Saturday, March 21
Shadow

Sample Page

শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে ভারতের ব্যালিস্টিক মিসাইল হামলা: পাকিস্তানের অভিযোগ

শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে ভারতের ব্যালিস্টিক মিসাইল হামলা: পাকিস্তানের অভিযোগ

বিদেশের খবর
পাকিস্তানের ডিজিএফআই-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যা তাদের নিজ রাজ্য পাঞ্জাবে আঘাত হেনেছে। তার অভিযোগ, ভারত ইচ্ছাকৃতভাবে শিখ সম্প্রদায়কে লক্ষ্য করেই এই মিসাইলগুলো ছুঁড়েছে। শুক্রবার মধ্যরাতে এই অভিযোগের পর এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে, মঙ্গলবার পাকিস্তান অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন স্থানে মিসাইল ছোড়ে ভারত। সেই হামলার পরপরই প্রথম সংবাদটি প্রকাশ করেন পাকিস্তানের ডিজিএফআই প্রধান। পরে ভারত মিসাইল ছোড়ার বিষয়টি স্বীকারও করে। আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর এলাকা থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। এর মধ্যে একটি মিসাইল অদমপুরে এবং বাকি পাঁচটি অমৃতসরে আঘাত হানে। তার অভিযোগ, ভারত পরিকল্পিতভাবে শিখ সম্প্রদায়ের ওপর এই হামলা চ...
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

খেলা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দেশে ফিরেছে। শেষ ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও সিরিজ ট্রফি নিয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে তারা দেশে পৌঁছায়। দেশে ফেরার পর ক্রিকেটাররা ছুটি নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। আগামী ২০ মে থেকে আবারও শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। যুব এশিয়া কাপ জয়ের পর এবার শ্রীলঙ্কায় সিরিজ জয়—এই দুই বড় অর্জন ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য বড় প্রেরণা হয়ে থাকবে। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে এই সাফল্য তরুণ টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। সিরিজ জিতলেও শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম ওয়ানডেতে হেরে যায় নাভিদ নওয়াজের শিষ্যরা। তবে পরবর্তীতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিনটি যুব ওয়ানডে ম্যাচ জিতে সির...
নওগাঁয় ককটেল বিস্ফোরণ প্রায় অর্ধশত  অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা 

নওগাঁয় ককটেল বিস্ফোরণ প্রায় অর্ধশত  অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা 

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দোতলা বাড়ির টিনের চালা উড়ে গেছে।তবে এ বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ৮মে বৃহস্পতিবার উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ককটেল বিস্ফোরণের পর থেকে ওই বাড়ীর মালিক নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন। স্থানীয়রা জানান, বিকট শব্দে ৪-৫ টি ককটেল বস্তুর বিস্ফোরণ ঘটলে প্রতিবেশী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।এ বিস্ফোরণে ওই দোতলা কাঁচা বাড়ির টিনের চালা উড়ে যায়। ওই বাড়িতে কিভাবে ককটেল এসেছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ধূম্রজাল তৈরি হয়েছে।স্থানীয়দের ধারণা সম্প্রতি এ বাড়িতে বেশ কয়েকজন ধান কাটা শ্রমিক ছিল। তাদের মধ্যে কেউ ককটেল সদৃশ্য বস্তু গুলো এনে এলাকায় কোন নাশকত...
জম্মুতে পাকিস্তানের টানা হামলা, থমথমে পরিস্থিতি

জম্মুতে পাকিস্তানের টানা হামলা, থমথমে পরিস্থিতি

বিদেশের খবর
ভারত নিয়ন্ত্রিত জম্মুতে পাকিস্তান টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। এনডিটিভি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ১৫টি শহরে হামলা চালাতে ব্যর্থ হয়ে পাকিস্তান এখন জম্মুতে ধারাবাহিকভাবে আক্রমণ চালাচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মুতে। শহরজুড়ে বেজে ওঠে সাইরেন, ঘোষণা করা হয় ব্ল্যাকআউট। বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক। ডয়চে ভেলে'র একজন সাংবাদিক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, “প্রথমে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে আসতে দেখলাম পাকিস্তানের দিক থেকে। আকাশেই সেগুলো ধ্বংস হয়ে যায়। রাতভর চলতে থাকে গোলাগুলি।” তিনি আরও বলেন, “বৃহস্পতিবার রাতে জম্মু পৌঁছানোর পরই আকাশে একের পর এক আগুনের গোলা দেখলাম। মুহূর্তের মধ্যেই তা আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম একের পর এক ক্ষেপণাস্ত্র এভাবেই নি...
খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতরণ

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতরণ

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ মে) মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খালিশপুর বিআইডিসি সড়কের নিজস্ব কার্যালয়ে সুবিধা বঞ্চিত দর্জি শ্রমিকদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মেহনতি শ্রমিকের হাতেই গড়ে ওঠে দেশের প্রকৃত কল্যাণ, সমৃদ্ধি ও ভবিষ্যৎ। সেই শ্রমজীবী মেহনতি মানুষ আজ শোষণ বঞ্চনা, জুলুম ও নির্যাতনের শিকার। ফলে শ্রমিকদের মানবিক অধিকার রক্ষা এবং শ্রমিকবান্ধব নতুন ধারা সৃষ্টি করতে আমাদের ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে। তিনি বলেন, অসহায় দরিদ্র শ্রমিকদের সহায়তায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা দরকার । সমাজের...
খুলনাকে মাদকমুক্ত করতে ৪ দিনের কর্মসূচি বিএনপির

খুলনাকে মাদকমুক্ত করতে ৪ দিনের কর্মসূচি বিএনপির

খুলনা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : প্রতিনিয়ত মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে হামলা, মামলা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। যার ফলে শিল্প ও বন্দর নগরী খুলনা আবারো অশান্ত হয়ে উঠেছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। খুলনা থেকে মাদকের অবাধ বাণিজ্য বন্ধে মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে খুলনা মহানগরীকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।শুক্রবার (৯ মে) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে ‘মাদকের বিরুদ্ধে জনসচেতনতা, মাদক ব্যবহারে প্রতিরোধ গড়ে তোলা ও মাদকমুক্ত খুলনা বির্নিমানে’ মহানগর বিএনপির প্রেসব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।এড. মনা বলেন, মাদকের ভয়াল থাবায় আক্রান্ত আজ খুলনা মহানগরী। যার প্রধান শিকার কোমলমতি শিক্ষা...
আ.লীগ নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়িতে ব্লকেড ও অবস্থান কর্মসূচি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়িতে ব্লকেড ও অবস্থান কর্মসূচি

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনার শিববাড়ি মোড় ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) দুপুরে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, রেড জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।এসময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যন্ড ব্যন্ড’ সহ নানা স্লোগান দেয় কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র জনতা।ব্লকেড ও অবস্থান কর্মসূচিতে বলা হয়, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন দীর্ঘ ১৬ বছর ছাত্র-জনতার উপরে অন্যায় অত্যাচার করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগের এই বাংলায় থাকার অধিকার শেষ হয়ে গেছে। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।...
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার

জাতীয়, ঢাকা, বাংলাদেশ
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার মানবতাবিরোধী অপরাধের তদন্ত রিপোর্ট আগামী সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে। শুক্রবার এক ফেসবুক পোস্টে এই আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে উত্তাল আন্দোলনের মধ্যে চিফ প্রসিকিউটরের এই ঘোষণা আসে। ফেসবুক পোস্টে তাজুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।” তিনি আরও উল্লেখ করেন, “ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দ...
আ. লীগ নিষিদ্ধকরণ এবং আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে আসিফ নজরুলের বক্তব্য

আ. লীগ নিষিদ্ধকরণ এবং আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে আসিফ নজরুলের বক্তব্য

জাতীয়
খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার (৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, “আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়।” তিনি আরও বলেন, “আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয়ই জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া বা কারো চলাচলে বাধা দেওয়া নয়।” আওয়ামী লীগ নিষ...
সাম্পান র‌্যালিতে সি এম পি কমিশনার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন আপোষ নয়…

সাম্পান র‌্যালিতে সি এম পি কমিশনার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন আপোষ নয়…

চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
ইসমাইল ইমন চট্টগ্রাম : কর্ণফুলী ও দেশের নদ—নদী রক্ষায় ১৯তম ‘সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’ এর তিন দিনের অনুষ্ঠান মালার দ্বিতীয় দিন ‘সাম্পান শোভাযাত্রা’    সম্পন্ন হয়েছে। আজ ৯ মে শুক্রবার সকাল ১১টায় নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হওয়া সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন, বিএনপি দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোঃ আলী আব্বাস। এতে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন রকমের কার্পন্য করা হবে। তিনি কোতোয়ালী থানা ও সদরঘাট ও বাকলিয়া থানার ওসিকে নির্দেশ দিয়ে বলেন, আদলতের নিষেধাজ্ঞা নাই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোন নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে একদিনও দেরী করা হবে না। তিনি বলেন, এই নদী দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে শুধু তাই নয়। ৯০ শতাংশের বেশি আমদানি রপ্...