Wednesday, March 18
Shadow

Sample Page

সাত মিনিটের ঝড়ে সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

সাত মিনিটের ঝড়ে সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

খেলা
ফুটবল আপনাকে হাসাবে, ফুটবল আপনাকে কাঁদাবে, মাঝে মাঝে ফুটবল আপনাকে নতুন করে বাঁচাবে।এক ঐতিহাসিক রাতের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা।ইউরোপা লীগের কোয়াটার ফাইনালের দ্বিতীয় লেগে অবিশ্বাস্য এক রাত দর্শকদেরকে উপহার দিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং অলিম্পিক লিও। সাত মিনিটের এক ঝড়ে অলিম্পিক লিওকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।দুইদলের প্রথম লেগ শেষ মুহূর্তের নাটকীয়তায় দুই দুই গোলে ড্র হওয়ার পর,‌ সবার নজর ছিল দ্বিতীয় লেগের দিকে।দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে। খেলা শুরু হওয়ার পর থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠে।তুলনামূলকভাবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অলিম্পিক লিও বেশি আক্রমণ করছিল।কিন্তু অনেকটা ধারার বিপরীতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুই গোল করে ২-০ গোলে এগিয়ে যায়।ম্যাচের ১০ মিনিটের সময় আর্জেন্টাইন উইঙ্গার গার্নাচোর ব...
চীনের অর্থনীতি আবারো চমকে দিলো বিশ্বকে

চীনের অর্থনীতি আবারো চমকে দিলো বিশ্বকে

বিদেশের খবর
গত ১৬ এপ্রিল চীন জানায়, বছরের প্রথম তিন মাসে দেশের অর্থনীতি ভালোভাবেই এগিয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক নানা সমস্যার মুখেও চীন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এতে বোঝা যায়, চীনের অর্থনীতি অনেক শক্তিশালী এবং এতে মার্কিন শুল্কারোপের তেমন প্রভাব পড়েনি। এই তিন মাসে চীনের মোট দেশজ উৎপাদন দাঁড়িয়েছে প্রায় ৩১.৮৭ ট্রিলিয়ন ইউয়ানে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বেশি। এমনকি ২০২৪ সালের পুরো বছরের প্রবৃদ্ধির চেয়েও বেশি। এই সময়ের মধ্যে চীনে—শিল্প উৎপাদন বেড়েছে ৬.৩%, সেবা খাত বেড়েছে ৫.৩%, স্থায়ী সম্পদে বিনিয়োগ বেড়েছে ৪.২% এবং পণ্যের খুচরা বিক্রি বেড়েছে ৪.৬ শতাংশ। শুক্রবার চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম জানাল, চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার মার্কিন ডলারের বিপরীতে বেড়েছ দাঁড়িয়েছে ৭.২০৬৯’তে। চীনের সাধারণ শুল্ক প্রশাসনের তথ্যে দেখা গেছ...
একজন মার্টিনেজ ইন্টারের মার্টিনেজ

একজন মার্টিনেজ ইন্টারের মার্টিনেজ

খেলা
লাউতারো মার্টিনেজকে বর্তমান বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড স্ট্রাইকার বললেও ভুল হবে না, দলের জন্য সব সময় অবদান রেখে চলা একজন সৈনিক, কিন্তু মিডিয়ার নজর সেভাবে কখনোই কাড়তে পারেনি লাউতারো। যার কারণে দিনের পর দিন পারফরম্যান্স করেও থেকে গেছেন আড়ালে, গত মৌসুমে ইন্টারকে নিয়ে ইতালিয়ান কাপ এবং সিরিএ চ্যাম্পিয়ন হয়েছিলেন, আবার জাতীয় দল আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয় করেছিলেন, হয়েছিলেন কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা। কিন্তু তারপরও ব্যালন ডি'অর এর শিষ্য পাঁচে তার জায়গা হয়নি, ইন্টার মিলনের খেলোয়াড় না হয়ে যদি ইংলিশ লীগ অথবা রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হতেন তাহলে নিশ্চয়ই তিনি ব্যালন ডি'অরের শিষ্য পাঁচে থাকতেন। দলের প্রয়োজনে সব সময় লাউতারো মাটিনেজ একজন ভরসার নাম, কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার সাথে যখন আর্জেন্টিনা কোন ভাবেই গোল করতে পারছিল না, ঠিক তখন ম্যাচের ১১৭ মিনিটের সময় ...
মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ-দুর্নীতির রাজত্ব, কোটি কোটি টাকার সম্পদের মালিক পিয়ন-সাব-রেজিস্ট্রার

মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ-দুর্নীতির রাজত্ব, কোটি কোটি টাকার সম্পদের মালিক পিয়ন-সাব-রেজিস্ট্রার

অপরাধ, ঢাকা, ঢাকা জেলা
রাজধানীর মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার শাহিন আলম ও তার অধীনস্ত পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে একটি ঘুষ-ভিত্তিক সিন্ডিকেট, যারা প্রতিদিন দলিল সম্পাদনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষ ও জমির ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে। সূত্র জানায়, সাব-রেজিস্ট্রার শাহিন আলমের নেতৃত্বে পিয়ন জাহাঙ্গীর, নকলনবিশ আওলাদ ও উমেদার আকিব মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। মোটা অংকের ঘুষ না দিলে দলিল সম্পাদন সম্ভব নয়—এমন অভিযোগ করছেন দলিল গ্রহীতা ও দাতারা। বিভিন্ন অজুহাতে হয়রানি করে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। এমনকি একই জমির একাধিক দলিলও তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাব-রেজিস্ট্রার শাহিন আলম এর আগে নারায়ণগঞ্জ ফতুল্লা অফিসে কর্মরত থাকাকালীনও দুর্নীতির অভয়ারণ্য গড়ে তুলেছিলেন। বর্ত...
যত গর্জে তত বর্ষে না, রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে আর্সেনাল

যত গর্জে তত বর্ষে না, রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে আর্সেনাল

খেলা
প্রথম লেগে ৩-০ গোলে আর্সেনালের কাছে হেরে আসার পর থেকেই রিয়াল মাদ্রিদের কর্মকর্তা থেকে খেলোয়াড় এবং দর্শকরা বলতে থাকে যদি এই পরিস্থিতিতে কেউ ফিরে আসে সেটা রিয়াল মাদ্রিদ। কিন্তু হলো তার উল্টোটা। ঘরের মাঠেও আর্সেনালের কাছে রিয়াল মাদ্রিদের করুন পরাজয়। ম্যাচে আর্সেনাল জয় পায় ২-১ গোলে। অথচ ম্যাচ শুরুর দুইদিন আগে থেকেই রিয়াল মাদ্রিদ অনেক পরিকল্পনা করতে থাকে এবং মিডিয়ায় আর্সেনালকে ভয় দেখাতে থাকে। ম্যাচ শুরুর আগে তারা ঘোষণা দেয় ছয় ঘন্টা রিয়েল মাদ্রিদের স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকবে। আর্সেনালকে যতটুকু পারা যায় মানসিকভাবে পিছিয়ে রাখার চেষ্টা করতে থাকে রিয়াল মাদ্রিদ, কিন্তু আর্সেনাল রিয়েল মাদ্রিদকে ঘরের মাঠে হারিয়ে বুঝিয়ে দিল যত গর্জে তত বর্ষে না। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদের সকল হুংকার ফুটো বেলুনের মতো চুপসে যেতে থাকে, আর্সোনাল একের পর এক আক্রমণ করে রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বায়ার্ন মিউনিখের বিদায় ইন্টার মিলান সেমিফাইনালে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বায়ার্ন মিউনিখের বিদায় ইন্টার মিলান সেমিফাইনালে

খেলা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের সাথে ২-২ গোলে ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেলো ইনজাগির ইন্টার মিলান, প্রথম লেগে বায়ার্ন এর মাঠ থেকে ইন্টার মিলান ২-১ গোলে জয় নিয়ে ফিরেছিল, সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, আগামী ২৯শে এপ্রিল বার্সেলোনার ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে, ফিরতি লেগে ৬ই মে ইন্টার মিলানের মাঠ সানসিরোতে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। আজ ইন্টার মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন মিউনিখ, অন্যদিকে শুরু থেকেই কাউন্টার এটাক নির্ভর ফুটবল খেলে ইন্টার মিলান, প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের সময় প্রথম গোল করে মিউনিকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায় ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। গোল খেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার মিলান, যার ফলশ্রুতিতে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ম্যাচের ৫৮ মিনিটের সময় গো...
চ্যাম্পিয়ন্স লিগে আজ সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে ইন্টার মিলান

চ্যাম্পিয়ন্স লিগে আজ সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে ইন্টার মিলান

