Sunday, March 29
Shadow

Sample Page

পাইকগাছায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬০ পরীক্ষার্থী

পাইকগাছায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬০ পরীক্ষার্থী

খুলনা, বাংলাদেশ, শিক্ষা
পূর্ণ চন্দ্র মণ্ডল, পাইকগাছা : পাইকগাছায় প্রথম দিনে সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে এইচএসসি, আলিম ও এইচএসসি ( বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৮ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন মোট ২ হাজার ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৪৫ এবং অনুপস্থিত ছিল ৬০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান  উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। সাথে ছিলেন, নবগত ওসি রিয়াদ মাহমুদ। পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২১৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২১১ ও অনুপস্থিত ৩, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২১১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২০৬ ও অনুপস্থিত ৫, কপিলমুনি কলেজ কেন্দ্রে ২৭৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৬৫ ও অনুপস্থিত ৮, রাড়ুলী আর কে বি কে কলেজিয়েট ইনস্টিটিউ...
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর, শিক্ষা
মাসুদুর রহমান, দিনাজপুর : আজ ২৬ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় দিনাজপুর  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এবছর অত্যন্ত সুষ্ঠও সুন্দর পরিবেশে বিভিন্ন পরীক্ষার সেন্টারে এইচ.এস.সি পরীক্ষা শুরু হয়েছে। এবছর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লক্ষ  ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে ছাত্র ৫১ হাজার ৬০৪ জন, ছাত্রী ৫৬ হাজার ১৬৪ জন। মোট ২১৩ টি কেন্দ্র  ৬৬৪ টি কলেজ। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এবছর পরীক্ষার পরিবেশ অনেক সুষ্ঠ আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন অবনতি হয়নি। গত বছরের চেয়ে ছাত্র-ছাত্রী একটু কমেছে। তিনি দিনাজপুর আদর্শ কলেজ পরিদর্শন কালে এ কথা জ...
মহাসমাবেশের সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই’র  বক্তব্য

মহাসমাবেশের সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই’র বক্তব্য

জাতীয়
সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দি ময়দানে আয়োজিত জাতীয় মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই’র সভাপতির ভাষণ (২৮ জুন’২৫ইং, শনিবার, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান) নাহমাদুহু ওয়ানু সল্লি আলা রাসুলিহিল কারীম, আম্মাবাদ। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও প্রিয় দেশবাসী; সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই জুলাই অভ্যুত্থানে জীবনউৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি। তাদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত ও ক্ষতিগ...
মহাসমাবেশের ঘোষণাপত্র

মহাসমাবেশের ঘোষণাপত্র

জাতীয়
সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত মহাসমাবেশে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান কর্তৃক উপস্থাপিত মহাসমাবেশের ঘোষনাপত্র (২৮ জুন’২৫ইং, শনিবার, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান) নাহমাদুহু ওয়ানু সল্লি আলা রাসুলিহিল কারীম, আম্মাবাদ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গৌরাবোজ্জ্বল মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হলো। আজকের মহাসমাবেশ রাষ্ট্র সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিতাংশ হিসেবে বিবেচিত হবে। এ জাতির শতবছরের আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করছি- সংগ্রামী উপস্থিতি! গণঅভ্যুত্থানের পর ...
চসিক রাজস্ব বিভাগের ২১৬ কর্মীকে ইউনিফর্ম প্রদান করলো জনতা ব্যাংক

চসিক রাজস্ব বিভাগের ২১৬ কর্মীকে ইউনিফর্ম প্রদান করলো জনতা ব্যাংক

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের কর আদায়কারী ও অনুমতিপত্র পরিদর্শকসহ মোট ২১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে সুরক্ষা ইউনিফর্ম প্রদান করেছে জনতা ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের উপস্থিতিতে ভেস্টগুলো হস্তান্তর করেন জনতা ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ এমরান হোসাইন মজুমদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হোসাইন আকতার রাফি, চট্টগ্রাম কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন ইউসুফসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তারা বলেন, “রাজস্ব বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় যেন সহজে চেনার উপযোগী হয় এবং নিরাপদে কাজ করতে পারেন, সেই লক্ষ্যেই এই ভেস্ট প্রদান করা হয়েছে।” উল্লেখ্য, জনতা ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধর...
জাতীয় মহাসমাবেশ আসার পথে শাহাদাৎ বরণের ঘটনায় পীর সাহেব চরমোনাই এর শোক প্রকাশ

জাতীয় মহাসমাবেশ আসার পথে শাহাদাৎ বরণের ঘটনায় পীর সাহেব চরমোনাই এর শোক প্রকাশ

জাতীয়
আজ ২৮ জুন সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ ও টাঙ্গাইলে ১ জন সড়ক দুর্ঘটনায় শাহাদৎ বরণ করেছেন। বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের কাছে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে।...
সেমিকন্ডাক্টর সৌরকোষ উপাদান তৈরিতে যুগান্তকারী সাফল্য চীনের

সেমিকন্ডাক্টর সৌরকোষ উপাদান তৈরিতে যুগান্তকারী সাফল্য চীনের

বিদেশের খবর
চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ছাংছুন ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড কেমিস্ট্রির গবেষকরা সম্প্রতি একটি নতুন ধরনের সেমিকন্ডাক্টার ঘরানার বস্তুকণা আবিষ্কার করেছেন, যা নিজেই নিজেকে গুছিয়ে নিতে পারে। এর আরেক নাম সেল্ফ-অ্যাসেম্বল্ড মলিকিউলার মেটেরিয়াল। নতুন এ উদ্ভাবন পেরোভস্কাইট সৌরকোষের কিছু জটিল সমস্যাকে সফলভাবে কাটিয়ে উঠতে পেরেছে। এই প্রযুক্তির কার্যকারিতা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউএবল এনার্জি ল্যাবরেটরির স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালের ২৭ জুন সায়েন্স জার্নালে প্রকাশিত হয় এর বিস্তারিত। পেরোভস্কাইট সৌরকোষ কম খরচ, উচ্চ দক্ষতা এবং সহজ প্রস্তুত প্রক্রিয়ার জন্য বিশ্বব্যাপী ব্যাপক নজর কেড়েছে। বড় আকারের সৌর স্থাপনা থেকে শুরু করে যানবাহন ও ভবনে সৌর প্রযুক্তির একীকরণে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরেই হোল-ট্রান্সপোর্ট লেয়ারে ব্যবহৃত প্রচলিত অর্গানিক সেল্ফ-অ্যাসেম্বলড মলিকিউলের সীমিত ...

অদেখা রূপসীর খোঁজে 

কবিতা, ফিচার, সাহিত্য
আসাদুজ্জামান খান মুকুল ভালোবেসে প্রিয়া বিষাদ অনলে পুড়েছে আমার হিয়া! আসিয়া হাসিয়া প্রেমো-নন্দিনী খেলেছো হৃদয় নিয়া! তোমারি প্রেমেতে উম্মাদ সেজে  হয়েছি মার্গো ভোলা, রেখেছি আমার তোমারি স্মরণে সকল দুয়ার খোলা ! অদেখা রূপসী খুঁজিয়া চলেছি মেলেনি আজও দেখা, বিরহ সাগরে চলেছি ভাসিয়া সঙ্গীনি হীন একা! উথাল প্রেমের জোয়ারে আমার  তরীখানি ভেসে চলে, শ্রাবণের ধারা তারি সাথে ঝরে  তুমি যে আসোনি বলে। স্বপ্নের ঘোরে ওগো সু-হাসিনী ! কাছে এসে বসো তুমি, আবেগের বশে প্রেমের যশেতে যাই গো তোমাকে চুমি! সহসা জাগিয়া পাইনি তোমাকে  বেজে উঠে ক্ষ্যাপা সুর! সইতে না পারি মরম বেদনা  আছো তুমি কতো দূর? গ্রাম- সাভার  পোস্ট - হেমগঞ্জ বাজার  উপজেলা - নান্দাইল জেলা - ময়মনসিংহ ...

নিভৃতে থাকা আলো

কবিতা, ফিচার, সাহিত্য
আসাদুজ্জামান খান মুকুল আমার হৃদয়ের গভীর আঁধারে এক নিভৃতে থাকা আলো ছিল, সে আলো ধীরে ধীরে জ্বলে উঠেছিল নিঃশব্দ এক অগ্নিশিখার মতো-- তেমনি নিঃশব্দে আবার নিভে গেল, যেন কুয়াশার ভিতরে ফুরিয়ে যাওয়া শ্বাস। মুখে ছিল ফুটন্ত হাসির দীপ্তি, ভিতরে বহমান এক নীরব নদীর কান্না। আমি খুঁজেছি তাকে, যাকে ভালোবেসেছিলাম নিঃশেষ আত্মার স্পর্শ দিয়ে। যে ছিল আমার খুব কাছাকাছি, অথচ আজ তার চোখে লুকায় অচেনা আঁধার। ভালোবাসা যেন এক অদৃশ্য বৃত্ত, যার কেন্দ্রে শুধুই শূন্যতা কাঁপে। আমরা দু'জন নীরব ছায়া হয়ে পাশাপাশি হেঁটে যাই-- একসাথে থেকেও একাকী, একে অন্যের ছায়াও ছায়াহীন। দূরত্ব এখানে কেবল স্থানের নয়, এটি ভাঙা অনুভবের অস্পষ্ট রং। আমি ছায়ায় হারিয়ে ফেলি সেই আলোর ছবি, যা একসময় ছিল আমার স্বপ্ন। সত্যি আর মিথ্যার মাঝে দুলে ওঠে  ঝাপসা এক রেখা-- আমি বুঝি না কোনটা বাস্তব, কোনটা ক...

স্মৃতির পাতায় ও মা

কবিতা, সাহিত্য
আব্দুস সাত্তার সুমন স্মৃতির পাতায় মনের খাতায় ও মা তুমি আছো, বসুন্ধরা ছেড়ে গেলেও আমার মাঝে বাঁচো। তোমার কথা শুনলে ও মা বুক ভেসে যায় জলে, ধর্মগামী সাহিত্য প্রেমী তোমার কথাই বলে। তোমার স্মৃতি যায় না ভোলা অন্তরেতে পুষি, জান্নাতেরই মনিকোঠায় থেকো ভীষণ খুশি। যুগে যুগে রবে ও মা জনম জনম ধরে, পাতাল থেকে স্বর্গ অবধ থাকবে সবার তরে। তোমার সন্তান হতে পেরে গর্ববোধ করি, তোমার দেওয়া শিক্ষাগুলো আদেশ মত গড়ি। ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ ...