Thursday, March 26
Shadow

Sample Page

বকশীগঞ্জে এনসিপি’র ২১ সদস্যের সমন্বয় কমিটি অনুমোদন

বকশীগঞ্জে এনসিপি’র ২১ সদস্যের সমন্বয় কমিটি অনুমোদন

জামালপুর, বাংলাদেশ, ময়মনসিংহ, রাজনীতি
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি'র) ২১ সদস্যের উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহবায়ক কমিটি। ১৩ জুন (শুক্রবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) প্যাডে সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে বকশীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। উপজেলা এনসিপি'র নেতাদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, আগামী ০৩ মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই সমন্বয় কমিটি কার্যকর থাকবে। নবগঠিত কমিটিতে অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী এবং ইমদাদুল হক মিলন, মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ, রাশেদুজ্জামান রাজু, মোঃ পলাশ, লিটন সরকারকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। এছাড়া সমন্বয় কমিটির অন্য সদস্যরা হলেনসালাউদ্দিন মন্ডল প্রাইস, এস পি কে সুজন, শেখ ফর...
শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি  গ্রেপ্তার

শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি  গ্রেপ্তার

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, রাজনীতি, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর জেলার সহ-সভাপতি শাহিনুর ইসলাম মুক্তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ জুন) রাতে জেলা শহরের এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শাহিনুর ইসলাম মুক্তা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ ছাত্র ও জনতার ওপর হামলায় সক্রিয় ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। এ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।” ওসি আরও জানান, শাহিনুর ইসলাম মুক্তাকে রোববার আদালতে পাঠানো হবে।...
নোয়াখালীতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন উল্ল্যা চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা

নোয়াখালীতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন উল্ল্যা চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা

অপরাধ, চট্টগ্রাম, নোয়াখালী, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ : নোয়াখালীর সেনবাগ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন উল্ল্যা চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তিনি সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম‍্যান ও সেনবাগ উপজেলা বিএনপির তিন বারের সাবেক সাংগঠনিক সম্পাদক, সেনবাগ উপজেলা বিএনপির সদ‍্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সেনবাগের ছমির মুন্সির হাট তরকারি বাজারের পাশে এ হামলা চালানো হয়। ভিকটিমের মোবাইল ফোনের তথ্য সূত্রে জানা যায়, কাবিলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি “মহিন উদ্দিন মহিন, সাবেক সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন দুলাল, সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ পারভেজ এবং কাবিলপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ ইসমাইল ও সাধারন সম্পাদক সামছুল হক সামুর নেতৃত্বে ছমির মুন্সির হাটে সন্ত্রাসী হামলা করা হয়। হামলায় আহত...
মান্দায় বিএনপি নেতা ডাঃ টিপু’র শুভেচ্ছা বিনিময়

মান্দায় বিএনপি নেতা ডাঃ টিপু’র শুভেচ্ছা বিনিময়

নওগাঁ, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলায় বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঈদুল আযহা পরবর্তী  শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মিদেরকে ঈদ  উপহার  প্রদান করেন।শনিবার দুপুরে ডাঃ ইকরামুল বারী টিপু’র প্রসাদপুরস্থ বাসভবনে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী । এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে একটি করে ছাতা উপহার দেন ডাঃ ইকরামুল বারী টিপু। পরে সবাই মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।...
মান্দায় জীবনের নিরাপত্তাহীনতায় প্রবাসী’র পরিবারের সংবাদ সম্মেলন

মান্দায় জীবনের নিরাপত্তাহীনতায় প্রবাসী’র পরিবারের সংবাদ সম্মেলন

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী, সংবাদ
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এক প্রবাসীর পরিবার। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী পরিবারটি। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে ভূক্তভোগীর বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা ।এসময় বক্তব্য রাখেন, গোলাপী বিবি ,মাবিয়া বিবি  এবং সেলিনা খাতুন প্রমুখ।এসময় ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী গোলাপী বলেন, আমার স্বামী একজন সৌদি প্রবাসী। আমার স্বামীর সঙ্গে প্রতিপক্ষের আব্দুস সামাদ হোসেন ও খালেক হোসেন গং এর দীর্ঘদিন ধরে অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আমার বাড়িতে এসে প্রতিপক্ষের লোকজন অকথ্যভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি অব্যাহত রেখেছেন। বর্তমানে আমাদের পরিবারে কোন পুরুষ মানুষ না থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তা...
ইসরায়েল-ইরান সংঘাত: পাল্টা পালটি হামলায় শতাধিক হতাহত, পারমাণবিক আলোচনা স্থগিত

