Monday, March 23
Shadow

Sample Page

শি চিনপিং চিন্তাধারা বিষয়ক নতুন প্রবন্ধ সংকলন প্রকাশ

শি চিনপিং চিন্তাধারা বিষয়ক নতুন প্রবন্ধ সংকলন প্রকাশ

বিদেশের খবর
সমাজতান্ত্রিক চীনের নতুন যুগে সি চিনপিং-এর চিন্তাধারা নিয়ে অধ্যয়নের ওপর ভিত্তি করে প্রবন্ধের একটি নতুন সংকলন প্রকাশ করেছে সেন্ট্রাল পার্টি লিটারেচার প্রেস।কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য ইনস্টিটিউট এই সংকলনটি প্রণয়ন করেছে, যাতে নভেম্বর ২০২৩ সালের পর প্রকাশিত মোট ২৯টি প্রবন্ধ পাঁচ খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রবন্ধগুলো মূলত সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিং-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও মতবাদ নিয়ে গবেষণা ও তার তাত্ত্বিক ব্যাখ্যার ওপর আলোকপাত করে, যা নতুন যুগের জন্য পার্টির উদ্ভাবনী চিন্তাধারাকে সমর্থন করে।এই প্রবন্ধগুলো মূলত সিপিসি কেন্দ্রীয় কমিটির মুখপত্র পিপলস ডেইলি এবং থিয়োরিটিক্যাল জার্নাল ‘ছিউশি’তে (Qiushi) প্রকাশিত হয়েছিল।এর আগে একই বিষয়ে পাঁচ খণ্ডের দুটি সংকলন যথাক্রমে ২০২০ এবং ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল। সূত্র: সিএম...

পুতুলবাজির খেলা 

কবিতা, ফিচার, সাহিত্য
আসাদুজ্জামান খান মুকুল  রক্তিম রবি স্তিমিত যখন আবিরের আভা মেখে, দেখি ক্রমে ক্রম আঁধার রজনী ধরণী দিয়েছে ঢেকে। প্রভাতের রবি দিয়েছিল উঁকি  যবে জীবনের পর, কলরোল কল কোলাহলে মাতি বাঁধতে সুখের ঘর। শূন্যের ঘড়া পূর্ণ্যের তরে সর্বদা রত থাকি, ভাবিনি তো কভু সোনালী আলোক তমসায় দিবে ঢাকি। জীবনযুদ্ধে করেছি লড়াই  উন্নত রেখে শির, আজিকে আমার ত্রাসে কাঁপে বুক ছাড়তে হবে যে নীড়! আলোর ভুবনে বিমোহিত হয়ে  খেলেছি রঙের খেলা, পুতুলবাজির খেলায় কেবল  ফুরায় দিবস বেলা।...
প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা কেনায় দুর্নীতি; লোকসান প্রায় ১৪ কোটি ৪৭ লাখ টাকা

প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা কেনায় দুর্নীতি; লোকসান প্রায় ১৪ কোটি ৪৭ লাখ টাকা

জাতীয়
প্রাণিসম্পদ অধিদপ্তর গরু-মহিষ ও ভেড়া-ছাগলের খুরারোগের টিকা কেনার জন্য দরপত্র আহ্বান করেছিল। তবে টিকা কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং অতিরিক্ত মূল্য পরিশোধের অভিযোগ উঠেছে। এতে সরকারের প্রায় ১৪ কোটি ৪৭ লাখ টাকার লোকসান হবে বলে জানা গেছে। দরপত্র অনুযায়ী প্রথমে ওএমসি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৮২ কোটি ৫০ লাখ টাকায় টিকা সরবরাহের প্রস্তাব দিলেও, কাজটি পায়নি। পরে দুই মাসের ব্যবধানে একই পরিমাণ টিকা ৯৬ কোটি ৯৭ লাখ টাকায় সরবরাহের প্রস্তাব করলে, সেই কাজটি পায় ওএমসি। অথচ, সর্বনিম্ন দরদাতা ছিল জেনটেক নামের আরেকটি প্রতিষ্ঠান। ওএমসি লিমিটেডের কাজ পাওয়ার পেছনে প্রভাবশালী একজন ব্যক্তির প্রভাব থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) আবু সুফিয়ান জানান, সেই ব্যক্তি তাঁর দপ্তরে এসেছিলেন, তবে খুরারোগের টিকার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি ক...
৭ টি নিয়ম মানলেই ঝুকি কমবে স্ট্রোকের

