Friday, March 20
Shadow

Sample Page

শ্রীলঙ্কার উপকূলে কার্গো জাহাজ দুর্ঘটনা: চার বছরেও শেষ হয়নি ভয়াবহ বিষাক্ততা ও ক্ষতি

শ্রীলঙ্কার উপকূলে কার্গো জাহাজ দুর্ঘটনা: চার বছরেও শেষ হয়নি ভয়াবহ বিষাক্ততা ও ক্ষতি

বিদেশের খবর
চার বছর আগে শ্রীলঙ্কার উপকূলে 'এক্স-প্রেস পার্ল' নামের একটি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ডুবির ঘটনায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্লাস্টিক ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। সেই বিপর্যয়ের বিষাক্ত ছায়া এখনো রয়ে গেছে দেশটির সমুদ্রসীমা ও উপকূলজুড়ে। আজও স্বেচ্ছাসেবীরা শ্রীলঙ্কার উপকূল থেকে কিলো কিলো ছোট ছোট প্লাস্টিক দানা – যেগুলোকে বলা হয় ‘নারডল’ – বালু ছেঁকে তুলে আনছেন। ধারণা করা হয়, ২০২১ সালে ডুবে যাওয়া এই জাহাজ থেকে কোটি কোটি নারডল ছাড়াও টন টন ইঞ্জিন তেল, অ্যাসিড, কস্টিক সোডা, সীসা, তামার ধাতব বর্জ্য, লিথিয়াম ব্যাটারি ও ইপক্সি রেজিন ছড়িয়ে পড়ে — যা সবই সামুদ্রিক প্রাণীর জন্য মারাত্মক বিষাক্ত। “বরফের মতো নারডল, আর মৃত কচ্ছপ-ডলফিনের সারি” দুর্ঘটনার প্রথম দিকেই উপকূলীয় অঞ্চল সাদা হয়ে যায় নারডলে। সঙ্গে ভেসে উঠতে থাকে মৃত কচ্ছপ, ডলফিন আর মাছ। পরিবেশবাদী সংগঠন "পার্ল প্রোটেক্টর...

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের স্মরণে দোয়া মাহফিল

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর
ওসমান চৌধুরী, চন্দনাইশ: উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক এর স্মরণে চন্দনাইশ উপজেলা বিএনপির উদ্দেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  ২৫ জুলাই (শুক্রবার)  বিকালে চন্দনাইশ উপজেলাস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪,চন্দনাইশ সাতকানিয়া (আংশিক)  আসনের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক জননেতা আলহাজ্ব নূরুল আনোয়ার চৌধুরী।  চন্দনাইশ উপজেলার সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শামসু উদ্দিন মেম্বার, সাবেক যুগ্ম আহবায়ক নূরুল হুদা বাবর, মাস্টার রিয়াজ উদ্দিন, আঃ সালাম কোম্পানি, খুরশিদ আ...
হেনরি ক্যাভিল আবার ফিরছেন ‘সুপারম্যান’ –এ:বাদ দেওয়া নিয়ে জেমস গান বললেন: “ওটা আসলে একদমই অন্যায় ছিল…”

হেনরি ক্যাভিল আবার ফিরছেন ‘সুপারম্যান’ –এ:বাদ দেওয়া নিয়ে জেমস গান বললেন: “ওটা আসলে একদমই অন্যায় ছিল…”

বিনোদন
‘সুপারম্যান’ সিনেমার সাফল্যের পর পরিচালক জেমস গান জানিয়েছেন, কীভাবে তিনি হেনরি ক্যাভিলকে ‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে নতুন DC স্টুডিও প্রজেক্টে ডেভিড করেনসওয়েটকে সুপারম্যান হিসেবে নির্বাচন করেন। সম্প্রতি “হ্যাপি স্যাড কনফিউজড” পডকাস্টে অংশ নিয়ে (যা ভ্যারাইটি উদ্ধৃত করেছে), ‘সুপারম্যান’ পরিচালক বলেন, DC স্টুডিওর দায়িত্ব নেওয়ার জন্য তার চুক্তি চূড়ান্ত হওয়ার সময় ঘোষণা আসে যে হেনরি ক্যাভিল আবারও সুপারম্যান চরিত্রে ফিরছেন। তবে গান বলেন, ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তিনি নতুন একজন অভিনেতাকে নিয়ে নতুন ‘সুপারম্যান’ তৈরি করবেন, যা ক্যাভিলের জন্য একেবারেই “অন্যায়” হয়ে দাঁড়ায়। ভ্যারাইটির উদ্ধৃতি অনুযায়ী, গান বলেন,“যেদিন আমাদের DC-চুক্তি সম্পন্ন হলো, সেদিন হঠাৎ ঘোষণা দেওয়া হলো যে হেনরি ফিরছে। তখন আমি ভাবলাম, ‘এটা কী হচ্ছে?’ আমরা ...
মান্দায় আত্মহত্যার ঘটনায় মামলা

