Thursday, March 19
Shadow

Sample Page

চীনে পিএইচডি করছে হিউম্যানয়েড রোবট!

চীনে পিএইচডি করছে হিউম্যানয়েড রোবট!

বিদেশের খবর
প্রযুক্তি বিশ্বে আবারও নতুন কার তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টোরাল তথা পিএইডডি প্রোগ্রাম। সেখানে রোবটটিকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা! রীতিমতো ডক্টরাল প্রোগ্রামেই ভর্তি করানো হয়েছে সুয়ে বা-০১ নামের রোবটটিকে। শাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে ওটা। ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সম্প্রতি শাংহাইতে হয়ে যাওয়া ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে। সুয়ে বা০১ এর নির্মাতা লি লিংতু ও তার দল। শাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ড্রয়েডআপ নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি। রোবটটির নকশা করেছেন শাংহাই থিয়েটার একাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’ বলা হচ্ছে সুয়ে বাকে। রোবটটির বিকাশ...
কানসুর হ্রদে বিরল গ্রেট ক্রেস্টেড গ্রিব পরিবার

কানসুর হ্রদে বিরল গ্রেট ক্রেস্টেড গ্রিব পরিবার

বিদেশের খবর
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশের চিনছাং শহরের লংশৌ হ্রদে সম্প্রতি দেখা গেছে গ্রেট ক্রেস্টেড গ্রিব নামের বিরল জলচর পাখির একটি পরিবার। সদ্য ফোটা একটি ছানাও আছে এ পরিবারে। সম্প্রতি চিনছুয়ান জেলায় তোলা হৃদয়গ্রাহী এক ভিডিওতে দেখা যায়, মায়াময় এক দৃশ্য—মা-বাবার পিঠে চড়ে ছোট ছানা ডানা মেলে উঁকি দিচ্ছে। মা-বাবার সঙ্গে মাছ ধরা ও ডুব দেওয়ার অনুশীলন করতেও দেখা গেছে তাকে। কখনো হ্রদের জলে ঢেউ তুলে মেতে উঠছে খেলায়। আগেও গ্রেট ক্রেস্টেড গ্রিব পাখির দেখা মিলতো লংশৌ হ্রদে। তবে এবারই প্রথম বাসা ও বাচ্চা সহ দেখা গেছে, যা স্থানীয় পরিবেশের উন্নতির ইঙ্গিত দেয়। গ্রেট ক্রেস্টেড গ্রিব চীনে দ্বিতীয় শ্রেণির সংরক্ষিত বন্যপ্রাণী। চীনের ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, এই জাতের পাখিসহ ১,৯২৪টি বন্যপ্রাণীকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে তা...
পাইকগাছায় কলমিবুনিয়া সপ্রবি জলমগ্ন: শিক্ষক- শিক্ষার্থীদের ভোগান্তি 

পাইকগাছায় কলমিবুনিয়া সপ্রবি জলমগ্ন: শিক্ষক- শিক্ষার্থীদের ভোগান্তি 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা: চারিদিকে পানিতে থৈ থৈ করছে। জলরাশির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একতলা ভবন। সামনে এগিয়ে যেতেই শিশুদের পাঠের শব্দ। এটি একটি সরকারি প্রাথমিক স্কুল। জলাবদ্ধতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। মাঠ নিচু থাকায় শিক্ষার্থীরা মাঠে সমাবেশ, খেলাধুলা করতে পারে না। প্রায় দশ-বারো বছর যাবত মৎস্য  বর্ষা মৌসুম এলেই এমন পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি চতুর্দিকে মৎস্য লীজঘের এর পানি না কমানোই। বিবিধ কারণে জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।বিদ্যালয়টির নাম ৬৫ নং কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে গিয়ে জানা যায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ৬৫ নং কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮২ শতক জায়গার ওপর নির্মিত। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৪ জন এবং শিক্ষার্থী সংখ্যা ৫৪ ...
বেল গাছের অজানা রূপ

