Saturday, March 28
Shadow

Sample Page

কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্নহত্যা

কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্নহত্যা

নেত্রকোনা, বাংলাদেশ, ময়মনসিংহ
আশরাফ গোলাপ, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে লুকেল মিয়া(৩১) নামের এক যুবকের আত্নহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া গ্রামে। লুকেল_মিয়া (৩১) ভাদেরা গ্রামের  মৃত ফয়জুর রহমানের ছেলে। পরিবার সূত্রে  জানা যায় রাতে খাবারের পর আমরা সবাই ঘুমিয়ে পড়ি।।সকালে ঘুম থেকে উঠে দেখি  বসত ঘরের কাঠের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে লুকেল।প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে,পরিবারের অভাব- অনটনের জন্য উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন নিহত লুকেলের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে  এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।...
আইইউবিএটিতে জাতীয় বাজেট ২০২৫–২৬ নিয়ে শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত

আইইউবিএটিতে জাতীয় বাজেট ২০২৫–২৬ নিয়ে শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত

জাতীয়, ফিচার, শিক্ষা
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর অর্থনীতি বিভাগ আয়োজিত এবং আইইএস-আইইউবিএটি ইকোনমিক্স সোসাইটি পরিচালিত এক শিক্ষার্থী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে “২০২৫–২৬ অর্থবছরের জাতীয় বাজেট: সংক্ষিপ্ত বিশ্লেষণ” শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়  সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক সোসাইটির প্রেসিডেন্ট ইয়ামিন হোসেন ও পাবলিক রিলেশন সেক্রেটারি মমিনুল আলম জাতীয় বাজেটের সারসংক্ষেপ, বিশ্লেষণ, আগের কয়েক বছরের বাজেটের সঙ্গে তুলনা ও ভবিষ্যৎ পূর্বাভাস তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আইইউবিএটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রব বলেন, “জাতীয় বাজেট কেবল আর্থিক নথি নয়, বরং দেশের সম্ভাবনা ও অগ্রগতির একটি দিকনির্দেশনা। আমাদের উচিত বাজেটের ভেতরের সম্ভাবনাগুলো চিহ্নিত করে তা কাজে লাগানো।” অর্থনীতি বিভাগের চেয়...
ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের নেতৃত্বে সুমাইয়া-মেহেদি 

ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের নেতৃত্বে সুমাইয়া-মেহেদি 

ঢাকা, ফিচার, বাংলাদেশ, শিক্ষা
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সংগঠন ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের ২৫-২৬ মেয়াদে সুমাইয়া আক্তারকে সভাপতি ও মো: মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।   বৃহস্পতিবার ( ৩ জুন) সিএসই বিভাগের চেয়ারম্যান মো: তাহজিব উল ইসলাম ও প্রভাষক মো: শাকিল সরকার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশিত হয়।  কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন সিএসই বিভাগের প্রভাষক মো : শাকিল আহমেদ, মো: মোরশেদুর রহমান, মো: মারুফ আহমেদ। এছাড়াও কমিটিতে সহ সভাপতি - সৌমিত্র রাকসিত, গুগ্ম সাধারণ সম্পাদক - মাশরাফি মুবিন, কোষাধ্যক্ষ - রায়হান আলম সিয়াম, অফিস সম্পাদক - মো: মিসকাতুন জান্নাত, সাংগঠনিক সম্পাদক - রিফাত আহমেদ ও রবিউল আউআল, ইভেন্ট কোওর্ডিনেটর - মো: ইমরান খান, আইটি সম্পাদক - ইয়াসিন আরাফাত, ট্রেইনিং এন্...
স্নাতকদের চাকরির সুযোগ বাড়াতে চীনের যত উদ্যোগ

স্নাতকদের চাকরির সুযোগ বাড়াতে চীনের যত উদ্যোগ

ফিচার, বিদেশের খবর, শিক্ষা
স্নাতকদের কর্মসংস্থান নিয়ে সম্প্রতি আরও সচেষ্ট হয়েছে চীন। সুযোগ স্থিতিশীল ও প্রসারিত করতে চালু করা হয়েছে একাধিক পদক্ষেপ।মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে শিক্ষা মন্ত্রণালয় এককালীন নিয়োগ ভর্তুকি এখন কেবল ব্যবসার ক্ষেত্রে নয়, সামাজিক সংস্থাকেও অন্তর্ভুক্ত করেছে।কর ছাড়, নিয়োগ ভর্তুকি, কর্মসংস্থান সম্প্রসারণ অনুদান ও নিশ্চয়তাযুক্ত ঋণ প্রদানের মাধ্যমে ছোট ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন স্নাতকদের নিয়োগে উৎসাহিত করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় উদীয়মান শিল্প ও ফ্রন্টলাইন খাতে নিয়োগের পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতেও নিয়োগ বাড়ানো হচ্ছে। ২০২৫ সালের স্নাতকদের জন্য পশ্চিম ও গ্রামীণ অঞ্চলে নিয়োগ প্রসারিত করা হয়েছে। যার ফলে শানসি প্রদেশে ২৬ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ইনার মঙ্গোলিয়া অঞ্চলে ৫ হাজার কমিউনিটি ভলান্টিয়ার ন...

গাধা

কবিতা, ফিচার, সাহিত্য
এম.ডি জিয়াবুল হনহনিয়ে– যাচ্ছে তেড়েমুলোর গন্ধে চার পা ছেড়েগণ্ডমূর্খ গাধা!লাঠির আগায় ঝুলছে মুলোমারছে চাবুক চড়ছে হুলোটানছে দড়ি দাদা। চলছে গাধা মুলোর আশায়পাহাড় নদী জঙ্গল ঠাঁসায়বাদ পড়ে না বাকও,ছুটছে গাধা সব ছাড়িয়েহাটের পরে মাঠ পেরিয়েযায় পেরিয়ে সাঁকো। হায়রে গাধা উদাস প্রাণেযাচ্ছে কেবল মুলোর টানেপথ হয় নারে শেষ!বলছে হুলো শোনছে দাদাইমানব এরূপ গোলকধাঁধায়আজব আমার দেশ।...

তিনশো পঁয়ষট্টি দিন

কবিতা, ফিচার, সাহিত্য
শাহজালাল সরকার  `````````````````````````` আজকে এটা, কালকে ওটা হরেক রোগে টালমাটাল,  ক্লান্তির জ্বালায় শান্তি পায় না মোর গেরামের নন্দলাল। একে তো তার শরীর খারাপ আছে আবার মনের রোগ, উভয় ব্যধির টানাটানির গ্যাড়াকলে বইছে শোক। যেইনা সারে আমাশা রোগ অমনি আবার জ্বর আসে, জ্বরের পরেই মাথা ব্যথা সর্দিতে তার  নাক ভাসে। শারীরিকের পাশাপাশি মনকে জ্বালায় হরেক রোগ, ডিপ্রেশন ও এনজাইটিতে দিনে দিনে বাড়ছে শোক। একটা দিনও রোগ ছাড়া ভাই কাটেনা তার আরামে, একের পরে আরেক ব্যধি লেগেই আছে কাঠামে। মনের দুঃখে নন্দলাল তাই ডায়েরী একটা ক্রয় করে, লিখে রাখে ডায়েরীতে সে দৈনন্দিনের রোজ ধরে। বছর শেষে ডায়েরী দেখে হতবাক হয় নন্দলাল, পুরো সালের একটা দিনও পায় না খুঁজে সুস্থকাল।...
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ অনুষ্ঠিত

কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ অনুষ্ঠিত

বিদেশের খবর
বার্লিনে অনুষ্ঠিত অষ্টম চীন-জার্মানি কৌশলগত সংলাপে অংশ নিয়েছেন চীন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে কূটনীতি ও নিরাপত্তা বিষয়ে উভয় দেশের পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়।চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে, চীন ও জার্মানির উচিত পারস্পরিক আস্থা জোরদার করে বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা। বহুপাক্ষিকতাকে সমর্থনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার ও আন্তর্জাতিক আইনভিত্তিক শৃঙ্খলা বজায় রাখা দরকার।ওয়াং ই জার্মান সরকারের "এক-চীন নীতি" মেনে চলার প্রশংসা করে বলেন, জার্মানির নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ও বাস্তববাদী মনোভাব নিয়েছে। ইইউর সঙ্গে চীনের সম্পর্ক জোরদারে জার্মানির গঠনমূলক ভূমিকা আশা ক...
অনার ম্যাজিক ভি৫-এর ৮ রেকর্ড

