Tuesday, March 24
Shadow

Sample Page

তিন দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলা উপলক্ষে                                                                     মান্দায় ভূমি সেবা বিষয়ক জনসচেতনামূলক বর্ণাঢ্য র‌্যালি ও সভা

তিন দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলা উপলক্ষে মান্দায় ভূমি সেবা বিষয়ক জনসচেতনামূলক বর্ণাঢ্য র‌্যালি ও সভা

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী, সংবাদ
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় তিন দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে (২৫ মে) রোববার সকালে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িতপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া।এ সময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,কানুনগো  হামিদুর  রহমান,সার্ভেয়ার এমদাদুল হক প্রাং, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ...
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
ওসমান চৌধুরী, চন্দনাইশ : ২৪মে (শনিবার)  সকালে গাছবাড়িয়া খাঁন হাটে চন্দনাইশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সর্ব সম্মতি ক্রমে দৈনিক যায়যায়দিন ও দৈনিক সাঙ্গু পত্রিকার কামরুদ্দিন কে সভাপতি, দৈনিক কালবেলা ও বাংলাদেশ টুডের খালেদ রায়হান কে সাধারণ সম্পাদক, দৈনিক মানব জমিন ও দৈনিক সকালের সময় পত্রিকার আমিনুল ইসলাম রুবেল কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার দেশ ও দৈনিক কর্নফুলি পত্রিকার এম এ মুবিন কে সিনিয়র সহ সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আবদুল গফুর রাব্বানী কে সহ সভাপতি, বাংলা টিভির সাইফুল ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পন পত্রিকার কামরুল ইসলাম মোস্তফা কে সহ সাংগঠনিক সম্পাদক, দৈনিক মুক্ত খবর পত্রিকার শহিদুল ইসলাম কে দপ্তর সম্পাদক, দৈনিক মানব কন্ঠ পত্রিকারস এস এম ওমর ফারুক কে প্রচার ও প্রকাশনাপ্রকাশনা সম্পাদক, দৈনিক জনকাল পত্রিকার আনোয়ার আবির কে তথ্য ও যোগা...
বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

জামালপুর, বাংলাদেশ, ময়মনসিংহ, সংবাদ
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।  নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করেছে উপজেলা রাজস্ব প্রশাসন। ২৫ মে (রবিবার) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।  স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলা রাজস্ব প্রশাসন তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ আয়োজন করে। উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো স...
ধর্মপাশায় ভূমি মেলা অনুষ্ঠিত

ধর্মপাশায় ভূমি মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ, সংবাদ, সিলেট, সুনামগঞ্জ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভূমি মেলা-২৫ উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশায় ভূমি মেলা অনুষ্টিত হয়। আয়োজনে- উপজেলা ভূমি অফিস, সহযোগিতায় ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস হতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও (ভারপ্রাপ্ত) ভুমি সহকারী জনি রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবিধ সরকার, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক মো: আব্দুল হক, ২য় যুগ্ন এসএম রহমত, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, উপজে...

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় স্বামী – স্রী নিহত

নেত্রকোনা, বাংলাদেশ, ময়মনসিংহ, সংবাদ
আশরাফ গোলাপ, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুজনই নিহত হয়েছেন। নিহতেরা হলেন উপজেলা ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)। দূর্ঘটনাটি ঘটে শনিবার (২৪ মে) সান্ধায় ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে।  জানা যায়, ব্যাটারি চালিত অটোরিকশায় চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিকে আসা প্রাণ-আরএফএল কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অটোরিকাশ চালকসহ দুজন মারা যান। অটো রিকশায় থাকা আরও দুজন আহত হন। নিহতের পারিবার সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী ও মেয়ে এব...
লাকসামে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি মেলা

লাকসামে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি মেলা

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
তাৎক্ষণিক পাওয়া যাবে ভূমি সংক্রান্ত সেবা সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামে সারাদেশের ন্যায় আজ রবিবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি মেলা। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ গতকাল শনিবার (২৪ মে) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ভূমি সংক্রান্ত সেবা তাৎক্ষণিক পাওয়া যাবে। ভূমি মেলা-২০২৫ উদযাপনে লাকসাম উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।মেলার প্রথম দিন আজ রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার শুভ উদ্বোধন এবং সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী করা হবে। র‍্যালীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। এ ছাড়া, উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে একযোগে ২৫ থেকে ২৭মে পর্যন্ত তিন দিনব্যা...
কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখছে জিনিয়াস :- চসিক মেয়র ডা. শাহাদাত 

কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখছে জিনিয়াস :- চসিক মেয়র ডা. শাহাদাত 

চট্টগ্রাম, ফিচার, বাংলাদেশ, শিক্ষা
ইসমাইল ইমন, চট্টগ্রাম : জিনিয়াস মেধাবৃত্তি কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে ব্যাপক ভূমিকা রাখছে মন্তব্য করে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘শিক্ষা ছাড়া প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকা যাবে না। তাই জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। বর্তমান সরকারের সূদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’ শনিবার (২৪ মে) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরের এলজিইডি মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃর্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘তোমরা বড় হও, মানুষ হও, মানবিক হও, মহৎ হও। বঞ্চিত, নিরন্ন, অভাবী মানুষকে বুকে ঠাঁই দিয়ে এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোল। আমার বিশ্বাস তোমাদের হাত ধরেই এই দেশ সোনার বাংলায় পরিণত হবে। বিশ্বের দরবারে মাথা উচ...
সান্ডারল্যান্ডের কাছে ইউনাইটেডের হারে স্বপ্নভঙ্গ হামজা চৌধুরীর

সান্ডারল্যান্ডের কাছে ইউনাইটেডের হারে স্বপ্নভঙ্গ হামজা চৌধুরীর

খেলা
ইংলিশ ফুটবলে এখন চূড়ান্ত রূপ নিচ্ছে প্রিমিয়ার লিগে ওঠার লড়াই। ঠিক এমন সময়ই কঠিন এক হতাশার মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। তার মূল ক্লাব লেস্টার সিটি আগেই নেমে গেছে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে। মৌসুমের মাঝামাঝি ধারে তিনি যোগ দেন শেফিল্ড ইউনাইটেডে, যারা চ্যাম্পিয়নশিপ থেকেই প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে শেফিল্ড ইউনাইটেড ২-১ গোলে হেরে যায় সান্ডারল্যান্ডের কাছে। এই হারের মধ্য দিয়ে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার আশা শেষ হয়ে যায় হামজার জন্য। ম্যাচটি শুরু হয়েছিল শেফিল্ডের দারুণ ছন্দে। ২৫তম মিনিটে টাইরেস ক্যাম্পবেলের গোলে ১-০তে এগিয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দপতন ঘটে। ৭৬ মিনিটে সমতায় ফেরে সান্ডারল্যান্ড, গোল করেন এলিজার মায়েন্ডা। এরপর...
আইপিএলে সাকিবকে ফেলে মুস্তাফিজ সেরা

আইপিএলে সাকিবকে ফেলে মুস্তাফিজ সেরা

খেলা
আইপিএলের ইতিহাসে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড এখন মুস্তাফিজুর রহমানের দখলে। শুক্রবার (২৪ মে) রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি এই পেসার। দিল্লি ক্যাপিটালসের হয়ে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে বল হাতে চার ওভারে ৩৩ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন মুস্তাফিজ। এর ফলে তার আইপিএল ক্যারিয়ারের উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৫, যা এসেছে ৬০ ইনিংসে। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে, যিনি ৭০ ইনিংসে নিয়েছিলেন ৬৩ উইকেট। ম্যাচ শুরুর আগে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ৬২। প্রথম ওভারেই পাঞ্জাব ওপেনার প্রিয়াংশ আর্যকে ট্রিস্টান স্টাবসের ক্যাচে ফেরান তিনি—যার মাধ্যমে ছুঁয়ে ফেলেন সাকিবের রেকর্ড। এরপর ১৬তম ওভারে শশাঙ্ক সিংকেও স্টাবসের ক্যাচে আউট করিয়ে এককভাবে শীর্ষে উঠে আসেন মুস্তাফিজ। শেষ ওভারে মার্কো ই...
শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জাতীয়
 ‘আমি ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন বক্তব্যের জেরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রোববার (তারিখ উল্লেখযোগ্য) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। আদেশে বলা হয়েছে, শেখ হাসিনা ও আরেক অভিযুক্তকে ট্রাইব্যুনালে হাজির করতে আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আইনি প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে উপস্থিত হতে বলা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, সম্প্রতি ভারতে অবস্থানকালে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা বিচারকাজে হস্তক্ষেপের চেষ্টা করেছেন এবং আদালতকে হুমকি দিয়েছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, এই বক্ত...