Sunday, March 22
Shadow

Sample Page

চীনের অর্থনীতি চাঙ্গা, জিডিপি পূর্বাভাস বাড়াল আন্তর্জাতিক ব্যাংকগুলো

চীনের অর্থনীতি চাঙ্গা, জিডিপি পূর্বাভাস বাড়াল আন্তর্জাতিক ব্যাংকগুলো

অর্থনীতি ও বাণিজ্য, বিদেশের খবর
২০২৫ সালের প্রথমার্ধে চীনের অর্থনীতি ৫.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এই সাফল্যের পর আন্তর্জাতিক অঙ্গনের একাধিক শীর্ষস্থানীয় ব্যাংক চীনের পুরো বছরের জিডিপি পূর্বাভাস বাড়িয়ে দিয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে দেশটির শিল্প উৎপাদন বেড়েছে ৬.৪ শতাংশ, উচ্চপ্রযুক্তি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯.৫ শতাংশ এবং খুচরা বিক্রিতে বেড়েছে ৫ শতাংশ। একই সময়ে রপ্তানি বেড়েছে ৭.২ শতাংশ। এই পরিসংখ্যান প্রকাশের পর মর্গান স্ট্যানলি তাদের জিডিপি পূর্বাভাস ৪.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৮ শতাংশ করেছে। ইউবিএস ৪.০ থেকে ৪.৭ শতাংশে উন্নীত করেছে। গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাস ৪.৬ থেকে বাড়িয়ে ৪.৭ শতাংশ করেছে এবং এএনজেড ৪.২ থেকে ৫.১ শতাংশে উন্নীত করেছে। সিটিগ্রুপ চীনা ভোক্তা খাতের রেটিং বাড়িয়ে দিয়েছে এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির সম...
বর্ষাকাল

বর্ষাকাল

ছড়া, ফিচার, সাহিত্য
আব্দুস সাত্তার সুমন  সবুজ ঘাসে বৃষ্টি পড়ে মাটির ঘরের চালে, গাছে গাছে বৃষ্টি ঝরে কদম গাছের ডালে। বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে আম কুড়াতে যাই, খালে, বিলে, নদী-নালায় জলে পুকুর ঠাই। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে ভাসে কলার ভেলা,  বৃষ্টির পড়ে টাপুর টুপুর চড়ুইভাতী মেলা। শাপলা, শালুক, পদ্মফুলে জলস্রোতে ভরা, বর্ষাকালে হঠাৎ করে রোদ বৃষ্টি খরা। জলগুরিতে লুটোপুটি কানামাছি খেলা, কালবৈশাখী আমার দেশে কাটে দিবা বেলা। ঢাকা ক্যান্টনমেন্ট মানিকদি সিনিয়র আলিম মাদ্রাসা, ঢাকা-১২০৬ বাংলাদেশ।...
আনোয়ারা থানা পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকাসহ ১ জন গ্রেফতার

আনোয়ারা থানা পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকাসহ ১ জন গ্রেফতার

অপরাধ, চট্টগ্রাম, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার, অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে জনমনে নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারনেতৃত্বে দিনরাত কাজ করে যাচ্ছে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)'র নির্দেশক্রমে নিয়মিত মাদক ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এরি ধারাবাহিকতাম ১৭ জুলাই (বৃহস্পতিবার ) ভোর অনুমান ৪:৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে যে, কতিপয় অস্ত্র ব্যবসায়ী আনোয়ারা থানাধীন বরুমচড়া এলাকায় জনৈক মোঃ আব্দুল মজিদের বাড়িতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মোহাম্মদ মনির হোসেন, অফিসার ইনচার্জ আনোয়ারা থানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার ভোর অনুমান ০৫:৩০ মিনিটের সময় আব্দুল মজিদ এর বাড়িতে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে তার বসত ঘর সংলগ্ন পুক...
বায়োজিদ বোস্তামী থানার অভিযানে ২৪ ঘন্টার মধ্যে ৭ মাস বয়সী ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২

বায়োজিদ বোস্তামী থানার অভিযানে ২৪ ঘন্টার মধ্যে ৭ মাস বয়সী ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২

