Thursday, March 19
Shadow

Sample Page

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করলো ফেনী জেলা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করলো ফেনী জেলা

খেলা
২৮শে এপ্রিল বিকাল ৪টায় ফেনীর জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম এবং ক্রীড়া অফিসার হেনা আক্তারের উপস্থিতিতে দল ঘোষণা এবং দলটির জার্সি এবং টি-শার্ট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেনী সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল আনোয়ার শিমুল, নোফেল স্পোর্টিং ক্লাবের হেড কোচ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।দলটির ম্যানেজার হিসেবে রয়েছে সাবেক ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আফসারুল হাই উজ্জ্বল, কোচ হিসেবে রয়েছে সাবেক আরামবাগ ক্লাবের ক্যাপ্টেন আবু সুফিয়ান জাহিদ।ফেনী জেলা দলে মোট ১৯ জন খেলোয়াড় ডাক পেয়েছে তাঁরা হলেন:- সিফাত, রাসুল, রবিন, সাইদুল, রাব্বানী, রাকিব (১), অনিক, রাকিব(২), মাইনউদ্দীন, সাকিব, সানোয়ার, ইমন, হামিম, ইয়াসিন, রিসাত, অন্তর, জিসান, মেহেদী এবং রানা।অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম বলেন, আমি ফেনী জেলায় আসার পর, এটা ফেনী জেলা দলের প্রথম কোন বড় প্রত...
স্পেশাল মাটন স্টিম রোস্ট

স্পেশাল মাটন স্টিম রোস্ট

ফিচার, স্বাস্থ্য
জামালঃ মাটন স্টিম রোস্টের, তবে এটি সাধারণ রোস্ট নয়। এটি হবে ভিন্ন ভাবে তৈরি জিবে পানি আসার মত একটি রেসিপি মাটন স্টিম রোস্ট। যে কোন স্টিম বা প্রেশার কুকারে এই রোস্ট তৈরি করা যাবে। প্রথমে দেখেনেই কি কি জিনিস দরকার পড়বে। প্রয়োজনীয় উপকরণঃ মাটন ১৫০০ গ্রাম পুরো রানসহ পা হলে ভাল হয়, ভিনেগার, লবণ, তেল, ৫-৬ কোষ রসুনের পানি, রোস্ট করা জিরা, টক দই, মরিচের গুড়া, চাট মসলা, লেবুর রস, হলুদের গুড়া, গরম মসলা, টেস্টিং সল্ট। প্রস্তুত প্রণালীঃ ১. প্রথমে মাটনকে বড় বড় পিসে কেটে নিয়ে তা একটি বড় বাটিতে পানি এবং এক কাপ ভিনেগার দিয়ে আধা ঘণ্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এতে মাটনটা পরিষ্কার হয়ে যাবে ও মাটনের গন্ধটাও চলে যাবে এবং মাটনটা একটু নরমও হবে। ২. এবার মাটনকে পানি থেকে উঠিয়ে তাতে এক চা চামচ লবণ দিয়ে মেখে নিতে হবে। ৩. এর পর মাটনকে ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ১২-১৫ মিনিট ভাজার ...
টাইটফিট বোরখায় কি পর্দা হবে?

টাইটফিট বোরখায় কি পর্দা হবে?

ইসলাম, ফিচার
জামাল হোসেন : আমাদের মুসলিম সমাজে হিজাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই হিজাব নিয়ে বিভিন্ন মতামত থাকলেও কিছু ভুল ধারণাও আছে।যেমন প্রথম ভুল ধারণা হলো হিজাব করবে নারীরা, পুরুষের আবার হিজাব আছে নাকি? আমাদের সমাজের প্রায় মুসলিম একথা বলে থাকেন। কিন্তু জানেন কি? আল্লাহ্‌ কোরআনে প্রথম কাদের হিজাব করতে বলেছেন। উত্তর হল – পুরুষদের। কোরআনে আল্লাহ্‌ বলছেনঃ “মমিনদেরকে বলুন, তারা জেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের গোপনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ্‌ তা অবহিত আছেন”। (সূরা আন-নুর, আয়াত- ৩০) আল্লাহ্‌ কোরআনে বলছেন আগে পুরুসদের হিজাব করার জন্য। পুরুষের সামনে কোন নারি আসলে আগে এই পুরুষকে দৃষ্টি নিচু করতে হবে। পুরুষকে তার গোপনাঙ্গের হেফাজত করতে হবে। আগে পুরুষকে ঠিক হতে হবে। নারীকে সন্মান করা শিখতে হবে। এটাই আল্লাহ্‌র নির্দেশ। হিজাবের আরেক বড় ভুল ধারণা হল কা...
হিসাব বিজ্ঞানের হাতেখড়ি

