Thursday, March 19
Shadow

Sample Page

হাকিমপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫ মেঃ টন চাল ও ১০৪টি বস্তা  জব্দ

হাকিমপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫ মেঃ টন চাল ও ১০৪টি বস্তা  জব্দ

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
কৌশিক চৌধুরী হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রায় ১ কিলোমিটার দূরে একটি (ধান ভাঙা) মিল ঘর থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৫ হাজার কেজি,১৮০ বস্তা চাল ও খালি বস্তা ১০৪টি জব্দ করেছে উপজেলা প্রশাসন। বর্তমানে চালগুলো উদ্ধার করে উপজেলা খাদ্য গুদাম এল এসডি গোডাউনে জমা রাখা হয়েছে।  শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদ থেকে ১ কিলোমিটার দক্ষিণ পাশে মিল ঘরে (ধান ভাঙা) অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের পাশে মনশাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। অভিযানে ওই এলাকার একটি মিল ঘর (ধান ভাঙা) থেকে সরকারি এসব চাল জব্দ করা হয়। এসময় ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আল ইমরান, উপজেল...
ঢাকার রাস্তায় আসছে বুয়েটের নকশা করা আধুনিক রিকশা

ঢাকার রাস্তায় আসছে বুয়েটের নকশা করা আধুনিক রিকশা

জাতীয়, ঢাকা, ঢাকা জেলা, বাংলাদেশ
ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষক দল একটি নতুন নকশার রিকশা তৈরি করেছে, যা নিরাপত্তা, আরাম এবং পরিবেশবান্ধব ব্যবহারে এক নতুন মাত্রা যোগ করবে। পুরনো ব্যাটারিচালিত রিকশার চেয়ে এটি হবে অনেক উন্নত ও নিরাপদ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, তারা এই নতুন নকশার রিকশা রাস্তায় চলাচলের অনুমতি দেবে এবং পুরনো অনিবন্ধিত রিকশাগুলো ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে। আধুনিক রিকশা তৈরির পেছনের গল্প বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল ২০২২ সাল থেকে নিরাপদ রিকশার নকশা তৈরিতে কাজ করে আসছে। দলে ছিলেন অধ্যাপক এ সালাম আকন্দ, অধ্যাপক মো. আমান উদ্দীন, ইইই বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান খান এবং গবেষণা প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও আবদুল আজিজ ভুঁইয়া। গবেষক দলটি দেশের প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচ...
বিএনপির কাউন্সিলে দু’পক্ষের সংঘর্ষ,আহত-২১

বিএনপির কাউন্সিলে দু’পক্ষের সংঘর্ষ,আহত-২১

অপরাধ, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) লাকসাম উপজেলার আজগরা এবং মনোহরগঞ্জের বাইশগাঁও ও নাথেরপেটুয়া ইউনিয়নে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন সকালে লাকসামের আজগরা হাজি আলতাফ আলী হাই স্কুল ও কলেজ মাঠে উপজেলার আজগরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলকে ঘিরে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতী কালাম) ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোরুল আজিমের অনুসারীদের মধ্যে ভোট প্রদান নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে দু'পক্ষের অনুসারী কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অনুসারী স্থানীয় যুবদল ও ছাত্রদলের কমপক্ষে ৬ ন...
পাক-ভারত উত্তেজনা ‘এভাবে নয়, ওভাবে’ মিটে যাবে : ট্রাম্প

পাক-ভারত উত্তেজনা ‘এভাবে নয়, ওভাবে’ মিটে যাবে : ট্রাম্প

বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ কমিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের বিরোধ ‘এভাবে বা ওভাবে’ মীমাংসা হয়ে যাবে। এয়ার ফোর্স ওয়ান থেকে এএফপি জানায়, কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক অবনতির দিকে যাওয়ার প্রেক্ষিতে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই সীমান্তে ১,৫০০ বছর ধরেই উত্তেজনা রয়েছে, কাজেই, জানেনই তো, অবস্থা আগের মতোই আছে।' তিনি আরও বলেন, 'তারা এটা এভাবে বা ওভাবে মিটিয়ে নেবে।' ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত রয়েছে। উভয় দেশই পুরো অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে, তবে আলাদাভাবে শাসন করে আসছে। ভারতশাসিত কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বা...
‘সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিদেশের খবর
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’। ইসলামাবাদ থেকে এএফপি জানায়, অ্যাবোটাবাদ শহরে সেনাবাহিনীর একাডেমিতে এক সামরিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শরিফ বলেন, ‘দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সক্ষম এবং প্রস্তুত। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের বেপরোয়া অনুপ্রবেশের জবাবে আমাদের পরিমিত কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া এর স্পষ্ট প্রমাণ।’...
পুতিন হয়তো ‘যুদ্ধ থামাতে চান না’ : ট্রাম্প