ইসরায়েল-ইরান সংঘাত: পাল্টা পালটি হামলায় শতাধিক হতাহত, পারমাণবিক আলোচনা স্থগিত

বিদেশের খবর
ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক হামলা ও পাল্টা হামলায় প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। সর্বশেষ, ইরান একযোগে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল আবিব ও হাইফাসহ গুরুত্বপূর্ণ শহরগুলো লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির চিকিৎসা ও সংবাদমাধ্যম সূত্র। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল দাবি করেছে, তারা এর আগেই ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ‘ইরানি পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে জড়িত’ বিভিন্ন ঘাঁটি। তবে বাস্তবে এসব হামলা ইরানের বেসামরিক ও জ্বালানিখাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি করেছে। রাজধানী তেহরানের শাহরান তেল স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানি গণমাধ্যম জানায়, ইসরায়েলি হামলায় গত দুই দিনে অন্তত ৮০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২০ জনই শিশু। আহত হয়েছে আরও ৮০...
মান্দায় বিএনপি’র জনসম্পৃক্ততা বাড়াতে করনীয় ও ঈদ পূণর্মিলনী

মান্দায় বিএনপি’র জনসম্পৃক্ততা বাড়াতে করনীয় ও ঈদ পূণর্মিলনী

নওগাঁ, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলা বিএনপি’র রাজনীতিতে জনসম্পৃক্ততা বাড়াতে ইউনিয়ন বিএনপি’র করনীয় এবং ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে উপজেলার মান্দা সদর ইউনিয়নের সাহাপুকুরিয়া এ এম বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।এসময় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও উপজেলা বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এ.কে এ নাজমুল হক নাজু, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু,সদস্য আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলা...
রঙের সিম্ফনি: হামির ‘আবহাওয়ার পূর্বাভাস হ্রদ’

রঙের সিম্ফনি: হামির ‘আবহাওয়ার পূর্বাভাস হ্রদ’

বিদেশের খবর
উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হামি শহরে অবস্থিত এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময়, সিম্ফনি হ্রদ, যা স্থানীয়দের কাছে হুয়ানছাই হ্রদ নামেই পরিচিত। এই হ্রদটি যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রপট, যেখানে ঋতু এবং আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে জলের রঙও এক জাদুকরী নৃত্যে মেতে ওঠে। স্থানীয়রা ভালোবেসে একে "আবহাওয়ার পূর্বাভাস হ্রদ" বলে ডাকেন, কারণ এর প্রতিটি রঙের পরিবর্তন যেন আবহাওয়ার এক একটি সুর। পরিষ্কার ঝলমলে দিনে, হুয়ানছাই হ্রদটি এক গভীর সমুদ্রের নীলে ঝলমল করে কিন্তু দিনের আলো ম্লান হয়ে যখন সন্ধ্যা নেমে আসে, সূর্যাস্তের সোনালি আভায় হ্রদটি ধীরে ধীরে লাল রঙে রূপান্তরিত হয়, দিগন্তজুড়ে ছড়িয়ে পড়ে এক লালচে-কমলা রঙের বিস্তৃত ছটা। হ্রদের উপর দিয়ে যখন মৃদু বাতাস বয়ে যায়, তখন এর জল আশ্চর্যভাবে গোলাপী রঙ ধারণ করে, যা প্রকৃতিপ্রেমীদের মনকে স্নিগ্ধ করে তোলে। আর যখন আকাশ...
ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

চট্টগ্রাম, বাংলাদেশ
ভেদাভেদ ভুলে বিএনপিকে জয়ী করতে কাজ করতে হবে ইসমাইল ইমন চট্টগ্রাম: আসন্ন জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে নির্বাচিত করার মাধ্যমে দেশে গণতন্ত্রের পথে প্রত্যাবর্তনের জন্য সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।  তিনি বলেন, গত শুক্রবার তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে অনুষ্ঠিত সৌহার্যপূর্ণ বৈঠক থেকে আমরা একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা পেয়েছি, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার গঠনের পথ সুস্পষ্ট হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ন...
ইয়ুথ লিডার ডেলিগেশন প্রোগ্রাম-২০২৫: বাংলাদেশের তরুণ নেতৃত্ব এখন চীনে

ইয়ুথ লিডার ডেলিগেশন প্রোগ্রাম-২০২৫: বাংলাদেশের তরুণ নেতৃত্ব এখন চীনে

বিদেশের খবর
ইয়ুথ লিডার ডেলিগেশন প্রোগ্রাম-২০২৫ এর আওতায় বাংলাদেশের তরুণ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল বর্তমানে চীনের কুয়াংচৌতে অবস্থান করছে। আগামী ১৫ জুন এই প্রতিনিধি দলটি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবে। এই প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শন করবে বলে আশা করা হচ্ছে, যা দু'দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। এই তরুণ প্রতিনিধি দলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তরুণ নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন। দলে রয়েছেন, অধ্যাপক মো. রাকিবুল হক (গ্রুপ লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক), সহকারী অধ্যাপক এম. আলী সিদ্দিকী (ঢাকা বিশ্ববিদ্যালয়), এ. এ. এম. ইয়াহিয়া (জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), শেখ মাহবুবুর রহমান নাহিয়ান (ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল), নুরুল ইসলাম (বাংলাদ...