পাইকগাছা পৌরসভার ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সেরা করদাতার সম্মাননা
পাইকগাছা প্রতিনিধি
পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ৩ মাসের বেতন বন্ধ সহ প্রায় ৩১ লক্ষ টাকার ঘাটতি পূরণ করে মাত্র এক বছরে সকলের সহযোগিতা নিয়ে বর্তমানে উদ্বৃত্ত ১২ লক্ষ টাকা। কৃতিত্ব টা প্রাপ্তদার পাইকগাছা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তথ্যটি পৌর নির্বাহী অফিসার মোঃ লালু সরদার এর মাধ্যমে জানাগেছে। এ উপলক্ষ্যে কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে প্রথম বারের মতো পাইকগাছা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৫জন সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।পাইকগাছা পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পাইকগাছা পৌরসভার কার্যালয়ে কর নিরুপন ও আদায় স্থায়ী কমিটির সভাপতি, ৬ ও ৯ নং ওয়ার্ড প্রশাসকের কর্মসম্পাদন সহায়ক ...