পুতিন হয়তো ‘যুদ্ধ থামাতে চান না’ : ট্রাম্প

বিদেশের খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাম্প্রতিক দিনে ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ হামলার তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন, ‘হয়তো পুতিন যুদ্ধ থামাতে চান না।’ ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হয়তো মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়ে পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা’ করতে হবে। ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘গত কয়েক দিনে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও নগরীতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে, হয়তো তিনি যুদ্ধ থামাতে চান না।’ ট্রাম্প লিখেছেন, ‘তিনি আমাকে ব্যবহার করে সময় ক্ষেপণ করছেন। তাকে কি ‘ব্যাংকিং’ বা ‘সেকেন্ডারি স্যাংশনস’-এর মাধ্যমে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে? খুব বেশি মানুষ মারা যাচ্ছে!!!’ এদিকে ক্রেমলিন শনিবার জানিয়েছে, মস্কোয় শুক্রবার...
সান্তাহারে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সান্তাহারে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সুত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তার বিরুদ্ধে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গত বৃহস্পতিবার ২১ নং স্মারকে জানানো হয়েছে। আদেশে উল্লেখ আছে, যেহেতু তিনি কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিক ভাবে নারী ঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়ে ছিলেন। যা অসদাচরণ এবং পলায়নের সামিল। তিনি সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত কর...
বাউফলে এতিম শিশুদের নিয়ে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাউফলে এতিম শিশুদের নিয়ে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ
মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) : ১১ বছর পেরিয়ে ১২ বছরে আপনাদেরই যমুনা টেলিভিশন। দায়িত্বশীলতার সঙ্গে, নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টাই, যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে জনগণের অসীম ভালোবাসা। শুরু থেকেই, আধুনিক সাংবাদিকতা, সত্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল টিম যমুনার লক্ষ্য। সব দল-মতের, বিপুল আকাঙ্খা পূরণই, যুগের পথে যমুনার লক্ষ্য।  আপনাদের যমুনা টেলিভিশনের ১২ বছরে পদার্পণের আনন্দঘন মূহুর্তকে স্মৃতির পাতায় জমা রাখতে, পটুয়াখালীর বাউফলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন। স্লোব বাংলাদেশ এনজিও পরিচালিত একটি এতিম খানার শিশুদের নিয়ে ছিলো নানা আয়োজন। খানিক সময়ের এ আয়োজনের পুরোটা সময় জুড়ে নিঃসঙ্গ শিশুদের সাথে যোগ দিয়ে সময়টাকে আরো সুন্দর করে তোলেন অতিথিবৃন্দ।  আজ শুক্রবার কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু  হয়ে পরে নিঃসঙ্গ (এতিম) শিক্ষার্থীদের গল্প আড্ডা, অত...
১৩ ব্যাচের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন-বঞ্চিত, আইডি কার্ডও অধরা

১৩ ব্যাচের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন-বঞ্চিত, আইডি কার্ডও অধরা

বরিশাল, বরিশাল জেলা, শিক্ষা
ববি প্রতিনিধি : ২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হয়ে প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্ষোভ ও ভোগান্তির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই নতুন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন ও পরিচয়পত্র বিতরণ করে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। বছরের অর্ধেক পেরিয়ে গেলেও এখনো সেন্ট্রাল ওরিয়েন্টেশন ও আইডি কার্ড বিতরণ হয়নি। ফলে নবীন শিক্ষার্থীরা একদিকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে পরিচয়ের প্রমাণ দিতে গিয়েও সমস্যায় পড়ছেন। প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী ভর্তি...
নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্র লীগের সাধারণ সম্পাদক তোহাবিন আলম তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে তাকে উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানায় মামলা সূত্রে গেছে, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসের দরজা জানালা, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র,শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবি ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়ে ফেলা সংক্...