Wednesday, March 18
Shadow

Sample Page

এখনো চাঁদাবাজি ও দুর্নীতি দূর হয়নি

এখনো চাঁদাবাজি ও দুর্নীতি দূর হয়নি

জাতীয়
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান লালমনিরহাটে এক জনসভায় বলেছেন, দেশ থেকে ফ্যাসিস্ট পালিয়ে গেলেও এখনো ফ্যাসিবাদ বিদায় নেয়নি। আমরা ফ্যাসিবাদীদের পতন চেয়েছি। দেশের মানুষ এক শ্রেণির রাজনৈতিক দলের মানুষের সঙ্গে নির্যাতিত হচ্ছে। দেশ থেকে এখনো চাঁদাবাজি ও দুর্নীতি দূর হয়নি। ইন্ডিয়া সীমান্তে বাংলাদেশি যুবক হাসিনুরকে বুকে পা দিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করে। তারা হত্যা করে ক্ষান্ত হননি লাশটি টেনে-হিঁচড়ে নিয়ে গেছে ভারতে। ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে সম্প্রীতি আর পারস্পরিক সমতার ভিত্তিতে বসবাস করতে চাই। জামায়াত আমীর ডা. শফিকুর রহমান গতকাল সকাল ১১টায় লালমনিরহাট কালেক্টর মাঠে জেলা জামায়াতের ডাকে এক জনসভায় এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাড়িয়ে দিতে হবে। বেতন কম পাওয়ায় তারা দুর্নীতি ও ঘুষের প্রতি আসক্ত হয়ে পড়ছে। জামায়াত আমীর বলেন, অবশ্যই নি...
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

শিক্ষা
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি: শনিবার, বেলা ৩টায় নগরীর প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। এই সভায় ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। ইউনিভার্সিটির স্বাস্থ্য বীমা স্কিমের সময় বর্ধিতকরণ, প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল ...
চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য, নিষিদ্ধ ৫০ হাজার অটোরিকশা

চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য, নিষিদ্ধ ৫০ হাজার অটোরিকশা

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে ৫০ হাজার বিদ্যুৎ খেকো গতিদানব ব্যাটারি চালিত রিকশা। এইসব অটোরিকশা নিষিদ্ধ করলেও চট্টগ্রাম মহানগরীর অলিগলি হতে মুল সড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত এই সব অটোরিকশা। অলিগলি ছেড়ে মূল সড়কে অনেকটা ‘নিয়ন্ত্রণহীন’ চলছে বেপরোয়া এসব যানবাহন। চট্টগ্রাম ও ঢাকা মহানগরে চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও অদৃশ্য কোন এক শক্তির বলে এসব গাড়ি দেদারছে চলছে চট্টগ্রাম মহানগরীতে। আর এ চলাচলকে আরও বেগবান করতে কয়েকটি সংগঠন মিলে গড়ে তুলেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। অভিযোগ রয়েছে অবৈধ এসব গাড়ি চলতে দেয়া বাবদ নগরীতে প্রতিদিন চাঁদাবাজি হয় কমপক্ষে ৭০ লাখের অধিক টাকা। এ বিষয়ে সিএমপির উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–পশ্চিম) তারেক আহমেদ জানান, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। কাজেই নগরীতে এগুলোর চলাচ...
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ

অর্থনীতি ও বাণিজ্য, জাতীয়
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধে বাংলাদেশে দ্রুত কার্গো সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করায় তৈরি পোশাকসহ গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানিতে বাধা দেখা দেয়। ফলে বাংলাদেশ বিমানবন্দরে কার্গো অবকাঠামো জোরদারে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মিলিতভাবে হ্যান্ডলিং ফি কমানো, অতিরিক্ত জনবল নিয়োগ ও নতুন কার্গো টার্মিনাল চালুর কাজ করছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ এপ্রিল পূর্ণাঙ্গ কার্গো কার্যক্রম চালু হচ্ছে এবং চট্টগ্রামেও কার্যক্রম শুরু হবে। বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, সাশ্রয়ী ও কার্যকর কার্গো পরিষেবা নিশ্চিতে হ্যান্ডলিং চার্জ কমানোর পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ও আধুনিক স্টোরেজ সুবিধা চালু হবে। তৃতীয় টার্মিনাল চালু হলে বার্ষিক কার্গো পরিবহন ক্ষমত...
৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা

৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা

জাতীয়
ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের এখন থেকে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখান করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার (১৯ এপ্রিল) আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ সিদ্ধান্ত জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। তিনি বলেন, গৃহীত সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। এখন থেকে ৫০০ টাকায় দ্বিগুণ গতির ইন্টারনেট পাবেন গ্রাহকরা। সরকারের পক্ষ থেকে সহায়তা পেলে আগামীতে ৫০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেওয়ার আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, ‘বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে ব্রডব্যান্ডের স্পিড সর্বনি...
বিকেলের আকাশ, এখন শুধুই স্মৃতি?”

বিকেলের আকাশ, এখন শুধুই স্মৃতি?”

