Friday, March 27
Shadow

Sample Page

ঝিনাইগাতীতে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ঝিনাইগাতীতে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে চতুর্থ শ্রেনীর ছাত্রী (১১) ধর্ষণের অভিযোগে বাবুল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২২ জুন রবিবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রাম থেকে বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাবুল মিয়া ওই গ্রামের সুরুজ আলীর ছেলে। জানা গেছে, রবিবার রাতে বাবুল মিয়া স্থানীয় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে খালি ঘরে পেয়ে ওই ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর ডাকচিৎকা আশপাশের লোকজন এসে তাকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ বাবুল মিয়াকে আটক করে। এব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ...

দিনাজপুর নির্বাচন কমিশন অফিসে দুদকের অভিযান পরিচালিত

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান, দিনাজপুর:  আজ ২৪ জুন ২০২৫ তারিখ সোমবার  দিনাজপুর নির্বাচন কমিশন অফিসে দুদকের অভিযান পরিচালিত হয়েছে।দুদক দিনাজপুর একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের দিনাজপুরের পরিচালক ইসমাঈল হোসেন অভিযানের নেতৃত্ব দেন। নতুন ভোটার তালিকা প্রনয়ন, সংশোধন, ঘুষগ্রহন, গ্রাহক হয়রানি রোধকল্পে এ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রকারের অভিযোগের ভিত্তিতে তথ্য উপাত্ত ও ডাটা পর্যালোচনা করা হয়। পর্যালোচনা করা শেষে তারা অনলাইনে এন.আইডি ও আংগুলের ছাপের হ্মেত্রে একটি হয়রানির সত্যতা পেয়েছে। নির্বাচন কমিশন অফিসার কামরুল ইসলাম বলেছেন জুন মাসের ৩০ তারিখের মধ্যে আর কোনরকম গ্রাহক হয়রানি হবেনা।...
পাইকগাছায় কাব কার্নিভাল অনুষ্ঠিত

পাইকগাছায় কাব কার্নিভাল অনুষ্ঠিত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছাঃ কাবের স্কাউট ইউনিটে কাবের স্কাউডিং কার্য উজ্জীবিত লক্ষ্যে বাংলাদেশ স্কাউট, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারা দেশের ন্যায় পাইকগাছায় কাব কার্নিভাল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ভার্চুয়াল সংযুক্ত থাকে কাব কার্নিভাল -২০২৫ উদ্বোধন করেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, অধ্যক্ষ সমরেশ রায়, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ,  মো. আসাদুজ্জামান, সঞ্জয় দেবনাথ ও ঝংকার ঢালী। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার কমিশনার মোঃ নূরুজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার সম্পাদক ও ডেপুটি চীফ প্র/শি. রহিমা আখতার শম্পা। এ...

ঝিনাইগাতীতে আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদিকে হুমকি, নিরাপত্তাহীনতায় বাদির পরিবার  

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে জামিনে ছাড়া পেয়ে আসামি পক্ষের লোকদের বিরুদ্ধে মমলা তুলে নিতে আলাল উদ্দিন নামে বাদিকে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আলাল উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামের আব্দুল করিমের ছেলে। আলাল উদ্দিন জানান তার প্রতিবেশী প্রভাবশালী বক্কর মিয়া, জিহাম, আজহার আলী, নুরজামাল,ইসমাইল হোসেন গংদের সাথে জমির সীমানা নিয়ে বিরুদ্ধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সময় একাধিকবার দেনদরবার ও হয়েছে। কিন্তু বক্কর মিয়া গংরা কোন দেনদরবারই মানতে রাজি না। গত ৯ জুন সোমবার বক্কর মিয়া গংরা স্থানীয় একটি প্রভাবশালী মহলের মদদে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আলাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে জহিরন বেগম,দুলাল মিয়া, জুয়েল মিয়া গুরুতরভাবে আহত হয়। এসময় বক্কর গংরা বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়ে ক্ষতি সাধন করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী...
পাইকগাছায় স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক আলোচনা সভা 

