Wednesday, March 18
Shadow

Sample Page

চুপ থাকা প্রসঙ্গে রাসুল (সা.) যা বলেছেন

চুপ থাকা প্রসঙ্গে রাসুল (সা.) যা বলেছেন

ইসলাম
সত্যবাদিতা মনুষ্যত্বের সর্বশ্রেষ্ঠ অলংকার। বলা হয়, ‘আল ইসলামু হাক্কুন’ ইসলাম সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষকে সততার চর্চা ও সত্য বলার নির্দেশ দিচ্ছেন, ‘আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো।’ (সুরা : আহযাব, আয়াত : ৭০) তবু বাস্তবতা, ন্যায়ের কৌশল হিসেবে ক্ষেত্রভেদে সরব অবস্থানের চেয়ে চুপ থাকা বিশেষ উপকারী। নিম্নে ক্ষেত্রভেদে চুপ থাকার কিছু উপকারিতা তুলে ধরা হলো— মুক্তির উপায় মৌনতা অনেক সময় প্রতিবাদের ভাষা হয় এবং অনেক জটিল সমস্যা থেকে তা মুক্তির পথ দেখায়। প্রিয় নবী (সা.) বলেন ‘যে চুপ থেকেছে, সে নাজাত পেয়েছে।’ (তিরমিজি) নিরাপদ থাকা অনাসৃষ্টি ও উত্তেজনা পরিহারের জন্য চুপ থাকা অত্যন্ত কার্যকর। প্রিয় নবী (সা.) বলেন, ‘যে নিরাপদ থাকতে চায়, তার চুপ থাকা আবশ্যক।’ (মুসনাদ আনাস বিন মালিক, বায়হাকি) সহজ ইবাদতচুপ থাকা একটি ইবাদত। হাদিসেই আছে ‘রোজাদারের চুপ থাকা তাসবিহ তুল্য’। প্রিয় ...
রংপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, আসামিকে পুলিশে দিল জনতা

রংপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, আসামিকে পুলিশে দিল জনতা

অপরাধ, বাংলাদেশ, রংপুর, রংপুর জেলা
রংপুর সংবাদদাতা : রংপুরের পীরগাছায় ৯ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহবুবার রহমান নামের একজনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলার ব্রাহ্মণীকুন্ডা বাজার থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশ দেয়। জানা যায়, গত ২৬ মার্চ সকাল ১১টায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আপ্তাব উদ্দিন হাশিম গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা জানান, সেদিন তিনি কাপড় ধোয়ার জন্য পুকুরে যাওয়ার সময় মেয়েকে ঘরে রেখে যান। কিছুক্ষণ পর মেয়ের চিৎকার শুনে বাড়িতে ফিরে দেখেন মাহবুবার রহমান শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছেন। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাহবুবার পালিয়ে যান। এরপর ভুক্তভোগীর পরিবার পীরগাছা থানায় মামলা করে। ঘটনার পর থেকে মাহবুবার পলাতক ছিলেন। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত...
দিনাজপুরে ৬০০ বছরের পুরোনো পুকুর খননে মিলল ২৭ কেজির কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুরে ৬০০ বছরের পুরোনো পুকুর খননে মিলল ২৭ কেজির কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর রাজবাড়ি গ্রামে ৬০০ বছরের পুরোনো একটি পুকুরে খননকাজ চলাকালে মিলেছে দুটি প্রাচীন মূর্তি। দীর্ঘকাল শুকিয়ে না যাওয়া এই পুকুর প্রথমবারের মতো সেচে শুকিয়ে তলদেশ খননের সময় সোমবার ও মঙ্গলবার (দুই দিনে) পাওয়া যায় এসব মূর্তি। ধারণা করা হচ্ছে, মূর্তিগুলো কষ্টিপাথরের তৈরি। পুকুরটির মালিক স্থানীয় বাসিন্দা আনিছার রহমান (৫৭)। প্রায় ৩.৯৪ একর আয়তনের এই পুকুর ‘বড়দিঘি’ নামে পরিচিত। স্থানীয়রা জানান, সংস্কারের উদ্দেশ্যে আনিছার রহমান পুকুরটি সেচে শুকিয়ে খননযন্ত্র দিয়ে কাজ শুরু করেন। সোমবার বিকেলে খননের সময় পুকুরের তলদেশ থেকে উঠে আসে একটি বিষ্ণুমূর্তি। উচ্চতা ২৯ ইঞ্চি, প্রস্থ ১৩ ইঞ্চি এবং ওজন ২৭ কেজি। খবর পেয়ে উপজেলা প্রশাসন মূর্তিটি উদ্ধার করে দিনাজপুর জেলা ট্রেজারিতে জমা দেয়। পরদিন মঙ্গলবার আরও একটি নারীমূর্তি উদ্ধার করা হয়। স...
রাজধানীতে ব্যবসায়ী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীতে ব্যবসায়ী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

অপরাধ, ঢাকা জেলা
প্রায় এক দশক আগে রাজধানীতে কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—রোমানা আক্তার (২৮) এবং তাঁর স্বামী সোহেল রানা (৩০)। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ। তিনি জানান, টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর কামরুল ইসলামকে পরিকল্পিতভাবে পল্টন এলাকা থেকে সাভারে তাঁর বাসায় নিয়ে শ্বাসরোধে হত্যা করেন রোমানা ও তাঁর স্বামী সোহেল। ওইদিন কামরুল সদরঘাটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বায়তুল মোকাররম মসজিদে মামার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেখান থেকে তাঁকে সাভারে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর কামরুলের খালা রেহেনা পারভীন পল্টন থানায় একট...
ফেনীতে শিক্ষকের দুই বছর কারাদণ্ড

