Thursday, March 19
Shadow

Sample Page

চাপ প্রয়োগে ভিসির অপসারণ হলে অনির্দিষ্টকাল শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি (ভিডিও)

চাপ প্রয়োগে ভিসির অপসারণ হলে অনির্দিষ্টকাল শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি (ভিডিও)

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
খুলনা প্রতিনিধি : দোষী প্রমাণিত না হলে চাপ প্রয়োগ করে ভিসির অপসারণ মেনে নিবেনা শিক্ষক সমিতি। অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রাখবে শিক্ষকরা! সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সাথে কথা বললেও শিক্ষকদের সঙ্গে কথা না বলায় হতাশা প্রকাশ করেন শিক্ষকরা। কুয়েটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় কথা বলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনসহ কয়েকজন শিক্ষক। ছাত্রদের উপর আক্রমণ ও শিক্ষক লাঞ্ছনাকারীদের যথোপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ কোন ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবে না বলে জানান শিক্ষকবৃন্দ। https://youtu.be/PZ7e6tpt57s সংবাদ সম্মেলনে অ...
খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে বাস, আহত ৪

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে বাস, আহত ৪

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
খুলনা প্রতিনিধি : খুলনার ডুমু‌রিয়া উপজেলায় বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার ডিভাইডারের ওপ‌রে উঠে উল্টে প‌ড়ে‌ছে। উপ‌জেলার গুটুদিয়া বাস স্ট্যান্ড এলাকায় আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে এ ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। আহতদের চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ডুমু‌রিয়া হাইও‌য়ে থানার এস আই মোঃ কামরুল ইসলাম ঘটনাটি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, চুকনগর থে‌কে খুলনাগামী ওই বাস‌টি ক‌য়েকজন যাত্রী নি‌য়ে খুলনার দি‌কে যা‌চ্ছিল। বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে বাস‌টি গুটু‌দিয়া পৌঁছা‌লে চলন্ত অবস্থায় রাস্তার ওপ‌রে পা‌ল্টি খায়। স্থানীয়রা ঘটনা‌টি শু‌নে উদ্ধার কা‌জে অংশ নেয়। ত‌বে এ ঘটনায় কারও মৃত্যু হয়‌নি। ক‌য়েকজন যাত্রী গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের নাম ঠিকানা সংগ্রহ করা হয়‌নি। ত‌বে তা‌দের চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এ ঘট...
নান্দাইলে বিএনপি নেতার নামে জমি দখলের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নান্দাইলে বিএনপি নেতার নামে জমি দখলের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ, ময়মনসিংহ
ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ রুকন উদ্দিনের বিরুদ্ধে কারীগঞ্জ বাজার এলাকার জনৈক সুমন পাল কর্তৃক জমি দখলের মিথ্যা অভিযোগ দায়ের ও কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ বাজার ময়দানে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এক মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের নারী- পুরুষ সহ ঐ এলাকার সাধারণ মানুষ যোগদান করেন। মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন কালীগঞ্জ বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান রুকন উদ্দিনের পৈত্রিক সম্পত্তি ২ একর ২২শতাংশ ভূমি রয়েছে। অপরদিকে সুমন পালের পৈত্রিক সম্পত্তি ৪ শতাংশ এর মাঝে সুমন পালের ৬ ভাইয়ের মাঝে ৫ ভাইয়ের অংশ ইতি পূর্বে তার চাচা ভবেশ চন্দ্র পালের নিকট বিক্রি করে দেয়। বর্তমানে সু...
দেশের কল্যাণে কাজ করার আহবান জানালেন শিবির সভাপতি

দেশের কল্যাণে কাজ করার আহবান জানালেন শিবির সভাপতি

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদর রহমান, দিনাজপুর :  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ছাত্রশিবিরের কর্মীদেরকে আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। এ জন্য শিবিরকর্মীদের মধ্যে সততা থাকতে হবে। তিনি সকলকে সততার সাথে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বুধবার (২৩ এপ্রির ২০২৫) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির সভাপতি বলেন, জুলাই স্প্রিটকে ধারণ করে এ দেশকে ও সমাজকে এগিয়ে নিতে হবে। এটাই আমাদের সকলের প্রত্যাশা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নির্বাচন হবে হওয়া উচিত। একেবার...
মুরাদনগরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ডায়না হোটেলকে জরিমানা

মুরাদনগরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ডায়না হোটেলকে জরিমানা

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা : কুমিল্লা মুরাদনগর সদর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে  হোটেল পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডায়না হোটেলের মালিক মনিরকে সতর্কতার পাশাপাশি ১০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান  ভ্রাম্যমান আদালত  অভিযান পরিচালনা করেন। ডায়না হোটেলে খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় এক সংবাদকর্মী মনির খান গত ১৫ এপ্রিল তার ফেস বুক পোস্টে লেখেন, উপজেলা সদরের ডায়না হোটেলে  দুধ চা ও পুরি খেয়ে ৩ দিন যাবৎ পেটের পীড়ায় ভুগছেন। ঘন ঘন বাথরুমে যাওয়ার কথাও লেখেন। হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশে খেয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নেয়ার অভিযোগ আছে।...
কোভিড-১৯ উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা চীনের

কোভিড-১৯ উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা চীনের

বিদেশের খবর
কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে চীনকে হেয় প্রতিপন্ন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে চীন। বুধবার এই ঘটনাকে একটি বৈজ্ঞানিক বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) কমিশন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধের প্রেক্ষিতে এনএইচসির একজন মুখপাত্র এই মন্তব্য করেন, যেখানে আবারও হুবেই প্রদেশের উহানের একটি গবেষণাগারকে কোভিড-১৯ মহামারির সম্ভাব্য উৎস হিসেবে ইঙ্গিত করা হয়। মুখপাত্র বলেন, “নিবন্ধে উল্লিখিত তথাকথিত ‘কারণসমূহ’ কোনো বৈজ্ঞানিক ভিত্তি নয় এবং তথাকথিত 'প্রমাণ' সম্পূর্ণ কাল্পনিক।" তিনি আরও বলেন, ‘ভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্র বারবার চীনকে লক্ষ্য করে কুৎসা রটিয়ে এসেছে, যা একটি বৈজ্ঞানিক বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এক নির্মম প্রচেষ্টা।’ তিনি জোর দিয়ে বলেন, মহামারিকে অস্ত্র হিসেবে ব্...
কোপা ইতালিয়া’র সেমিফাইনালে  মুখোমুখি ইন্টার মিলান এবং এসি মিলান

কোপা ইতালিয়া’র সেমিফাইনালে মুখোমুখি ইন্টার মিলান এবং এসি মিলান

খেলা
আজ রাত একটায় শতবর্ষী ফুটবল টুর্নামেন্ট কোপা ইতালিয়া'র সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চির-প্রতিদ্বন্দ্বী ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলান। দুই দলের প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।ইতালিয়ান লিগ সিরিএ'তে দু'দলের মুখোমুখি হওয়া শেষ ম্যাচটি এক এক গোলে ড্র হলেও, ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলান- ইন্টারকে ২-১ গোলে পরাজিত করেছিল। কিন্তু এই মৌসুমে দলের পারফরমেন্সের বিচারে আজকের ম্যাচের ফেভারিট দল ইন্টার মিলান। দলটি ইতালিয়ান লিগ সিরি-য়ার শীর্ষ স্থানে অবস্থান করছে, এবং ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে দাপটের সঙ্গে। অন্যদিকে এসি মিলানের অবস্থা তেমন একটা ভালো নয়। শেষ পাঁচ ম্যাচে তারা মাত্র একটিতে জয়লাভ করেছে, দুইটিতে হেরেছে, দুইটি ড্র হয়েছে। ইন্টার মিলান শেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছে, দুইটি ড্র হয়েছে, বাকি একটিতে অপ্রত্যাশিত ভাবে পরাজয় বরণ করেছে। ইতালিয়ান লিগ সিরিএ'র ট...
বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে আজারবাইজানের প্রেসিডেন্টের বৈঠক

বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে আজারবাইজানের প্রেসিডেন্টের বৈঠক

বিদেশের খবর
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও সফররত আজারবাইজানি প্রেসিডেন্ট ইলহাম হায়দার ওগলু আলিয়েভ, আজ (বুধবার) বেইজিংয়ে, এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দু’নেতা চীন-আজারবাইজান কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার কথা ঘোষণা করেন। বৈঠকে সি বলেন, দুই দেশের উচিত পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা, ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করা, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, দু’দেশের মধ্যে সার্বিক সহযোগিতার একটি নতুন অধ্যায় উন্মোচন করা, একে অপরের উন্নয়ন ও পুনরুজ্জীবনে সহায়তা করা, এবং দুই দেশের জনগণের জন্য আরও কল্যাণ সৃষ্টি করা। সি বলেন, চীন আজারবাইজানের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখন্ডের অখণ্ডতা রক্ষা এবং জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসরণের অধিকারকে সমর্থন দিয়ে যাবে। চীন আজারবাইজানের সাথে আইন প্রয়োগ ও নিরাপত্তা খাতে সহযোগিতা চালাতে চায়। ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ ...
উড়তে ও চলার মতো সবচেয়ে ছোট রোবট আবিষ্কার চীনে

উড়তে ও চলার মতো সবচেয়ে ছোট রোবট আবিষ্কার চীনে

বিদেশের খবর
চীনের বিজ্ঞানীরা একটি নতুন মাইক্রো-রোবট তৈরি করেছেন, যা বিশ্বের সবচেয়ে ছোট এবং হালকা রোবট। রোবটটি মাটিতে চলতে এবং আকাশে উড়তে পারে, এবং একে একে নানা আকৃতিতে পরিবর্তনও করা যায়। এটি এখন পর্যন্ত তৈরিকৃত সবচেয়ে ছোট তারবিহীন মাধ্যমে চলাচল করতে সক্ষম রোবট। বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল একটি পাতলা-ফিল্ম আকারের ছোট আকারের অ্যাকচুয়েটর তৈরি করেছেন, যা মাইক্রো-রোবটটিকে আকৃতি পরিবর্তন করতে এবং নির্দিষ্ট কনফিগারেশনে ‘লক’ করার উপযোগী করেছে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক সাময়িকী নেচার মেশিন ইন্টেলিজেন্স-এ অনলাইনে প্রকাশিত হয়েছে। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি রোবটটি ৯ সেন্টিমিটার লম্বা এবং এর ওজন ২৫ গ্রাম। রোবটটির বিশেষত্ব হলো, এটি এমনভাবে আকৃতি পরিবর্তন করতে পারে, যেটি আগে কোনো ছোট রোবট দ্বারা সম্ভব ছিল না। গবেষক চাং ইয়িহুই বলেন, ‘আমরা একটি নতুন ডিজাইন কৌশল ...
কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান সংঘাতের শঙ্কা পুনরায় জাগ্রত

কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান সংঘাতের শঙ্কা পুনরায় জাগ্রত

বিদেশের খবর
কাশ্মীরের পাহাড়ে ঘেরা শান্ত উপত্যকা পহেলগাম বহুদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ‘মিনি-সুইজারল্যান্ড’ নামে পরিচিত এই অঞ্চল সম্প্রতি আরও জনপ্রিয় হয়ে ওঠে, কারণ ভারত সরকার দাবি করেছিল—সেখানে সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে। কিন্তু সেই ধারণায় আঘাত হানে ২২ এপ্রিলের মর্মান্তিক হামলা, যেখানে অন্তত ২০ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এটি ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত। 'রেজিস্ট্যান্স ফ্রন্ট' নামক একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা এই হামলা চালিয়েছে। ভারতের পুলিশের মতে, এই হামলার পেছনে রয়েছে ভারতীয় শাসনের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা...