Thursday, March 19
Shadow

Sample Page

তোমার অপেক্ষায় নাঈম

তোমার অপেক্ষায় নাঈম

গল্প, সাহিত্য
একেএম নাজমুল আলম  বর্ষার সন্ধ্যা। আকাশে গর্জে উঠছে মেঘ, ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। ঢাকার ব্যস্ত শহরের এক কোণে বসে নাঈম আজও অপেক্ষা করছে। প্রতিদিনের মতোই। হাতে একটা ছাতা, পাশে দু’কাপ কফি। ছয় বছর হয়ে গেল তৃণা নেই। সেই তৃণা, যার মুখ দেখে নাঈম প্রথম প্রেমে পড়েছিল। তৃণাকে প্রথম দেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। চোখে ভারি চশমা, কানে হেডফোন, হাতে একটা উপন্যাস — 'হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে”'। মেয়েটার চেহারার চেয়ে বেশি মুগ্ধ করেছিল তার একাগ্রতা। কয়েকদিন পর সাহস করে পাশে বসেছিল নাঈম। – “হ্যালো! তুমি কী পড়ছো?” তৃণা তাকিয়েছিল এক ঝলক, হালকা হাসি দিয়ে বলেছিল, “তোমাকে পড়ছি না, সেটা নিশ্চিত।” এই শুরু। এরপর প্রেমটা জমে উঠতে সময় লাগেনি। ঢাকা শহরের রাস্তাঘাট, বইমেলা, লালবাগ কেল্লা, আজিমপুরের রিকশাভ্রমণ — সবখানেই ছিল তাদের গল্প। কিন্তু জীবন গল্পের মতো সহজ না। তৃণার...
বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা

বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা

ক্যাম্পাস, ফিচার
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) লাল কার্ড প্রদর্শন করলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। রোববার (৩ আগষ্ট) সকালে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা অনুষদের ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে তারা সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এসে বাহা'কে লাল কার্ড প্রদর্শন করে। এসময় শিক্ষার্থীরা 'মানতে হবে কম্বাইন্ড', 'দিতে হবে কম্বাইন্ড', 'এক দফা, এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড' সহ নানান স্লোগান দিতে থাকেন। এর আগে গত ৩১ জুলাই বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) এবং অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদ যৌথ এক বিবৃতিতে জানান, "অদ্য ৩১ জুলাই বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে বাংলাদে...
কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৫

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৫

অপরাধ, কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ
কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে মারধর ও বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আজ রোববার দুপুরে মামলা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী দম্পতি। রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেড়ামারার কালু প্রামাণিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলী (২৪)। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী (২৪) ভেড়ামারা উপজেলার একটি খাবার হোটেলে রান্নার কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে তিনি স্বামীর সঙ্গে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে ছয় থেকে সাতজন ভ্যানের গতি রোধ করেন এবং ওই দম্পতিকে মারধর করেন। এরপর স্বামীকে বেঁধে রেখে পাশের লিচুবাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা...
বিয়ে বাড়ি থেকে পাইকগাছার কলেজ ছাত্রী নিখোঁজ 

বিয়ে বাড়ি থেকে পাইকগাছার কলেজ ছাত্রী নিখোঁজ 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার দীপ্তি সরকার নামে এক কলেজ ছাত্রী বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার রাত দুইটার দিকে তালা উপজেলার গুনালী নলতা এলাকার বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কলেজ ছাত্রী। সে পাইকগাছা উপজেলার দেবদুয়ার মালো পাড়ার সুব্রত সরকার ও রঞ্জিতা সরকারের মেয়ে। দীপ্তি দরগাহপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তালা ও পাইকগাছা থানায় লিখিত অভিযোগ হয়েছে। কলেজ ছাত্রীর সন্ধানে কাজ করছে পুলিশ। প্রেম ঘটিত কারণে নিখোঁজ হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে অনেকেই। কলেজ ছাত্রীর পিতা সুব্রত সরকার বলেন প্রায় মাস খানিক আগে মেয়ে দীপ্তি তার মামার বাড়ি ডুমুরিয়ার শোভনায় বেড়াতে যায়। এরপর ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে সে সাতক্ষীরার তালা উপজেলার গুনালী নলতায় তার মামার বিয়েতে যায়। বিয়ে শেষে রাত দুইটার দিকে ফিরে আসার সময় দীপ্তি কে খুঁজে পাওয়া যায় না। রাতভোর ...
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায় এর ১৬৪ তম জন্মোৎসব পালিত

