Wednesday, March 25
Shadow

Sample Page

সিয়ামেনে শুরু হলো ১১তম ক্রস স্ট্রেইট যুব ফোরাম

সিয়ামেনে শুরু হলো ১১তম ক্রস স্ট্রেইট যুব ফোরাম

বিদেশের খবর
চীনের সিয়ামেন বিশ্ববিদ্যালয়ে শনিবার শুরু হয়েছে ১১তম ক্রস স্ট্রেইট যুব ফোরাম। চীনের তাইওয়ান প্রণালীর উভয় পাড়ের প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষার্থী অংশ নিয়েছেন এতে। এবারের ফোরামে রয়েছে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও সাতটি উপ-ফোরাম। এর মাধ্যমে দুই প্রান্তের তরুণদের মধ্যে একাডেমিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন আয়োজকরা। সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান গবেষণা ইনস্টিটিউটের উপ-ডিন চাং ওয়েনশেং বলেন, ‘দুই পাড়ের সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের বুঝতে হবে তরুণরা নিজেদের পরিচয় নিয়ে কী ভাবছে এবং সংস্কৃতি, সমাজ ও অর্থনীতিতে কীভাবে আরও গভীর বিনিময় সম্ভব। জ্যেষ্ঠ গবেষকদের পাশাপাশি তরুণ শিক্ষার্থী ও নবীন গবেষকদের কণ্ঠও শোনা জরুরি।’ ফোরামের সময় সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান গবেষণা ইনস্টিটিউটের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপি...
পরিবেশগত সভ্যতা বিষয়ক সি চিন পিংয়ের নির্বাচিত রচনা’র প্রথম খণ্ড প্রকাশিত

পরিবেশগত সভ্যতা বিষয়ক সি চিন পিংয়ের নির্বাচিত রচনা’র প্রথম খণ্ড প্রকাশিত

ফিচার, বিদেশের খবর, শিক্ষা, সাহিত্য
সম্প্রতি ‘পরিবেশগত সভ্যতা বিষয়ক সি চিন পিংয়ের নির্বাচিত রচনা’-এর প্রথম খণ্ড চীনজুড়ে প্রকাশিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, কমরেড সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি কেন্দ্রীয় কমিটি চীনা জাতির টেকসই উন্নয়নকে সামনে রেখে পরিবেশগত সভ্যতা নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এই সভ্যতার উদ্ভাবনকে এগিয়ে নিতে ধারাবাহিক নতুন ভাবনা, ধারণা ও কৌশল উত্থাপন করা হয়েছে। প্রকাশিত বইটির প্রথম খণ্ডে ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত, পরিবেশগত সভ্যতা নির্মাণ বিষয়ে কমরেড সি চিন পিংয়ের মোট ৭৯টি বক্তব্য ও দিকনির্দেশনা অন্তর্ভুক্ত হয়েছে, যার কিছু অংশ প্রথমবারের মতো প্রকাশিত হলো। এটি সমগ্র পার্টি এবং জাতির সকল জনগণের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। ‘স্বচ্ছ জল ও সবুজ পর্বতই প্রকৃত সম্পদ’—এই দর্শনকে কাজে লাগানো এবং ‘সুন্দর চীন’ গড়ার প্রচেষ্টায় এ...
চীনের তৈরি রোবট কুকুর দৌড়াল উসাইন বোল্টের গতিতে!

চীনের তৈরি রোবট কুকুর দৌড়াল উসাইন বোল্টের গতিতে!

ফিচার, বিদেশের খবর, লাইফস্টাইল
চীনের তৈরি চার পায়ের রোবট কুকুর ব্ল্যাক প্যান্থার ২.০ ঘণ্টায় প্রায় ৩৭ কিলোমিটার (১০.৩ মিটার/সেকেন্ড) গতিতে দৌড়ে নতুন মাইলফলক ছুঁয়েছে। যা বিশ্বসেরা মানব স্প্রিন্টার উসাইন বোল্টের গতি প্রায় ছুঁয়ে ফেলেছে।রোববার টেলিভিশনের এক অনুষ্ঠানে রোবটটিকে ট্রেডমিলে দৌড়াতে দেখা যায়। আমেরিকান প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্সের ওয়াইল্ডক্যাট রোবটের রেকর্ডও ভেঙেছে। মাত্র ৩৮ কেজি ওজনের এবং ০.৬৩ মিটার উচ্চতার রোবটটি ১০ সেকেন্ডের মধ্যেই ১০ মিটার/সেকেন্ড গতিতে পৌঁছায়। উসেইন বোল্ট ১০০ মিটার দৌড়ে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন, যার গতি ছিল ১০.৪৪ মিটার/সেকেন্ড। রেকর্ডটি তৈরি হয় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত বিশ্ব রোবট প্রতিযোগিতার রোবোটিক ডগ মিশন শো-তে। একই মঞ্চে এক্সটি৭০নামের আরেক রোবট কুকুরউদ্ধার অভিযানে সক্ষমতা প্রদর্শন করে দর্শকদের চমকে দেয়। প্রকল্পটির পেছনে রয়েছে চ্...
সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শুভেচ্ছা বার্তা

সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শুভেচ্ছা বার্তা

বিদেশের খবর
সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতার ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশটির গভর্নর জেনারেল ডেভিড টিভা কাপুকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। বার্তায় প্রেসিডেন্ট শি উল্লেখ করেন, ২০১৯ সালে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশ একে অপরকে সম্মান ও সমর্থন করে আসছে। রাজনৈতিক পারস্পরিক আস্থা যেমন বেড়েছে, তেমনি বাস্তবভিত্তিক সহযোগিতাও উভয় দেশের জনগণের কল্যাণে ফলপ্রসূ হয়েছে। তিনি আরও বলেন, চীন সলোমন দ্বীপপুঞ্জ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন তিনি এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্বকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গভর্নর কাপুর সঙ্গে একসাথে কাজ করতে আগ্রহী। প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করেন, দুই দেশ নতুন যুগে ভাগাভাগির ভবিষ্যতসম্পন্ন একটি সম্প্রদায় গড়তে যৌথভাবে এগিয়ে যাবে। সূত্র: সিএমজি...
চীনের হাত ধরে এবার উন্নয়নশীল দেশও গভীর মহাকাশ অনুসন্ধান করবে

চীনের হাত ধরে এবার উন্নয়নশীল দেশও গভীর মহাকাশ অনুসন্ধান করবে

বিদেশের খবর
গভীর মহাকাশ গবেষণা এতদিন কেবল অল্প কয়েকটি দেশের হাতেই একচেটিয়াভাবে ছিল। এখন সময় এসেছে এই প্রযুক্তিকে পুরো মানবজাতির জন্য উন্মুক্ত করার।এমন অভিপ্রায় থেকেই আন্তর্জাতিক গভীর মহাকাশ অনুসন্ধান অ্যাসোসিয়েশন বা আইডিএসইএ গড়ে তুলেছে করেছে চীন। উন্নয়নশীল দেশগুলোকে গভীর মহাকাশ প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার লক্ষ্যেকাজ করবে এটি। সোমবার আনহুই প্রদেশের হ্যফেইতে এ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়। মহাকাশকেন্দ্রিক এটাই হবে চীনের প্রথম গবেষণাধর্মী আন্তর্জাতিক সংস্থা। চীনের সাম্প্রতিক চাঁদ ও মঙ্গল অনুসন্ধান নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ বৃদ্ধির ফলশ্রুতিতেই মূলত নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আইডিএসইএ মূলত চাঁদ, মঙ্গল ও গ্রহাণুতে অনুসন্ধানসহ গভীর মহাকাশ অধ্যয়নের ওপর গুরুত্ব দেবে এবং উন্নয়নশীল দেশগুলোকে এই জটিল প্রযুক্তিতে অংশগ্রহণের সুযোগ করে দেবে। এক দশকের মধ্যে এ সংস্থার সঙ্গে অন্তত ৫০০টি আন্তর্জাতিক গবে...
চীনের আকাশেমুক্ত১২টি ক্রেস্টেড আইবিস

চীনের আকাশেমুক্ত১২টি ক্রেস্টেড আইবিস

বিদেশের খবর
জুলাই ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ানসি প্রদেশের হানচোং শহরের হানচিয়াং নদীর তীরে সম্প্রতি ১২টি বিরল প্রজাতির ক্রেস্টেড আইবিসপ্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। প্রায় দুই বছর পাখিগুলোকে উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চালিয়েছে হানচোং ক্রেস্টেড আইবিস জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকার কৃত্রিম প্রজনন কেন্দ্র। কেন্দ্রের পরিচালক কাও চিয়ে জানান, ‘পাখিগুলোর মধ্যে দুটির শরীরে জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছেচলাচল পর্যবেক্ষণ করার জন্য। মুক্ত করা ১২টি পাখির মধ্যে রয়েছে তিনটি প্রাপ্তবয়স্ক, তিনটি তরুণ এবং ছয়টি শাবক। প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষাধীন বিরল পাখিটির সংরক্ষণে চীন গত চার দশকে ব্যাপক সফলতা পেয়েছে। ১৯৮১ সালে মাত্র সাতটি ক্রেস্টেড আইবিসথাকলেও এখন সংখ্যাটা ১০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে তাদের প্রাকৃতিক আবাসভূমিও বেড়ে ১৬ হাজার বর্গকিলোমিটারে পৌঁছেছে। সূত্...

খাবার শেষে পানি নেই, একমাত্র ক্যান্টিনে ভোগান্তির মুখে জবি শিক্ষার্থীরা

জাতীয়, সংবাদ
রোকুনুজ্জামান গোলাম রাব্বী, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যান্টিনে সুপেয় পানি সংকটের শিকার সাধারণ শিক্ষার্থীরা। বেশিরভাগ পানির ফিল্টারের অচল অবস্থায় খাবার শেষে পানি পান করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। ক্যান্টিনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় পানি সংকটের ফলে শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে পানি পান করতে হচ্ছে। ৮ জুলাই (মঙ্গলবার) পানির ফিল্টার অকেজো হওয়ার বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে তথ্য পাওয়া যায় যে, বেশ কয়েকদিন থেকে ক্যান্টিনের একটি ফিল্টার অচল হলেও দুই দিন থেকে তিনটি ফিল্টারের মধ্যে দুইটি ফিলটার থেকেই পানি সংগ্রহ করা যাচ্ছে না। যার ফলে পানি পান করতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।  এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশনের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবাশীষ চন্দ্র দূর্লভ বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে...

মান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ঘিরে উৎসাহ-উদ্দীপনা

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতি ফিরছে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে। বহু কাক্সিক্ষত পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ঘোষণা করা হয়েছে ‘দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫’-এর তফসিল।দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে অবশেষে এই কাউন্সিলের দিনক্ষণ ঠিক করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জুলাই (শুক্রবার) মান্দা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে ঘোষিত হয়েছে দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৫। কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে নির্ধারিত হয়েছে মনোনয়ন ও নির্বাচনের সময়সূচি। ৮ ও ৯ জুলাই দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। ৮ জুলাই সকাল থেকেই প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ৯ জুলাই মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে।দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে ম...

চট্টগ্রামের চন্দনাইশে আপন বড়ভাই কতৃক অবৈধ ভাবে দখল করে নেওয়া পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ওসমান চৌধুরী চন্দনাইশ (চট্টগ্রাম): সোমবার (৭জুলাই) দুপুরে চন্দনাইশ উপজেলার বাদামতল মেহাম্মদীয়া মার্কেটের দোতলায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।  লিখিত বক্তব্যে তিনি জানান বিগত ২০০৬ সালে আমাদের পিতা আবদুল জব্বার চৌধুরী মারা যাওয়ার পর তাঁর রেখে যাওয়া বিপুল ফসলি জমি,দোকান পাট,ও বাড়ি উত্তরাধিকার সম্পত্তির মালিক আমরা ৫ ভাই ৪ বোন।  গত ১৮ বছর ধরে  আমার বড়ভাই গোলাম মওলা চৌধুরী আমার সম্পদ অবৈধ ভাবে নিজের দখলে রেখে ভোগ করছেন। বাদামতল এলাকায় আল সাকারা ডায়াগনস্টিক সেন্টারের সামনে আমার ক্রয়কৃত ৫ শতক সম্পদ ও জবর দখল করে রেখেছেন তিনি।  আর্থিক সমস্যার কারণে পৈতৃক সম্পদের ন্যায্য হিস্যা মতে আমিও আমার ভাই গোলাম রব্বানী চৌধুরী ৩শতক জায়গা বিক্রি করি এবং উক্ত ৫ শতক নিজ নিজ জায়গা বিক্রি করি। উভয় আল সাকারা ডায়াগনস্টিক সেন্টারের সমনে। ঐ জায়গায় দোকান আছে যার ভাড়াও...
টানা বৃষ্টিতে ফেনী শহর জলমগ্ন, জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ

টানা বৃষ্টিতে ফেনী শহর জলমগ্ন, জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ

চট্টগ্রাম, জাতীয়, ফেনী, বাংলাদেশ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ফেনী জেলায় টানা বৃষ্টিপাতের কারণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখনো থামেনি। এতে শহরের প্রধান সড়কসহ অধিকাংশ আবাসিক এলাকা কোমরপানি পর্যন্ত প্লাবিত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। ফেনী শহরের পাঠান বাড়ি, ডাক্তার পাড়া, মাস্টার পাড়া, শান্তি ছায়া, শান্তি কম্পানি রোডসহ প্রায় সব আবাসিক এলাকার রাস্তাগুলো পানির নিচে চলে গেছে। জলাবদ্ধতার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সবচেয়ে বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও দিনমজুর শ্রেণি। স্থানীয়রা জানিয়েছেন, বন্যার পানি ঢুকে পড়েছে অনেক বাড়িঘরের ভেতরে। রান্নাঘর ও আসবাবপত্র পানিতে ডুবে গেছে। বিদ্যুৎ না থাকায় পানির পাম্প বন্ধ রয়েছে, ফলে বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো এলাকাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্...