বেল গাছের অজানা রূপ

ফিচার, স্বাস্থ্য
একেএম নাজমুল আলম : বেল গাছ ভারত ও বাংলাদেশের আদিবাসী গাছ, যা বিস্তৃতভাবে দক্ষিণ এশিয়া ও সিএসএলও এলাকায় স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। শুষ্ক বনাঞ্চল থেকে বনভূমি—প্রায় যেকোনো ধরনের মাটিতে এটি বৃদ্ধি করতে পারে, এমনকি পানির স্তর ওঠানামা সহকারী মাটিতেও বেঁচে থাকতে পারে। তাপমাত্রার মাত্রা −৭ °C থেকে ৫০ °C পর্যন্ত সহ্য করতে পারে  । পৌরাণিক পূজারহিতি ও সাংস্কৃতিক গুরুত্ব হিন্দুধর্মে বেল গাছ পবিত্র বলে বিবেচিত। রিগবেদে উল্লেখ আছে যে, মা লক্ষ্মী প্রতিদিন ভগবান শিবকে এক হাজার বেল ফুল নিবেদন করেন। অর্ধেক নিজের শরীর ত্যাগ করে, দুইটি বেল ফল তিনি উপহার দেন—এ থেকেই বেল গাছের ধারণা সৃষ্টি, এবং এ গাছকে ঐশ্বর্য ও সম্পদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়  । অজানা ঔষধি গুণাবলী (বহু বিবর্ণ ক্ষেত্র) হজমব্যবস্থার দরিদ্রতা আর উপশম: অপকৃত বেলে থাকা ট্যানিন যৌগ হজমতন্ত্রে কাজে আসে। কোলেরা ও ডায়রিয়ার মত...
নাসির নগরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা জিতু মিয়া গ্রেফতার 

নাসির নগরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা জিতু মিয়া গ্রেফতার 

অপরাধ, চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ. ম. জায়েদ হোসেন, নাসির নগর           ( ব্রাহ্মণ বাড়ীয়া)থেকেঃ ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিতু মিয়াকে গ্রফতার করা হয়েছে।  ৪ জুলাই রাত ৯ ঘটিকায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের তার নিজ গ্রামের  বাড়ী থেকে গ্রেফতার করা হয়।  নাসির নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন, মোঃ জিতু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।  পুলিশ সুত্রে জানা যায়,  গত  ১ লা সেপ্টেম্বর ২৪ ব্রাহ্মণ বাড়ীয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামী করে একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। ঐ মামলার ২৮ নম্বর আসামী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিতু মিয়া। ...
নান্দাইলে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

নান্দাইলে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

বাংলাদেশ, ময়মনসিংহ, ময়মনসিংহ জেলা শহর
ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার (৩রা আগস্ট) ছাত্র-ছাত্রীদের মাঝে কৃষাণ-কৃষানী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ৩শত গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষে সমাজ সেবক একেএম সাইফুল্লা ও মাসুদা আক্তারের অর্থায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল। রাজগাতী ইউনিয়নের উলুহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা বেসরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এবং দারুন হিকমা প্রগেসিভ একাডেমীর ছাত্র-ছাত্রীরা গাছের চারা গ্রহন করেন। এসময় উল্লেখিত ৩টি বিদ্যালয়ের সকল শিক্ষকগণ উপস্থিত থেকে গাছের চারা বিতরনের সহযোগিতা প্রদান করেন।...
বেনাপোল কাস্টমস থেকে ১৪০ কর্মীকে অপসারণ

বেনাপোল কাস্টমস থেকে ১৪০ কর্মীকে অপসারণ

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: বেতন ছাড়াই কোটিপতি, চলতেন দামি গাড়িতে এবং গড়ে তুলেছেন আলিশান বাড়ি এমন সব গুরুতর অভিযোগের মুখে থাকা বেনাপোল কাস্টমস হাউসের ১৪০ জন বেসরকারি কর্মীকে (এনজিও) একযোগে অপসারণ করা হয়েছে। ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় এবং দুর্নীতির স্বর্গরাজ্য তৈরির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন যোগদানের পরই এই কঠোর পদক্ষেপ নিলেন, যা বন্দর ব্যবহারকারী ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, কাস্টমস হাউসের কমিশনারের দপ্তর থেকে শুরু করে শুল্কায়ন ও পরীক্ষণ গ্রুপ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ শাখায় এই ‘এনজিও’ কর্মীরা অবস্থান করতেন। সরকারি কর্মচারী না হয়েও তারা কাস্টমসের কার্যক্রমে প্রভাব বিস্তার করতেন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যকে মা...
বাকৃবিতে ৫৯ শিক্ষকসহ ১৫৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান প্রশাসনের