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায় এর ১৬৪ তম জন্মোৎসব পালিত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
 পাইকগাছা প্রতিনিধি  পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে মধ্যদিয়ে জগৎ খ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায় এঁর ১৬৪ তম জন্মোৎসব পালিত হয়েছে।  শনিবার সকালে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে বিজ্ঞানীর জন্মভিটায় জেলা ও উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিজ্ঞানী পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ তাঁর স্মৃতি বিজড়িত ও সংরক্ষিত স্মৃতি চিহ্ন, জীবন ও কর্ম নিয়ে ঐতিহাসিক নিদর্শনাবলী, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থাপন ও উদ্ভাবনী উদ্যোগে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথ...
প্রেস ক্লাবে ঢুকতে দেওয়া হবে না ফ্যাসিস্ট দোসরদের

প্রেস ক্লাবে ঢুকতে দেওয়া হবে না ফ্যাসিস্ট দোসরদের

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি: ‘সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের দখলদারি আর সহ্য করা হবে না। প্রেসক্লাব কোনো বিশেষ দলের অঙ্গসংগঠনের অফিস নয়, এটা সাংবাদিকদের প্রতিষ্ঠান। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লবের চেতনাকে অবমাননা করে কেউ এখানে প্রবেশ করতে পারবে না।’ শনিবার বিকেলে চট্টগ্রামে সাংবাদিক-ছাত্র-জনতা সমাবেশে এ হুঁশিয়ারি দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। তিনি বলেন, ‘প্রশাসনের ব্যর্থতার সুযোগে সাংবাদিকতার কার্ড গলায় ঝুলিয়ে আবার তারা নানা জায়গায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিস্ট চক্র সাংবাদিকতার নাম ব্যবহার করে ব্যবসা ও টেন্ডারবাজি করে অর্থসম্পদের পাহাড় গড়েছে এই ছদ্মবেশী ফ্যাসিস্টরা। ছাত্র-জনতার বিপ্লবের মুখে তারা বিতাড়িত হয়েছে। ধৈর্যের বাধ ভেঙে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ সমাবেশে সংগঠনের সাংগঠনিক সম্...
নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

খুলনা, নড়াইল, বাংলাদেশ
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চরশালিখা গ্রামে ৮৫ বছরের বৃদ্ধা ছিয়ারন নেসার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাসীর আয়োজনে শনিবার (২ আগস্ট) দুপুরে চরশালিখা গ্রামীণ রাস্তার  তিনমাথায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন-বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য সাখা কাজী, ভুক্তভোগী ছিয়ারন নেসা ও তার ছেলে বাবু মোল্যা, মশিয়ার রহমান, নবীর হোসেন, লিটন শেখ, আব্দুর রহমান, মুরাদ হোসেনসহ অনেকে।  বক্তারা জানান, নাতনি কমলা বেগম চরশালিখা গ্রামে প্রায় ৪২ শতক বসতভিটার জমি লিখে নিয়ে নানী ছিয়ারন নেসাকে বাড়ি থেকে প্রায় এক সপ্তাহ আগে  তাড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়েছেন ছিয়ারন নেসার একমাত্র ছেলে বাবু মোল্যাসহ  গ্রামবাসী।প্রতিবেশিরা জানান, আড়াই মাসের সন্তান কমলাকে রেখে তার মা আনজিরা বেগম মারা যান। এরপ...
অমর প্রেম