হিসাব বিজ্ঞানের হাতেখড়ি

ফিচার, শিক্ষা
মোঃ জামাল হোসেন ন্যাশনাল গার্লস মাদ্রাসা, ফেনী। জে এস সি শেষ করে যারা নবম শ্রেণিতে হিসাব বিজ্ঞান পরিবারে পদার্পণ করবে বলে মনস্থির করেছ তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের লেখা তোমাদের জন্য। হিসাব শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। শিক্ষা থাক বা না থাক সবাই একটু না একটু হিসাব করতে পারে। তাহলে হিসাব বিজ্ঞান কী? হিসাব বিজ্ঞান হল “ব্যবসায়ের একটি ভাষা” যার মাধ্যমে কোন ব্যক্তি তার প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন হিসাবের বইতে সঠিক ভাবে লিখে রাখতে পারে এবং ঐ তথ্য থেকে নির্দিস্ট সময় শেষে আর্থিক লেনদেনের ফলাফল জানতে পারে। আজ নতুন ছাত্র-ছাত্রীদের হিসাব বিজ্ঞানে হাতেখড়ি দেয়ার জন্য মূল বিষয় সহজ ও ছোট করে তুলে ধরব। আশা করি এতে উপকৃত হবে ইনশাআল্লাহ্‌।     একজন কবি যেমন নদী নিয়ে কবিতা লিখার সময় কল্পনায় সে ঐ নদীর পাড়ে চলে যায় বা মনের চোখ দিয়ে সে নদীর মনোরম দৃশ্য দেখতে পায় তে...
এইচআইভি সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

এইচআইভি সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

ফিচার, স্বাস্থ্য
জামাল হোসেন সমগ্র বিশ্বজুড়ে ১ ডিসেম্বর পালন করা হয় বিশ্ব এইডস দিবস। বিশ্ব জুড়ে এর এতো প্রচার সত্ত্বেও আজও এইডস নিয়ে মানুষের মনে রয়েছে অজানা ভয়। যে ভয়ের জন্ম হয়েছে কিছু ভ্রান্ত ভুল ধারণা থেকে । চলুন জেনে নেই এমনই কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কে।    এইচআইভি পজিটিভ হলেই ধরে নেয়া হয় যে তার মৃত্যু অবাধারিত: কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন যে আধুনিক চিকিৎসা ও সাবধানতার মাধ্যমে মৃত্যু এড়ানো সম্ভব। কারও এইচআইভি ইনফেকশন রয়েছে কিনা তার মুখ দেখে বোঝা যায়: এইচআইভি ইনফেকশনের সাধারণত কোনও লক্ষণ থাকে না। তাই মুখ দেখে বোঝা যাওয়ার সম্ভাবনা একদম থাকে না। এইচআইভি সংক্রমণ নিয়ে হেটরোসেক্সুয়ালদের চিন্তার প্রয়োজন নেই: আমরা জানি যে সমকামীদের মধ্যেই এইচআইভি সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু সারা বিশ্বে এইচআইভি আক্রান্তদের ৭৮ শতাংশ সমকামী ও ২৪ শতাংশ হেটরোসেক্সুয়াল। তা...
লাকসামে ১০দিন পর সামিয়া হত্যা মামলা রুজুবিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

লাকসামে ১০দিন পর সামিয়া হত্যা মামলা রুজুবিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