অনার ম্যাজিক ভি৫-এর ৮ রেকর্ড

ফিচার, বিদেশের খবর, লাইফস্টাইল
চীনের প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে হুয়াওয়ের সাবেক শাখা প্রতিষ্ঠান অনার এবার বাজিমাত করেছে নতুন ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ম্যাজিক ভি৫ দিয়ে।৮,৯৯৯ ইউয়ান মূল্যের ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ও হালকা ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে ঘোষণা করেছে অনার। একসাথে ৮টি প্রযুক্তিগত রেকর্ড গড়ার দাবিও করেছে প্রতিষ্ঠানটি।ম্যাজিক ভি৫-এর অনন্য বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে—ভাঁজ অবস্থায় এর পুরুত্ব ৮.৮ মিলিমিটার, ওজন ২১৭-২২২ গ্রাম, ব্যাটারিতে সর্বোচ্চ ২৫% সিলিকন কন্টেন্ট এবং ৬১০০ মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি, আছে ০.১৮ মিমি পাতলা হাই-সিলিকন সেল চিপ, ০.০১৪ মিমি পাতলা অ্যারোস্পেস ব্রেইডেড ফাইবার এবং সংযোজন নির্ভুলতার মাত্রা ০.০০৩ মিমি। অনারের নতুন এআই কেন্দ্রিক কৌশলের প্রথম ফ্ল্যাগশিপ হিসেবে ম্যাজিক ভি৫-এ রয়েছে ইয়োইয়ো এআই। এটি আর্টিকেল থেকে প্রেজেন্টেশন তৈরি করতে পারে এবং রাইড-হেইলিং অ্যাপগুলো বিশ্লেষণ করে দ্রুত ব...
বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একজন সমকামীকে দূত হিসেবে নিয়োগ দেয়া জাতিসংঘের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত

বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একজন সমকামীকে দূত হিসেবে নিয়োগ দেয়া জাতিসংঘের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয়, রাজনীতি, সংবাদ
বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ পাওয়া কূটনীতিক রিচার্ড এস হাওয়ার্ড একজন সমকামী। এমন খবর বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান রাষ্ট্রের জন্য দুঃখজনক। একজন সমকামীকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের আগে এখানকার সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ছিল বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। আজ (৩ জুলাই'২৫) বৃহস্পতিবার এক বিবৃতিতে অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একজন সমকামীকে দূত হিসেবে নিয়োগ দেয়া জাতিসংঘের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তে দেশে নতুন কোনো অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আমরা ধারণা করছি। চব্বিশের জুলাই পরবর্তী স্থিতিশীল একটি দেশকে অস্থিতিশীল করার মতো কোনো সিদ্ধান্ত জাতিসংঘের মতো প্রতিষ্ঠান থেকে আসুক তা আমরা বিশ্বাস করতে চাইনা। সুতরাং আমরা মনে করি জাতিসংঘের মহাসচিব...
পাইকগাছায় উপজেলা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনা, বাংলাদেশ
পাইকগাছা : আগামী ৫ জুলাই খুলনায় ওলামা দলের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে পাইকগাছায় উপজেলা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাও. আবু মুছা সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা সেক্রেটারি ও সদস্য তুষার কান্তি মন্ডল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, বিএনপি নেতা আবু মুছা, আরিফ হোসেন, কামাল হোসেন, দিপংকর অধিকারী, ওলামা দলের কারী ইদ্রীস আলী, মাও. শাহিন আলম, নাজমুস সাদাত, হাফেজ খালিদ হাসান, হায়দার আলী, শফিকুল ইসলাম, আমির আলী, ওহাব আলী পাড়, কারি মাহবুবুল আলম প্রমুখ। সভায় প্রধান অত...