অমর প্রেম

গল্প, ফিচার, সাহিত্য
সুমন বিপ্লব “আমাকে একটি কবিতা দিও।” একটি মেয়েলি কন্ঠ ভেসে এলো কাজলের কানে। সে লজ্জায় পিছনে তাকাতে পারিনি। মনে মনে সে ভাবে কে এই মেয়েটা ? কি করে জানলো সে যে কবিতা লেখে ? মাত্র ৪ দিন সিলেটের আকিলপুর গ্রামে কাজের লোক হয়ে এসেছে। এ গ্রামের সাবেক মেম্বর মুক্তার আলী তাকে শাহজামাল (র.) মাজার থেকে নিয়ে এসেছেন। আকিলপুর আসার ৪র্থ দিন সন্ধ্যায় আনফর চাচা তাকে নিয়ে পাড়ায় এলো একটি বাড়িতে। তাদের বসতে দেওয়া হলো। একজন বয়স্ক লোককে চিনতে পানতে পারল। তিনি পূর্বের দিন কাজল যখন রানাদের বাড়িতে ছড়া পড়ে ছিল তিনি তখন বসে বসে ছড়াগুলো তিনি মনোযোগ সহকারে শুনেছিলেন। তিনি দুটি মেয়েকে দেখিয়ে বললেন, : এই আমার বড় মেয়ে নাম করুনা। শিক্ষকতা করে। ছোট মেয়ে হেনা। ৮ম শ্রেণিতে পড়ে। কাজল মনে মনে ভাবল তার মত একজন সামান্য কাজের লোককে কেন তার মেয়েদের সাথে পরিচয় করে দিচ্ছে। চাচা একসময় বললেন, : তোমার ...
চীনে মাত্র ৮ ঘণ্টাতেই সেতু মেরামত

চীনে মাত্র ৮ ঘণ্টাতেই সেতু মেরামত

বিদেশের খবর
চীনের বন্যাকবলিত হ্যবেই প্রদেশে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর দ্রুত সংস্কারে জোরদার অভিযান চালাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। টানা ভারী বর্ষণে প্রদেশটির বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। সিংলং কাউন্টির একটি ন্যাশনাল হাইওয়ে অস্থায়ীভাবে বন্ধ হয়ে পড়ে এবং অ্যনইয়িংচাই গ্রামের পাশ দিয়ে যাওয়া একটি অংশ বন্ধ হয়ে যায়। দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানীয় সড়ক বিভাগ প্রায় ১০০ কর্মী ও ২০টিরও বেশি উদ্ধারযন্ত্র মোতায়েন করে। একদিনের টানা কাজের পর শনিবার সকালে সড়কটি সচল করা সম্ভব হয়। ছিছেং কাউন্টিতে প্রবল বৃষ্টিতে ১৫টি সেতু ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত সংস্কারের লক্ষ্যে স্থানীয় প্রশাসন একসাথে দুটি খননযন্ত্র নামায়। আট ঘণ্টার চেষ্টায় শুক্রবার বিকেলে সেতুটি সচল হয়। শনিবার সকাল পর্যন্ত হ্যবেইতে মোট ৯৬১টি সড়কে যান চলাচল পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সূ...
ভ্রান্তির সমীকরণ

ভ্রান্তির সমীকরণ

গল্প, ফিচার, সাহিত্য
সাবরিনা তাহসিন একটা সামান্য ভুল! ভুল তো মানুষ মাত্রই হয়।না জএনে কিছউ করা মানে ভুল। সব কিছু জেনে ভুল করলে সেটা ভুলের মাত্রা ছাড়িয়ে অন্যায়ে রূপ নেয়। অন্যায়ের প্রভাবে জন্ম নেয় ক্ষোভ ,ঘৃণা ,আক্রোশ । ফাটল ধরিয়ে দেয় সম্পর্কে।বন্ধুত্বের দেওয়ালে ভাঙ্গন ধরে। অলক ও বীণার বন্ধুত্ব অনেকদিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়।সেই বন্ধুত্বে কোনো কমতি ছিলো না। আলাপচারিতার ফাঁকফোঁকরে হাসি-ঠাট্টা ,তামাশা সবটাই চলতো।প্রযুক্তির সুবাদে আধুনিকত্বের ছোঁয়ায় প্রতিদিনই চলতো কথার আদান-প্রদান।বীণার মিসডকল ভোরবেলার পাখি হয়ে অলকের ঘুম ভাঙ্গায়।বীণা অলককে মানুষ হিসেবে যতোটুকু জানে , সব দিক থেকে ঠিকঠাক। কিন্তু , অলকের একটাই বদভ্যাস।কারণে -অকারণে সিগারেট না ধরালে চলেই না।বীণা অলককে ধূমপানের সুফল-কুফল সম্পর্কে বুঝায়।অলককে অনেকবার ধূমপান করতে বারণ করে।কিন্তু ,বারণ মানে কে! দেখতে দেখতে কীভাবে যেন দে...