন, ‘এই ধরনের কার্যক্রম ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের আত্মকর্মসংস্থানের পথ প্রশস্ত করবে।’অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, ভেটেরিনারি সার্জন তানভীর হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল বকনা বাছুর, পশু পালনে ব্যবহৃত খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সাম...