Saturday, March 21
Shadow

Sample Page

মান্দায় জমি কিনে বিপাকে ক্রেতা; চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা!

মান্দায় জমি কিনে বিপাকে ক্রেতা; চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা!

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় চলাচলের রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরে (বরেন্দ্র অফিসের পেছনে) ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আজ সোমবার অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ইছাহাক আলী  নামে এক ব্যাক্তি বাদী হয়ে বড়পই গ্রামের প্রতিপক্ষ মৃত ফজলুর রহমান ওরফে ফজুর স্ত্রী  মনোয়ারা বেওয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগসূত্রে জানা গেছে, কোচড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ভূক্তভোগী সার্জেন্ট মো. ইছাহাক আলী গং বড়পই মৌজার ১৫১/৪৭৫ খতিয়ানের ৫ নং দাগে প্রায় ২৮ বছর পূর্বে যৌথভাবে বসতবাড়ি নির্মাণের জন্য কয়েক শতক জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সেখানে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। অপরদিকে জমিতে যাওয়ার জন্য যে রাস্তা ছিলো সেটি বন্ধ করে দিয়ে জোরপূর্বকভাবে সেখানে ইটের প্রাচীর নির্মাণ করায় বিপাক...
প্রশাসনের বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের                                                                   নান্দাইলে পুলিশে চাকুরী দেওয়ার নামে ৩ লাখ টাকা আত্মসাত

প্রশাসনের বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের নান্দাইলে পুলিশে চাকুরী দেওয়ার নামে ৩ লাখ টাকা আত্মসাত

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ
ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের আবদুল ওয়াহেদের পুত্র কথিত পীর মোঃ আবদুল মান্নান ফকিরের বিরুদ্ধে পুলিশে চাকুরী দেবার নামে এক ব্যক্তির নিকট থেকে ৩ লাখ টাকা গ্রহন করে আত্মসাত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্রামের পিতামৃত সামছুদ্দিনের পুত্র মোঃ ছালেক মিয়া কর্তৃক ময়মনসিংহ পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন স্থানে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, মোঃ আবু ছালেক মিয়ার পুত্র তানিম পুলিশের কনস্টেবল পদে চাকুরীর জন্য আবেদন করে। বিষয়টি জানতে পেয়ে উক্ত মান্নান তার সাথে ১০ লাখ টাকা দিতে পারলে চাকুরী হবে। প্রথমে ৩ লাখ এবং চাকুরীর হলে ৭ লাখ টাকা দিতে হবে এই কথায় বিশ্বাস স্থাপন করে নগদ ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। ১০ আগস্ট ২০২৪ সনে ৪ জনের উপস্থিতিতে ৩ লাখ টাকা বুঝিয়ে দেয় (টাকা গ্রহনের মোবাইলে কল রেকর্ড সংরক্ষিত আ...
মহাকাল

মহাকাল

কবিতা, ফিচার, সাহিত্য
হানিফ সরকার শান্ত, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ  আসিল মহাকাল, দুয়ারের বাইরে দিচ্ছে হুংকার। অধীর আগ্রহে জীবন করে হ্রাস। যমরাজ নরদানবের সাজ। আত্মা — অশেষ নদীর ঢেউ, জল শুকিয়ে পড়ে চর চির। জমরাজের দুয়ারে ভিড়। গলিতে গলিতে হেম, হেমের দেহ — দাফন সাদা কাফনে শীতল মর্ম। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়। যমরাজ এসে দুয়ারে দাঁড়ায়। নিয়ে যায় প্রাণভোমরা শেষে — নীরব নিশ্বাসে।...
হে সোনামণিরা! তোমরা বেঁচে গেছো