পাইকগাছায় স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক আলোচনা সভা 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা প্রকল্পের স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা অফিসার্স ক্লাবে প্রতিভা সংস্থার আয়োজনে নাগরিক উদ্যোগের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রতিভা সংস্থার নির্বাহী পরিচালক গোলাপী দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দিন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার শাহিনুর রহমান । মুল আলোচক ছিলেন নাগরিক উদ্যোগের বিভাগীয় কর্মকর্তা মানিক রঞ্জন দাস। ধারনা পত্র পাঠ করেন, প্রতিভা সংস্থার উপজেলা ভেলেন্টিয়ার মুক্তি সরদা...
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটি

বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটিতে মার্কিন ঘাঁটির ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার “বিশ্বস্ত হুমকি” ছিল বলে জানানো হয়। সতর্কতা হিসেবে কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এদিকে কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন বলে জানানো হয়েছে। কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্...
বাউফলে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী নোটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাউফলে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী নোটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ
মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী মুদ্রাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কবির জোমাদ্দারের ছেলে মো. সাব্বির হোসেন জয় (২০) এবং দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র শামীম হোসেন (৩৫)। শামীম বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ড মুসলিম পাড়ায় বসবাস করতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে তিনি উপজেলাজুড়ে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭২০ টাকার দেশি মুদ্রা, একটি বিদেশি নোট, লাল রঙের ১৬টি ‘ডব্লিউ ওয়াই’ ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের ২টি ‘কন্ট্রোলার’ নামের ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নে...
মুরাদনগরে ইমাম ও খতিব ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ইমাম ও খতিব ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে ইমাম ও খতিবদের নিয়ে গঠিত ইমাম ও খতিব ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা উমালোচান উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম ও খতিব ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবু মুছা আশয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে এবং উপজেলা ইমাম ও খতিব ঐক্য পরিষদের উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা তাজুল ইসলাম প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ হুসাইন মুরাদ। ইমাম ও খতিব ঐক্য পরিষদের সহ সাধারন সম্পাদক মাও. শিহাব উদ্দিন আশরাফীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম, ইমাম ও খতিব ঐক্য পরিষদের সি...
রাতের কৃত্রিম আলো বিষণ্নতা বাড়ায়: চীনা গবেষণা

রাতের কৃত্রিম আলো বিষণ্নতা বাড়ায়: চীনা গবেষণা

বিদেশের খবর
রাতের কৃত্রিম আলোর সংস্পর্শে দীর্ঘ সময় থাকলে বিষণ্ন আচরণ দেখা দিতে পারে—এ তথ্য উঠে এসেছে চীনা গবেষণায়। ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রাতের আলো মস্তিষ্কের একটি নির্দিষ্ট স্নায়ুবিক পথ সক্রিয় করে যা স্তন্যপায়ী প্রাণীর মন-মেজাজে প্রভাব ফেলে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের কুনমিং ইনস্টিটিউট এবং হ্যফেই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণায়, তিন সপ্তাহ ধরে প্রতি রাতে ২ ঘণ্টা করে নীল আলোতে রাখা হয় ট্রিশ্যু নামের একটি স্তন্যপায়ী প্রাণীকে। প্রাণীটার সঙ্গে মানুষের জিনগত মিল রয়েছে। আলোয় রাখার পর প্রাণীটার মধ্যে বিষণ্নতাসদৃশ আচরণ, খাবারের প্রতি অনাগ্রহ, খাবার অন্বেষণ ক্ষমতা ও স্মৃতিশক্তির দুর্বলতা দেখা যায়। গবেষকরা একটি নতুন ভিজ্যুয়াল সার্কিট শনাক্ত করেন, যেখানে চোখের বিশে...
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন: চীন

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন: চীন

বিদেশের খবর
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, ‘আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা-আএইএ’র পর্যবেক্ষণাধীন তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা নিশ্চয়তা ব্যবস্থার সরাসরি লঙ্ঘন। চীন এই আক্রমণের তীব্র নিন্দা জানায়।’ ফু ছোং আরও বলেন, ‘এ ধরনের হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।’ চীন আগেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পক্ষে অবস্থান নিয়েছিল এবং এবারও জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়।...