অপরাধ, চট্টগ্রাম, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : গত ১৫ জুলাই (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকা থেকে মাত্র ০৭ মাস বয়সী শিশু অজিহা আহমেদ নূরকে অপহরণের ঘটনা ঘটলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটি তার মায়ের সঙ্গে শান্তিনগর এলাকার কবরস্থান সংলগ্ন বাবুল মিস্ত্রির বাড়িতে বসবাস করত। অপহরণের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান অপারেশন অফিসার এসআই(নি.) নুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করেন। উক্ত টিম গোপন সূত্রের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে অভিযানিক টিম জানতে পারে সুমাইয়া নামের একটি মেয়ে ভিকটিমকে অপহরণ করে কক্সবাজার জেলার দিকে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদ ভিত্তিতে অভিযানিক টিম ভিকটিমকে উদ্ধারের নিমিত্তে কক্সবাজার জেলার অভিমুখে অভিযানের উদ্দেশ্যে রওয়ানা করেন। অভিযানের বিষ...
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু 

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু 

খুলনা, বাংলাদেশ, স্বাস্থ্য
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, মারামারি দেখে খুকু মনি (৭৫) নামে রোগী স্ট্রোক করে মৃত্যু ঘটনা ঘটেছে। মৃত্যু ব্যক্তির ছেলে হাফিজুর আহত। মৃত্যু খুকু মনির বাড়ি উপজেলার আরাজী ভবানীপুর গ্রামে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনাটি ঘটেছে। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার আমতলার মোখছেদ আলী নামে এক রুগী ভর্তি হলে বেড় না পেয়ে বারান্দায় বেড নিয়ে থাকে। অপরদিকে, বৃহস্পতিবার সকালে উপজেলার আরাজী ভবানীপুর খুকুমণি (৭৫) নামে পেটব্যথা ও গ্যাসের সমস্যা নিয়ে আরেক রোগী ভর্তি হলে বেড না পেয়ে ওই রোগীর সংলগ্ন সিঁড়িতে বেড নেয়। বারান্দায় বিদ্যুৎ এর প্লাগের লাইন নেয়া কে কেন্দ্র করে দুই রোগীর স্বজনদের মধ্যে তর্কবিতর্ক এক পর্যায়ে মারামারি বাঁধলে তার ছেলে কে মারছে মা খুকুমণি (৭৫) মৃত্যুর কোল...
মান্দায় কর্ম দক্ষতায় প্রথম পুরস্কার পেলেন আল এমরান

মান্দায় কর্ম দক্ষতায় প্রথম পুরস্কার পেলেন আল এমরান

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় কর্ম দক্ষতায় প্রথম পুরস্কার স্বরুপ সম্মাননা স্মারক পেলেন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ( সিএ টু প্রশাসক) মোঃ আল এমরান। তিনি মান্দা উপজেলা পরিষদ কার্যালয়ে (সিএ টু প্রশাসক)পদে কর্মরত আছেন। গত সোমবার দুপুরে (১৪ জুলাই) উপজেলা পরিষদের রানীনদী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন।জানাগেছে, গত ২০২৪-২০২৫ অর্থ বছরের কর্মদক্ষতায়  মূল্যায়িত হয়ে উপজলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী  হিসাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথম পুরস্কার স্বরুপ সম্মাননা স্মারক  দেওয়া হয়েছে।এব্যাপারে সদ্য বিদায়ী ইউএনও শাহ আলম মিয়া জানান, পুরস্কৃত মোঃ আল এমরানকে করা হয়নি। তবে তার কাজকে মূল্যায়িত করা হয়েছে। পুরো কৃতিত্ব তার কাজের।...
শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড, কোষাগারে অর্থ ফেরতের নির্দেশ 

শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড, কোষাগারে অর্থ ফেরতের নির্দেশ 

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল হাসেমের বিরুদ্ধে জাল সনদে উচ্চতর গ্রেড প্রাপ্তির অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নিরিক্ষায় তা প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে অধিদপ্তর থেকে জালিয়াতি করে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার চিঠি দেয়া হয়। তবে প্রায় ৪ মাস অতিবাহিত হয়ে গেলেও এখনও ফেরত দেয়নি একটি টাকাও। উল্টা সাংবাদিকদের আংশিক টাকা জমা দেয়া হয়েছে বলে মিথ্যা তথ্য দেন। এদিকে শিক্ষা কর্মকর্তা বলছেন তিনি টাকা ফেরতের কোন প্রমাণ দেখাতে পারেনি। বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, শিক্ষক মো. আবুল হাসেম বিদ্যালয়ের গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে পাঠদান করাতেন। তিনি ২০১৫ সালের জুন মাস থেকে বিএড সনদের...
শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড 

