Thursday, March 26
Shadow

Sample Page

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বগুড়া, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি, রাজশাহী
সজীব হাসান, আদমদিঘী বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, সদর ইউনিয়ন যুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকারের সাথে বগুড়া জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাওসার দ্বীপ ও আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, সহ-সভাপতি সিয়াম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ জীম, সেজান আহম্মেদ, সানজিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক সানি আহম্মেদ, দপ্তর সম্পাদক মিনহাজ সিফাত সহ কলেজ ছাত্রদল নেতা সাগর, রনি, সাবা, নিলা, মুত্তাহিরা সহ কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা এই শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার (১৫ জুন) সকাল ১০ টায় উপজেলা বিএনপির সভাপতির নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল বাসার মারুফ, ছাত্রদল নে...
কেন্দুয়ায় ঔষধ মনে করে বিষ পানে বৃদ্ধার মৃত্যু 

কেন্দুয়ায় ঔষধ মনে করে বিষ পানে বৃদ্ধার মৃত্যু 

নেত্রকোনা, বাংলাদেশ, ময়মনসিংহ
আশরাফ গোলাপ, কেন্দুয়া নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়  গড়াডোবা ইউনিয়নের চিকনী আগপাড়া গ্রামের বৃদ্ধা ফুলেছা খাতুনের (৬৫) বিষ পানে মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ জুন)দুপুরের দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের  চিকনী আগপাড়া গ্রামে। নিহত ফুলেছা খাতুম চিকনী আগপাড়া গ্রামের আবুল হাসেমের স্রী। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন যাবত অসুস্থ ছিলেন।যার কারণে ডাক্তার সুস্থ হওয়ার জন্য ঔষধ দিয়েছিলেন খাওয়ার জন্য।উনার ঘরে জমিতে পোকামাকড় মারার জন্য বিষ ও রাখা ছিল।পরে আজ দুপুরের দিকে বিষকে ঔষধ মনে করে খেয়ে ফেলেন ফুলেছা।কিছুক্ষণ পর তার শরীরের অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিচ্ছুক্ষণ পর জরুরি বিভাগের দায়িত্ব পালনকারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষকে ঔষধ মন...
আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত 

আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত 

বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমে শৃঙ্খল ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুনে বুকে জ্বালি’’ শিশুরা স্কুলে যাবে কাজে নয়। এই শ্লোগান নিয়ে রবিবার সকালে বিশ্ব শিশুগ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র‍্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী অফিস ও এনএসএস এ দিবসটি পালন করে। রবিবার সকাল ১০টায় ডাকবাংলো চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলো হল রুমে মৃদুল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার, সাংবাদিক জাকির হোসেন, শিক্ষক সোহরাব হোসেন, ঝুমা রানী, রাহিমা বেগম, মিজানুর রহমান, মুক্তা রানী ও হাসিবুল ইসলাম প্রমুখ।...
মান্দায় কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতিনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

মান্দায় কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতিনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

নওগাঁ, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মান্দায় তরুন প্রজন্মের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর ইউনিয়নের ডিব বাজারে “গোবিন্দপুর মাদকমুক্ত  ও সমাজসেবক  ক্লাব” এর আয়োজনে এ ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও প্রসাদপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম হোসেন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম ...
শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাস পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাস পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
হারুনুর রশিদ, শেরপুর : শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মজনু মিয়া (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ১৫ জুন রবিবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাউড়া বাঁশতলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া পার্শ্ববর্তী সাপমারী কামারবাড়ি এলাকার ছফর উদ্দিনের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন। এদিকে এই ঘটনায় বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একইসাথে শেরপুর-ঢাকা মহাাসড়ক অবরোধ করে তারা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস গিয়ে বাসের আগুন নেভায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে মজনু মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাউড়া বাঁশতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা...
পাইকগাছা সরকারি কলেজ উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও প্রভাষক শ্যামল দেবনাথ কে বিদায়ী সংবর্ধনা প্রদান 

পাইকগাছা সরকারি কলেজ উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও প্রভাষক শ্যামল দেবনাথ কে বিদায়ী সংবর্ধনা প্রদান 

খুলনা, বাংলাদেশ, সংবাদ
পূর্ণ চন্দ্র মণ্ডল, পাইকগাছা  : পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শ্যামল কুমার দেবনাথ কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈদুল আযহা'র ছুটি শেষে রবিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজ শিক্ষক পরিষদ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও প্রভাষক শ্যামল কুমার দেবনাথ কে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষক প‌রিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এফএম ই‌লিয়াস হোসেনের সভাপ‌তিত্বে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। প্রভাষক আছাবুর রহমান  এর সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক আমান উল্যাহ,  মোঃ শহীদুল ইসলাম, জা আ ম আব্দুল হা‌কিম, প্রভাষক সরদার জামাল উদ্দিন, মো‌মিন উদ্দিন, স্বপন কা‌ন্তি ঘোষ, সাইদুর রহমান ও গ্রন্থাগা‌রিক গাজী মিজ...
পাইকগাছায় মধুমিতা পার্কের মরা গাছগুলো যেন মরণফাঁদ 