হে সোনামণিরা! তোমরা বেঁচে গেছো

কবিতা, ফিচার, সাহিত্য
সৌরভ বড়ুয়া  আজকে সকালে এই ফুটফুটে বাচ্চারা মায়ের দেয়া টিফিন নিয়ে স্কুলে আসতো। প্রতিদিনকার মত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমিষ্টি পিটি করে ক্লাসে প্রবেশ করতো। রংতুলি দিয়ে আপনমনে প্রকৃতির ছবি আকঁতো। এক জনের গালে আরেকজন রং লাগিয়ে কতই না আনন্দ পেত! কাগজের নৌকা বানাতো আর প্লেন উড়াতো ক্লাসেরুমেই। তাদের বয়সই তো এখন খেলনা প্লেন উড়ানোর। অথচ সত্যিকারের প্লেন এসে নিলো জীবন। টিফিন পিরিয়ডে খাবার ভাগাভাগি করার হিড়িক পড়ে যেত সহপাঠীদের মধ্যে। শিক্ষকের সামনে কার আগে কে নিজের সেরাটা উপস্থিত করবে সেই প্রতিযোগিতায় মেতে উঠতো সবাই। অথচ আজ একদম নিশ্চুপ চারপাশ। মায়েদের ঘুম রেখে দ্রুত উঠে টিফিন তৈরির তাড়া নেই। স্কুলে যাওয়ার জন্যও কাউকে আর বাধ্য করতে হবে না। দুনিয়ার সকল পাঠ চুকিয়ে তাঁরা অনন্তকালের ক্যাম্পাসের স্টুডেন্ট হয়ে গেছে। সেখানে এই কুদর...
জলবায়ু পরিবর্তন মডেলে গণিতের ব্যবহার

জলবায়ু পরিবর্তন মডেলে গণিতের ব্যবহার

কলাম, ফিচার
সাদিয়া সুলতানা রিমি : জলবায়ু পরিবর্তন, একবিংশ শতাব্দীর অন্যতম প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জ। এর প্রভাব সুদূরপ্রসারী, যা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে মানব সভ্যতা পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করছে। এই জটিল ঘটনাকে অনুধাবন, ভবিষ্যদ্বাণী এবং এর সম্ভাব্য সমাধান খুঁজতে বিজ্ঞানীরা বিভিন্ন মডেলের ওপর নির্ভর করেন। আর এই মডেলগুলোর মেরুদণ্ড হলো গণিত। গণিত ছাড়া জলবায়ু মডেলিং অসম্ভব, কারণ এটি প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে পরিমাণগতভাবে বর্ণনা করতে, ডেটা বিশ্লেষণ করতে এবং ভবিষ্যতের গতিপথ অনুমান করতে অপরিহার্য একটি হাতিয়ার। জলবায়ু মডেল হলো পৃথিবীর জলবায়ু ব্যবস্থার বিভিন্ন উপাদান যেমন বায়ুমণ্ডল, মহাসাগর, ভূমি পৃষ্ঠ এবং বরফ আচ্ছাদনের মধ্যেকার মিথস্ক্রিয়া অনুকরণ করার জন্য তৈরি গাণিতিক সমীকরণের একটি সেট। এই মডেলগুলো পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র, যেমন তাপগতিবিদ্যা, তরল গতিবিদ্যা এবং বিকিরণ স্থানান্তরে...
বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে

বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে

জাতীয়
বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অসংখ্য নিহত ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ - জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ আজ সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ ভবনের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস ও প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা ও অসংখ্য শিশুরপ্রাণ ঝড়ে যাওয়ার কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন। আহতদের দ্রুত সুচিকিৎসার আওতায় নিয়ে আসা এবং আটকে পড়াদেরকে দ্রুত উদ্ধার সকলের কাম্য। আশা ও দোয়া করি যাতে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। নেতৃবৃন্দ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ...
চীনের নগরে প্রথমার্ধে ৬৯ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান

চীনের নগরে প্রথমার্ধে ৬৯ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান

বিদেশের খবর
২০২৫ সালের প্রথম ছয় মাসে চীন মোট ৬৯ লাখ ৫০ হাজার নতুন নগরভিত্তিক চাকরি সৃষ্টি করেছে, যা চীনের বার্ষিক লক্ষ্যমাত্রার ৫৮ শতাংশ পূরণ করেছে। মঙ্গলবার সরকারি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র ছুই পেংছেং এক সংবাদ সম্মেলনে জানান, জুন মাসে নগর অঞ্চলের বেকারত্বের হার ছিল ৫ শতাংশ, যা গত বছরের একই সময়ের সঙ্গে তুলনায় অপরিবর্তিত রয়েছে। চলতি বছরে চীনের লক্ষ্য হলো কমবেশি ৫.৫ শতাংশ নগর বেকারত্ব বজায় রাখা এবং ১ কোটি ২০ লাখের বেশি নতুন চাকরি সৃষ্টি করা। সূত্র: সিএমজি...
চীনা আইসক্রিম মেশিন রফতানি বেড়েছে

চীনা আইসক্রিম মেশিন রফতানি বেড়েছে

বিদেশের খবর
চীনের আইসক্রিম মেশিনের রপ্তানি বেড়েছে সারা বিশ্বজুড়ে। চীন-নির্মিত মেশিনগুলো বিদেশি বাজারে জনপ্রিয়তা পাচ্ছে মূলত উচ্চ গুণমান ও নির্ভরযোগ্যতার কারণে। পূর্বাঞ্চলের চিয়াংসু প্রদেশের তাইচৌ শহরের তাইচৌ শিনওয়াং রেফ্রিজারেশন টেকনোলজি কোং লিমিটেড ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৮ হাজার ইউনিটেরও বেশি মেশিন তৈরি করেছে, যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। একই সময়ে বিদেশি অর্ডার বেড়েছে প্রায় ২০ শতাংশ। কোম্পানিটি জানায় মে থেকে আইসক্রিম মেশিনের অর্ডারের পরিমাণ বাড়তে থাকে। ইন্দোনেশিয়ার এক গ্রাহক বলেছেন, ‘চীনের তৈরি মেশিনগুলো উচ্চ তাপমাত্রায়ও স্থিতিশীলভাবে কাজ করে এবং এগুলো ভালো মানের আইসক্রিম তৈরি করে। এ ছাড়া সার্ভিস টিম দ্রুত সাড়া দেয়, যাতে অপারেশন খরচ কমে যায়। সূত্র: সিএমজি...
ইইউ-কে চীনের কড়া বার্তা: ভিত্তিহীন নিষেধাজ্ঞায় চীনা স্বার্থ ক্ষুণ্ণ করবেন না

ইইউ-কে চীনের কড়া বার্তা: ভিত্তিহীন নিষেধাজ্ঞায় চীনা স্বার্থ ক্ষুণ্ণ করবেন না

বিদেশের খবর
কোনো বাস্তব ভিত্তি ছাড়াই চীনা উদ্যোগের বৈধ স্বার্থের ক্ষতি না করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে চীন। একইসাথে চীন জানিয়েছে তারা তাদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সম্প্রতি নিয়মিত সংবাদ সম্মেলন রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর সাম্প্রতিক নিষেধাজ্ঞা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এই কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। ওই নিষেধাজ্ঞায় একাধিক চীনা উদ্যোগ এবং ব্যাংক জড়িত রয়েছে। কুও জোর দিয়ে বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই চীন সর্বদা একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে যার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত নয়।’ ইউক্রেন সংকট সম্পর্কে কুও উল্লেখ করেন, চীন শান্তি আলোচনা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটি কখনোই বিরোধপূর্ণ পক্ষগুলোকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি এবং দ্বৈত-ব্যবহ...
শোকবার্তা

শোকবার্তা

আজকের কাগজ টিম, জাতীয়
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক আজকের পত্রিকার পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এবং যারা আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও মর্মাহত করেছে। শিক্ষাঙ্গনের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের শিক্ষা ও সচেতনতার জগতে গভীর ক্ষত তৈরি করেছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেবে। আল্লাহ তাআলা যেন নিহতদের জান্নাতবাসী করেন এবং তাঁদের পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন—আমরা সেই প্রার্থনাই করছি। ...