৭ টি নিয়ম মানলেই ঝুকি কমবে স্ট্রোকের

ফিচার, লাইফস্টাইল
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, তবে কম বয়সীদের ক্ষেত্রেও ঝুঁকি কম নয়। সাম্প্রতিক সময়ে ৫৫ বছরের কম বয়সীদের মধ্যেও স্ট্রোকের ঘটনা বৃদ্ধি পেয়েছে। স্ট্রোক মূলত মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে ঘটে। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এখানে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী স্ট্রোক প্রতিরোধে ৭টি কার্যকর উপায় তুলে ধরা হলো। ১. ধূমপান ছেড়ে দিন ধূমপান স্ট্রোকের অন্যতম বড় ঝুঁকি। ধূমপান রক্তনালির ভেতরের অংশকে ক্ষতিগ্রস্ত করে, রক্তচাপ ও হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় এবং রক্তকে ঘন করে তোলে। ফলে সহজেই রক্ত জমাট বাঁধে এবং তা মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ করে দেয়। তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে হলে ধূমপান ছাড়তে হবে। ২. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তপ্রবাহ বাধাগ্রস্ত করতে পারে, যা স্ট্রোকের প্রধান কারণ। নিয়মিত রক্...
জামায়াতের ইউনিট প্রতিনিধি সমাবেশে অধ্যাপক মাহফুজুর

জামায়াতের ইউনিট প্রতিনিধি সমাবেশে অধ্যাপক মাহফুজুর

ইসলাম, খুলনা, জামায়াতে ইসলামি, ফিচার, বাংলাদেশ, রাজনীতি
দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে এম এন আলী শিপলু, খুলনা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান  বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামী জ্ঞান চর্চার এক নিপুণ পরিকল্পনার নাম। যারা জামায়াত করেন তাদের জ্ঞানার্জনের প্রধান উৎস হচ্ছে পবিত্র কুরআনুল কারিম। তাই কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য জামায়াত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত জামায়াতে ইসলামী সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এক মহতী মিশন নিয়ে দীর্ঘ পরিসরে ময়দানে সক্রিয় রয়েছে। আমরা গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে জাতিকে একটি ক্ষুধা, দারিদ্র, অপশাসন-দুঃশাসন ও বৈষম্যহীন জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। মূলত আমরা রাষ্ট্রের সর্বস্...
টাঙ্গুয়ার হাওরের  নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ

টাঙ্গুয়ার হাওরের  নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ

বাংলাদেশ, সংবাদ, সিলেট, সুনামগঞ্জ
রাহাদ হাসান মুন্না, তাহিরপুর সুনামগঞ্জ : ভাটির জনপদ খ্যাত  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর টাঙ্গুয়ার হাওরের পাহাড়ি ঢলে নজরখালি বাঁধ উপচে পানি প্রবেশ করছে। টানা কয়েতদিন ধরেই বাঁধ উপচে পড়ে পানি প্রবেশ করছে বলে জানান স্থানীয়রা। তবে এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত ফসলরক্ষা বাঁধ না। স্থানীয়রা এই বাঁধ যাতায়াতের জন্য তৈরি করেছেন স্থানীয়রা। কৃষি বিভাগ সুত্রে জনাযায় , সংরক্ষিত হাওর টাঙ্গুয়ায় এক হাজার ২৩৫ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। স্থানীয় পরিবেশ কর্মী ও কৃষক আহমদ কবীর বলেন,টাঙ্গুয়ার হাওরের এই বাঁধ আমরা স্থানীয়রা মেরামত করি। প্রতি বছর এই সময়ে পাহাড়ি ঢলে উপচে পানি প্রবেশ করে। এবারও সকাল থেকে পানি প্রবেশ করছে। পানির তোড়ে বাঁধটি ভেঙে গেছে তবে এতে হাওরের ফসল নষ্ট হওয়ার সুযোগ নেই। যেসব এলাকার জমি কর্তন হ...
ধর্মপাশায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ধর্মপাশায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

বাংলাদেশ, সংবাদ, সিলেট, সুনামগঞ্জ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ইউপি সদস্য শাখাওয়াত হোসেনের সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। ধর্মপাশায় বয়স্কভাতা ও ভিজিডির কার্ড নিয়ে ঘুষ বাণিজ্য অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সেলবরষ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন। লিখিত বক্তব্য তিনি বলেন, আমার বিরুদ্ধে বিগত ১৫ মে ২০২৫ ইং তারিখে প্রথম বাংলা অনলাইন, পত্রিকা সহ বিভিন্ন গলমাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ৬টি বয়স্ক ভাতা দিয়েছি, কারও কাছ থেকে একটাকাও নেয়নি। বিজিডি বিগত ৬ মাস যাবত কোন কার্যক্রম নেই অতএব মিথ্যা বানোয়াট মানহানিকর সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা জানাই। সাখাওয়াত আরও বলেন, বিগত দিনে গ্রামে অনেক চোরির বিচার করেছি স...
আমতলীতে জলবায়ু ঝুকি মোকাবেলায় তরুন সমাবেশ অনুষ্ঠিত