মান্দায় আত্মহত্যার ঘটনায় মামলা

অপরাধ, নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সৎমায়ের নির্যাতন সইতে না পেরে আফরিন আক্তার রিভা (১৫) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় দুইজনের বিরুদ্ধে প্ররোচনার মামলা করা হয়েছে। শনিবার রাতে মান্দা থানায় মামলাটি করেন মারা যাওয়া স্কুলছাত্রী রিভার মা রুমালি আক্তার। মামলায় স্কুলছাত্রী রিভার বাবা নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাখালি গ্রামের বাসিন্দা আকবর হোসেন (৪২) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তারকে (৩৫) আসামি করা হয়েছে। স্কুলছাত্রী রিভা মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসায় থেকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণীতে লেখাপড়া করছিল। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে পত্নীতলা উপজেলার কাঁটাখালি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনায় তার মা বাদী হয়ে স্বামী ও সতীনের বিরুদ্ধে থানায় আত্মহত্যা প...
সব বিমানবন্দরে পাকিস্তানীদের জন্য কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী সকলের ভিসা মওকুফ কার্যকর হয়েছে সংযুক্ত আরব আমিরাতে

সব বিমানবন্দরে পাকিস্তানীদের জন্য কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী সকলের ভিসা মওকুফ কার্যকর হয়েছে সংযুক্ত আরব আমিরাতে

বিদেশের খবর
সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ ব্যবস্থা এখন থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (প্রাক্তন টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ইসহাক দার জানান, তিনি সম্প্রতি UAE-এর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই তাকে জানানো হয় যে, ২০২৫ সালের ২৫ জুলাই থেকে এই ভিসা মওকুফ ব্যবস্থা সব আমিরাতি বিমানবন্দরে কার্যকর হয়েছে। দুই দেশের মধ্যে এই ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় জুলাই মাসের শেষ সপ্তাহে, আবুধাবিতে অনুষ্ঠিত দ্বাদশ পাকিস্তান-UAE যৌথ মন্ত্রীসভা কমিশনের (JMC) বৈঠকে। ইসহাক দার বলেন,“২০২৫ সালের ২৪ জুন, আবুধাবিতে আমার ভাই শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে বৈঠকে আম...
ওয়ার ২-তে হৃতিক রোশনের পারিশ্রমিক ১০০ কোটি টাকা

ওয়ার ২-তে হৃতিক রোশনের পারিশ্রমিক ১০০ কোটি টাকা

বিনোদন
‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে দুর্দান্ত অ্যাকশন আর উত্তেজনায় ভরপুর এক নতুন কিস্তি নিয়ে—‘ওয়ার ২’, যা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট। ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ যেমন চড়া, তেমনি আলোচনার কেন্দ্রে রয়েছে এর প্রধান চরিত্রে অভিনয় করা হৃতিক রোশনের বিশাল পারিশ্রমিক। বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হৃতিক রোশন ‘ওয়ার ২’-এর জন্য যশরাজ ফিল্মসের (YRF) সঙ্গে একটি বড়সড় চুক্তি করেছেন। এই চুক্তিতে তিনি ৫০ কোটি টাকা আগাম পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন, পাশাপাশি থাকছে মুনাফার অংশীদারিত্বের সুবিধাও। সব মিলিয়ে হৃতিকের মোট আয় ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে—এতে তিনি পুরো ছবির মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হতে চলেছেন। এই পদ্ধতিটিই হৃতিক আগে ‘ওয়ার’ (২০১৯) ছবির ক্ষেত্রেও অনুসরণ করেছিলেন, যেখানে ছবিটি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টারে পরিণত হওয়ায় তিনি ব্যাপক মুনাফা লাভ করেছ...
বাকৃবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

বাকৃবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

ক্যাম্পাস, ফিচার
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ” শীর্ষক ৩২তম কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিটিআই শ্রেণিকক্ষে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। জিটিআই এর পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও প্রভাষক আইরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া। এ ছাড়াও বক্তব্য রাখে...
মান্দায় বাবার ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা; মৃত্যুর আগে লিখে যাওয়া চিঠি উদ্ধার!