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড 

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচড় এলাকা থেকে অবৈধভাবে বালুউত্তোলন ও পরিবহনের কাজে জড়িত থাকার অপরাধে তিন ব্যক্তিকে ৩০দিন ও দুইজনকে তিন দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ জুলাই বৃহস্পতিবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। সাজাপ্রাপ্তদের মধ্যে- মো. টুটুল হাওলাদার (৪৮), শ্রী দিলীপ চন্দ্র ঘোষ (৫০) ও মো. শাহিনুর রহমান শাহিনকে (৩৩) ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মো: ইয়াসিন (২৫), ও মো: বাবুলকে (৪৫) ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। বারবার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা নিজেদের...
বৃষ্টিতে জেগে ওঠে ডিআইইউ ক্যাম্পাসের কাব্যিক রূপ

বৃষ্টিতে জেগে ওঠে ডিআইইউ ক্যাম্পাসের কাব্যিক রূপ

ক্যাম্পাস, ফিচার
ডিআইইউ প্রতিনিধিঃ বৃষ্টি পড়লেই বদলে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের চিরচেনা চেহারা। পাঠশালার পরিচিত উঠোনটা হঠাৎ করে পরিণত হয় কাব্যের ক্যানভাসে। দেয়াল বেয়ে নেমে আসে পানির সরু রেখা, জানালার পাশে জমে থাকা ফোঁটাগুলো হয়ে ওঠে মুগ্ধতার আয়না। চারপাশে ছড়িয়ে পড়ে এক ধরনের নিঃশব্দ আনন্দ। লালচে ভবনের পাশ ঘেঁষে ঝুলে থাকা বাগানবিলাস ফুলগুলো বৃষ্টিতে ভিজে আরও রঙিন আরও জীবন্ত। গাছের পাতায় জমে থাকা জলকণা আলো ছুঁয়ে ঝলমল করে ওঠে। পেছনে মাথা তুলে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ যেন অভিভাবকের মতো পাহারা দিচ্ছে পুরো ক্যাম্পাসকে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরনো লাল ভবনটি ...
পরিবেশকে সামনে রেখে সবুজ উন্নয়ন ছিংহাইতে

পরিবেশকে সামনে রেখে সবুজ উন্নয়ন ছিংহাইতে

বিদেশের খবর
গ্রীষ্ম এলে চীনের ছিংহাই হ্রদের দৃশ্যপট বদলে যায়। এবারের গরম থেকে স্বস্তি পেতে হ্রদের নীল জলে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে হাজারো বাদামি দাগওয়ালা গাঙচিল। নিচে ঝাঁকে ঝাঁকে চলেছে লেকের মাছ 'নেকেড কার্প'। ছিংহাই হ্রদের সংরক্ষণ বিভাগের ওয়াং শু-নিং জানালেন, হ্রদের যত মাছ আছে তার ৯০ শতাংশের বেশি নেকেড কার্প। গাঙচিলের মতো পাখিদের প্রধান খাবারই এটি। এটি হ্রদের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ১৯৬০ ও ৭০-এর দশকে অতিরিক্ত মাছ ধরার কারণে এই প্রজাতির সংখ্যা কমে যায়। পরে ২০০১ সালে পুরোপুরি মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এতে করে ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে নেকেড কার্পের সংখ্যা বেড়ে যায় ৪৬ গুণ! এ ছাড়াও, বিলুপ্তপ্রায় প্রেজেওয়ালস্কি গেজেলের সংখ্যাও বেড়ে এখন প্রায় ৩,৪০০’তে দাঁড়িয়েছে, যা একসময় ছিল মাত্র ৩০০টি। এটি চীনের সরকার ও স্থানীয়দের একত্রে কাজের ফল। ছিংহাই হ্রদের পা...