অপরাধ, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ অবশেষে ১০দিন পর লাকসাম ইক্বরা মহিলা মাদ্রাসার ছাত্রী সামিয়া আক্তার (১৩) হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) নিহত সামিয়ার পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।ওইদিন দুপুর সাড়ে ১২টায় লাকসাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহত সামিয়ার মা  অভিযোগ করেন, তাঁর মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মাদ্রাসা সুপার জামাল উদ্দিন, শিক্ষক শারমিন ও দারোয়ান খলিলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঠিক রহস্য উদঘাটন হবে বলে তিনি দাবি করেন।এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সামিয়ার বাবা নিজাম উদ্দিন, খালাতো ভাই  জাহিদ হোসেন ও রাকিব হোসেন।আগেরদিন রবিবার (২৭ এপ্রিল) রাতে  নিহত সামিয়ার মা শারমিন বেগম বাদি হয়ে লাকসাম থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।সামিয়ার মা'র অভিযোগ, সামিয়ার রহস্য...
শুধু এনসিপির সদস্য নন, সামান্থা-জারা-নিভা-জাবীন বাংলাদেশের অহংকার

শুধু এনসিপির সদস্য নন, সামান্থা-জারা-নিভা-জাবীন বাংলাদেশের অহংকার

জাতীয়, বাংলাদেশ
শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিতে তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম উজ্জ্বল মুখ এই পাঁচ নারী নেত্রী।তারা হলেন—ড. তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীন। এই নারীদের নিয়ে রীতিমতো আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।তিনি লিখেছেন, "এই নারীরা শুধু এনসিপির রত্ন নয়, বরং আগামীর বাংলাদেশের রত্ন।" সারজিসের স্ট্যাটাসে কী আছে? জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া এই নারীদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন,"মাত্র কয়েক মাস হলো আমি ড. তাসনিম জারা, সামান্থা শারমিন, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার নিভা ও তাজনুভা জাবীন আপুদেরকে চিনি। প্রথমে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে, এরপর এনসিপির মাধ্যমে।" ‘নির্ভেজাল নেতৃত্বের প্রতীক’ এই পাঁচ নারীকে দেখেছেন মতামত দিতে, সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে।তাদের চিন্ত...
জামিন পেলেন অভিনেত্রী মেঘনা আলম

জামিন পেলেন অভিনেত্রী মেঘনা আলম

অপরাধ, বিনোদন
রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।  আদালত সূত্রে জানা গেছে, আসামি মেঘনার পক্ষে তার আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব জামিন শুনানি করেন। শুনানি শেষে নারী বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৭ এপ্রিল এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান।   মামলায় অভিযোগ থেকে জানা যায়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক/প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপ...
ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা 

ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা 

ঢাকা, ফরিদপুর, বাংলাদেশ
মামুনুর রশীদ, ভাঙ্গা, ফরিদপুর : দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে সোমবার সকালে চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনজীবী, সাংবাদিক ও  লিগ্যাল এইড সংশ্লিষ্টদের নিয়ে আদালত  চত্বর থেকে বর্নিল শোভাযাত্রা বের করা হয়।  শোভা যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে এসে মিলিত হয়। শোভা যাত্রার নেতৃত্ব দেন ভাঙ্গা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ বিচারক শফিকুল ইসলাম। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, নগরকান্দা  সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ মাইন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আসিফ ইকবাল, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আলী মোর্শেদ, এডভোকেট  আঃ মান্নান, এডভো...
শ্রীবরদীতে মসলার জাত সম্প্রসারণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্রীবরদীতে মসলার জাত সম্প্রসারণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর জেলা : শেরপুরের শ্রীবরদীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার  শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের হল রুমে কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। এদিন প্রথম পর্যায়ে উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ। অতিরিক্ত কৃষি অফিসার মো. ওয়াসিফ রহমানের সন্ঞ্চালনায় প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবির। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত কৃষি অফিসার ওয়াসিফ রহমান বিভিন্ন মসলার পরিচিতি, মসলার গুণাগুণ ও চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষনার্থীদের মাঝে আলোচনা করেন। ...