মান্দায় বাবার ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা; মৃত্যুর আগে লিখে যাওয়া চিঠি উদ্ধার!

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বাবার ওপর অভিমান করে আফরিন আক্তার রিভা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এর আগে সে বাবার প্রতি অভিমান জানিয়ে একটি চিঠি লিখে গেছে। এ ঘটনার পর থেকে তার বাবা এবং সৎ মা পলাতক রয়েছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পই গ্রামের প্রসাদপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আফরিন আক্তার রিভা পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী।স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, রিভার বাবা আকবর হোসেন স্ব-পরিবার নিয়ে উপজেলার প্রসাদপুর বাজারের পাশে বড়পই গ্রামের হোমিও ডা. আব্দুস সালামের বাসায় ভাড়া থাকতেন। গত দুই মাস আগে আকবর হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এরপর গত তিনদিন আগে রিভার মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দ...
ইসরায়েলের গাজায় ‘কৌশলগত বিরতি’ শেষ, ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৬২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের গাজায় ‘কৌশলগত বিরতি’ শেষ, ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৬২ ফিলিস্তিনি নিহত

বিদেশের খবর
ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় চলমান হামলার মধ্যে রবিবার থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। এই বিরতির উদ্দেশ্য ছিল ‘মানবিক কার্যক্রম পরিচালনা’—যেমন চিকিৎসা সহায়তা, খাদ্য ও পানি বিতরণ, এবং আশ্রয়প্রার্থীদের চলাচলের সুযোগ দেওয়া। তবে এই ঘোষিত ‘কৌশলগত বিরতি’ বাস্তবে কোনো ধরনের মানবিক স্বস্তি নিয়ে আসেনি। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা (গ্রিনিচ সময় ০৭:০০ থেকে ১৭:০০ পর্যন্ত) গাজার তিনটি অঞ্চলে—আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটি—লড়াই বন্ধ রাখবে। এই বিরতিকে তারা বলছে “ট্যাকটিক্যাল পজ” বা কৌশলগত বিরতি। এই বিরতির ঘোষণার মধ্যেই রবিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো টানা হামলায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। এছাড়া আরও ৬ জন ফিলিস্তিনি অনাহারে ম...
জুলাই প্রকল্পে দুর্নীতি ও লুটপাট, ২৫ লাখ টাকার লিফট হয়েছে প্রায় ১ কোটি টাকা

জুলাই প্রকল্পে দুর্নীতি ও লুটপাট, ২৫ লাখ টাকার লিফট হয়েছে প্রায় ১ কোটি টাকা

জাতীয়
জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আবাসন সুবিধা দেওয়ার জন্য ‘৩৬ জুলাই’ নামে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। তবে কোনো নিয়মনীতি না মেনে, তড়িঘড়ি করে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা চলছে। এই প্রকল্পে প্রতিটি উপাদান কেনার ক্ষেত্রে খরচ দেখানো হয়েছে প্রকৃত মূল্যের তুলনায় অনেক বেশি—সর্বনিম্ন আড়াই গুণ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ গুণ পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের কেনাকাটায় অনিয়মের মাত্রা যেন বিখ্যাত ‘বালিশ কাণ্ড’-কেও ছাড়িয়ে যাচ্ছে। প্রস্তাবিত প্রকল্পের প্রতিটি ধাপে ও প্রতিটি উপকরণে রয়েছে ভয়াবহ অনিয়ম ও অস্বাভাবিক ব্যয়। সংশ্লিষ্টদের মতে, বিগত সরকারের সময়ে যেভাবে প্রকল্পের আড়ালে দুর্নীতি ও লুটপাট হয়েছে, ঠিক সেই পুরোনো ‘ভূত’ যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ফিরে এসেছে। প্রকল্প সূত্রে জানা গেছে, ৭৬১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘৩৬ জুলাই’ ন...