ফেনীতে শিক্ষকের দুই বছর কারাদণ্ড

চট্টগ্রাম, ফেনী, বাংলাদেশ
ফেনীতে নকল সরবরাহ করায় হল পরিদর্শকের ২ বছর কারাদণ্ড ফেনীতে নকল সরবরাহ করায় এসএসসি দাখিল সমমানের পরিক্ষায় হল পরিদর্শক কে ২ বছর কারাদণ্ড ১হাজার টাকা জরিমানা ও বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা এ রায় প্রদান করেন। দন্ডিত হল পরিদর্শক ফেনী সদর উপজেলার মোটবী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সূত্রে জানা গেছে, গতকাল ১০ এপ্রিল বৃহস্পতিবার সারা দেশের ন্যার ফেনীতে এসএসসি দাখিল সমমানের পরিক্ষার্থীদের পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজভিদ এর পরিক্ষা চলাকালে আলিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্রের হল পরিদর্শক মোটবী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইউনুছ, বিরিঞ্চি মাদরাসার পরিক্ষার্থী মারুফুল ইসলামকে নকল সরবরাহ করে। বিষয়টি আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব গাজী ইকবাল হোসেন সদর...
ইউরোপা লিগে ম্যানইউ ও টটেনহ্যাম ড্র করলেও জয় পেয়েছে চেলসি

ইউরোপা লিগে ম্যানইউ ও টটেনহ্যাম ড্র করলেও জয় পেয়েছে চেলসি

Uncategorized, খেলা
উত্তেজনায় ঠাঁসা ম্যাচে থিয়াগো আলমাদার গোলে লিওঁ এগিয়ে যাওয়ার পর লেনি ইয়োরো ও জশুয়া জার্কজির গোলে ম্যানচেস্টার ইউনাইটেড লিড পেলেও শেষ মুহূর্তে রায়ান চেরকির গোলে ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলের সমতায়, নিজেদের ম্যাচে টটেনহ্যাম ১-১ গোলে ড্র করে আইনট্রোখট এর সাথে। ইউরোপা কনফারেন্স লিগে দ্বিতীয় সারির দল নিয়েও চেলসি ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পায় পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারসো এর সাথে ।...
থমাস বাটার উত্তরাধিকার: বাংলা ভূখণ্ডে তার প্রভাব

থমাস বাটার উত্তরাধিকার: বাংলা ভূখণ্ডে তার প্রভাব

সাহিত্য
যখন বাটার জুতা মনে আসে, তখন আমরা শুধুমাত্র দৈনন্দিন জীবনে ফুটওয়্যারটির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠার কথা মনে করি না—যেটি জীবনযাত্রা এবং গ্রাহক চাহিদার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়েছে—বরং আমরা এক অপ্রতিম ব্যক্তিত্বের কথাও মনে করি, যিনি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িত: উইলিয়াম এ.এস. আউডারল্যান্ড। একজন ডাচ নাগরিক এবং ঢাকা বাটা শু কোম্পানির প্রাক্তন উৎপাদন ব্যবস্থাপক, আউডারল্যান্ড একমাত্র বিদেশি যাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর সাহসী এবং সক্রিয় ভূমিকার জন্য 'বীর প্রতীক' সম্মানে ভূষিত করা হয়েছে। বাটা ছিল এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা জুতাকে বিলাসিতা থেকে দৈনন্দিন প্রয়োজনীয়তার রূপান্তরিত করেছে, জুতা সহজলভ্য এবং সাশ্রয়ী করে, তবে গুণমানের প্রতি কোনো আপস না করে—যা গুরুত্বপূর্ণ ছিল এক এমন সময়ে, যখন বৃহত্তর জনগণের জীবিকা সীমিত ছিল, বিশেষ করে শতাব্দীর শেষের দিকে। পৃথিবীজুড়ে ...
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম

বিনোদন
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর থেকে ছোট ও বড়পর্দায় কাজ করে নিজেকে জনপ্রিয় করে তোলেন। তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন মিম।  সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিছু ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, থাইল্যান্ডে অবস্থিত সাদা মন্দিরে যাওয়ার পর মিম ফটোশুট করেছেন, যা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন তিনি। Bidya Sinha Mim শেয়ার করা ছবির ক্যাপশনে বিদ্যা সিনহা মিম লিখেছেন— ‘সাদা মন্দির।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। অফ শোল্ডার বেল স্লিভ ড্রেসে নজরকাড়া লুকে বেশ হাসিখুশিভাবে ধরা দিয়েছেন তিনি। সেই ছবির দেখে ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—আপনাকে অনেক...
সাংবিধানিক নাম ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ প্রস্তাব ইসলামী আন্দোলনের

সাংবিধানিক নাম ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ প্রস্তাব ইসলামী আন্দোলনের

জাতীয়
পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে ক্ষমতার ভারসাম্য তৈরি ও ভবিষ্যত স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য সহায়ক প্রস্তাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত পোষণ করেছে। একই সঙ্গে দেশের সাংবিধানিক নাম হিসেবে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’- যা বাংলায় ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ প্রস্তাব করেছে দলটি। বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে এসব প্রস্তাব সম্বলিত সংস্কার প্রস্তাব তুলে দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতেয়াজ আলম এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরিয়াতুল্ল...
 ‘কত বার নিষেধ করেছি?’

 ‘কত বার নিষেধ করেছি?’

জাতীয়
সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই রেগে আগুন হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি তিনি। সবার সামনেই উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। সিলেটে লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ সময় রাগ করে বলেতে শোনা গেছে, ‘কত বার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না তোমরা।’ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই। এর আগে, গত ২ ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়া খাল পুনরুদ্ধারে গিয়ে লাল গালিচা...