বাকৃবিতে ৫৯ শিক্ষকসহ ১৫৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান প্রশাসনের

অপরাধ, ক্যাম্পাস, ফিচার
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৫৪ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ আগষ্ট) দুপুরে চিহ্নিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিশনের শাস্তির সুপারিশের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষকদের মধ্যে ৬ জনকে বরখাস্ত, ১২ জনকে অপসারণ, ৯ জনকে নিম্নপদে অবনমন, ১ জনের পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিত এবং ৩১ জনকে তিরস্কার করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে ৮ জনকে বরখাস্ত, ৮ জনকে অপসারণ, ৭ জনকে তিরস্কার এবং ১ জনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। কর্মচারীদের মধ্যে ২ জনকে বরখাস্ত, ১ জনকে চাকরি থেকে অপসারণ এবং ১৯ জনকে তিরস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আজীবন বহিষ্কার এবং ৩৯ জনের সনদপত্র বাতিল...
প্রেমের মেঘে একটি মন

প্রেমের মেঘে একটি মন

গল্প, সাহিত্য
ওমর ফারুক আশরাফি ভালোবাসা—এটা কি কেবল দুজন মানুষের মধ্যকার সম্পর্কের গল্প? নাকি কখনো কখনো একা একজন মানুষের নিঃশব্দ অনুভবের দীর্ঘ একাকীত্ব? এখানে গল্পটা শুরু হয় এক মন থেকে, যে একা। কিন্তু একাকী নয়। সে ভালোবাসে—অতল গহিন থেকে ভালোবাসে এমন কাউকে, যার বাস্তব কোনো রূপ নেই। তবু তার কাছে সেই মানুষটির অস্তিত্ব গভীর, শক্ত, জীবনের প্রতিটি কোণায় ছায়ার মতো জড়ানো। এই ভালোবাসা দেখার মতো কিছু নয়। কেউ বাইরে থেকে তাকালে বুঝতে পারবে না—এই হৃদয়ে কতো কিছু জমে আছে। প্রতিদিন সে কিছু সময় নিজের মধ্যে ডুবে থাকে, নিজের সঙ্গে কথা বলে। সে অনুভব করে, তার কল্পনার সেই সাথী যেন ঠিক তার পাশেই বসে আছে—নীরবে, ধৈর্যে, গভীর সান্নিধ্যে। এই সম্পর্কের নেই কোনো সংলাপ, নেই কোনো চোখে চোখ রাখার মুহূর্ত, নেই কোনো বাস্তবতার সনদ। তবু সম্পর্কটি গভীর। কারণ, এই সম্পর্ক তৈরি হয়েছে সম্পূর্ণ হৃদয়ের ...
৫ই আগস্ট বিজয় মিছিল: পাইকগাছায় পৌর বিএনপি’র উদ্যোগে কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৫ই আগস্ট বিজয় মিছিল: পাইকগাছায় পৌর বিএনপি’র উদ্যোগে কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
পাইকগাছা প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিজয় র‍্যালি সফল করার লক্ষ্যে পাইকগাছা পৌর বিএনপি'র উদ্যোগে কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে এসকল কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এসএম মোহর আলীর সঞ্চালনায় বক্তৃতা করেন পৌর যুগ্ম আহ্বায়ক  সেলিম রেজা লাকী ও কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর বিএনপি'র আতাউর রহমান, জিয়াউদ্দিন নায়েব, চিকিৎসক শাহাবুদ্দিন আহমেদ, ওবায়দুল ইসলাম ডালিম, অ্যাড. সুবেহ সাদিক, গাজী রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মন্টু, মোহাম্মদ করিম, কাইয়ুম সরদার, মোহাম্মদ আলী, জাকির হোসেন সরদার, মোশারফ হোসেন বাবলু, শাহীন সরদার, রাসেল শেখ, ইব্রাহিম হোসেন, আলামি...