মনের বাঁকে, সাহিত্য
ফিয়াদ নওশাদ ইয়ামিন, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রতিনিধি : এক সময় বিকেল মানেই ছিল মাঠে ছুটে যাওয়া। পাড়া-মহল্লার মাঠগুলো কিশোরদের প্রাণের জায়গা। এখন সেই মাঠগুলো হারিয়ে গেছে বহুতল ভবনের নিচে, কোথাও মার্কেট, কোথাও পার্কিং। তারপর প্রশ্ন তোলা হয়—“তরুণরা এত মোবাইলমুখী কেন?” একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল, বিকেলে মাঠে খেলতে যাওয়ার চেয়ে টিউটরের কাছে বসা বেশি জরুরি। তারা মাঠ ছেড়ে পড়ার টেবিলে গেল। আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে না রেখে সেখানে ইমারত তুললে সেটা বেশি ‘প্র্যাকটিকাল’। ধীরে ধীরে বেঁচে থাকার সব সুস্থ আনন্দের পথ বন্ধ হতে থাকল। তরুণরা সেটা রিপ্লেস করল মোবাইল, গেম, রিলেশনশিপ, আর কখনও কখনও গ্যাং দিয়ে। তারপর প্রশ্ন তোলা হয়—“তরুণরা এত মোবাইলমুখী কেন?” আসলে প্রশ্নটা উল্টো হওয়া উচিত—তাদের আসল বিকল্পটুকু কেড়ে নিল কে? খেলাধুলাকে যখন ‘সময় নষ্ট’ বলা হ...
“স্মৃতির পাতায় মেরিটাইম”: ছবি-গল্পে মেরিটাইম ইউনিভার্সিটির অনন্য স্মৃতি

“স্মৃতির পাতায় মেরিটাইম”: ছবি-গল্পে মেরিটাইম ইউনিভার্সিটির অনন্য স্মৃতি

শিক্ষা
সাদিকুর রহমান সাদি, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জীবনের নানা রঙিন মুহূর্ত এবার ধরা পড়বে ছবির ফ্রেমে ও গল্পের পাতায়। সামাজিক মাধ্যমভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম “মেরিটাইম কথন” প্রথমবারের মতো আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা “স্মৃতির পাতায় মেরিটাইম – ছবি ও গল্পে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি”। ১ হাজার ফলোয়ার পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই ইভেন্টে অংশ নিতে পারবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। প্রতিযোগীরা সর্বোচ্চ তিনটি নিজস্ব তোলা ছবি জমা দিতে পারবেন, যার প্রতিটির সঙ্গে থাকবে একটি সংক্ষিপ্ত শিরোনাম ও ৩০০ শব্দের মধ্যে লেখা গল্প। জমা দেওয়া ছবিগুলো বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট হতে হবে এবং গ্রহণযোগ্য ফরম্যাটে (JPEG, JPG বা PNG) থাকতে হবে। ছবি হতে হবে সম্পূর্ণ মৌলিক এবং কোনো ওয়াটারমার্ক বা অতিরিক্ত ম্যানিপুলেশন থ...
বার্সা-সেল্টার সাত গোলের ম্যাচে শেষ হাসি বার্সার

বার্সা-সেল্টার সাত গোলের ম্যাচে শেষ হাসি বার্সার

খেলা
বার্সার মাঠে এক গোল বন্যা দেখলো দর্শকরা। খেলার ১২ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার তোরেস গোল করে বার্সাকে ১-০ গোলের লিড এনে দে। তারপর শুরু হয় সেল্টা ভিগোর স্ট্রাইকার ইগলেসিয়াস তাণ্ডব। এই স্ট্রাইকারের তাণ্ডবে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৬৩ মিনিটে ৩-১ গোলে পিছিয়ে পরে স্বাগতিক বার্সেলোনা। এরপরই শুরু হয় রাফিনহা ম্যাজিক। ৬৪ মিনিটে দানি ওলমোকে দিয়ে গোল করান এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এর চার মিনিট পরই গোল করে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ৪-৩ গোলের জয় উপহার দেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এই জয়ে লা লিগার শিরোপার আরও কাছে চলে গেলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন। আমরা জানতাম সেল্টা ভিগো আমাদেরকে অনেক ভোগাবে। কিন্তু দিনশেষে জয় নিয়ে ফিরতে পেরেছি এটাই স্বস্তির বিষয...
যেসব আমলে মুনাফিকি থেকে মুক্তি মেলে

যেসব আমলে মুনাফিকি থেকে মুক্তি মেলে

ইসলাম
মুনাফিকি বা কপটতা গর্হিত অপরাধ। বাহ্যিকভাবে মুসলমান পরিচয় বহনকারী কিছু লোক রাসুলুল্লাহ (সা.)-এর যুগে মুনাফিক হিসেবে পরিচিত ছিল। এমন স্বভাবের লোক পরবর্তী যুগে থাকাও অস্বাভাবিক নয়। তবে এমন কিছু কাজ আছে, যা করলে মুনাফিকি থেকে মুক্ত হওয়া যায়। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো— ৪০ দিন একাধারে জামাতে নামাজ পড়া : আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রথম তাকবিরপ্রাপ্তিসহ একাধারে ৪০ দিন (পাঁচ ওয়াক্ত সালাত) জামাতে আদায় করবে তার জন্য দুটি মুক্তিপত্র লিখে দেওয়া হবে। একটি জাহান্নাম থেকে মুক্তি, দ্বিতীয়টি মুনাফিকি থেকে মুক্তি।’  (তিরমিজি, হাদিস : ২৪১) সদাচার ও দ্বিন সম্পর্কে জ্ঞান লাভ : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি আচার কোনো মুনাফিকের মধ্যে মেলে না—সদাচার ও দ্বিন সম্পর্কিত জ্ঞান।’ (তিরমিজি, হাদিস : ২৬৮৪) দানশীলতা : আবু মালিক আ...