নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রিপল মার্ডার; ২২ বছর পর তিনজনের যাবজ্জীবন
নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘ ২২ বছর পর নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রিপল মার্ডারের মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং চার আসামিকে খালাস প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: পোরশা উপজেলার কালাইবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (পলাতক), হাসেন আলীর ছেলে কাদির (ওরফে কাদের) এবং সাজেমান আলীর ছেলে আমির আলী (ওরফে আমির)। আপরদিকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা হলেনঃ দুরুল হুদা (পলাতক), মো. সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. রেজাউল করিম, মো. ওয়াজেদ আলী, আবুল কালাম এবং মো. আলিম (ওরফে আলম)। তাদের প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদণ্ড, একই সঙ্গে ১০ হাজার টাকা...








