Thursday, March 19
Shadow

Sample Page

দেড় যুগ পর দিঘলিয়া বিএনপির সম্মেলন কাল

দেড় যুগ পর দিঘলিয়া বিএনপির সম্মেলন কাল

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
খুলনা প্রতিনিধি : দীর্ঘ ১৮ বছর পর আজ ৩০ এপ্রিল দিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে উৎসবের আমেজ তৈরি হয়েছে। দীর্ঘদিন ঝিমিয়ে থাকা তৃণমূল নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বুধবার বেলা তিনটায় দিঘলিয়া উপজেলা সদর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি থাকবেন সংগঠনের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রধান বক্তার বক্তৃতা করবেন জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সম্মেলন উদ্বোধন করবেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু। সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাক্তার হাফিজুর রহমান। সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন জেলা য...
প্রথম প্রান্তিকে চীনের শহরাঞ্চলে ৩ কোটির বেশি কর্মসংস্থান: চাকরির বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে নতুন নীতি সহায়তা

প্রথম প্রান্তিকে চীনের শহরাঞ্চলে ৩ কোটির বেশি কর্মসংস্থান: চাকরির বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে নতুন নীতি সহায়তা

বিদেশের খবর
চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের শহরাঞ্চলে নতুন কর্মসংস্থানের সংখ্যা ৩ কোটিরও বেশি ছুঁয়েছে। এই সময়ের মধ্যে চাকরির বাজারে স্থিতিশীলতা বজায় থাকায় সরকারের পক্ষ থেকে অতিরিক্ত নীতি সহায়তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা উপমন্ত্রী ইউ চিয়াতোং। সোমবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “২০২৫ সালের প্রথম তিন মাসে শহরাঞ্চলে ৩.০৮ মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ হাজার বেশি এবং নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।” তিনি বলেন, “এই বছরের প্রথম প্রান্তিকে কর্মসংস্থান পরিস্থিতি মূলত স্থিতিশীল ছিল এবং এটি একটি ইতিবাচক সূচক।” উপমন্ত্রী ইউ চিয়াতোং আরও জানান, দেশের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিলের নীতিমালা অনুসর...
চাঁদাবা‌জিসহ নানা অ‌ভি‌যো‌গ : বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রা উপজেলা আহ্বায়ক‌কে অব্যাহতি

চাঁদাবা‌জিসহ নানা অ‌ভি‌যো‌গ : বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রা উপজেলা আহ্বায়ক‌কে অব্যাহতি

অপরাধ, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
মোরশেদ আলী, খুলনা: বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোল‌নের কয়রা উপ‌জেলার আহ্বায়ক গোলাম রব্বানী‌কে দা‌য়িত্ব থে‌কে অব্যাহ‌তি ও সংগঠ‌নের সকল কার্যক্রম থে‌কে বিরত থাকার নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে। সম্প্রতি তার বিরু‌দ্ধে উথা‌পিত বি‌ভিন্ন অ‌ভি‌যোগ নি‌য়ে ক‌য়েক‌টি গণমাধ্য‌মে প্রতি‌বেদন প্রকাশ পায়। অ‌ভি‌যোগগু‌লো আম‌লে নি‌য়ে সংগঠন‌টির খুলনা জেলা ক‌মি‌টি তা‌কে দা‌য়িত্ব থে‌কে অব্যাহ‌তি দি‌য়ে কেন স্থায়ী ব‌হিস্কার করা হ‌বে না এ বিষ‌য়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান কর‌তে নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন। সোমবার (২৮ এপ্রিল) সংগঠন‌টির খুলনা জেলার দপ্তর সেল সদস্য শিহাব সাদনাম রাতুল স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কয়রা উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী প্রসঙ্গে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। এজন্য তা‌কে খুলনা জেলা ক‌মি‌টির সভাপ‌তি তাস‌নিম আহ‌...
আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান,, আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম ওরফে বকুল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। গত সোমবার ( ২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টায় নওগাঁ বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে আশা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল  ইসলাম আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। সে নওগাঁ একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতো।  আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম ওরফে বকুল নওগাঁ একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের মেকানিকের কাজ করতো। প্রতিদিনের মতো গত সোমবার রাতে নওগাঁ  দোকানে কাজ শেষে মোটরসাইকেল যোগে তার বাড়ি কেশরতা গ্রামে ফেরার পথে আদমদীঘির আশা ফিলিং স্টেশনের সামনে অজ্ঞান একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময়  স্থানীয় জনতা তাকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম...
চিরিরবন্দরে বাবার সাথে স্কুলে যাওয়া হলো না আনিছার

চিরিরবন্দরে বাবার সাথে স্কুলে যাওয়া হলো না আনিছার

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ) :  বাবার সাথে মোটর সাইকেলে চড়ে স্কুলে যাবার সময় ঘাতক ট্রাক কেড়ে নিয়েছো তৃতীয় শ্রেণির ছাত্রী আনিছার প্রাণ। আজ ২৮ এপ্রিল  সোমবার সকালে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শহরতলীর গাবুড়া টমেটো বাজারে।  আনিছা (৯) কালিগঞ্জ গ্রামের আবু হাসনাতের মেয়ে। জানা গেছে,  বাবার সাথে মোটর সাইকেলে চড়ে চিরিরবন্দরের আমেনা বাকী স্কুল এন্ড কলেজে যাচ্ছিল আনিছা। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সকাল সাড়ে ১০টার দিকে রাজারামপুরের গাবুড়া টমেটো বাজারে একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় আনিছা। দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে। দুর্ঘটনায় তার বাবা আবু হাসনাতও আহত হয়েছেন। তিনি চিরিরবন্দরের মহলিা কলেজের শিক্ষক বলে জানিয়েছে স্হানীয়রা।...
খুলনার পাইকগাছায় ছুরিকাঘাতে জখম করে এনজিও’র সিও’কে ছিনতাই

খুলনার পাইকগাছায় ছুরিকাঘাতে জখম করে এনজিও’র সিও’কে ছিনতাই

অপরাধ, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
মোরশেদ আলী, খুলনা: খুলনার পাইকগাছায় উপজেলায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে এক এনজিও কর্মীকে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গদাইপুরের বোয়ালিয়া ব্রীজের নিচে এ ঘটনা ঘটেছে। আহত আরআরএফ'র সিও মাসুদ রানা (২৯) চুয়াডাঙ্গার কুন্দিপুরের আজিম উদ্দীনের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সুত্রে জানাগেছে, বেসরকারি সংস্থা আরআর এফ'র পাইকগাছা শাখার (সিও) মাসুদ রানা মঙ্গলবার সকাল ১০টার দিকে গদাইপুরের হিতামপুর মালোপাড়া লোনের কিস্তির টাকার আদায় করতে যায়। এক সময় অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে লোন সংক্রান্ত জরুরী কথা আছে বলে মাসুদ রানা'র অবস্থান জানতে চায়। উত্তরে এনজি'র সিও জানান আমি বোয়ালীয়া ব্রীজের নীচে বটতলায় অবস্থান করছি। এ বিষয়ে মাসুদ রানা বলেন, বেলা ১১ টার দিকে ৩টি মোটরসাইকেল ...
অভিনেতা সিদ্দিকের ওপর হামলা, লাঞ্ছিত করে থানায় সোপর্দ

অভিনেতা সিদ্দিকের ওপর হামলা, লাঞ্ছিত করে থানায় সোপর্দ

অপরাধ
অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময়ও কেউ তাঁর গায়ে হাত তুলছিলেন। আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক। এই অভিনয়শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তাঁরা স্লোগান দিচ্ছিলেন। জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তে অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম। আতিকুল আলম আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বললেন, ‘৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তাঁর জামাকাপড় ছেঁড়া ছিল। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।’ খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার কাকরাইল এলাকায় আজ মঙ্গলবার বিকেলে ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সি...
খুলনায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, শারিরীক নির্যাতন ও হত্যার হুমকি

খুলনায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, শারিরীক নির্যাতন ও হত্যার হুমকি

অপরাধ, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
মোরশেদ আলী, খুলনা : খুলনায় এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষক পালালেও তার সহযোগীকে আটক করতে পেরেছে পুলিশ। আটক যুবকের নাম হুমায়ুন (৪০)। সে মূল অভিযুক্ত জ্যোতির বন্ধু এবং রূপসা ষ্টান্ডরোডের আ. মজিদের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রী খুলনা থানায় এজাহার দাখিল করেছেন। পুলিশ সূত্র জানা যায়, ভিকটিমের আবেদনের ভিত্তিতে মামলা রেকর্ডের কার্যক্রম চলছে। এর আগে গত ২৬ এপ্রিল সকাল ৯ টার দিকে রূপসার একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী কলেজ ছাত্রী জানায়, খুলনার একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে সে। নগরীর সুলতান আহমেদ রোডের বাসিন্দা হুমায়ুন কবির হিমুর ছেলে জ্যোতির সাথে গত দু’মাস আগে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমালাপ শুরু হয়। এক সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু জ্যোতি যে আগে থেকেই বিবাহিত, তা সে জানত না। ছাত্রীর সাথে একান্তে সময় কাটানো...
ট্রাম্পের প্রথম ১০০ দিন: আমেরিকার চেহারায় স্পষ্ট পরিবর্তন

ট্রাম্পের প্রথম ১০০ দিন: আমেরিকার চেহারায় স্পষ্ট পরিবর্তন

বিদেশের খবর
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর শতদিন পার করেছেন। নির্বাচনী প্রচারের সময় তিনি হোয়াইট হাউসে ফিরে নাটকীয় পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন। তবে খুব কম মানুষই ধারণা করেছিলেন, পরিবর্তন এতোটা দ্রুত ও গভীরভাবে বাস্তবায়িত হবে। শপথের পর প্রথম তিন মাসে তিনি নির্বাহী ক্ষমতা এমনভাবে ব্যবহার করেছেন যা খুব কম প্রেসিডেন্টের ক্ষেত্রেই দেখা গেছে। নির্বাহী আদেশের ঝড় শুরুতেই ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশ জারি করে আমেরিকার সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল ঘটান। সমর্থকদের কাছে এটি প্রতিশ্রুতি পূরণের নিদর্শন হলেও, সমালোচকদের মতে, এটি সাংবিধানিক ভারসাম্যে একধরনের চ্যালেঞ্জ। আদালত এখন পর্যন্ত ট্রাম্পের শতাধিক নির্বাহী সিদ্ধান্ত স্থগিত করেছে। ভাইস প্রেসিডেন্টের পোস্টে সাংবিধানিক বিতর্ক ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এক্সে (প্...
সব দলের ঐকমত্যে জুলাই সনদ, এরপরই নির্বাচন

সব দলের ঐকমত্যে জুলাই সনদ, এরপরই নির্বাচন

জাতীয়
ভ্যাটিকান সিটিতে পোপের প্রতি শ্রদ্ধা জানানোর ফাঁকে ইতালির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম 'রাই নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হবে। এরপরই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস বলেন, "টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে চলা একনায়কতান্ত্রিক শাসনের পর দেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ।" তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকারে শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে ড. ইউনূস বলেন, "ফ্যাসিস্ট সরকারের হাতে সমাজ ও অর্থনীতির ভীত নষ্ট হয়ে গিয়েছিল। দেশে এক ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল।" তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দ্রুত পদক্ষ...