Sunday, March 29
Shadow

Sample Page

প্রেস বিজ্ঞপ্তি: যশোর জেলা প্রশাসকের সাথে আপ বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও ৮ দফা দাবি পেশ

প্রেস বিজ্ঞপ্তি: যশোর জেলা প্রশাসকের সাথে আপ বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও ৮ দফা দাবি পেশ

খুলনা, বাংলাদেশ, যশোর
তারিখ: ২৬ জুন, ২০২৫ আপ বাংলাদেশ, যশোর জেলা কমিউনিকেশন টিম যশোর জেলা প্রশাসকের সাথে আপ বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও ৮ দফা দাবি পেশ আজ ২৪ জুলাই ২০২৫, আপ বাংলাদেশ-এর যশোর জেলা কমিউনিকেশন টিম জেলা প্রশাসকের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন এবং যশোরের জনগণের পক্ষ থেকে ৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। দাবিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলো— ২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে “যশোর গণঅভ্যুত্থান দিবস” হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান ও বার্ষিক কর্মসূচির আয়োজন, রাজনৈতিক সহিংসতা ও মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ পুনঃচালু, স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে জনঅভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠা এবং একটি ইতিহাসভিত্তিক স্মারক জাদুঘর নির্মাণ, বিশেষভাবে সদর হাসপাতালের আধুনিকায়নের ওপরে গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মহোদয় দাবি...

জামালপুরে দলের পাশাপাশি ভোটের মাঠ গোছাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি

জামালপুর, ময়মনসিংহ
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত জামালপুরের রাজনীতির দৃশ্যপট গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর পুরোটাই পাল্টে গেছে। আওয়ামী লীগের সংসদ সদস্যসহ প্রায় সব নেতা আত্মগোপনে। রমরমা থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের এখন অস্তিত্বই নেই। অন্যদিকে জেলা বিএনপির কার্যালয়ে এখন লোক ধারণের জায়গা নেই। প্রতিকূল পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা প্রকাশ্যে দলের কর্মকাণ্ড চালাতে না পারলেও এখন দলটির নেতা–কর্মীরা সরব। এর বাইরে ইসলামী আন্দোলন জেলার রাজনীতিতে সক্রিয় আছে। জাতীয় পার্টির কর্মকাণ্ড অনেকটা থেমে আছে। বিভিন্ন দাবি নিয়ে মাঝেমধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দেখা মিললেও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাসদের কোনো কর্মকাণ্ড নেই। এদিকে জামালপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এখনো কমিটি হয়নি। সম্প্রতি শুধু জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সদস্য সংগ্রহের কা...
শরীর শহরের মাস্তান কোলেস্টেরল বনাম পুলিশ HDL: হার্ট বাঁচানোর গল্প

শরীর শহরের মাস্তান কোলেস্টেরল বনাম পুলিশ HDL: হার্ট বাঁচানোর গল্প

ফিচার, স্বাস্থ্য
ডা. রবিন বর্মন (কলকাতা): কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড আর হার্ট ব্লকের গল্প – জানুন শরীরের ভেতরের আসল যুদ্ধআপনার শরীরের ভেতরেই চলছে এক অব্যক্ত যুদ্ধ — যেখানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড আর LDL মিলে হার্টকে জ্যাম লাগাতে চায়, আর HDL নামের কড়া পুলিশ সেই মাস্তানদের দমন করে আমাদের প্রাণকেন্দ্রকে বাঁচিয়ে রাখে। আজকের এই ব্যতিক্রমী লেখা এক গল্পের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেবে কেন কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি, কীভাবে HDL কাজ করে, কেন LDL ভয়ংকর, এবং হার্ট ব্লক ঠেকাতে কীভাবে হাঁটা ও সচল জীবনধারা আপনার শরীর নামক শহরকে বাঁচাতে পারে। কোলেস্টেরল —- আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধান সমাজবিরোধী হচ্ছে কোলেষ্টেরল, ট্রাইগ্লিসারাইড —- কোলেস্টেরলের কিছু সাঙ্গ পাঙ্গ থাকে, তবে একেবারে ডান হাতের মস্তান হচ্ছে — ট্রাইগ্লিসারাইড, এদের কাজ হচ্ছে রাস্তায় মাস্তানি করে রাস্তা ব্লক করা , অর্...
স্ট্রোক করা মাকে হাসপাতালে রেখে ছুটে আসা মেয়েটি পেল না এইচ এস সি পরীক্ষার হলে ঢোকার অনুমতি

স্ট্রোক করা মাকে হাসপাতালে রেখে ছুটে আসা মেয়েটি পেল না এইচ এস সি পরীক্ষার হলে ঢোকার অনুমতি

জাতীয়
এইচএসসি পরীক্ষার্থী এক মেয়ের জীবনে আজকের দিনটি হয়ে উঠেছে এক ভয়াবহ দুঃস্বপ্ন। বাবাহারা মেয়েটির মা সকালে হঠাৎ মেজর স্ট্রোক করেন। ঘরে আর কেউ নেই, তাই মেয়েটিকেই একা হাতে সব সামলাতে হয়েছে। মাকে হাসপাতালে ভর্তি করে যখন সে দৌঁড়ে পৌঁছায় পরীক্ষাকেন্দ্রে— মীরপুর বাংলা কলেজে, তখন তার চোখেমুখে আতঙ্ক আর ক্লান্তির ছাপ। কিন্তু ভাগ্য আজ তার সহায় হয়নি। কেন্দ্রে ঢুকতে কিছুটা দেরি হওয়ায় মেয়েটিকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। সে কাঁদছিল অঝোরে। শত কান্না, শত আকুতি— কিছুই গলাতে পারেনি হলের গেট। দায়িত্বপ্রাপ্তরা নিয়মের কথা বলেই দায়িত্ব শেষ করলেন। তবে কেউ কি একবারও ভেবে দেখেছেন, কী ভয়ংকর পরিস্থিতি সামলে এই মেয়েটি কেন্দ্রে হাজির হয়েছে? বোর্ড পরীক্ষার দিন কেউ কি ইচ্ছা করে সাজসজ্জা করতে করতে দেরি করে? কেউ কি চায় নিজের এক বছর নষ্ট করতে? এই মেয়েটি আজ নিজের অসুস্থ মাকে হাসপাতালের বেডে রেখে...

যুক্তরাজ্যের ‘চায়না অডিট’ ও নিরাপত্তা প্রতিবেদনের কড়া সমালোচনা চীনের

বিদেশের খবর
সোমবার যুক্তরাজ্যের সর্বশেষ নিরাপত্তা রিপোর্ট ও পার্লামেন্টে চীনকে ঘিরে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। ২৪ জুন চীন অভিযোগ করেছে, যুক্তরাজ্য তথাকথিত ‘চীন হুমকি’ প্রচার করে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে চীনের সঙ্গে যোগাযোগের গুরুত্ব তুলে ধরলেও, তাইওয়ান, হংকং, দক্ষিণ চীন সাগর এবং মানবাধিকার ইস্যু নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট আশঙ্কা প্রকাশ করেন। এ প্রসঙ্গে যুক্তরাজ্যে চীনা দূতাবাসের মুখপাত্র এ সব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে অভিহিত করেন। বিশেষ করে গুপ্তচরবৃত্তি, সাইবার হামলা ও আন্তর্জাতিক দমননীতির অভিযোগগুলোকে ভিত্তিহীন বলা হয়। চীন স্পষ্ট জানিয়ে দেয়, এসব ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয় এবং বাইরের কোনো শক্তির উসকানি গ্রহণযোগ্য নয়। মুখপাত্র আরও বলেন, ‘চ...
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন ইরানসহ অন্য এসসিও প্রতিনিধিরা

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন ইরানসহ অন্য এসসিও প্রতিনিধিরা

বিদেশের খবর
চীনের পূর্বাঞ্চলীয় ছিংতাও শহরে বুধবার বিকেলে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা চীনা নৌবাহিনীর টাইপ-০৫২ডি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন। চায়না মিডিয়া গ্রুপ সিএমজির আওতাধীন সংবাদমাধ্যম ‘ইয়ুইয়ুয়ানথানথিয়ান’ এই তথ্য জানিয়েছে। পরিদর্শনে ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ও তাদের প্রতিনিধিদল। চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন নিজেই অতিথিদের স্বাগত জানান। বুধবার ও বৃহস্পতিবার ছিংতাওয়ে অনুষ্ঠিত হচ্ছে এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের বার্ষিক বৈঠক। এসসিও-এর রোটেশনাল সভাপতির দায়িত্বে থাকা চীনের আয়োজনে এ বৈঠকের লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে সামরিক পারস্পরিক আস্থা এবং বাস্তব সহযোগিতা আরও গভীর ও সুসংহত করা। সূত্র: সিএমজি...
চীনে সৌরবিদ্যুতের ইনস্টল ক্যাপাসিটি ১ বিলিয়ন কিলোওয়াট ছাড়াল

চীনে সৌরবিদ্যুতের ইনস্টল ক্যাপাসিটি ১ বিলিয়ন কিলোওয়াট ছাড়াল

বিদেশের খবর
চীনে সৌরবিদ্যুৎ বা ফোটোভোলটাইক শক্তির ইনস্টলড ক্যাপাসিটি মে মাসের শেষে ১০৮ কোটি কিলোওয়াটে পৌঁছেছে। চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এটি ইনস্টল ক্যাপাসিটি চীনের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ৩০ শতাংশ। প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে সৌরবিদ্যুৎ থেকে গ্রিড-সংযুক্ত বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ২০ কোটি কিলোওয়াট, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি। ২০২০ সালের শেষের তুলনায় চীনে এখন ফোটোভোলটাইক ইনস্টল ক্যাপাসিটি বেড়েছে ৮৩ কোটি কিলোওয়াট। সূত্র: সিএমজি...

তাইওয়ান থেকে মূল ভূখণ্ডে আসা পর্যটকদের জন্য ভিসা ফি মওকুফ

বিদেশের খবর
তাইওয়ান অঞ্চল থেকে চীনের মূল ভূখণ্ডে প্রথমবার ভ্রমণ করতে আসা ব্যক্তিদের আর ট্রাভেল পারমিট বা ভ্রমণ অনুমতিপত্রের ফি দিতে হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৪ সালের ১ জুলাই থেকে এবং চলবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রপরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেংলিয়ান এই ঘোষণা দেন। তিনি জানান, মূল ভূখণ্ড ও তাইওয়ানের বাসিন্দাদের মধ্যে বিনিময় সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত এসেছে চীনের অর্থ মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং এক্সিট অ্যান্ড এন্ট্রি প্রশাসনের যৌথ উদ্যোগে। নীতিটি বাস্তবায়ন করবে চীনের ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন। সূত্র: সিজিটিএন...
সেপ্টেম্বরে সামরিক কুচকাওয়াজে নতুন যুদ্ধাস্ত্র প্রদর্শন করবে চীন

সেপ্টেম্বরে সামরিক কুচকাওয়াজে নতুন যুদ্ধাস্ত্র প্রদর্শন করবে চীন

বিদেশের খবর
চীনের ‘জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ’ এবং ‘বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী আগামী ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে একটি বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনে। এতে চীন তাদের নতুন আধুনিক শক্তি প্রদর্শন করবে বলে মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের জয়েন্ট স্টাফ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা উ চেকে জানান, এ কুচকাওয়াজে প্রচলিত অস্ত্রশস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে—ড্রোনভিত্তিক গোয়েন্দা ইউনিট, পানির নিচে যুদ্ধ বাহিনী, সাইবার ও ইলেকট্রনিক ইউনিট, হাইপারসনিক অস্ত্রসহ নতুন ধরনের প্রযুক্তিনির্ভর যন্ত্র। উ আরও জানান, প্রদর্শিত সব যুদ্ধ সরঞ্জামই চীনে তৈরি এবং বর্তমানে সক্রিয় ব্যবহারে রয়েছে। এগুলো চীনের পূর্ণাঙ্গ ‘সিস্টেম যুদ্ধক্ষমতা’, নতুন যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি এবং...
আবাসন খাতে বেচা বিক্রি কমেছে: নতুন প্রকল্পে হাত দিচ্ছে না ডেভেলপাররা

আবাসন খাতে বেচা বিক্রি কমেছে: নতুন প্রকল্পে হাত দিচ্ছে না ডেভেলপাররা

জাতীয়
রাজধানীসহ দেশের আবাসন ও নির্মাণ খাত বর্তমানে এক গভীর সংকটে রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নানা নীতিগত জটিলতার প্রভাবে এ খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। একদিকে ফ্ল্যাট বিক্রি অস্বাভাবিক হারে কমে গেছে, অন্যদিকে নতুন প্রকল্প হাতে নিতে পারছে না বেশিরভাগ আবাসন প্রতিষ্ঠান। পরিস্থিতি এমন যে, অনেক ডেভেলপার প্রকল্প বাতিল বা স্থগিত করছেন, কর্মী ছাঁটাই করছেন, এমনকি নির্মাণ ব্যয়ের চেয়েও কম দামে ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন। রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর পরিচালক আইয়ূব আলী জানান, ‘গত কয়েক মাসে ফ্ল্যাট বিক্রির হার গড়ে ৩০ শতাংশে নেমে এসেছে। বড় প্রতিষ্ঠানগুলো কিছুটা টিকে থাকলেও ছোট ও মাঝারি ডেভেলপাররা বেতন, অফিস ভাড়া ও ঋণের কিস্তি পরিশোধেও হিমশিম খাচ্ছেন।’ ক্রিডেন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম বলেন, ‘নত...