পাইকগাছার ৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে গেট সংস্কার ও খাল খনন জরুরী
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা ও কয়রা উপজেলার ৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি টিম মিনহাজ নদী পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম তত্ত্বাবধানে টিমটি বুধবার সকালে মিনহাজ নদী পরিদর্শন এবং স্থানীয় এলাকাবাসীদের সাথে মতবিনিময় করে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত এবং সমাধানে করণীয় বিষয় নির্ধারণ করেছেন।
খাল খনন ও স্লুইচ গেট সংস্কার সহ নির্ধারিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন হলে বৃহৎ এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান হবে বলে মনে করছেন পরিদর্শন টিম। উল্লেখ্য, উপজেলার বদ্ধ নদ-নদীর মধ্যে ঐতিহ্যবাহী মিনহাজ অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। পাইকগাছা ও কয়রার ৪ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি। পাইকগাছার গড়ইখালী, লস্কর, চাঁদখালী ও কয়রার আমাদী সহ ৪ ইউনিয়নের পানি নিষ্কাশনের নিষ্কাশন হয়ে থাকে...