খেলা
ইন্টার মিলান কয়েকদিন আগে বায়ার্নের আলিয়াঞ্জ এরেনায় বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে পরাজিত করে। আজ ফিরতি লেগে সান সিরোতে মুখোমুখি হবে তারা। ইন্টার এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় ২ লেগের নকআউট পর্বে প্রতিপক্ষের মাটিতে প্রথম লেগ জিতেছে এমনটা ঘটেছে ২১টা। তার মধ্যে ২০বারই তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে তারা। তারা যে একবার পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি সেটা কাদের বিপক্ষে জানেন? জ্বী, বায়ার্ন মিউনিখের বিপক্ষেই। ১৯৮৮-৮৯ সিজনে উয়েফা কাপে বায়ার্নের ঘরের মাটি থেকে ২-০ গোলে জয় এনে ইন্টার হেরে যায় সান সিরোতে ৩-১ গোলে। এবারও বায়ার্ন মিউনিখের ঘরে তারা ২ গোল দিয়ে এসেছে। তবে এবার একটা হজমও করেছে। বায়ার্ন মিউনিখের কাছে সুযোগ ইতিহাস পুনরাবৃত্তির আর সিমোন ইনজাগির দলের কাছে সুযোগ নতুন ইতিহাস রচনার। খেলাটি আজ রাত একটায় ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে ।...
কাবুলে নিরাপত্তা ও সীমান্ত ইস্যুতে পাক-আফগান বৈঠক শুরু

কাবুলে নিরাপত্তা ও সীমান্ত ইস্যুতে পাক-আফগান বৈঠক শুরু

বিদেশের খবর
পাকিস্তান ও আফগানিস্তান নিরাপত্তা ও সীমান্ত বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছে। বুধবার কাবুলে শুরু হয়েছে দুই দেশের যৌথ সমন্বয় কমিটির (JCC) সপ্তম বৈঠক, জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়ছে। সীমান্তে গোলাগুলি, আফগান শরণার্থীদের ফেরত পাঠানো এবং পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা—এসব ইস্যু এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি করেছে। Pakistan’s Special Representative for Afghanistan Ambassador Mohammad Sadiq is greeted by Afghan officials on his arrival in Kabul পাকিস্তান দাবি করছে, এসব সশস্ত্র গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করছে, যদিও আফগান কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক নেতৃত্ব দিচ্ছেন, যিনি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দ...
চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে তিস্তা এলাকা পরিদর্শন

চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে তিস্তা এলাকা পরিদর্শন

জাতীয়
চীনের অর্থায়নে উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকা পরিদর্শন করেন হাসপাতাল নির্মাণ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধাসহ অন্যরা। এ সময় তারা চর কলাগাছিতে থাকা ১শ একর খাস জমির মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য ২০ একর জায়গা পরিদর্শন করেন। এরপর চীনা কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে হাসপাতাল নির্মাণের জন্য সর্ব উৎকৃষ্ট জায়গায় নির্ধারণ করবেন।...
‘যুদ্ধের উন্মাদনায় যুক্তরাষ্ট্রের মহত্ব ফিরবে না’

‘যুদ্ধের উন্মাদনায় যুক্তরাষ্ট্রের মহত্ব ফিরবে না’

বিদেশের খবর
এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক: যুদ্ধের উন্মত্ততা যুক্তরাষ্ট্রকে আবার মহান করবে না, বরং এটি আমেরিকান জনগণ ও বিশ্বের ওপর কেবল দুর্যোগই ডেকে আনবে—বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং শিয়াওকাং। ২০২৬ অর্থবছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে—এমন খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এই বিশাল বাজেট আবারও প্রমাণ করছে যুক্তরাষ্ট্র অস্ত্রের ওপর ভরসা করে এবং তার আগ্রাসী মানসিকতা আছে। চাং বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন ভয়াবহ ঋণে ডুবে আছে, তবু অন্য দেশের সম্পদ লুটপাট করে সেই অর্থ অস্ত্র তৈরিতে ঢালছে। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র শিগগিরই এই আধিপত্য বিস্তারের মোহ কাটিয়ে উঠবে এবং বুঝবে যে যুদ্ধের উন্মাদনায় নয়, বরং শান্তিপূর্ণ পথে এগোলেই সত্যিকারে মহান হওয়া সম্ভব।’...