আমতলীতে জলবায়ু ঝুকি মোকাবেলায় তরুন সমাবেশ অনুষ্ঠিত

বরগুনা, বরিশাল, বাংলাদেশ, সংবাদ
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : আমতলী উপজেলার তিন ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এক তরুন সমাবেশ অনুষ্ঠিত হয়। এডুকোর সহায়তায় এনএসএস ইয়েস ফর ইকো প্রকল্পের আওতায় এ কর্মসূচীর আয়োজন করে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে তারুন্যের সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, আমতলী সরকারী কলেজের (অব:) সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, মো. আবুল বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, ...
হাঁটায় কোন পদ্ধতি বেছে নিবেন, সারা দিনে ১০ হাজার কদম হাটা নাকি জাপানি পদ্ধতিতে মাত্র ৩০ মিনিট?

হাঁটায় কোন পদ্ধতি বেছে নিবেন, সারা দিনে ১০ হাজার কদম হাটা নাকি জাপানি পদ্ধতিতে মাত্র ৩০ মিনিট?

ফিচার, লাইফস্টাইল
সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটি করার চেয়ে সহজ আর কোনো ব্যায়াম নেই। তবে এই হাঁটার পদ্ধতি নিয়ে রয়েছে নানা মত। সারা দিনে ১০ হাজার কদম হাঁটার মাধ্যমে স্বাস্থ্য রক্ষা করা একদিকে বেশ জনপ্রিয়, অন্যদিকে জাপানি পদ্ধতিতে মাত্র ৩০ মিনিটের "ইন্টারভাল ওয়াকিং ট্রেনিং"–ও বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু এই দুই পদ্ধতির মধ্যে কোনটি বেশি উপকারী? ১০ হাজার কদম হাঁটালে কী হবে? প্রতিদিন ১০ হাজার কদম হাঁটার অর্থ হলো, আপনার শরীর নিয়মিতভাবে সক্রিয় থাকছে। যতবার আপনি পা ফেলবেন, ততবারই ক্যালরি খরচ হবে। এর পরিমাণ নির্ভর করে আপনার ওজন এবং হাঁটার গতির ওপর। দ্রুত হাঁটলে ক্যালরি খরচ হবে বেশি। এমনকি হালকা গতিতেও ১০ হাজার কদম হাঁটা শরীরের জন্য বেশ উপকারী। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সাড়ে সাত হাজার কদম হাঁটলেই হৃদরোগ ও দীর্ঘমেয়াদি অন্যান্য রোগের ঝুঁকি কমে যায়। সারা দিনে ১০ হাজার কদম হাঁটার আরেকটি বড় সুবিধা হলো, এট...
মাগুরা ও ঝিনেদাহ ‘কোর্ট ভিজিট’ এ আমরা

মাগুরা ও ঝিনেদাহ ‘কোর্ট ভিজিট’ এ আমরা

কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ, সংবাদ
তামান্না ইসলাম, শিক্ষার্থী, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া : “সকলের জন্য ন্যায়বিচার থাকলেই প্রকৃত শান্তি অর্জিত হতে পারে।” – ডেসমন্ড টুটুর এই উক্তির বাস্তবতা পরোক্ষ করতে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের এক ঝাঁক শিক্ষার্থী গিয়েছিলাম মাগুরা ও ঝিনেদাহ কোর্ট ভিজিটে। ফৌজদারি কার্যবিধি কোর্সের অংশ হিসেবে কোর্স টিচার প্রোফেসর ড. আলতাফ হোসেন স্যারের তত্তাবধানে আমরা ফৌজদারি বিচার প্রক্রিয়া সরেজমিনে দেখতে গত ৮ ই মে, বৃহস্পতিবার ২০২৫ মাগুরা ও ঝিনেদাহ কোর্ট ভিজিটে গিয়েছিলাম। পূর্ব আকাশের বুক চিরে রক্তিম আভার ন্যায় সূর্য মামা উকি দেওয়ার আগেই আমরা জিয়া মোড়ে এসে উপস্থিত হই। ৬.৪৫ এ মেইন গেট থেকে গাড়ি ছাড়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত কিছুটা দেরি হয়ে গেল আমাদের গাড়ি ছাড়তে। আমরা বিশ্ববিদ্যালয়ের দুইটা গাড়ি নিয়ে...