পাইকগাছায় মধুমিতা পার্কের মরা গাছগুলো যেন মরণফাঁদ 

খুলনা, বাংলাদেশ, সংবাদ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছায় মধুমিতা পার্কে দীর্ঘদিন ধরে কয়েকটা বিশাল আকৃতির শিরিষ গাছ মরে যাওয়ায় গাছগুলো শুকিয়ে গেছে। গাছগুলো পুকুর ঘাট সংলগ্ন হওয়ায় ডাল ভেঙে ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে গাছগুলো এতটাই দুর্বল হয়েছে যে সামান্য ঝড় বা বাতাসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দেখা দিতে পারে মানুষের জীবন সংশয়। গাছগুলো যেন মরণফাঁদ। এছাড়া তপ্ত রোদে গাছের ছায়ায় কিছু পথিকের পার্কে বিশ্রাম নেয়া ছাড়াও বিকালে সন্ধ্যায় অভিভাবকরা তাদের সন্তানদের পার্কটিতে বিনোদনের জন্য ঘুরতে আসে। পৌরসভার প্রাণকেন্দ্র জেলা পরিষদের জায়গায় পার্কটি অবস্থিত হওয়ায় জনসমাগম লক্ষ্যণীয়। পার্কটির দক্ষিণপাশের দুই শিরিষ গাছের কয়েকটা ডাল সড়কের ওপর পড়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে পথচারী পথ চলে এবং বিভিন্ন যানবাহন চলাচল করছে। এছাড়া গাছগুলো বিক্রয় না হওয়ায় সরকা...
আগুন নিয়ে খেলার জন্য তাদের পুড়তে হবে: চীনের হুঁশিয়ারি

আগুন নিয়ে খেলার জন্য তাদের পুড়তে হবে: চীনের হুঁশিয়ারি

বিদেশের খবর
জুন ১৪, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ানের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে এক-চীন নীতি কঠোরভাবে মেনে চলা এবং তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা নিয়ে বিচ্ছিন্নতাবাদীদের কাছে কোনো ভুল বার্তা না পাঠানোর আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মুখপাত্র চিয়াং বিন তাইওয়ানের একটি বেসামরিক গোষ্ঠী আয়োজিত চিফ-অফ-স্টাফ স্তরের যুদ্ধ-গেমিং এবং তাইপেইতে যুক্তরাষ্ট্র ও জাপানের প্রাক্তন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়ে মন্তব্য করার সময় এই বক্তব্য দেন। এছাড়াও, তিনি মার্কিন-তাইওয়ান প্রতিরক্ষা শিল্প ফোরাম নিয়েও চীনের উদ্বেগের কথা জানান। এসব কার্যকলাপকে চীন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের শক্তিকে উস্কে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে। চিয়াং জোর দিয়ে বলেন, তাইওয়ানের বিষয়টি সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে বাই...
মালদ্বীপে অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বাংলাদেশের

মালদ্বীপে অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বাংলাদেশের

খেলা
মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক মালদ্বীপকে ৭৫-৪২ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে তারা। এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন সান মুরং। প্রতিভাবান এই খেলোয়াড় একাই ২৪ পয়েন্ট সংগ্রহ করেন।দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেন মোহাম্মদ আফ্রিদি—তিনি ১৬ পয়েন্ট করেন এবং ১১টি রিবাউন্ড অর্জন করেন, যা দলের জয়ে বড় অবদান রাখে। এছাড়াও, দলের আরেক সদস্য অতুল আরাবি নেহাল রক্ষণ ও আক্রমণে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি ৩ পয়েন্ট স্কোর করে তিনি দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেন। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে তরুণ দলটি বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের (বিএফএফ) কাছ থেকে উ...
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬ দফা নির্দেশনা মাউশির: করোনার নতুন ভ্যারিয়েন্ট ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬ দফা নির্দেশনা মাউশির: করোনার নতুন ভ্যারিয়েন্ট ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি

ফিচার, শিক্ষা
দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ এবং ডেঙ্গুর প্রকোপ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।সাথে, এ বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রচারণা কার্যক্রম চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। রোববার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনাটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, এবং একই সঙ্গে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে এই নির্দেশনা দেওয়া হয়েছে।এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর...