Tuesday, March 17
Shadow

Sample Page

নতুনকুড়ি প্রতিযোগিতায় কৌতুকে দেশসেরা যশোরের সাবিক সাদত

নতুনকুড়ি প্রতিযোগিতায় কৌতুকে দেশসেরা যশোরের সাবিক সাদত

খুলনা, বাংলাদেশ, বিনোদন, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শিশু প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুনকুড়ি’-এর এবারের আসরে কৌতুক ‘ক’ শাখায় দেশসেরা হয়েছে যশোরের সাবিক সাদত। সোমবার বিকেলে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের ৪ নম্বর স্টুডিওতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। সেখানে সারা দেশের বাছাইকৃত পাঁচ প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে এই কিশোর প্রতিভা। রেকর্ডিং শুরু হওয়ার অনেক আগেই স্টুডিও প্রাঙ্গণে ভিড় জমান প্রতিযোগীদের অভিভাবক, নির্মাতা, প্রযোজক এবং আমন্ত্রিত অতিথিরা। আলো-ঝলমলে স্টুডিও সেটে সাজানো ছিল প্রতিযোগিতার বিশেষ মঞ্চ। প্রতিটি শিশু প্রতিভাই প্রস্তুত ছিল তার সেরা পারফরম্যান্স দেখানোর জন্য। কৌতুক বিভাগে প্রতিযোগীদের সংলাপ তুলে ধরা, মঞ্চ ব্যবহারের কৌশল, চরিত্রে ঢুকে যাওয়ার দক্ষতা এবং হাস্যরস সৃষ্টির ক্ষমতাই ছিল মূল মূল্যায়নের...
পাহাড়ের কোলে এক স্বপ্নের স্কুল: বান্দরবানে ফিউচার ফ্লেয়ার

পাহাড়ের কোলে এক স্বপ্নের স্কুল: বান্দরবানে ফিউচার ফ্লেয়ার

ক্যাম্পাস, ফিচার
ফাউন্ডেশনের শিক্ষা অভিযাত্রা দুর্গম রুমার পাহাড়ে যেখানে শিশুরা একসময় জুম চাষে যেত, সেখানে আজ তারা বই হাতে স্বপ্ন দেখে শিক্ষার সর্বোচ্চ শিখরের। আতিকুর রহমান, বাকৃবিএক পাহাড়ি সকাল, এক নতুন শুরুভোরের আলোয় বান্দরবানের পাহাড় ঘেরা রুমা উপজেলা। মেঘের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ঠান্ডা ঝিরিপাড়া এলাকায় ক্ষুদ্র একটি ঘর যেখানে নতুন আলোরা স্বপ্ন দেখছে অনন্য একযাত্রার। এখানকার বাতাসে এখন এক ভিন্ন শব্দ ভেসে আসে, “অ, আ, ক, খ…”। যে হাতগুলো একসময় শস্য রোপণের জন্য পাহাড়ি ঢালে মাটি খুঁড়ত, আজ সেই ছোট হাতেই ধরা পড়েছেখাতা-কলম। নয় বছরের ছেলেটি নমুংসিং মারমা, আগে প্রতিদিন বাবার সঙ্গে জুম চাষে যেত। পাহাড়ের চূড়ায় ঘাম ঝরিয়ে দিন কাটাত। কিন্তু এখন তার সকাল শুরু হয় স্কুলে গিয়ে, বানান শেখে আর একটুএকটু করে শিক্ষিত হওয়ার স্বপ্নে। সে বলে, “আগে বুঝতাম না এই পাহাড়ের বাইরেও কিছু আছে। এখন মনে হয়, একদিন আমি শহরে যাবো, সেখানে গ...
শিক্ষার্থীদের পাঠে অমনোযোগিতা: কারণ ও প্রতিকার

শিক্ষার্থীদের পাঠে অমনোযোগিতা: কারণ ও প্রতিকার

কলাম
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব দিবে—এ কথা আমাদের সবারই জানা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বর্তমান শিক্ষার্থীদের একটি বড় অংশ পাঠে অমনোযোগী হয়ে পড়ছে, যা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় সংকেত। প্রথমত, শিখন ঘাটতি ও শ্রেণি অনুপযোগিতা অমনোযোগিতার একটি প্রধান কারণ। অনেক শিক্ষার্থী পূর্ব শ্রেণির মৌলিক পাঠ ঠিকভাবে আয়ত্ত না করেই পরবর্তী শ্রেণিতে উঠছে। ফলে নতুন পাঠ্যবস্তু তাদের কাছে দুর্বোধ্য হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ সংকট, অধিক শিক্ষার্থী, অপর্যাপ্ত বসার ব্যবস্থা এবং মানসম্মত শিক্ষা উপকরণের অভাব। দ্বিতীয়ত, প্রযুক্তি আজ যেমন আশীর্বাদ, তেমনি নিয়ন্ত্রণহীন ব্যবহারে অভিশাপেও রূপ নিচ্ছে। মোবাইল ও ইন্টারনেট আসক্তি, ভিডিও গেম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া শিক্ষার্থীদের মনোযোগ হরণ করছে। অনেক সময় শিক্ষার্থীরা ক্লাসেও ডিভাইস ব্যবহ...
হেজাযের আগুন

হেজাযের আগুন

কবিতা, সাহিত্য
সভাকবি হে মানুষ, শুনো নবীর বাণী, করো না গাফেল মন, যতদিন না হেজায হতে উঠবে অগ্নির জ্বালন। জ্বলে উঠবে সে আগুন, দিগন্তে ছড়াবে আলো, বুছরার উটের ঘাড়ে পড়বে তার দীপ্ত জ্যোতি ভালো। তখন বাতাস বলবে নীরব সুরে — “শেষ সময় আসন্ন, ফেরার পথ ধরো দূরে!” আকাশ কাঁপবে, পাহাড় গলে পড়বে ধূলায়, মানব হৃদয় তবু থাকবে গাফেল, ভয় পাবে না দোলায়। আল্লাহর নিদর্শন হবে সেই অগ্নিশিখা, গাফেলদের চোখ খুলবে, করবে তারা দোয়া-নিবেদনিকা। হে দুনিয়ার মানুষ, ফিরে চলো এখনই, যে আগুনের আলো জ্বলে উঠবে, তা হবে শেষ সনদ তোমার জীবনী। সেদিন সূর্য উঠবে না শান্ত রঙ্গে, চোখে ভয় আর তওবার কান্না বইবে ঢঙ্গে। হেজাযের আগুন হবে সাক্ষী, নবীর সত্য বাণী, যে শুনেছে, সে বেঁচে গেলো; যে অমান্য, হারালো প্রাণ ধরণী। নামঃসভাকবি। গ্রামঃব্রাহ্মণশোষণ। জেলাঃবি-বাড়িয়া।...
জনগণ পরিবর্তন চায় পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না, মুরাদনগরের বাঙ্গরা বাজার ও কামাল্লা ইউনিয়নে হাতপাখার প্রার্থী

জনগণ পরিবর্তন চায় পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না, মুরাদনগরের বাঙ্গরা বাজার ও কামাল্লা ইউনিয়নে হাতপাখার প্রার্থী

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের ব্যাপক গণসংযোগ........................................................................ দেশের জনগণ পরিবর্তন চায়। তারা পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ চায়। প্রতিহিংসার রাজনীতিতে আর ফিরে যেতে চায় না। সকলের একটিই কথা এবার ইসলামপন্থিদের ভোট দিবো। ৫৪ বছর ৩টি দলকে ভোট দিয়ে আমরা কিছুই পাইনি। এমন কথাই বলছেন ভোটারা মন্তব্য করেছেনইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ভোটারদের একটিই কথা আমরা রাজনীতি বুঝি না। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে মাদকমুক্ত সমাজ চাই। চাঁদাবাজমুক্ত দেশ চাই।গতকাল শনিবার কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলার  বাঙ্গরাবাজার, বিঞ্চুপুর বাজার, মির্জাপুর বাজার, কামাল্লা ইউনিয়নের কামাল্লা বাজার, নেয়ামতপুর, কামারচর, নোয়াগাঁও এ...
গণসংযোগে আনোয়ারুল ইসলাম চান

গণসংযোগে আনোয়ারুল ইসলাম চান

জামায়াতে ইসলামি, বাংলাদেশ, ময়মনসিংহ, ময়মনসিংহ জেলা শহর, রাজনীতি
‎ ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচনী মাঠে এখন সবচেয়ে আলোচিত নাম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আ ক ম আনোয়ারুল ইসলাম চান। প্রতিদিনের গণসংযোগ, পথসভা ও মানবিক আচরণে তিনি এখন জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু। ‎ ‎১১ নভেম্বর, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে “জনতার চান ভাই” নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত  সংক্ষিপ্ত ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।  মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে গণসংযোগে গিয়ে আনোয়ারুল ইসলাম  চান এক বাড়িতে প্রবেশ করেন। ভিডিওটিতে দেখা যায় তখন বাড়ির লোকজন খাবার খাচ্ছিলেন। তাদের মধ্যে একজন হাসিমুখে চান কে খাবারের  আমন্ত্রণ জানালে তিনি রসিক ভঙ্গিতে বলেন, “ভাই একটু দিলে খায...
যশোরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন,অল্পের জন্য রক্ষা পেলো শতাধিক বস্তিবাসী

যশোরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন,অল্পের জন্য রক্ষা পেলো শতাধিক বস্তিবাসী

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতের এই ঘটনায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাসটির ভেতরে। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাশের বস্তিবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার কিছু পর ফজরের নামাজ শেষ করে ফেরার পথে কয়েকজন মুসল্লি হঠাৎ বাসটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তারা ছুটে গিয়ে দেখতে পান আগুন জ্বলছে, ভেতরে কেউ নেই। মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে বস্তিবাসীরা বালতি ও পানি দিয়ে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটির সুপারভাইজার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হান্নান খান জানান, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি (মাগুরা জ-১১-০০০৭) নিয়মিত যশোর-মাগুরা রুটে চলাচল করে। প্রতিদি...
পাইকগাছা পৌরসভায় দিনব্যাপী দাঁড়িপাল্লার নির্বাচনী গণসংযোগ করেন মাও. আবুল কালাম আজাদ

পাইকগাছা পৌরসভায় দিনব্যাপী দাঁড়িপাল্লার নির্বাচনী গণসংযোগ করেন মাও. আবুল কালাম আজাদ

জামায়াতে ইসলামি, রাজনীতি
পাইকগাছা প্রতিনিধি  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন দলীয় নেতা-কর্মীরা। পৌরসভায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা -৬ আসন (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এসময় জামায়াতে ইসলামীর জেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য এসএম আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী,  উপজেলা নায়েবে আমির মাওলানা বুলবুল ইসলাম, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক মাও. আব্দুল খালেক, পাইকগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আহম্মাদুল...
মান্দায় জামায়াতের যুব বিভাগের অবস্থান কর্মসূচি পালন

মান্দায় জামায়াতের যুব বিভাগের অবস্থান কর্মসূচি পালন

জামায়াতে ইসলামি, নওগাঁ, বাংলাদেশ, রাজনীতি, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফেরিঘাট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মান্দা উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী উপশক্তি যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, মানুষের জান-মালের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আমরা আজ অবস্থান নিয়েছি। দুর্বৃত্তরা যাতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।’তিনি আরও বলেন, ‘যেখানেই আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের অন্যায় ও দমননীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহবুব আলম মিঠু, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডা. ত...
আর্থ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি–মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

আর্থ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি–মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
আজ ২৪ অক্টোবর রোজ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সীরাত কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান থাকার পরও দেশের মধ্যে সর্বত্র অস্থিরতা বিরাজমান;মূল কারণ হচ্ছে সীরতের বাস্তবায়ন না থাকা।তাই,আর্থ সামাজিল ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি। ৯২ ভাগ মুসলমানের দেশে রাসূলের সীরাত অনুযায়ী দেশ পরিচালিত না হওয়া মুসলমান হিসেবে লজ্জার। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. এসওয়াই ইউসুফ রমাদান বলেছেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটা মূলত সীরাতের শিক্ষা। সীরাত জানার কারণেই তারা নির্যাতিত মুসলমানদের পক্ষে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাতেই হযরত মুহাম্মাদ সা. কে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই,শুধু জানলে হ...