Wednesday, March 18
Shadow

Sample Page

সাকার গোলে আর্সেনালের জয়

সাকার গোলে আর্সেনালের জয়

খেলা
ফুটবলের খবর ইংলিশ প্রিমিয়ার লিগইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ২-১ গোলের জয় পেলেও ০-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড,আর্সেনাল ফুলহামের সাথে মেরিনো এবং সাকার গোলে ম্যাচের ৭৩ মিনিটের সময় ২-০ গোলে এগিয়ে যায়, শেষদিকে ফুলহামের হয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মুনিজ একটি গোল করলেও সেটি ফুলহামের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না,৩০ ম্যাচ শেষে আর্সেনাল ৬১ পয়েন্ট দ্বিতীয় স্থানে অবস্থান করছে, সমান ম্যাচে ফুলহামের পয়েন্ট ৪৫, এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে লিভারপুল,এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড তাদেরই সাবেক প্লেয়ার এলেঙ্গার দেয়া একমাত্র গোলে নটিংহাম ফরেস্টের কাছে পরাজয় বরণ করেছে৩০ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৭, সমান ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৫৭ তারা টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে...
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আইনি সুরক্ষা জোরদার করবে চীন

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আইনি সুরক্ষা জোরদার করবে চীন

বিদেশের খবর
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) অংশীদার দেশগুলোর সঙ্গে আইন প্রয়োগ, বিচার ব্যবস্থা ও আইনি দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করবে চীন। এর মাধ্যমে বিআরআই-এর উচ্চমানের উন্নয়নে শক্তিশালী আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। রোববার এক আন্তর্জাতিক ফোরামে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় রাজনৈতিক ও আইনি বিষয়ক কমিশনের প্রধান ছেন ওয়েনছিং এ কথা বলেন। তিনি বলেন, ১৫০টিরও বেশি দেশকে সংযুক্ত করা বিআরআই প্ল্যাটফর্মে আইনের শাসন কেবল আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি নয়, বরং সমন্বিত উন্নয়নেরও গ্যারান্টি। সাম্প্রতিক বছরগুলোয় চীন আন্তর্জাতিক আইন প্রয়োগ ও বিচারিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস কেন্দ্র চালু করা উল্লেখযোগ্য। ছেন আরও...
চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ালো বৈশ্বিক ব্যাংকগুলো

চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ালো বৈশ্বিক ব্যাংকগুলো

অর্থনীতি ও বাণিজ্য, বিদেশের খবর
বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো ২০২৫ সালের জন্য চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। চলতি বছরের শুরু থেকেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে এই পূর্বাভাস সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি সম্প্রতি চীনের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দশমিক ৫ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্স ও উদীয়মান শিল্পখাতে শক্তিশালী বিনিয়োগের প্রবণতাই এই বৃদ্ধির মূল কারণ। জেপি মরগ্যান চেজ, এইচএসবিসি, গোল্ডম্যান স্যাকস এবং নোমুরার মতো অন্যান্য বৃহৎ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোও চীন নিয়ে তাদের পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নীতিগত সহায়তা, বাজারের গতিশীলতা ও শিল্পখাতের রূপান্তরের ফলে চীনের অর্থনীতি বিভিন্ন খাতে দৃঢ় সম্ভাবনা দেখাচ্ছে।...
ঢাকায় বড় ভূমিকম্প হলে ২ লাখ মৃত্যু, আটকা পড়বে ৭ লাখ

ঢাকায় বড় ভূমিকম্প হলে ২ লাখ মৃত্যু, আটকা পড়বে ৭ লাখ

জাতীয়
বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা প্রবল। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে ২ লাখ মানুষ মারা যেতে পারে, আর ৫-৭ লাখ মানুষ ভবনে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি দেশে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। এক মাসে পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে, সবশেষ শুক্রবার ১২টা ২১ মিনিটে কম্পন টের পাওয়া যায়। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা বাংলাদেশের জন্যও সতর্কবার্তা হতে পারে। ভূতাত্ত্বিক গবেষণা বলছে, বাংলাদেশ তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেখানে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের শক্তি সঞ্চিত রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্প ঢাকায় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। ঢাকার জনঘনত্ব অত্যন্ত বেশি, যা প্রাণহানির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। একটি গবেষণায় ...
চীনের ‘কৃত্রিম সূর্যে’ নতুন মাইলফলক

চীনের ‘কৃত্রিম সূর্যে’ নতুন মাইলফলক

বিদেশের খবর
মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: প্রযুক্তিগত উন্নয়নে নতুন মাইলফলক অর্জন করেছে চীনের নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর বা ‘কৃত্রিম সূর্য’। প্রথমবারের মতো এতে পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রন—উভয়ের তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি পাওয়া গেছে, যা কিনা পরিচ্ছন্ন শক্তির পথে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। artificial sun china 'হুয়ানলিউ-৩' চীনের তৈরি একটি বৃহৎ বৈজ্ঞানিক যন্ত্র, যা নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিউশন পরিচালনা করে। এর শক্তি উৎপাদন প্রক্রিয়া সূর্যের আলো ও তাপ উৎপাদনের প্রক্রিয়ার মতো, যে কারণে এর আরেক নাম ‘কৃত্রিম সূর্য’। চীন জাতীয় নিউক্লিয়ার কর্পোরেশনের (সিএনএনসি) তথ্যানুযায়ী, সর্বশেষ পরীক্ষামূলক তথ্যে দেখা গেছে, যন্ত্রটিতে প্রথমবারের মতো নিউক্লিয়াসের তাপমাত্রা ১১.৭ কোটি ডিগ্রি সেলসিয়াস এবং ইলেকট্রনের তাপমাত্রা ১৬ কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সিএনএনসির অধীনে থাকা সা...
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক চীন: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বললেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক চীন: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বললেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

জাতীয়
শুক্রবার সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাত্ করেছেন। সি চিনপিং বলেন, বাংলাদেশের প্রতি চীনের সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ নীতি স্থিতিশীল ও টেকসই। চীন দৃঢ়ভাবে বাংলাদেশি সব মানুষের সঙ্গে সহাবস্থান ও বন্ধুত্বের নীতি মেনে চলে এবং বাংলাদেশের নির্ভরযোগ্য প্রতিবেশী, ভালো বন্ধু ও অংশীদার। চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী এবং চীন ও বাংলাদেশের মানব ও সাংস্কৃতিক বিনিময় বর্ষ। চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে এবং দু’দেশের জনকল্যাণ বয়ে আনতে ইচ্ছুক। সি চিনপিং জোর দিয়ে বলেন, চীন ও বাংলাদেশের উচিত অব্যাহতভাবে রাজনৈতিক আস্থা সম্প্রসারণ করা, পরস্পরের স্বার্থে সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়ে দৃঢ় সমর্থন জানানো। বাংলাদেশ নিজের সার্বভৌ...
মার্কিন অটো-শুল্ক বৈশ্বিক প্রবৃদ্ধির জন্য হুমকি: বো’আও ফোরামে বিশেষজ্ঞরা

মার্কিন অটো-শুল্ক বৈশ্বিক প্রবৃদ্ধির জন্য হুমকি: বো’আও ফোরামে বিশেষজ্ঞরা

বিদেশের খবর
আমদানি করা যানবাহন ও অটো যন্ত্রাংশের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনাকে কড়া সমালোচনা করেছেন বো’আও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এ বিদেশি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমিয়ে দিতে পারে। সম্মেলনে শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়িক নেতারা যুক্তি দেন—একতরফা বাণিজ্য বাধাগুলো বিশ্বায়নের নীতির বিপরীত এবং এটি সব অর্থনীতির জন্য ক্ষতিকর। রাশিয়ার একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ফার ইস্টার্ন স্টাডিজের পরিচালক কিরিল বাবায়েভ বলেন, ‘একতরফা বাণিজ্য সীমাবদ্ধতা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। এভাবে বিশ্বায়িত অর্থনীতি টিকে থাকতে পারে না। তবে আমি নিশ্চিত, বৃহৎ শক্তিগুলো এক সময় বুঝতে পারবে যে মুক্ত বাণিজ্য সবার জন্য লাভজনক, এবং অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উঠে যাবে।’ এই বক্তব্যের প্রতিধ্বনি করে সলি...
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও চীনা উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাত্

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও চীনা উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাত্

জাতীয়
বৃহস্পতিবার হাইনান প্রদেশের বোআওতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, উপ প্রধানমন্ত্রী তিং শুয়েই সিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাত্ করেছেন। সাক্ষাতে জনাব তিং শুয়েই সিয়াং বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার। এ বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর ও বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বাস্তব সহযোগিতা জোরদার করা এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ আদান-প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে চায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। দুই দেশ সর্বদা একে অপরকে সম...
চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয়
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার বিকালে চার দিনের সফরে চীনে পৌঁছেছেন। হাইনান প্রদেশের ছিয়োংহাই বোআও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান হাইনানের ভাইস গভর্নর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। সম্প্রতি সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোআও ফোরাম ফর এশিয়া ২০২৫ বার্ষিক সম্মেলনের আগে এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উচ্চপর্যায়ের এই সম্মেলন চলবে। সাক্ষাৎকারে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নিঃসন্দেহে আমাদের অবস্থান হলো চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। আমরা চীনকে ভালো বন্ধু হিসেবে দেখতে চাই, যাতে বিদ্যমান সব ক্ষেত্রে আমাদের সম্পর্ক...
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের অভিনন্দন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের অভিনন্দন

জাতীয়
বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বুধবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে অভিনন্দনবাণী পাঠিয়েছেন। এতে সি চিনপিং উল্লেখ করেন, গত অর্ধ শতাব্দীতে, চীন ও বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতর ভিত্তিতে সম্পর্ক উন্নত করেছে, দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করেছে, সমতাসম্পন্ন আচরণ করেছে এবং সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, দু’দেশের বিভিন্ন খাতের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। যা দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে। চীন-বাংলাদেশ সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে সি বলেন, বাংলাদেশের প্রেসিডেন্টের সঙ্গে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী এবং ‘চীন-বাংলাদেশ মানবিক ও সাংস্কৃতিক বিনিময় বর্ষের’ সুযোগে, দু’দেশের উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ এবং দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্প...